মিরপুর শেরে বাংলায় বিপিএলের প্রথম ম্যাচেই গ্যালারি ভরে গেছে দর্শকে

বিপিএল

ডেস্ক রিপোর্টঃ

আজ স্কুল-কলেজ, অফিস-আদালত সব খোলা। এরপরও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে দর্শক উন্মাদনার কমতি নেই। মিরপুর শেরে বাংলায় প্রথম ম্যাচেই গ্যালারি ভরে গেছে দর্শকে। স্টেডিয়ামের গেটেও উপচেপড়া ভিড় লক্ষ্যনীয়।

দর্শকদের চাপ এত বেশি ছিল, খেলা শুরুর দুই ঘণ্টা আগেই হোম অব ক্রিকেটের মূল প্রবেশদ্বার ২ নম্বর গেটের বাইরে টিকিট না পাওয়া দর্শকদের উন্মত্ত আচরণে চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। টিকিট না পেয়ে ২ নম্বর গেট দিয়ে মূল গেটে প্রবেশ করার চেষ্টা করেন দর্শকরা। এক পর্যায়ে গেটের নিরাপত্তা বেষ্টনী ভেঙে স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়েন তারা।

অপ্রত্যাশিত এ ঘটনা বাদ দিলে দর্শকদের এই উন্মাদনা বিপিএলের মতো আসরে ইতিবাচক। বিশেষ করে এর আগে বিপিএলে সিলেট, চট্টগ্রামে এই উন্মাদনা থাকলেও ঢাকার মাঠে দর্শক কম দেখা গেছে। এবারের শুরুতে বেশ দর্শক দেখা গেলো।

প্রথম ম্যাচ চলছে ফরচুন বরিশাল আর দুরন্ত রাজশাহীর। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইডার্সের। হাইভোল্টেজ সে ম্যাচে দর্শক উন্মাদনা আরও বাড়বে নিঃসন্দেহে।

দেড়মাসব্যাপী বিপিএলের একাদশ আসর ৩০ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

সাকিব ভক্তদের জন্য দারুণ সুখবর

সাকিব ভক্তদের জন্য দারুণ সুখবর
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান প্রায় দুই দশক ধরে পেশাদার ক্রিকেটে নিজের প্রতিভার ছাপ রেখে চলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সময়ের অন্যতম অভিজ্ঞ এই অলরাউন্ডার জাতীয় দলের পাশাপাশি বিশ্বের শীর্ষস্থানীয় প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। গড়েছেন বহু রেকর্ড এবং অর্জন করেছেন অগণিত সাফল্য।

তবে এত দীর্ঘ ক্যারিয়ারে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে কখনোই কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে বাঁহাতি এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছিল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট কর্তৃপক্ষের পক্ষ থেকে।

ডিসেম্বরের শুরুতে সাকিব বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। সেখানে বিশেষজ্ঞদের সামনে তিনি মোট চার ওভার বল করেন। এই পরীক্ষায় তার ২৪টি ডেলিভারি বিশ্লেষণ করে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। ফলে সাকিবের ওপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বরে সাকিব প্রায় ১৩ বছর পর আবারও কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে যান। সারের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেন তিনি। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন। তবে এই ম্যাচেই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।

এরপর কাউন্টি লিগ কর্তৃপক্ষ জানায়, সাকিবকে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ কারণেই এ মাসের শুরুতে সাকিব এই পরীক্ষা দেন।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সাকিব এখন পর্যন্ত ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ৭১২টি উইকেট শিকার করেছেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

অবশেষে বিপিএলের টিকিটমূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

অবশেষে বিপিএলের টিকিটমূল্য প্রকাশ, যেভাবে কিনবেন
ছবি: সংগৃহীত

বিপিএল শুরু হতে ২৪ ঘণ্টা বাকি থাকলেও টিকিট না পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান গেইটে বিক্ষোভ করেন দর্শকরা। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। একই সঙ্গে জানানো হয়েছে টিকিট কেনার পদ্ধতি ও স্থান।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বিপিএলের টিকিট সরাসরি ও অনলাইন দুই মাধ্যমেই কেনা যাবে। সরাসরি টিকিট বিক্রি শুরু হবে আজ বিকেল ৪টা থেকে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। উদ্বোধনী দিনের জন্য আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে।

টিকিট বিক্রির জন্য মধুমতি ব্যাংকের সাতটি শাখা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অনলাইনে টিকিট কেনার জন্য www.gobcbticket.com.bd এই ঠিকানা সরবরাহ করা হয়েছে।

এবারের বিপিএলের টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা এবং সর্বোচ্চ ২০০০ টাকা। ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন গ্যালারির টিকিট ৩০০ টাকা। শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়।

ইন্টারন্যাশনাল গ্যালারির মিডিয়া ব্লক ও করপোরেট ব্লকের টিকিটের মূল্য ১০০০ টাকা। সাউথ করপোরেট ব্লকের টিকিটের দাম ৮০০ টাকা। গ্র্যান্ডস্ট্যান্ডের আপার ও লোয়ার টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০০ টাকা।

এছাড়া বিশেষভাবে তৈরি জিরো ওয়েস্ট জোনে (শহীদ মুশতাক স্ট্যান্ডের পাশে) ৩০০ আসনের ব্যবস্থা রাখা হয়েছে। এই জোনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

শাহিন আফ্রিদি নির্বাচন কমিটির আদেশ না মানায় ‘শাস্তি’

শাহিন আফ্রিদির ছবি

স্পোর্টস ডেস্ক:

দুর্দান্ত ফর্ম থাকার পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টেস্ট দলে জায়গা হয়নি শাহিন আফ্রিদির। অথচ ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের বিপক্ষে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৭ উইকেট শিকার করেন তিনি। পাকিস্তানের সিরিজ জয়ে তার আগুনে বোলিংয়ের ভূমিকা অনস্বীকার্য।

তবু কেন পাকিস্তানের টেস্ট দলে জায়গা হলো না আফ্রিদির? পাকিস্তানের ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, মূলত নির্বাচকদের সঙ্গে বিবাদের জেরেই এমনটা হয়েছে।

ওয়ানডে সিরিজের পর নির্বাচকরা তাকে একটি চারদিনের ম্যাচে অংশ নিতে বলেছিলেন। তবে আফ্রিদি সে ‘আদেশ’ না মানার কারণেই নাকি তাকে টেস্ট দলে রাখা হয়নি। তবে একইভাবে বাবর আজমও চারদিনের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোর পরও তাকে ঠিকই দলে রাখা হয়েছে।

টিম ম্যানেজমেন্ট চাইলে টেস্ট সিরিজের জন্য দলের সঙ্গে থাকতে চেয়েছিলেন আফ্রিদি। তবে এক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট তাকে কোনো ইতিবাচক সিগন্যাল দেয়নি।

এদিকে সেঞ্চুরিয়ন টেস্টে একজন বাঁহাতি পেসারের অভাব বোধ করছে পাকিস্তান। শাহিন আফ্রিদির পাশাপাশি আরেক বাঁহাতি পেসার মীর হামজাকেও স্কোয়াডে রাখেননি নির্বাচকরা।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

চ্যাম্পিয়ন হওয়ায় সবাইকে আইফোন ১৬ উপহার ফরচুন বরিশালের

চ্যাম্পিয়ন হওয়ায় সবাইকে আইফোন ১৬ উপহার ফরচুন বরিশালের
ছবি: সংগৃহীত

রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর তৃতীয় দল হিসেবে 'ব্যাক টু ব্যাক' শিরোপা জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণাঞ্চলের এই দলটি।

দলের এমন সাফল্যে বেশ উচ্ছ্বসিত বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকা ফরচুন গ্রুপ। শিরোপা জেতায় দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টে থাকা সবাইকে আইফোন ১৬ উপহার দিয়েছে ফরচুন বরিশাল। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের মালিক মিজানুর রহমান।

এর আগে বিপিএলের একাদশ আসরের চ্যাম্পিয়ন হওয়ায় মোটা অঙ্কের আর্থিক পুরস্কার পেয়েছে বরিশাল। চ্যাম্পিয়ন দল হিসেবে আড়াই কোটি টাকা প্রাইজমানি পেয়েছে তারা। অন্যদিকে, রানার আপ হয়ে দেড় কোটি টাকার আর্থিক পুরস্কার পেয়েছে চিটাগাং কিংস।

বিপিএলের একাদশতম আসরের ফাইনালে চিটাগাংকে ৩ উইকেটে হারায় বরিশাল। ২৯ বলে ৫৪ রানের একটি কার্যকর ইনিংস খেলে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এছাড়া সিরিজসেরার পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে ৩৫৫ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৩ উইকেট।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

মিরপুর শেরে বাংলায় বিপিএলের প্রথম ম্যাচেই গ্যালারি ভরে গেছে দর্শকে

মিরপুর শেরে বাংলায় বিপিএলের প্রথম ম্যাচেই গ্যালারি ভরে গেছে দর্শকে
বিপিএল

ডেস্ক রিপোর্টঃ

আজ স্কুল-কলেজ, অফিস-আদালত সব খোলা। এরপরও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে দর্শক উন্মাদনার কমতি নেই। মিরপুর শেরে বাংলায় প্রথম ম্যাচেই গ্যালারি ভরে গেছে দর্শকে। স্টেডিয়ামের গেটেও উপচেপড়া ভিড় লক্ষ্যনীয়।

দর্শকদের চাপ এত বেশি ছিল, খেলা শুরুর দুই ঘণ্টা আগেই হোম অব ক্রিকেটের মূল প্রবেশদ্বার ২ নম্বর গেটের বাইরে টিকিট না পাওয়া দর্শকদের উন্মত্ত আচরণে চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। টিকিট না পেয়ে ২ নম্বর গেট দিয়ে মূল গেটে প্রবেশ করার চেষ্টা করেন দর্শকরা। এক পর্যায়ে গেটের নিরাপত্তা বেষ্টনী ভেঙে স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়েন তারা।

অপ্রত্যাশিত এ ঘটনা বাদ দিলে দর্শকদের এই উন্মাদনা বিপিএলের মতো আসরে ইতিবাচক। বিশেষ করে এর আগে বিপিএলে সিলেট, চট্টগ্রামে এই উন্মাদনা থাকলেও ঢাকার মাঠে দর্শক কম দেখা গেছে। এবারের শুরুতে বেশ দর্শক দেখা গেলো।

প্রথম ম্যাচ চলছে ফরচুন বরিশাল আর দুরন্ত রাজশাহীর। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইডার্সের। হাইভোল্টেজ সে ম্যাচে দর্শক উন্মাদনা আরও বাড়বে নিঃসন্দেহে।

দেড়মাসব্যাপী বিপিএলের একাদশ আসর ৩০ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই
ছবি: সংগৃহীত

আইপিএল ২০২৬ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটিকে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে। ফ্র্যাঞ্চাইজি যদি তার পরিবর্তে অন্য খেলোয়াড় নিতে চায়, সে ক্ষেত্রেও বিসিসিআই অনুমতি দেবে।’

আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে তার অন্তর্ভুক্তিকে ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়। 

এরপর ভারতীয় হিন্দুত্ববাদী নেতাদের বিক্ষোভের মুখে এমন সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছে বোর্ড এমনটাই ধারণা করা হচ্ছে। ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক বৈরিতার আগুন ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে পড়ার নজির বেশ পুরনো।

সবশেষ বিসিসিআইয়ের বাংলাদেশবিরোধী হস্তক্ষেপে অনেকটাই স্পষ্ট হয়ে গেছে, আইপিএল ২০২৬ মৌসুমে মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। এখন দলটির সামনে বড় চ্যালেঞ্জ—এই অভিজ্ঞ বাঁহাতি পেসারের জায়গায় কার্যকর বিকল্প খুঁজে বের করা। 

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

৫৯ বছর পুরোনো রেকর্ড স্পর্শ লেভারকুসেনের

খেলোয়াড়ের ছবি

স্পোর্টস ডেস্ক:

একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে বায়ার লেভারকুসেন। জাভি আলোনসোর অধীনে দলটি গতকাল আইনট্রাঙ্কট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ উড়িয়ে দেয়। ফলে বুন্দেসলিগায় ৪৮ ম্যাচ ধরে অপরাজিত দলটি। এর মাধ্যমে বেনফিকার করা ৫৯ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করল তারা।

ইউরোপিয়ান দল হিসেবে ৫৯ বছর আগে ৪৮ ম্যাচ ধরে অপরাজিত ছিল পর্তুগালের ক্লাবটি। লেভারকুসেন আর এক ম্যাচ জিতলেই ভেঙে যাবে সেই রেকর্ড। ইউরোপে রেকর্ড গড়তে আর এক ম্যাচ অপরাজিত থাকার দরকার তাদের।

নিজেদের পরের ম্যাচ লেভারকুসেন খেলবে রোমার বিপক্ষে। ইউরোপা লিগের ওই ম্যাচে অন্তত ড্র করতে পারলেই সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়বে তারা। রোমার বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলের জয় পেয়েছিল জাভির শিষ্যরা।

গতকাল ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৫-১ গোলের জয়ে লেভারকুসেনের হয়ে গোল করেন গ্রানিত জাকা, প্যাট্রিক সিক, এক্সেকুয়েল প্যালাসিউস, জেরেমি ফ্রিমপং ও ভিক্টর বোনিফেস।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

রাজকীয় আয়োজনে সান্তোস বরণ করে নিলো নেইমারকে

রাজকীয় আয়োজনে সান্তোস বরণ করে নিলো নেইমারকে
ছবি: সংগৃহীত

অবশেষে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেন নেইমার। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে এক রাজকীয় আয়োজনে আনুষ্ঠানিকভাবে নেইমারকে বরণ করে নিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। নেইমারের ফেরাকে ঘিরে সান্তোসের স্লোগান ছিল—‘দ্য প্রিন্স ইজ ব্যাক’।

বাংলাদেশ সময় গতকাল রাতে প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেন নেইমার। এর আগে, ব্রাজিলের স্থানীয় সময় সকালে সাও পাওলোতে অবতরণ করে তার ব্যক্তিগত বিমান। কয়েক ঘণ্টা বিশ্রামের পর হেলিকপ্টারে করে সান্তোসে পৌঁছান ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। মাঠের মাঝখানে মঞ্চ সাজানো হয়েছিল। বৃষ্টির মধ্যেই মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশে হাত নাড়েন নেইমার।

ঘরের ছেলেকে ফিরে পেয়ে দর্শকরাও তাকে স্লোগান দিয়ে স্বাগত জানান। মাঠে মাথা ও হাত নুইয়ে নিজের বিখ্যাত গোল উদযাপনের ভঙ্গিমা করেন তিনি। এরপর সান্তোসের মাটিতে চুমু খান। ‘নেইমার মিথ’-এর জন্ম তো এই ভিলা বেলমিরোর মাটিতেই।

নেইমার মাঠে দাঁড়িয়ে থাকতেই দর্শকরা তার পায়ে ড্রিবলিং দেখতে চান। উত্তরে নেইমার বলেন, ‘আমি খুবই সুখী। এখানে দারুণ সময় কেটেছে। সামনে তেমন সময় আরও আছে। (ড্রিবল করতে) সাহসের অভাব হবে না।’

গত সোমবার রাতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দেয় সৌদি আরবের ক্লাব আল-হিলাল। ২০২৩ সালে আল-হিলালে যোগ দেওয়ার পর ইনজুরির কারণে মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছিলেন নেইমার। পরে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই চুক্তি বাতিল হয়।

নেইমারের চুক্তি নিয়ে সান্তোসের সহসভাপতি ফার্নান্দো বোনাভিদেস ক্যানাল বলেন, ‘এই চুক্তিপত্র প্রাথমিকভাবে ছয় মাসের। তবে তাকে ধরে রাখতে আমরা সব রকম চেষ্টাই করব। আমরা চাই, সে যেন আগামী বিশ্বকাপ পর্যন্ত আমাদের সঙ্গে থাকে।’

কালো ক্যাপ ও কালো গেঞ্জি পরা নেইমার ছয় মাসের চুক্তিপত্রে সই করার পরই আনুষ্ঠানিকভাবে সান্তোস শহর এবং ক্লাবটির রাজা হয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ ‘দ্য প্রিন্স ইজ ব্যাক’ নামে একটি ভিডিও প্রকাশ করে সান্তোস। এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পেলের কণ্ঠে নেইমারকে ফিরে আসার আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেটারই দ্বিতীয় সংস্করণে প্রয়াত কিংবদন্তি পেলের প্রতি নেইমারকে বলতে শোনা যায়, ‘কিং পেলে, আপনার ইচ্ছাই আমার জন্য নির্দেশ। সিংহাসন ও মুকুট আপনারই আছে। কারণ, আপনি চিরকালীন। কিন্তু পবিত্র ১০ নম্বর জার্সিটি পরা হবে সম্মানের সঙ্গে, যা সান্তোস এবং এই পৃথিবীর জন্য অনেক কিছু। আপনার রেখে যাওয়া লিগ্যাসিকে সম্মান দিতে আমি সবকিছু করার প্রতিশ্রুতি দিচ্ছি।’

সান্তোসের আয়োজনে কোনো কমতি রাখা হয়নি। সবাই জানত, সৌদি আরবের আল-হিলালের পাট চুকিয়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরছেন নেইমার। তার জন্য স্থানীয় শিল্পীদের নিয়ে একটি কনসার্টেরও আয়োজন করে ব্রাজিলের শীর্ষ লিগের এই ক্লাব। বৃষ্টির মধ্যেই ভিলা বেলমিরোর গ্যালারিতে প্রায় ২০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। স্টেডিয়ামের বাইরেও ছিল ভিড়।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে খেলার এটাই নেইমারের শেষ সুযোগ। সে জন্য ব্রাজিলের জার্সিতে ফিরতে হলে আগে নিয়মিত ম্যাচ খেলার দরকার, যা আল-হিলালে হচ্ছিল না। সান্তোসে সেই সুযোগ পাবেন নেইমার। বিশ্বকাপে খেলা নিয়ে তিনি বলেন, ‘আমি জাতীয় দলে ফিরতে চাই। অর্জনের জন্য এখনো একটি (বিশ্বকাপ) মিশন বাকি আছে, যা আমার শেষ সুযোগ বলে মনে করি। যা–ই হোক না কেন, আমি এটার পেছনে ছুটব।’

সংবাদ সম্মেলনে সান্তোসে ফেরার কারণও ব্যাখ্যা করেন নেইমার। তিনি বলেন, ‘কিছু সিদ্ধান্ত থাকে, যা ফুটবলীয় চুক্তির বাইরে। আল-হিলালে ভালোই ছিলাম। পরিবারও ভালো ছিল। কিন্তু কিছু ঘটনায় সিদ্ধান্তটি নিতেই হলো। অনুশীলনে নিজেকে অসুখী লাগছিল। ফেরার সুযোগটা পেয়ে যাওয়ার পর দ্বিতীয়বার ভাবিনি।’

ফেরার পর কেমন লাগছে, তা-ও জানান নেইমার। তিনি বলেন, ‘এখানে পা রাখার পর থেকেই মনে হচ্ছে, ১৭ বছর বয়সে ফিরে গেছি। খুব ভালো লাগছে এবং খেলার জন্য মুখিয়ে আছি।’

সান্তোসের বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা নেইমারের। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেছেন ক্লাবটির মূল দলে। এরপর ইউরোপযাত্রা। প্রথমে বার্সেলোনা, এরপর পিএসজি হয়ে দেড় বছর আগে সৌদি আরবের আল-হিলালে যোগ দেন। তবে ব্রাজিল ছাড়ার সাড়ে ১১ বছর পর আবারও সান্তোসে ফিরে নেইমার যেন ক্যারিয়ারের চক্র পূরণ করলেন। এর মধ্যে অনেকবার চোটে পড়েছেন। মৌসুমে নিয়মিত মাঠেও নামতে পারেননি। আগের সেই ধারা আছে কি না, সান্তোস ঠিক নিশ্চিত না হলেও ঘরের ছেলেকে আগের মতো হৃদয় দিয়ে বরণ করে নিয়েছেন ক্লাবটির সমর্থকেরা। পার্থক্য একটাই, প্রথম দফায় খেলেছেন ১১ নম্বর জার্সিতে, এবার ১০ নম্বর জার্সি পরেছেন।

সেই জার্সিতে পরিবারের সদস্যদের নিয়ে নেইমার ফটোসেশনও করেন। এখন অপেক্ষা শুধু মাঠে ফিরে খেলার। গত বছর নভেম্বরে আল-হিলালের হয়ে ম্যাচে চোট পাওয়ার পর আর মাঠে নামা হয়নি তার। সংবাদ সম্মেলনে নেইমার জানান, শারীরিকভাবে আগের চেয়ে ভালো বোধ করলেও এখনো ১০০ শতাংশ ফিরে পাননি।

ক্যাম্পেওনাতো পলিস্তায় আগামী বুধবার বোটাফোগোর মুখোমুখি হবে সান্তোস। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, এই ম্যাচে সান্তোসের হয়ে দ্বিতীয় দফায় অভিষেকের সম্ভাবনা আছে নেইমারের।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

হাথুরুসিংহে বরখাস্ত, ফিল সিমন্স নতুন হেড কোচ

হাথুরুসিংহের ছবি

 স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো চন্ডিকা হাথুরুসিংহে অধ্যায়। শ্রীলঙ্কান কোচকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই হেড কোচকে অব্যাহতির কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেই সঙ্গে তাকে শোকজও করা হয়েছে। নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সের নাম।

হাথুরুকে বাংলাদেশের হেড কোচ হিসেবে রাখবেন না ফারুক আহমেদ, এমন গুঞ্জন ছিল দুই মাস আগ থেকেই। অবশেষে গতকাল সোমবার বিপিএল প্লেয়ার্স ড্রাফটের আগ মুহূর্তে অথবা আগেরদিন রাতেই বিসিবিপ্রধানের ফোনে কোচ পদ থেকে অব্যাহতির বিষয়ে জানতে পারেন হাথুরুসিংহে। যদিও সেটা আনুষ্ঠানিক ঘোষণা ছিল না।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে হাথুরুসিংহকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতির ঘোষণা দেন ফারুক আহমেদ। তার বদলে ফিল সিমন্সের দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়।

হাথুরু দুই মেয়াদে বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথম মেয়াদে ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের ৯ নভেম্বর পর্যন্ত দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। এরপর নিজ দেশ শ্রীলঙ্কার হেড কোচের দায়িত্ব পালন করেন হাথুরু।

২০২৩ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন হাথুরু। কিন্তু তার প্রথম মেয়াদে বাংলাদেশ ক্রিকেটের যতটুকু উন্নতি দেখা গেছে, দ্বিতীয় মেয়াদে সেটা দেখা যায়নি। এমনকি এই সময়ে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে বিভেদ তৈরি, বিসিবির বিধি ভঙ্গ ও ক্রিকেটারদের সঙ্গে অশোভন আচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে হাথুরুসিংহের বিরুদ্ধে।

হাথুরু এসব অপরাধ হয়তো ঢাকা পড়ে যেতো, যদি ভারত সিরিজে ভালো কিছু করতে পারতো বাংলাদেশ। কিন্তু ভারতের বিপক্ষে লড়াইটাও করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। এমনকি যেভাবে হেরেছে, তাও ছিল দৃষ্টিকটু। এসব কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখেই হাথুরুকে অব্যাহতি দিয়েছে বিসিবি।

উল্লেখ্য, হাথুরুর সঙ্গে চুক্তি ছিল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। কিন্তু আগেভাগেই লঙ্কান এই কোচকে বিদায় করে দিলো বিসিবি।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

ফিফাকে সৌদির সঙ্গে চুক্তি বাতিলের আহ্বান জানালেন নারী ফুটবলাররা

নারী ফুটবলের ছবি

স্পোর্টস ডেস্ক

সৌদি আরবের তেল কোম্পানি আরামকোর সঙ্গে চুক্তির শুরু থেকেই ফিফাকে নিয়ে সমালোচনা চলছে। এবার নারী ফুটবলাররা ফিফাকে এই চুক্তি বাতিল করতে বলেছেন। ইতোমধ্যে ২৪ দেশের ১০০-এর বেশি নারী ফুটবলার একটি চিঠিতে স্বাক্ষর করেছেন, যাতে তারা ফিফার কাছে আরামকোর সঙ্গে চুক্তির বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। স্বাক্ষরকারীদের মধ্যে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার ভিভিয়েন মিদিমাও রয়েছেন।

ভিভিয়েন মিদিমা বিবিসি স্পোর্টকে জানিয়েছেন, "আমার মতে, ফুটবলাররা, বিশেষ করে নারী ফুটবলাররা, দায়িত্ব নিয়ে বিশ্বকে দেখাতে চান পরবর্তী প্রজন্মের জন্য কী সঠিক। আমি মনে করি, এই স্পনসরশিপ ফিফার জন্য যথার্থ মনে হচ্ছে না। আমাদের নারী ফুটবলারেরাও এ দাবির পক্ষে।"

ফিফার সঙ্গে আরামকোর চুক্তির শুরু থেকেই সৌদি আরবের 'স্পোর্টসওয়াশিং' আখ্যা দেওয়া হচ্ছে। স্পোর্টসওয়াশিং হল একটি কার্যকলাপ, যেখানে ব্যক্তিগত, গোষ্ঠীগত বা রাষ্ট্রীয় স্তরের অপকর্ম ঢাকতে খেলাধুলাকে ব্যবহার করা হয়। সৌদি আরব মানবাধিকার লঙ্ঘন, নারী অধিকার লঙ্ঘন, সমকামিতাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা এবং বাকস্বাধীনতাকে সীমাবদ্ধ করার কারণে সমালোচিত।

আরামকো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, এটি বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস উৎপাদনকারী কর্পোরেট কোম্পানি। মিদিমা বলেন, "ফিফা সবসময় আওয়াজ তোলে যে তারা খেলাটাকে ছড়িয়ে দিতে চায় এবং একটি দৃষ্টান্ত স্থাপন করতে চায়। যদি তাই হয়, তাহলে দৃষ্টান্ত স্থাপনকারী স্পনসরদের সঙ্গে চুক্তি করুক।"

চলতি বছরের এপ্রিলে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে ফিফা। এই চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত, এবং এটি ২০২৬ সালের পুরুষদের বিশ্বকাপের স্পনসর হিসেবে কাজ করবে। পরের বছর নারীদের বিশ্বকাপ ফুটবলেও পৃষ্ঠপোষকতা করবে তারা। এছাড়া, আরামকো ফর্মুলা ওয়ানের সঙ্গেও স্পনসরশিপ চুক্তি করেছে এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অংশীদার।