মেসির জোড়া গোলে মায়ামি ফাইনালে

মেসির জোড়া গোলে মায়ামি ফাইনালে
ছবি: সংগৃহীত

চোটের কারণে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে পারেননি লিওনেল মেসি। সঙ্গী জর্দি আলবাও ছিলেন চোটে ভুগছেন। সেমিফাইনালে দুজনকে পাওয়া যাবে কি না, তা নিয়ে ছিল সংশয়। তবে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে মাঠে নামতেই মেসি-আলবার জুটি যেন ফিরিয়ে এনেছে বার্সেলোনার সোনালি দিনের স্মৃতি।

অরল্যান্ডো সিটির বিপক্ষে সেমিফাইনালে মেসির জোড়া গোল আর সুয়ারেজের সঙ্গে তেলেসকো সেগোভিয়ার দারুণ বোঝাপড়ায় আসে আরেক গোল—এই তিন গোলেই ৩-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখালেও প্রথমার্ধের যোগ করা সময়ে গোল খেয়ে বসে মায়ামি। ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকনের ভুলে বল পান অরল্যান্ডোর উইঙ্গার মার্কো পাসালিচ। বাঁ পায়ের জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

ফ্যালকন তখন হ্যান্ডবলের দাবি তুললেও রেফারি তা খারিজ করে দেন।

এরপর ৭৫ মিনিটে সমতায় ফেরে মায়ামি। বক্সে মায়ামির উইঙ্গার তাদেও আয়েন্দেকে ফেলে দেন ডেভিড ব্রেকালো। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় অরল্যান্ডোর ডিফেন্ডারকে, আর মেসি গোলকিপারের বাঁ পাশে নিখুঁত শটে পেনাল্টি থেকে গোল আদায় করেন।

৮৮ মিনিটে আসে বার্সেলোনার দিনগুলো মনে করিয়ে দেওয়া গোল। বাঁ প্রান্ত দিয়ে উঠে বক্সের মাথায় আলবাকে পাস দিয়ে সঙ্গে সঙ্গে বক্সে ঢুকে পড়েন মেসি। আলবার নিখুঁত ফিরতি পাস থেকে বাঁ পায়ের শটে জালে বল পাঠান আর্জেন্টাইন মহাতারকা। এ বছর মায়ামির হয়ে এটি মেসির ৩৩ ম্যাচে ২৭তম গোল।

তবে অরল্যান্ডোর দুঃস্বপ্ন শেষ হয়নি এখানেই।

যোগ করা সময়ের প্রথম মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে গোল করেন ভেনেজুয়েলান মিডফিল্ডার তেলেসকো সেগোভিয়া। এতে ৩–১ ব্যবধানে জয় পায় মেসির মায়ামি।

অন্য সেমিফাইনালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও সিয়াটল সাউন্ডার্সের মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। রোববারের ফাইনালে ওঠার মধ্য দিয়ে আগামী বছরের কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার যোগ্যতাও অর্জন করেছে হাভিয়ের মাশ্চেরানোর দল।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

এএফসি-বাফুফের ‘গ্রাসরুটস ফুটবল ডে’ পালিত

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও বাংলাদশে ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ‘১০ম এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মে) একযোগে এর আয়োজন করা হয় ঢাকা, নোয়াখালী, নেত্রকোণা, সুনামগঞ্জ ও বরগুনায়।

ঢাকা ও আশপাশের জেলাসমূহের ১৬টি ফুটবল একাডেমির প্রায় ২০০ কিশোর ফুটবলারকে নিয়ে বাফুফে সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফ মাঠে গ্রাসরুট ডে পালিত হয়। এই সময় খেলোয়াড়দের মাঝে টি-শার্ট ও সার্টিফিকেট অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলি, জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ফার্নান্দেজ ক্যাববেরা, বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সদস্য আমের খান ও মহিদুর রহমান মিরাজ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

ঘূর্ণিঝড় মোখার কারণে বান্দরবানে গতকাল গ্রাসরুটস ফুটবল ডে পালন করা যায়নি। তার পরিবর্তে ওই জেলায় আজ অনুষ্ঠানটি হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

ফ্রান্সের জন্য যে কোনও ঝুঁকি নিতে প্রস্তুত কিলিয়ান এমবাপে

খেলোয়াড়ের ছবি

স্পোর্টস ডেস্ক:

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের কেউ নাকে আঘাত করার চেষ্টা করলে একদম অবাক হবেন না কিলিয়ান এমবাপে। তবে দেশের জন্য এই ব্যথা সইতেও প্রস্তুত ফ্রান্স অধিনায়ক।

অস্ট্রিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নাকে আঘাত পেয়েছিলেন এমবাপে। পরে জানা যায়, সময়ের সেরা এই ফুটবলারের নাক ভেঙেই গেছে। যে কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে তাকে মাঠে নামাননি ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।

পরে নাকে মাস্ক পরে পোল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলেন ফ্রান্স অধিনায়ক। ওই ম্যাচেই ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে নিজের প্রথম গোলটিও করেন তিনি। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিতের পর এবার নকআউটে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে তারা।

নাকে আঘাত পাওয়ার পর এই ম্যাচের আগের দিনই প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হন এমবাপে। ওই সময়ের তাৎক্ষণিক অনুভূতি জানান ফ্রান্স অধিনায়ক। তার এটিও জানা, যে কোনো সময় আরও গুরুতর আঘাত পেতে পারেন নাকে। এমবাপের শঙ্কা, বেলজিয়াম ম্যাচেই আঘাত করা হতে পারে তার ভাঙ নাকে।

তিনি বলেন, আমি মনে করি, আপনি যদি ভাঙা নাক নিয়ে খেলেন এবং নাকের এখনও অপারেশন না করা হয়, তাহলে আপনিই (প্রতিপক্ষের) লক্ষ্য। দেশে ফিরে অপারেশন না করে, খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আমি জানতাম, কীসের ঝুঁকি নিচ্ছি আমি।

তবে সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখেই অপারেশন না করিয়ে মাস্ক পরে খেলার সিদ্ধান্তের কথা বলেন তিনি। এমবাপে জানান, হয়তো কিছুটা পেশীশক্তি প্রয়োগ করা হতে পারে আমার ওপর। এটি হয়তো ব্যথার কারণ হবে। তবে এই জার্সির জন্য ও ফ্রান্সকে সাহায্য করার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। এটি যদি হয় যে, কেউ আমার নাকে মারবে, তাই হোক। এটি এরই মধ্যে ভাঙা।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

নুনেজের গোলে লিভারপুলের জয়

নুনেজের গোলে লিভারপুলের জয়
ছবি: সংগৃহীত

গোল যেন হচ্ছিলই না! তবে যখন হলো, তখন একেবারে নাটকীয়ভাবে—যোগ করা সময়ে মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি গোল। বদলি হিসেবে নামা দারউইন নুনেজের সেই দুই গোলেই ব্রেন্টফোর্ডের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরল লিভারপুল।

ম্যাচের শুরু থেকেই লিভারপুল ছিল আধিপত্য বিস্তারকারী দল। আক্রমণাত্মক ফুটবল খেলে সময় যত গড়িয়েছে, তাদের চাপ ততই বেড়েছে। কিন্তু গোলের দেখা কিছুতেই মিলছিল না।

অন্যদিকে, স্বাগতিক ব্রেন্টফোর্ড খেলেছে প্রতি আক্রমণের কৌশলে। বেশ কয়েকবার সুযোগ পেলেও দুর্বল ফিনিশিংয়ের কারণে তা কাজে লাগাতে পারেনি তারা।

লিভারপুল অবশ্য একের পর এক ব্যর্থ আক্রমণের পরও আশা হারায়নি। শেষ পর্যন্ত যোগ করা সময়ে তাদের ধৈর্যের ফল মেলে।

৯১ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের নিচু পাস থেকে গোল করে লিভারপুলের সমর্থকদের স্বস্তি দেন নুনেজ। এরপর, ৯৩ মিনিটে হার্ভে এলিয়টের বাড়ানো পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড। দুই মিনিটের ব্যবধানে করা এই দুই গোলেই জয় নিশ্চিত করে লিভারপুল।

এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করল ইয়ুর্গেন ক্লপের দল। ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৩, ফলে তাদের সঙ্গে লিভারপুলের ব্যবধান এখন সাত পয়েন্ট।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

লিভারপুল ছাড়ছেন ক্লপ, তবে সালাহ সঙ্গে যোগাযোগ থাকবে

লিভারপুল ছাড়ছেন ক্লপ, তবে সালাহ সঙ্গে যোগাযোগ থাকবে
খেলোয়াড়ের ছবি

স্পোর্টস ডেস্ক:

২০১৫ সালে লিভারপুলের কোচ হয়ে আসেন জার্মানির জার্গেন ক্লপ। ২০১৭ সালে তিনি ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে উড়িয়ে আনেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে। ৭ বছর যুগলবন্দী হয়ে ক্লাবকে অনেক সাফল্য এনে দিয়েছেন এই দুজন। এই মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন ক্লপ। তাই একসঙ্গে দুজনের পথচলাও শেষ হচ্ছে।

নিজেদের অধ্যায়ের শেষ দিকে এসে ক্লপের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন সালাহ। গত মাসে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে ডাগআউটে ক্লপের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে সালাহকে। সেই ঘটনা নিয়ে সালাহ বলেছিলেন, তিনি কথা বললে আগুন লেগে যাবে। তবে সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লপের সঙ্গে উষ্ণ সম্পর্কের গল্পই শোনালেন সালাহ।

সালাহ বলেছেন, ‘আমরা যখন প্রথমবার কথা বলেছিলাম, প্রথম তার যে কথাটি আমার মনে আটকে গিয়েছিল সেটি হলো, তিনি আমাকে এখানে (লিভারপুল) নিয়ে আসতে চান। তিনি আসলে ব্যাখ্যা করেছিলেন, নতুনভাবে একটি দল গঠন করছেন তিনি এবং সেখানে সাদিও (মানে) ও ববি (ফিরমিনো) আছে, আমাকেও সেখানে খেলাতে চান। তিনি (ক্লপ) আমাকে বলেছিলেন, ‘‘ফুটবলে আমি তোমার ধার আরও বাড়াবো এবং তুমি যেভাবে চাও তার স্বাধীনতা দেব।’’ আমার অবস্থা এমন ছিল যে, আচ্ছা আমি আসছি। আমি এসেছি এবং তার পরেরটা তো আপনারাই দেখেছেন।’

লিভারপুলে প্রিয় মুহূর্ত প্রসঙ্গে মিশরীয় এই তারকা আরও বলেছেন, ‘আমরা এখানে একসঙ্গে সাত বা আট বছর ধরে আছি, তাই অনেক প্রিয় মুহূর্তই জড়ো হয়েছে। কিন্তু আমার মনে হয় যেই ম্যাচে চেলসি ম্যানচেস্টার সিটিকে হারালো আর আমাদের প্রিমিয়ার লিগ নিশ্চিত হলো এবং চ্যাম্পিয়নস লিগ জয় আমার মাথায় আটকে আছে। কারণ সেখানে অনেক আবেগ জড়িত ছিল।’

দুজন দুজনকে ক্যারিয়ারে এগিয়ে যেতে সাহায্য করেছেন উল্লেখ করে সালাহ বলেন, ‘একজন ভালো খেলোয়াড় হিসেবে তিনি নিশ্চিতভাবে আমার উন্নতি করেছেন এবং তার ভালো ম্যানেজার হয়ে ওঠার পেছনে আমারও অবদান আছে। আমরা একে অপরকে অনেক সাহায্য করেছি। শিরোপা জয়ের জন্য ক্লাবকে সবকিছু দিয়েছি, সবাই সেটা দেখেছে।’

সালাহ আরও বলেন, ‘ব্যক্তি হিসেবে আমি যদি সমস্যায় পড়ি আমি তার সঙ্গে কথা বলতে পারি এবং যেকোনো কিছু জিজ্ঞেস করতে পারি। আমার মনে হয়, আমরা অবশ্যই আজীবন আমাদের যোগাযোগ রাখব। কারণ এটা শুধু কাজের ক্ষেত্রের সম্পর্কই নয়, আমরা এটিকে বাইরেও নিয়ে যাই এবং আমাদের চিরকাল যোগাযোগ থাকবে।’

ক্লপের অধীনে লিভারপুলের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন সালাহ। ক্লাবের সব ধরনের প্রতিযোগিতায় ৩৪৮ ম্যাচে ২১১ গোল ও ৮৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগ ও ২০২০ সালে দীর্ঘদিন পর জিতেছেন প্রিমিয়ার লিগ। ম্যানচেস্টার সিটিকে লিগ শিরোপার লড়াইয়ে বেশ কয়েকবারই টেক্কা দিয়েছে ক্লপ-সালাহর লিভারপুল।

উলভসের বিপক্ষে ম্যাচে শেষবারের মতো লিভারপুলের ডাগআউটে দাঁড়াবেন ক্লপ। সবকিছু ঠিক থাকলে সালাহও এই ম্যাচে খেলতে যাচ্ছেন। ক্লপের সম্মানে এই ম্যাচ শেষে একটি সংবর্ধনারও আয়োজন করা হতে পারে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

টপ অর্ডারে পারফর্ম করে খুশি আফিফ

টপ অর্ডারে পারফর্ম করে খুশি আফিফ

ডিপিএল শেষেও বিশ্রামের সুযোগ থাকছে না ক্রিকেটারদের। বাংলাদেশ 'এ' দলের হয়ে যারা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে আছেন, তাদের দরজায় কড়া নাড়ছে আবারও মাঠের ক্রিকেট। আগামীকাল থেকে ওয়েস্ট-ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলতে নামবে আফিফ হোসেনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

সিরিজের শুরুর আগের দিন আজ সিলেটে গণমাধ্যমকে আফিফ বলেন, 'প্রিমিয়ার লিগে আমি ফিনিশিং রোলে ছিলাম না। আমি টপ অর্ডারে খেলেছি, সেখান থেকে ম্যাচ শেষ করতে পেরেছি বলে খুশি। আর লাল বলটা উপভোগ করি, চেষ্টা করবো এখানে উইকেটের সাথে মানিয়ে নিয়ে যতটা ভালো পারফর্ম করা দলের জন্য।'

আক্রমণাত্বক নয় পরিস্থিতি অনুযায়ী খেলার আশা আফিফের। তিনি বলেন, 'সবসময় আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে এমনটা না। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করবো। আর আমাদের প্রথম শ্রেণির যে খেলাগুলো হয় ওখানেও আমি খেলেছি। সবসময় যে আক্রমণাত্মক খেলেছি এমন না। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি। এখানেও সেটা করবো। আমি কখনোই চাপ অনুভব করি না। যেকোনো পরিস্থিতিকে মানিয়ে নিয়ে উপভোগ করতে পছন্দ করি।'

দলের অধিনায়কত্ব করা দারুণ ব্যাপার আফিফের কাছে। তিনি বলেন,  'অবশ্যই একটা দারুণ অভিজ্ঞতা 'এ' দলের অধিনায়কত্ব করা। কিন্তু আপনি যেটা বললেন সামনের ব্যাপার নিয়ে আমি চিন্তা করি না। সবসময় চিন্তা করি বর্তমানে কি করা যায়। সে চেষ্টাই করবো যাতে প্রতিদিন ভালো করে একটা ভালো সিরিজ শেষ করতে পারি।'

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

এবারের কমনওয়েলথ গেমস থেকে বাদ গেল গুরুত্বপূর্ণ ৯টি খেলা

কমনওয়েলথ গেমস

স্পোর্টস ডেস্কঃ

২০২৬ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসের খেলার সংখ্যা এবং কোন কোন খেলা অনুষ্ঠিত হবে, সে তালিকা ঘোষণা করা হয়েছে। তালিকা দেখে বিশেষ করে উপমহাদেশের ক্রীড়া কর্মকর্তা এবং অ্যাথলেটদের মাথায় হাত। ২০২২ সালের চেয়ে অন্তত ৯টি খেলা কমিয়ে আনা হয়েছে ২০২৬ গ্লাসগো গেমসে। যেখানে বাদ দেয়া হয়েছে ক্রিকেট, হকি, ব্যাডমিন্টনসহ অনেক গুরুত্বপূর্ণ খেলা।

মূলতঃ স্থান পরিবর্তনের কারণে খেলার সংখ্যাও কমিয়ে আনা হলো। ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে হবে মাত্রটি ১০টি খেলা। ২০২২ সালে হয়েছিল ১৯টি। ৯টি খেলা কমিয়ে আনায় উপমহাদেশীয় দেশগুলোর পদক জয়ে প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে ভারতের।

২০২৬ সালের কমনওয়েলথ গেমস হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরে; কিন্তু তারা জানিয়ে দেয় আর্থিক সমস্যার কারণে এ প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব না। যে কারণে, ২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের সুযোগ পায় স্কটল্যান্ডের গ্লাসগো।

১২ বছর পর স্কটল্যান্ডের এই শহরে ফিরছে কমনওয়েলথ গেমস; কিন্তু মাত্র ১০ ধরনের খেলা আয়োজন করতে পারবে তারা। আর্থিক কারণেই কম খেলার আয়োজন করা হচ্ছে। ফলে বাদ পড়েছে ক্রিকেট, হকির মতো খেলা। এছাড়া বাদ দিতে হয়েছে ব্যাডমিন্টন, শুটিং, কুস্তিও। এই খেলাগুলো থেকে ভারতেরই সবচেয়ে বেশি পদক জয়ের সম্ভাবনা ছিল।

গ্লাসগোতে ২০২৬ সালে কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স, সাঁতার, আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, ট্র্যাক সাইক্লিং, নেট বল, ভারোত্তোলন, বক্সিং, জুডো, বাস্কেটবল এবং লন বল খেলা হবে। মোট চারটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাগুলো। গেমস উপলক্ষে ভিলেজ তৈরি করা হবে না। খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের রাখা হবে হোটেলে।

সর্বশেষ ২০১৪ সালে গ্লাসগোয় কমনওয়েথ গেমস অনুষ্ঠিত হয়েছিলো। সেবার তারা খরচ করেছিলো ৫৪০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৮ হাজার ৩৭৭ কোটি টাকা)। এবার এই খরচ অনেক কমিয়ে আনা হবে। ৭৪টি কমনওয়েলথ দেশ এবং স্বাধীন অঞ্চল থেকে মোট তিন হাজার অ্যাথলেট গেমসে অংশ নেবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ
ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপের মূল পর্বের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ, সম্ভাবনা নেই ভারতেরও। স্রেফ নিয়মরক্ষার হলেও আদতে এটি বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই। এ কারণেই ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১৮ নভেম্বরের ম্যাচটি ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে আবারও উন্মাদনা শুরু হয়েছে। 

সোমবার দুপুর ২টা থেকে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। ছয় ক্যাটাগরির টিকিট পাওয়ার কথা ইভেন্ট টিকেটিং প্ল্যাটফর্ম Quicket–এ। কিন্তু টিকিট বিক্রির কার্যক্রম শুরুর ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস বলেছেন, ‘মাত্র ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারির সব টিকিট শেষ হয়ে যায়। এখন গ্রাহকরা পেমেন্ট করছে। অর্ধেকের বেশি পেমেন্টও হয়ে গেছে। সাধারণ গ্যালারির টিকিট অবিক্রিত নেই আর এখন শুধু রেড বক্স, হসপিটালিটি বক্সের টিকিট রয়েছে।’

সবশেষ সিঙ্গাপুর ও হংকং ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা থাকলেও ভারত ম্যাচের উন্মাদনায় বাফুফে সেটা বাড়িয়ে ৫০০ টাকা করে। ক্লাব হাউস ২ ও ভিআইপি বক্স ৩-এর একেকটা টিকিটের দাম ৩ হাজার টাকা করে। ভিআইপি বক্স ২-এ বসে খেলা দেখতে চাইলে লাগবে ৪ হাজার টাকা। এ ছাড়া ক্লাব হাউস ১ ও রেড বক্সের দাম ধরা হয়েছে যথাক্রমে ৫ হাজার ও ৬ হাজার টাকা।

দাম বৃদ্ধি করলেও সমর্থকদের চাহিদা কমেনি। টিকিট ছাড়ার পরপরই সংগ্রহ করেছেন সমর্থকরা। কিন্তু মুহূ্তেই টিকিট শেষ হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ফুটবলপ্রেমীরা। Quicket–এর ওয়েবসাইটে SOLD OUT লেখা দেখে কেউ কেউ টিকিট বিক্রিতে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ এনেছেন।

ভারত ম্যাচের আগে বাংলাদেশ ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই টিকিট ছেড়েছে ফেডারেশন প্রায় এক সপ্তাহ। ওই টিকিট বিক্রি খুব ধীর। সেটাও দ্রুত শেষ হওয়ার আশা করছেন গাউস, ‘ভারত ম্যাচের সব টিকিট শেষ। হামজাও আজ আসছে। এখন নিশ্চয়ই নেপাল ম্যাচের টিকিটও সংগ্রহ করবে।’

১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দিয়ে বাফুফে অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম শুরু করে। টিকিফাই প্লাটফর্মে টিকিট সংগ্রহে অনেক ভোগান্তি হয়েছিল। এরপর অক্টোবর উইন্ডোতে বাফুফে কুইকেটকে টিকিটিং পার্টনার করে। ৯ অক্টোবর ঢাকার ঐ ম্যাচের টিকিট ২০ মিনিটের মধ্যে বিক্রি হয়।

অক্টোবর উইন্ডোতে ফুটবলপ্রেমীরা ভোগান্তিতে না পড়ায় নভেম্বর উইন্ডোতেও কুইকেটকেই দায়িত্ব দেওয়া হয়। টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় ডিজিটাল পেমেন্ট করছেন দর্শকরা। এরপরও বাফুফে চার মাস পেরিয়ে গেলেও সিঙ্গাপুর ম্যাচের আয়-ব্যয়ের হিসাব দিতে পারেনি।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

এবার সিনেমা জগতে প্রবেশ করছেন রোনালদো

এবার সিনেমা জগতে প্রবেশ করছেন রোনালদো
ছবি: সংগৃহীত

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার শোবিজ জগতে প্রবেশ করছেন! তবে অভিনয় নয়, ব্যবসায়িক উদ্যোগে তিনি নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন। তিনি এখন চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। ব্রিটিশ পরিচালক ম্যাথু ভন-এর সাথে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন একটি নতুন প্রযোজনা সংস্থা, যার নাম ইউআর-মার্ভ!

এই প্রযোজনা সংস্থার মূল লক্ষ্য হল প্রচলিত চলচ্চিত্র নির্মাণের পদ্ধতির সাথে আধুনিক প্রযুক্তির সমন্বয় করে শিল্পে নতুন মাত্রা যোগ করা।

রোনালদো এবং ম্যাথু ভনের এই অংশীদারিত্ব ইতিমধ্যেই সফলতার মুখ দেখছে। তারা একসাথে দুটি অ্যাকশন চলচ্চিত্র প্রযোজনা করেছেন। প্রথম ছবিটি সম্পর্কে শীঘ্রই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

এই নতুন উদ্যোগ সম্পর্কে রোনালদো বলেন, "এটি আমার জন্য একটি রোমাঞ্চকর অধ্যায়, কারণ আমি সবসময় নতুন ব্যবসায়িক সম্ভাবনা খুঁজে বেড়াই।"

অন্যদিকে, কিক-অ্যাস ও কিংসম্যান-এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্রের পরিচালক ম্যাথু ভনও রোনালদোর সাথে কাজ করতে খুবই উচ্ছ্বসিত। তিনি বলেন, "ক্রিশ্চিয়ানো ফুটবল মাঠে এমন কিছু গল্প তৈরি করেছেন, যা কল্পনাতীত। এবার আমরা একসাথে দর্শকদের জন্য অনুরূপ অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে আসতে চাই।"

ফুটবলের বাইরেও ক্রিশ্চিয়ানো রোনালদো তার প্রভাব বিস্তার করে চলেছেন। ২০২৪ সালে তিনি ইউআর ক্রিস্টিয়ানো নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেন এবং পর্তুগালের বড় মিডিয়া প্রতিষ্ঠান মিডিয়ালিভ্রে-তে বিনিয়োগ করেন। তার লক্ষ্য পরিষ্কার—বিনোদন শিল্পেও একটি শক্তিশালী অবস্থান গড়ে তোলা।

এই নতুন উদ্যোগের মাধ্যমে রোনালদো শোবিজ জগতে কতটা সফল হবেন, তা নিয়ে ফ্যানদের মধ্যে এখনই উত্তেজনা তৈরি হয়েছে!

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক
ছবি: সংগৃহীত

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের মধ্য দিয়ে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আজ (১৯ নভেম্বর) ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তার এই ঐতিহাসিক ক্ষণকে স্মরণীয় করে রাখতে জমকালো আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে সতীর্থদের নিয়ে মাঠে প্রবেশ করেন মুশফিক। এসময় গ্যালারিতে তার ছবি সম্বলিত ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন ভক্ত-সমর্থকরাও। এই বিশেষ মুহূর্তে মুশফিকের সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরাও।

মুশফিককে সম্মাননা জানাতে বোর্ড ও সতীর্থরা তার হাতে নানা স্মারক তুলে দেন। তার হাতে শততম টেস্ট উপলক্ষে বিশেষ ক্যাপ পরিয়ে দেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, যিনি ২০০৫ সালে তার অভিষেক টেস্টেও তাকে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট ক্রিকেটার আকরাম খানও তাকে একটি বিশেষ ব্যাগি ক্যাপ উপহার দেন।

এছাড়াও, মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং হাবিবুল বাশার যৌথভাবে মুশফিকের প্রথম ও শততম টেস্টের সতীর্থদের স্বাক্ষর করা জার্সি তাকে উপহার দেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

শতভাগ ফিট না থাকলেও খেলবেন মেসি: স্কালোনি

শতভাগ ফিট না থাকলেও খেলবেন মেসি: স্কালোনি
খেলোয়াড়ের ছবি

স্পোর্টস ডেস্ক:

কোপা আমেরিকার চলতি আসরের শুরু থেকেই ছন্দে নেই আনের্জন্টাইন তারকা লিওনেল মেসি। আসরে এখনও পর্যন্ত গোলের দেখা পাননি ইন্টার মিয়ামির এই তারকা।

চিলির বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েন মেসি। যে কারণে পেরুর বিপক্ষে খেলা হয়নি তার। কোয়ার্টারে ইকুয়েডরের বিপক্ষে খেললেও মেসি ছিলেন না ফর্মে। টাইব্রেকারে পেনাল্টিও মিস করেন।

মেসির এমন ইনজুরি সঙ্গে ফর্ম নিয়ে সমর্থকরা চিন্তিত হলেও চিন্তিত নন কোচ লিওনেল স্কালোনি। মেসি যদি শতভাগ ফিট নাও থাকেন, তবুও তাকে কানাডার বিপক্ষে সেমিফাইনালে খেলানোর ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ।

মেসির খেলা প্রসঙ্গে কোচ বলেন, আমরা জানি, সে যদি পুরোপুরি ফিট নাও থাকে, তবুও সে দলের জন্য কী দিতে পারে। ৯৯ শতাংশ সময়ে সে সুস্থ থাকে খেলার জন্য। সে সুস্থ না হয়ে খেলতে নামবে, আমার সঙ্গে এমনটা হয়নি কখনো। সে যখনই খেলতে নামে, পুরোপুরি সুস্থ থেকেই খেলতে নামে। আগামীকালকের ম্যাচের জন্যেও সে পুরোপুরি প্রস্তুত।

তিনি আরও বলেন, এটা আমার জন্য একদমই সহজ সিদ্ধান্ত যে, মেসি পুরোপুরি সুস্থ থাকলে পুরো সময় খেলবে এবং কিছুটা ফিট না থাকলে শেষের ৩০ মিনিট খেলবে। সে সুস্থ থাকলে কেন খেলবে না? এটা নিয়ে কি আপনাদের সন্দেহ রয়েছে? আমি দলের কোচ। আমার কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। সে যদি শতভাগ সুস্থ নাও থাকে, তবুও খেলবে। আমিই এটার দায়িত্ব নিচ্ছি।