

মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
এসময় মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, জাবের মিয়া, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান, সাংবাদিক, সুধীজনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার
চৌদ্দগ্রামে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাইভেটকারের
চাপায় জাকারিয়া (২৪) নামে এক
যুবক নিহত হয়েছে। নিহত জাকারিয়া ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের মো: মোকলেছুর রহমানের
ছেলে।
২৯জুন
আজ দুপুরে উপজেলার হাড়িসর্দার বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা
জানান,বৃহস্পতিবার দুপুরে জাকারিয়া মামার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় ।
হাড়িসর্দার বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা
অজ্ঞাত প্রাইভেটকার চাপা দিলে সে
গুরুতর আহত হয়। স্থানীয়রা
উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন,মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ডে অফিসার টিপু রায় ।
মন্তব্য করুন


অবশেষে
ব্রাজিল দলে ফিরছেন সাবেক পিএসজি ফরোয়ার্ড নেইমার জুনিয়র।
নেইমার জুনিয়র ২০২২ বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে অনুপস্থিত ছিলেন।
এরপর চোটে পড়ে মাঠের বাইরেই সময় কেটেছে নেইমার জুনিয়রের।
আগামী মাসে দক্ষিণ
আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে পাঁচবারের এই বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী ৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি হবে বলিভিয়ায় এবং চারদিন পর অন্য ম্যাচটি হবে
পেরুর মাটিতে। সেলেসাওদের নতুন কোচ ফের্নান্দো দিনিজ এই দুই ম্যাচের প্রাথমিক দলে
নেইমার জুনিয়রকে রেখেছেন।
২০২৬ বিশ্বকাপ
বাছাইপর্বের দুই ম্যাচের জন্য গতকাল ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। কয়েকদিন
আগেই পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়া নেইমারের সঙ্গে ব্রাজিলের
আক্রমণভাগে থাকছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। টটেনহাম
তারকা রিচার্লিসনও আছেন।
কাতার বিশ্বকাপের পর
আন্তর্জাতিক ফুটবলে ভুলে যাওয়ার মতোই সময় কাটছে ব্রাজিলের। এখন পর্যন্ত তিনটি
প্রীতি ম্যাচ খেলে দুটিতেই হেরে গেছে তারা। এর মধ্যে মরক্কোর কাছে ২-১ গোলে এবং
সেনেগালের কাছে তারা হেরেছে ৪-২ গোলে। জিতেছে কেবল গিনির বিপক্ষে, ৪-১ গোলে।
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের
দল:
রক্ষণভাগ: দানিলো
(জুভেন্টাস), ভানদারসন (মোনাকো), রেনান লদি (মার্শেই), কাইও হেনরিক (মোনাকো),
গাব্রিয়েল ম্যাগালহেইস (আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (আল আহলি), নিনো
(ফ্লুমিনেন্স)
মিডফিল্ডার: ব্রুনো
গুইমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংতন (নিউক্যাসল), কাসেমিরো
(ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
ফরোয়ার্ড: নেইমার (আল
হিলাল), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো
(রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), অ্যান্থনি (ম্যানচেস্টার
ইউনাইটেড), ম্যাথিউস কুনহা (উলভারহ্যাম্পটন)।
গোলরক্ষক: আলিসন
(লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (আতলেতিকো প্যারানায়েন্স)।
মন্তব্য করুন


কুমিল্লায়
কোতয়ালি মডেল থানাধীন মাঝিগাছা গ্রামের কাউছার হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচগিয়ারসহ মূল
ঘাতক মোঃ জিয়াউল হক জিয়া (২২) সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গত
১৪/০৭/২০২৩খ্রিঃ তারিখ কোতয়ালী মডেল থানাধীন ৪নং আমড়াতলী ইউপিস্থ মধ্যম মাঝিগাছা গ্রামের
সিঙ্গাপুর গলির তিন রাস্তার মোড়ে রাস্তার উপর
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আনোয়ার হোসেনের ছেলে ভিকটিম কাউছার আহমেদ
(২২)কে এলোপাথারী ছুরিকাঘাত করে হত্যা করা হয়। উক্ত ঘটনায় ভিকটিমের মা আইরিন সুলতানা
পান্না বাদী হয়ে এজাহারনামীয় ১২ জনসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে এজাহার দায়ের
করে কোতয়ালী মডেল থানায়। মামলা নং-৫৩, তারিখ- ১৫/০৭/২০২৩খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড
রুজু করা হয়। উক্ত মামলার মূল রহস্য উদ্ঘাটনসহ ঘটনায় জড়িত পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তারকল্পে
পুলিশ সুপার, কুমিল্লা মামলাটি পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করেন।
এরই প্রেক্ষিতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই এনায়েত উল্ল্যাহ সহ জেলা গোয়েন্দা
শাখার একটি চৌকস টিম গত ২৮ আগস্ট কুমিল্লা জেলার কোতয়ালী, লাকসাম, নাঙ্গলকোটসহ বিভিন্ন
থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে সরাসরি জড়িত এজাহারনামীয় পলাতক ১নং আসামী
মোঃ জিয়াউল হক জিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলো: মোঃ জিয়াউল হক জিয়া (২২),
পিতা- মোঃ শাহীন @ শাহিদ, গ্রাম- শ্রীপুর (সরকার বাড়ী), থানা- কোতয়ালী মডেল, জেলা-
কুমিল্লা। গ্রেফতারকৃত আসামী মোঃ জিয়াউল হক জিয়ার দেওয়া তথ্য ও দেখানো মতে কাউছার আহমেদ হত্যাকান্ডে ব্যবহৃত সুইচগিয়ারটি উদ্ধার
করা হয়। পূর্বে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আজাদ মলম (২৪), ২। নজরুল ইসলাম মিঠু(২১) ও
৩। ইমরান হাসান (২০)দের ফৌজদারি কার্যবিধি'র ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দি পর্যালোচনায়
উক্ত ঘটনায় জড়িত শিশু বিজয় হোসেনকে (১৫) ও গ্রেফতার করা হয়েছে।
এজাহারনামীয়
অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ডিবি ।
মন্তব্য করুন


বোনের বিয়ে দুদিন পরই। চলছিল হলুদের
অনুষ্ঠান। আর সে হলুদের অনুষ্ঠানে আনন্দে নাচছিলেন ১৮ বছর বয়সী কনের ছোট বোন। তবে আনন্দ
মুহূর্ত বিষাদে রূপ নিতে সময় লাগেনি।
নৃত্য করার মাঝেই মৃত্যুর কোলে ঢলে
পড়েছেন ওই তরুণী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।
সোমবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই
তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের
মিরাটে বোনের বিয়ের অনুষ্ঠানে নাচতে থাকা ১৮ বছর বয়সী এক কিশোরী মারা গেছে। মেয়েটির
নাম রিমশা এবং গত শুক্রবার সন্ধ্যায় তার বোনের ‘হলদি অনুষ্ঠানে’ নাচছিল সে।
মর্মান্তিক এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল
মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রিমশা তার
পরিবারের সদস্যদের সাথে উচ্চস্বরে গানের সাথে নাচের তাল মেলাতে চেষ্টা করছেন।
কিন্তু, কয়েক সেকেন্ড পরে তাকে তার
বুকে স্পর্শ করতে দেখা যায় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে পাশে নাচতে থাকা ছেলেটির
হাত ধরে রাখার চেষ্টা করতে দেখা যায়।
পরে রিমশাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে
গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোনের মৃত্যুর পর কোনো ধরনের গানবাজনা
ছাড়াই এবং শুধুমাত্র পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন
হয়।
সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন


১২ আগস্ট শনিবার স্থানীয় একটি সূত্রে জানা গেছে, সেখান থেকে ৬নারীসহ ১০ সন্দেহভাজনকে আটক করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র আরও জানায়,
শুক্রবার রাত থেকে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের যোগীটিলা
এলাকার একটি বাড়ি ঘিরে অভিযান চালানো হয়। আগে রাতভর ওই বাড়িটি ঘিরে রাখে বিশেষ
বাহিনী স্পেশাল উইপন অ্যান্ড ট্যাকটিস (সোয়াট)। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন
হিলসাইট’। বাড়িটিতে জঙ্গিদের হিজরতের নামে জড়ো করা হয়েছিল বলে জানিয়েছেন সিটিটিসি
প্রধান।
কুলাউড়ার কর্মদা
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, তার ইউনিয়নের পূর্ব
টাট্টিউলি গ্রামের বাইশালী বাড়ি নামক এলাকায় একটি টিলার ওপর নতুন স্থাপিত একটি
বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম
এসেছে। তাদের সাহায্য করতে মৌলভীবাজার জেলা পুলিশ ও কুলাউড়া থানা পুলিশও রয়েছে
ঘটনাস্থলে। নিরাপত্তাজনিত কারণে কোনো মানুষকে ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না।
মৌলভীবাজার পুলিশ সুপার
মনজুর রহমান পিপিএম জানান, বিষয়টি এই মুহূর্তে বলা যাচ্ছে না। অভিযান শেষে এ
বিষয়ে ব্রিফিং করা হবে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাবুচি বাজার এলাকা হতে ৩০ কেজি গাঁজা ও ৯৪বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ০৬ আগস্ট ২০২৩ইং তারিখ সকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানাধীন বাবুচি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৯৪ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো: চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন আফজল নগর গ্রামের মৃত ইদ্রিস এর ছেলে মোঃ আব্দুস সবুর (৩৮)।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা ও চট্টগ্রাম’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


৭ আগস্ট সোমবার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা হঠাৎ নিজের অসুস্থতার কথা জানান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
এসময় সামাজিক মাধ্যমে হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবি প্রকাশ করেন তানজিন তিশা।
জানা যায়, হাসপাতালে দুর্বিষহ দিন পার করতে হয়েছে এ অভিনেত্রীকে। চিকিৎসকদের ধারণা, ডায়েটের ও দুশ্চিন্তার কারণেই এমনটা হয়েছে। তবে এখন সুস্থ রয়েছেন অভিনেত্রী, ফিরছেন হাসপাতাল থেকে বাসায়ও।
তানজিন তিশা জানান, গেল কয়েকদিন ধরেই অসুস্থবোধ করছিলেন। এরপর জ্বর ওঠে ১০৩ ডিগ্রি। অবস্থা আরও খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুসহ আরও কিছু পরীক্ষা করিয়েছি। এসব হয়নি। আমি কিছুদিন ধরে ডায়েট করছিলাম। তা ছাড়া দুশ্চিন্তাও করছিলাম। চিকিৎসকের ধারণা, এসব মিলিয়েই এমনটি হয়েছে। আপাতত, আমাকে ডায়েট বন্ধ করতে বলেছেন। প্রচুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাসায় বিশ্রামে আছি। হাসপাতালে ভর্তি হওয়ার পরে অবস্থা আরও খারাপ হতে থাকে। চিকিৎসক এটা দেখার পরে একটা ওষুধ দেন। ওষুধটি নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মনে হলো, পুরো শরীরে আগুন ধরে গেছে। মনে হচ্ছিল, আমি মারা যাব। যেন মৃত্যুযন্ত্রণা কাছ থেকে দেখেছি। ওই সময় আমার মাকে জড়িয়ে ধরেছিলাম। প্রায় ৩ঘণ্টা পর কিছুটা সুস্থবোধ করি।
সোমবার বিকেলে হাসপাতাল থেকে বাসায় আসেন তিশা।
মন্তব্য করুন


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম নতুন গাড়ি রেজিস্ট্রেশনের সময় পুরাতন গাড়ি জমা দিতে হবে বলে জানিয়েছেন । এছাড়া নতুন করে কোনো রেজিস্ট্রেশন দেওয়া হবে না। যানজট নিরসনে এ ধরনের আইন করা ছাড়া উপায় নেই। ঢাকা শহরে এত গাড়ি কোথায় জায়গা দেবো। শুধু গাড়ি আর গাড়িতে ভরে যাচ্ছে ঢাকা।
বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারী) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন যে ট্রাফিক পুলিশ বক্সগুলো করছে, আপনাদের নিয়ে আমরা যৌথভাবে পুলিশ বক্স করে দেবো। প্রত্যেকটি পুলিশ বক্সে টয়লেট, পানি ও বসার জন্য ব্যবস্থা করা হবে। পুলিশ বক্স করার জন্য ১০ কোটি টাকা বাজেট করা হয়েছে। আমরা প্রত্যেকটি পুলিশ বক্স আধুনিক করে দেবো।
তিনি আরও বলেন, আপনারা জানলে খুশি হবেন আমরা একটি নতুন পদক্ষেপ নিতে যাচ্ছি। সেটি হলো ওয়ানস্টপ পার্কিং সুবিধা। এই পার্কিং ডিজিটাল পদ্ধতি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএমপি একসঙ্গে কাজ করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে কীভাবে ঢাকায় ট্রাফিক লাইটগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি সেই পরিকল্পনা শুরু হয়েছে।
মাঠ পর্যায়ের পুলিশের উদ্দেশ্যে মেয়র আতিক বলেছেন, আপনারা রোদ নাই বৃষ্টি নাই, দিন নাই, রাত নাই মানুষের পাশে দাঁড়ান। করোনার সময় দেখেছি কীভাবে আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। সন্তানরা ফেলে গেলেও পুলিশ তার পাশে দাঁড়িয়েছেন।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
নিজের সহায় সম্পত্তি হারিয়ে বৃদ্ধ বয়সে পরিবার পরিজন নিয়ে পুরাতন কবরের উপর জীর্ন ঘরে বসবাস করা সেই বৃদ্ধ আব্দুস সাত্তার মিয়া অবশেষে ঘর পাচ্ছেন। বিভিন্ন পত্রিকা ও অনলাইন টিভিতে সাত্তার মিয়ার একটি ঘর পাওয়ার আকুতি শিরোনামে সংবাদ দেখে ওই বৃদ্ধার দু:খ কষ্ট পূরনে সহযোগিতার হাত বাড়ালেন জীবন চৌধুরী ফাউন্ডেশনের কর্নধার ফয়সাল চৌধুরী জীবন।
ফয়সাল চৌধুরী জীবনের নির্দেশে কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের আটোমোর গ্রামে জরাজীর্ণ গৃহে বসবাস করা বৃদ্ধ আব্দুস সাত্তার মিয়ার গৃহ পরিদর্শন করেন জীবন চৌধুরী ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মো. আনিসুর রহমান সেলিম ও পরিচালক সদস্য মো. সোলেমান জুনু। এসময় তারা ফয়সাল চৌধুরী জীবন এর পক্ষ থেকে ওই বৃদ্ধ সাত্তার মিয়ার পরিবারের খোঁজখবর নেন এবং সহসাই নতুন ঘর নির্মান করে দেয়ার আশ^াস প্রদান করেন।
নতুন ঘর পাওয়ার সংবাদ শুনে তাৎক্ষনিক খুশি হয়ে বৃদ্ধ আব্দুস সাত্তার মিয়া বলেন, দীর্ঘ কয়েক বছর স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে অনেক কষ্টে দিন কাটিয়েছি। আপনাদের মাধ্যমে ফয়সাল চৌধুরী জীবন আমাকে নতুন একটি ঘর নির্মান করে দেয়ার উদ্যোগ নেয়ায় আমি খুবই খুশি এবং ফয়সাল চৌধুরী জীবন এর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তার প্রতি অনেক অনেক দোয়া রইল।
এদিকে কচুয়ার কৃতি সন্তান জীবন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল চৌধুরী জীবন কর্তৃক বৃদ্ধ সাত্তার মিয়ার ঘর করে দেয়ার উদ্যোগ নেয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
মন্তব্য করুন


নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্স এলাকায় সড়ক দুর্ঘটনায় এক আয়ুবের্দিক চিকিৎসকের মৃত্যু ঘটে।
নিহত চিকিৎসক আবু নুর মোহাম্মদ মাসুম (৩৮) লক্ষীপুর সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় নিহতের ভাই মাসুদ রানা (৫০) আহত হয়।
আজ সকালে নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাসুমের অনেক জায়গায় আয়ুবের্দিক চিকিৎসার চেম্বার ছিল। সকালে তারা দু'ভাই অ্যাম্বুলেন্সযোগে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে অ্যাম্বুলেন্সটি নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্স এলাকায় পৌঁছলে অ্যাম্বুলেন্সের সামনে থাকা ব্যানারটি তাদের গাড়ির চাকায় পেঁচিয়ে পুরো রাস্তাজুড়ে মাঝামাঝি ভাবে দাঁড়িয়ে যায়। ওই সময় পিছনে থাকা ক্যাভার্ড ভ্যানটি তাদের অ্যাম্বুলেন্সে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার তীব্রতা এত বেশি ছিল যে অ্যাম্বুলেন্সটি উড়ে গিয়ে রাস্তার উল্টো পাশে পড়ে নোয়াখালী মুখি হয়ে যায়। এতে ঘটনাস্থলে চিকিৎসকের মৃত্যু হয়।
উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন চন্দ্র হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ।
তিনি বলেন ঘটনার পরপরই ঘাতক কাভ্যার্ড ভ্যানটি পালিয়ে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।
মন্তব্য করুন