

মোঃ জামাল হোসেন, শাহরাস্তি প্রতিনিধি:
"কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে ৩দিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বোধন উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সাড়ে ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ৩দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পিতা কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন।
উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইউনুছ মিয়া, বলরাম সাহা, মোঃ জামাল হোসেন, মোঃ মকবুল হোসেনসহ সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও এলাকার সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লার দাউদকান্দিতে গরু বহনকারী
ট্রাক উল্টে ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে
পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম মোল্লা।
তিনি বলেন, একটি ট্রাক ঢাকা থেকে ১৭টি
গরু নিয়ে লাকসামের দিকে যাচ্ছিল। কোরবানির পশুর হাটে বিক্রির উদ্দেশে যাচ্ছিল তারা।
ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়
ট্রাকটি। এ সময় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আশপাশে ছিটকে পড়ে ট্রাকে থাকা
গরুগুলো। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাদের মধ্যে রাসেল নামের একজনের পরিচয় আমরা
পেয়েছি। তিনি গরু ব্যবসায়ী। অন্যজনের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ দুর্ঘটনায় দুটি গরু
মারা গেছে। আরও ১৫টি গরু স্থানীয়দের সহযোগিতায় নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এ বিষয়ে
আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লায়
৫২ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ। বুধবার
দুপুরে কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান, এএসআই(নিঃ) শিমুল এবং
সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে
কোতয়ালী মডেল থানাধীন ৫নং পাঁচথুবী ইউপিস্থ উত্তর রাচিয়া বড় পুকুর ও বড় তেতুল গাছ সংলগ্ন
পুকুরের উত্তর পূর্ব কোণায় কলা বাগানের মধ্যে তল্লাশি করে ৫২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী
মো: মফিজুল ইসলাম(৫২), পিতা-মৃত গনি মিয়া, সাং- কোটেশ্বর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাকে
গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


সাতক্ষীরায় চিংড়িতে ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশের দায়ে ৪ ব্যবসায়ীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৭০০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ জব্দ করা হয় এবং তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অপদ্রব্য পুশে নিয়োজিত ১২ নারী শ্রমিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে সাতক্ষীরার কালিগঞ্জের বাঁশতলা বাজার এলাকায় এই অভিযান চালায় র্যাব-৬। এসময় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা সুলতানা বুশরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত মৎস্য ব্যবসায়ীরা হলো, মো. সজিব হোসেন (২৫) ও আলমগীর ঢালী (২৩) এবং আশাশুনির সাইফুল বিশ্বাস (২৮), বাশতলা বাজার এলাকার মো. সাকিল হোসেন (২৯)।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জের বাঁশতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসময় অবৈধভাবে চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করা অবস্থায় ৪ ব্যবসায়ীকে আটক ও ৭০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যবসায়ীদের ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান এবং জব্দকৃত চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আটককৃত মৎস্য ঘের মালিকদের লাইসেন্স বাতিলের নির্দেশ দেওয়া হয়।
মন্তব্য করুন


পৃথক দুইটি অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানা এলাকা হতে ২৮ কেজি গাঁজাসহ মোট ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২। গত ৮ জুলাই ২০২৩ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিণ শরীফপুর গ্রামের টনু মিয়া এর ছেলে মোঃ রাকিব (২০)।
রাতে পৃথক অন্য একটি অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কুমিল্লা কমার্স কলেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ কুমিল্লা জেলার বুড়িচং থানার পূর্ব খোদাইতলী গ্রামের মৃত জজু মিয়া এর ছেলে মোঃ ডালিম (৩০) ও একই থানার মিরপুর গ্রামের লিটন মিয়া এর ছেলে আলামিন (১৯)।
র্যাব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা সকলেই দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


রাজবাড়ীর গোয়ালন্দে ৭৫ বছর বয়সে মো.
আনোয়ার মোল্লা ওরফে আনু মোল্লা নামে এক বৃদ্ধ বিয়ের পিঁড়িতে বসেছেন। আর পাত্রী সুফিয়া
বেগমের বয়স ৪০ বছর।
আনু মোল্লা শেষ বয়সে একাকিত্ব ঘোচাতে
সন্তানদের সম্মতিতে নিজেই পাত্রী দেখে পছন্দ করেন।
বুধবার (২৯ মে) সন্ধ্যায় আনু-সুফিয়া
দম্পতির বিয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা তাদের শুভকামনা
জানাচ্ছেন।
আনু মোল্লা দৌলতদিয়া ইউনিয়নের শামসু
মাস্টারেরপাড়া এলাকার বাসিন্দা। পাত্রী সুফিয়া বেগমের বাড়ি রাজবাড়ী শহরের ভবানীপুর
এলাকায়। আনু মোল্লা তিন সন্তানের জনক হলেও সুফিয়া বেগমের কোনো সন্তান নেই বলে জানা
গেছে।
আনু মোল্লার প্রতিবেশী সোহেল শেখ জানান,
আনু মোল্লা এর আগে দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী মারা যান তিন বছর আগে। এরপর
তিনি নিজের পছন্দে দ্বিতীয় বিয়ে করেন। তবে পারিবারিক কলহের জেরে এক বছর আগে দ্বিতীয়
স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যান। একাকিত্ব ঘোচাতে তিনি তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন।
তার প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বাবার একাকিত্বের কথা চিন্তা করে
সন্তানরাও তৃতীয় বিয়েতে মত দেন। দুই মাস আগে তালাকপ্রাপ্ত সুফিয়া বেগমকে পছন্দ করে
বিয়ের পিঁড়িতে বসেন আনু মোল্লা। দুই মাস আগে বিয়ে হলেও বুধবার সন্ধ্যায় বিয়ের ছবিটি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিটি দেখে অনেকেই এ দম্পতিকে শুভকামনা
জানাচ্ছেন।
বিয়ের বিষয়ে আনু মোল্লা বলেন, ছেলে-মেয়েদের
আমার বিয়ের কথা বলেছিলাম। তারা আমাকে মেয়ে দেখতে বলে। আমি মেয়ে দেখে পছন্দ করে বাড়িতে
এনে বিয়ে করি।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর
রহমান মণ্ডল বলেন, এ ঘটনাটি আমি জানতাম না। তবে ফেসবুকে বিয়ের ছবি দেখেছি।
মন্তব্য করুন


নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ জন সদস্যকে আটক করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ।
রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার সময় আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ১১টি আসনের ৫টি টিকিট ও নগদ অর্থসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের আশরাফুল ইসলাম লিখন (৩২) এবং চিলাহাটির মিন্টু আলী (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চিলাহাটি স্টেশনে অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্যকে আটক করে।
এ সময় তাদের তল্লাশি করে আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ১১টি আসনের ৫টি টিকিট, টিকিট বিক্রির নগদ ১ হাজার ৫শত টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। চিলাহাটি-ঢাকা রুটের এসব টিকিটের যাত্রার তারিখ ছিল ১২ ও ১৪ ফেব্রুয়ারি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নূরুল ইসলাম।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নূরুল ইসলাম বলেন, ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন


বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে পাঁচটি কূটনৈতিক দলিলে স্বাক্ষর করা হয়েছে। এর
মধ্যে একটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক এবং একটি লেটার অব ইনটেন্ট বা অভিপ্রায়পত্র
রয়েছে।
শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা তাভিসিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্রমন্ত্রী
ড. হাছান মাহমুদ, ব্যাংককে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাই এবং থাইল্যান্ডের
উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ড. প্রাণপ্রী বাহিদ্ধা নুকারাসহ প্রমুখ।
বৈঠকের আগে থাই প্রধানমন্ত্রী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে
স্বাগত জানান। এরপর থাই প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নমেন্ট হাউসে দেশটির প্রধানমন্ত্রী
স্রেথা থাভিসিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব দলিলে স্বাক্ষর করেন সংশ্লিষ্টরা।
এছাড়া অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি, জ্বালানি,
পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক এবং মুক্তবাণিজ্য
চুক্তির আলোচনা শুরুর জন্য একটি লেটার অব ইন্টেন্ট সই হয়।
দুপুরে থাইল্যান্ডের রাজধানীর গভর্নমেন্ট হাউজে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসকল
তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৈঠক নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, প্রধানমন্ত্রী
শেখ হাসিনা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা তাভিসিনের অত্যন্ত আন্তরিকতাপূর্ণ
পরিবেশে বৈঠক হয়েছে। প্রথমে তারা একান্তে কথা বলেন, এরপর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক
বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি
বর্ণনা করার পাশাপাশি বাংলাদেশের ১০০টি ইকোনমিক জোন ও আইটি ভিলেজে থাই বিনিয়োগের আহ্বান
জানান। থাইল্যান্ডের ব্যবসায়ীরা চাইলে প্রয়োজনে বাংলাদেশে তাদের জন্য বিশেষ ইকোনমিক
জোন করার কথাও বলেন প্রধানমন্ত্রী।
বৈঠকে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আসা প্রায় ১.৩ মিলিয়ন রোহিঙ্গাকে বাংলাদেশ
আশ্রয় দিয়েছে। তাদের জন্য বাংলাদেশে যেসব সমস্যা হচ্ছে বৈঠকে সে বিষয়ে আলোচনা হয়েছে
বলে জানান ড. হাছান।
তিনি বলেন, থাইল্যান্ডেও অনেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। এখনো অনেকে আসছেন। থাইল্যান্ডও
এই পালিয়ে আসা মানুষদের ভারে জর্জরিত। এ সমস্যা সমাধানে উভয় প্রধানমন্ত্রী দুই দেশের
একসঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বুধবার ব্যাংককে পৌঁছান। বৃহস্পতিবার ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে
জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ)
৮০তম অধিবেশনে যোগ দেন শেখ হাসিনা। সফর শেষে ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা
রয়েছে।
মন্তব্য করুন


চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং নেতা তৌফিকুল ইসলাম ওরফে তৌফিককে (১৯) দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়া মহল্লার মৃত কুরবান আলীর ছেলে তৌফিক।
আজ (২২ জুলাই, ২০২৩ইং) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার হেফাজতে থাকা একটি চাইনিজ কুড়াল ও তিনটি কিরিচ জব্দ করা হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন।
ওসি জানান, দীর্ঘদিন ধরে পৌর এলাকায় একটি কিশোরগ্যাং পরিচালনা করে আসছিল তৌফিক। নিজ গ্রুপের সদস্যদের নিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে শহরে চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ পেয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের করা হবে। কিশোরগ্যাংটির অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
মন্তব্য করুন


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে দুইটি ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম লণ্ডভণ্ড হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ে শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। এতে চলতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে এলাকা বিদ্যুতবিহীন হয়ে পড়েছে।
বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত একটার দিকে উপজেলার পাচুড়িয়া ও বানা ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অসংখ্য গাছপালা ভেঙে এবং উপড়ে পড়েছে। অনেক জায়গায় সড়কের উপরে গাছ পড়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বিদ্যুতের তার ছিঁড়ে অন্ধকার হয়ে যায় দুটি ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম।
বানা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের বাসিন্দা ইমরান হোসেন জানান, বানা ইউনিয়নের শিরগ্রাম, গড়ানিয়া, পাকুড়িয়া, টাবনী, টোনাপাড়া, শিয়ালদি চরপাড়া, জয়দেবপুর, আউশির হাট, কঠুরাকান্দি, মাজপাড়া, আড়পাড়া গ্রামে ঝড় আঘাত হানে। ঝড়ে কাচাঁ-আধাপাকা ঘরবাড়ি, গাছপালা, পেঁয়াজ, রসুন, মশুরি, ধনিয়া, ধান, গমসহ কৃষি ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে গ্রামগুলোতে বিদ্যুত সঞ্চালন বন্ধ হয়ে গেছে।
পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. আমিনুর রহমান বলেন, ঝড়ে আমার ঘরবাড়ি, ফসলি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও যুগীবরাট, ভাটপাড়া, চাদড়া, পাচুড়িয়া, দেউলি, চরনারানদিয়া, ধুলজুড়ি, চরভাটপাড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ বলেন, বুধবার রাত একটার দিকে ঘূর্ণিঝড়ে দুই ইউনিয়নের প্রায় শতাধিক কাঁচাপাকা বাড়িঘর ও কয়েকশ গাছপালা উপড়ে যায়। বিস্তীর্ণ জমির ফসল বিনষ্ট হয়েছে। অনেকেই ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নেন। ঘটনাস্থলে পোঁছে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ শুরু করা হয়েছে।
পল্লী বিদ্যুত সমিতির আলফাডাঙ্গা সাব জোনাল অফিসের এজিএম ফাহিম হাসান বলেন, ঘূর্ণিঝড়ের ফলে সেখানে কয়েকটি গ্রামে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে। বিদ্যুতের তাঁর ছিড়ে গেছে, কয়েকটি খুঁটি ভেঙ্গে অনেকগুলো আঁকাবাঁকা হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ চালু করতে কাজ চলছে।
এ ব্যাপারে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াছমীনের মোবাইল নম্বারে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বলেন, স্থানীয় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা করা হবে।
মন্তব্য করুন


গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৯ আগস্ট ২০২৩ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মনোহরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ০৬ কেজি গাঁজা’সহ দুর্ধর্ষ ডাকাত মাহফুজুর রহমান (৩৫) কে গ্রেফতার করা হয়।
সে কুমিল্লা জেলার দেবীদ্বার থানার কুরুইন গ্রামের মৃত রেহান উদ্দিন এর ছেলে। তার নামে বিভিন্ন থানায় ০৮ টি ডাকাতি মামলা, ০২ টি হত্যা মামলা সহ মোট ১৩ টি মামলা রয়েছে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন