

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তরের মহাপরিচালক এর নির্দেশনায় আজ সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার
বাজার এবং চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকার আলুর বাজারে বিশেষ তদারকি অভিযান
পরিচালনা করা হয়েছে। অভিযানে পাইকারি বাজারের আলুর ক্রয় ভাউচার ও বিক্রয়ের তথ্য
যাচাই করা হয় একইভাবে খুচরা বাজারে ক্রয়ের ভাউচার এবং বিক্রয়ের তথ্য যাচাই করা হয়।
ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে একটি আলুর আড়তকে ৫ হাজার টাকাসহ মোট ৪ প্রতিষ্ঠানকে
১৪ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদের সতর্ক করা হয়। অভিযানে ব্যবসায়ীদের ক্রয়ের
প্রমাণক সংগ্রহে রাখা, বিক্রিত মালের মূল্য তালিকা প্রদর্শন ও যৌক্তিক মুনাফায়
বিক্রয় করতে নির্দেশনা দেওয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর,কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল
ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ
জাকারিয়া এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন


মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে হুরমত আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এই দুর্ঘটনাটি ঘটে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বীজ খামারের সামনে।
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা নিহত হুরমত আলী।
এই তথ্য নিশ্চিত করেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া।
মেহেরপুর সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
স্থানীয়রা জানায়, সার বিষ কেনার জন্য মোটরসাইকেলযোগে মেহেরপুর শহরে আসছিলেন নিহত হুরমত আলী। আমঝুপি বীজ খামারের নিকট এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যায় হুরমত আলী। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক হুরমত আলীকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন


টাঙ্গাইলের সখীপুরে
স্বামীর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ।
বৃহস্পতিবার সন্ধ্যায়
বাড়ি ফেরার পথে উপজেলার কচুয়া হাজী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ৬জনকে
গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় গৃহবধূর স্বামী
আমির হামজা ৭/৮ জনকে আসামি করে থানায় মামলা দিয়েছে। গ্রেফতারকৃতরা হলো: এ এলাকার
হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল (৩০), হযরত
আলীর ছেলে লাবু মিয়া (২৬), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ
(২৫) ও সমেশ আলীর মোজাম্মেল হক (৩০)।
পুলিশ
জানায়, স্বামী-স্ত্রী বাড়ি থেকে স্থানীয় কচুয়া চাঁদের হাট এলাকায় ঘরতে আসে। ওই এলাকা
দিয়ে ঘুরাঘুরি শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কচুয়া হাজী চৌরাস্তা এলাকায় পৌঁছালে
৭-৮ জনের একটি সংঘবদ্ধ দল তাদের আটক করে। এসময় তাদের ২জনকে স্থানীয় একটি শাল গজারি
বনের ভিতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে মারধর
করে এবং স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে তারা।
সখীপুর থানা ভারপ্রাপ্ত
কর্মকর্তা মো: রেজাউল করিম বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই অভিযান
চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন


কুমিল্লা
জেলার মুরাদনগর থানাধীন ১৫নং নবীপুর (পশ্চিম) ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাজারস্থ নিপুন
জুয়েলার্স দোকানে এসে আসামী তার বোনের বিবাহ উপলক্ষে স্বর্ণ ক্রয় করতে চায়। দোকানদার
২ জোড়া ২২ ক্যারেটের স্বর্ণের চুড়ি, যার ওজন ৬ ভরি ৮ আনা, মূল্য অনুমান ৫,৯৮,০০০ টাকা
এবং ২ টি ২২ ক্যারেটের স্বর্ণের চেইন, যার ওজন ২ ভরি, ১৪ আনা, ২ রত্তি, মূল্য ২,৬৬,০০০
টাকা, সর্বমোট মূল্য ৮,৬৪,০০০ টাকার স্বর্নালংকার দেখায় এবং উক্ত স্বর্ণলংকারের জুয়েলারী
লাল বক্স দিয়ে দোকানদার প্যাকেট করার জন্য ব্যাগ আনতে দোকানের পিছনের অংশে যায়। কিছুক্ষণ
পরে দোকানদার ফিরে এসে দেখে যে, দোকানের ভিতর থাকা আসামী ও স্বর্ণালংকার নাই। উক্ত
অভিযোগের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন এর তত্ত্বাবধানে
এসআই(নিঃ) ওমর ফারুক ও একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীকে হোমনা থানা
পুলিশের সহযোগিতায় সোমবার ভোরে হোমনা থানাধীন ঘনিয়ারচর (ছোট) মিছির আলী প্রধানের বাড়ি
থেকে বাদীর চোরাই যাওয়া বর্ণিত স্বর্ণালংকার এবং নগদ ৩,৫০,০০০টাকাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী হলো: কুমিল্লা জেলার হোমনা থানার ঘনিয়ারচর গ্রামের আতাউর রহমান এর
ছেলে রুনা আক্তার। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মুরাদনগর থানার মামলা দায়ের করা হয়েছে
এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন


আবহাওয়া অধিদপ্তর রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে ।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সেই কারণে সংস্থাটি জানিয়েছে, আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের নোয়াখালী ও কুমিল্লা জেলাসহ খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পাশাপাশি আবহাওয়া অফিস বলছে, শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এছাড়া, শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পারে। পরদিন রবিবার (১৮ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া আগামী কয়েক দিন শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানানো হয়েছে।
আর পরবর্তী বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা বাড়তে পারে।
মন্তব্য করুন


সরকার রোজার শুরুতেই খেজুর ও চিনির দাম নির্ধারণ করে দিয়েছে ।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফুয়ারা খাতুনের সই করা এক সার্কুলারে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, নিম্নমানের খেজুরের দাম ধরা হয়েছে কেজিতে ১৫০ থেকে ১৬৫ টাকা। আর বহুল ব্যবহৃত জাইদি খেজুরের কেজি নির্ধারণ করা হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকা।
প্রতি কেজি অতি সাধারণ খেজুরের দর ঠিক করা হয়েছে ১৫০ থেকে ১৬৫ টাকা। এছাড়া কেজিপ্রতি চিনির মূল্য ১৪০ টাকা ধার্য করা হয়েছে।
পাশাপাশি প্রতি কেজি চিনির মূল্য ১৪০ টাকা ঠিক করা হয়েছে। তাছাড়া প্যাকেটজাত চিনির সর্বোচ্চ দর ধার্য করা হয়েছে ১৪৫ টাকা। এসব দামে খেজুর ও চিনি বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশ দেয়া হয়েছে।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে নিম্নমানের খেজুরের মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে দামি খেজুরের দাম ঠিক করে দেয়া হয়নি। ভারত থেকে ৫০ হাজার টন পিঁয়াজ আমদানির প্রক্রিয়া চলছে। আশা করি, শিগগিরই তা দেশে আসবে। এতে মসলাজাতীয় পণ্যটির দরও কমে যাবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার নিত্যপণ্যের দাম কমানোর চেষ্টায় করছে। বাজারে কোনো পণ্যের স্বল্পতা নেই। চালের দরম নিয়েও অস্বস্তি নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাজার নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং হচ্ছে।
মন্তব্য করুন


কুমিল্লায়
গত ২৪ ঘন্টায় ১১০ বোতল ফেন্সিডিল, ৪,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬০ কেজি গাঁজাসহ ৫
জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
জেলা
গোয়েন্দা শাখা, কুমিল্লার একাধিক টিম কুমিল্লা জেলায় বিভিন্ন স্থানে পৃথক পৃথক মাদক
বিরোধী অভিযান পরিচালনা করে মঙ্গলবার কোতয়ালী
মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে ১১০বোতল ফেন্সিডিলসহ মোঃ কবির নামে ১জন
মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো: মোঃ কবির (৩৫), পিতা- মৃত
মোসলেম উদ্দিন, গ্রাম-উত্তর বাগবের, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা। এসআই তুষ্টলাল
বিশ্বাস বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে এজাহার দায়ের করেন। কোতয়ালী মডেল থানার
মামলা নং-৯০, তারিখ-২৫/০৭/২০২৩খ্রিঃ।
অপর
একটি অভিযানে মঙ্গলবার রাতে সদর দক্ষিন মডেল থানাধীন উলুরচর এলাকায় চৌয়ারা-টু-কুমিল্লা
রোডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০০
পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জসিম নামে ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত
আসামী হলো: মোঃ জসিম (২৪), পিতা-মৃত আইয়ুব আলী, গ্রাম-মুড়াপাড়া (পূর্ব পাড়া), থানা-সদর
দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লা। এসআই নাসিম উল হক ইমরান বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায়
মাদক আইনে এজাহার দায়ের করেন। সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-৩৭, তারিখ-২৬/০৭/২০২৩খ্রিঃ।
অপর
একটি অভিযানে মঙ্গলবার রাতে সদর দক্ষিণ মডেল থানাধীন বিজয়পুর এলাকায় অভিযান পরিচালনা
করে ৫ কেজি গাঁজা এবং ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বেলাল হোসেন নামে ১জন মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো: মোঃ বেলাল হোসেন (৩৮), পিতা- মৃত আমিনুল ইসলাম,
গ্রাম- খেয়াশ, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা । এসআই তুষ্টলাল বিশ্বাস বাদী হয়ে
সদর দক্ষিণ থানায় মাদক আইনে এজাহার দায়ের করেন। সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-৪০,
তারিখ-২৬/০৭/২০২৩খ্রিঃ।
অপর
একটি অভিযানে অদ্য বুধবার সকালে কোতয়ালী মডেল থানাধীন বজ্রপুর গ্রামের দারোগা বাড়ী
রোডে অভিযান পরিচালনা করে ৩,০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ আনোয়ার হোসেন (৭০), পিতা-মৃত আবেদ আলী, সাং-পূর্ব
বাখরী আলাউদ্দিন এর বাড়ী, থানা-সোনারগাঁ, জেলা-নারায়গঞ্জ, এ/পি সাং-গোলাবাড়ীয়া ২। মোঃ
শাখাওয়াত হোসেন ভূঁইয়া (৫২), পিতা-মৃত সুরুজ মিয়া, গ্রাম-কেরানীনগর (ভূঁইয়া বাড়ী),
উভয় থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল
থানায় এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে এজাহার দায়ের করেন। কোতয়ালী মডেল থানার মামলা নং-৯৯,
তারিখ-২৬/০৭/২৩ খ্রিঃ।
অপর
একটি অভিযানে অদ্য বুধবার দুপুরে চৌদ্দগ্রাম থানাধীন আমানগন্ডা (শালুকিয়া) এলাকায় মাদক
বিরোধী অভিযান পরিচালনা করে ৫৫ কেজি গাঁজা
উদ্ধার করা হয়। এ সংক্রান্তে এসআই মোঃ মিজানুর রহমান বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় এজাহার
দায়ের করেন।
মন্তব্য করুন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ কুমিল্লা সার্কিট হাউজে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
তিনি বলেছেন, নির্বাচনে কত শতাংশ ভোট পড়ল, তা আমাদের দেখার বিষয় না। নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হলো কিনা, তা দেখার বিষয়।আমরা শুনছি বিএনপি নির্বাচনে আসতে চায়। দলটি যদি পর্দার আড়ালে জোটবদ্ধ হয়ে নির্বাচনে আসতে চায়, তাহলে সংবিধান অনুযায়ী তফসিল পেছানোর সুযোগ আছে। আমরা সব নিবন্ধিত দলকে চিঠি দিয়েছি। কারা নির্বাচনে আসবে, কারা আসবে না, সেটা দেখার সুযোগ নেই। নির্বাচন অংশগ্রহণমূলক হবে। এটাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। আমরা আশাবাদী, ভোটাররা উপস্থিত হবেন। ভোটারদের উদ্বুদ্ধ করতে আমরা কাজ করব। রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনকে প্রভাবিত করলে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, তফসিলের আগে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জামালপুরের ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আগে যদি পারি, এখন কেন পারব না?
মতবিনিময় সভায় কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর:
চাঁদপুরে ১২ পিস ফেন্সিডিলসহ রুবি বেগম (২৬) নামের মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামী মোঃ মাসুদ খলিফা পালিয়ে যায়।
চাঁদপুর মডেল থানার হেলাল ও শহীদুল্লাহ ঝটিকা অভিযান চালিয়ে পৌর ১৩নং ওয়ার্ডের পাকা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত রুবি বেগম শাহরাস্তি উপজেলার মোঃ শাহজাহানের স্ত্রী। পলাতক আসামী মোঃ মাসুদ খলিফা ফরিদগঞ্জ উপজেলার আঃ মালেকের ছেলে। তারা শহরের পৌর ১৩নং ওয়ার্ডের পাকা মসজিদ এলাকায় বসবাস করছিল।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, গ্রেফতারকৃত নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


ফরিদপুরে বোয়ালমারীতে
সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয় না করা এবং পাকা রসিদ ও মূল্য তালিকা
হালনাগাদ না থাকায় ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার ময়েনদিয়া পেঁয়াজ
বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের
নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা
ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।
জরিমানা করা
প্রতিষ্ঠানগুলো হলো: সোহাগ ট্রেডার্স, মেসার্স আরমান বাণিজ্যালয় ও মেসার্স শাহাদত
বাণিজ্যালয়। এদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা
হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,
ফরিদপুর এএসআইয়ের ফিল্ড অফিসার প্রলয় কুমার সরকার, বোয়ালমারী উপজেলা কৃষি
সম্প্রসারণ অধিদপ্তরের উৎসাহ কৃষি কর্মকর্তা অভিজিৎ বিশ্বাস, উপজেলা ক্যাবের সভাপতি
মুহাব্বত জান চৌধুরীসহ আরও অনেকে।
অভিযানকালে জেলা ভোক্তা
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, সরকার নির্ধারিত মূল্যে স্থানীয়
পেঁয়াজ ক্রয়-বিক্রয় এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ ও মূল্য তালিকা হালনাগাদ না
থাকায় জরিমানা করা হয়। এ বিষয়ে ব্যবসায়ীদের বিশেষভাবে সতর্কতামূলক নির্দেশনা
দেওয়া হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায়
২০ কেজি গাঁজা, ৭০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১,০৭,৪৫০ টাকাসহ ১ জন আসামীকে গ্রেফতার
করেছে জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা।
বুধবার
(২৩ আগস্ট) জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই নিঃ- মোঃ বিল্লাল হোসেন, এসআই নিঃ সৈয়দ
দেলোয়ার হোসেন, এএসআই নিঃ মাসুদ রানা, এএসআই নিঃ নাছের আহম্মেদ ও সংগীয় ফোর্সসহ দাউদকান্দি
পৌরসভার ৩নং ওয়ার্ড এর তালতলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ সোহাগ কে
২০ কেজি গাঁজা, ৭০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১,০৭,৪৫০ টাকাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত
আসামী হলেন: মোঃ সোহাগ (২৯), পিতা-রফিকুল ইসলাম, সাং-নয়াকান্দি থানা- মতলব উত্তর, জেলা-
চাঁদপুর।
উল্লেখ্য
যে, আসামীর নামে চাঁদপুর জেলা ও কুমিল্লা জেলায় মাদকসহ ৮টি মামলা রয়েছে ।
আসামীর
বিরুদ্ধে বিধি অনুযায়ী মামলা রুজু প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন