

লালবাগসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দিনে দুপুরে বাসা বাড়িতে সিঁধেল চুরি করছে একটি চক্র। এমন সুনির্দিষ্ট বেশ কয়েকটি অভিযোগ পাওয়ার পর টনক নড়েছে পুলিশের।
গতকাল রাতে রাজধানী ও এর আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) লালবাগ বিভাগ।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার(ডিসি) ফারুক হোসেন জানান, সম্প্রতি চুরি একটি মামলা তদন্ত করতে গিয়ে এই চক্রের খোঁজ মেলে। গ্রেপ্তারদের কাছ থেকে অভিযোগকারীর ল্যাপটপ, চুরি যাওয়া নগদ ৬ হাজার টাকা, মোবাইল উদ্ধার ছাড়াও অন্যান্য মোট ৪৮টি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের চোরাই ল্যাপটপ এবং চোরাই ল্যাপটপ বেচাকেনার মোট ৬ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন লালবাগের উপ-কমিশনার(ডিসি) মো. জাফর হোসেন।
মন্তব্য করুন


ব্রাহ্মণবাড়িয়ার
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনা ফারহিনের বাসায় চুরির
ঘটনা ঘটেছে। শনিবার (৩০ মে) ভোরে পৌর এলাকার মৌলভীপাড়ায় তিতাস টুইন টাওয়ারের ২য় তলায়
তাঁর বাসভবনে এ ঘটনা ঘটে।
বিচারক
সৈয়দ আমিনা ফারহিন ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন। তবে ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। খবর
পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিতাস
টুইন টাওয়ারের কেয়ার টেকার রতন মিয়া জানান, ঈদের ছুটিতে ওই বিচারক ফ্ল্যাট তালা দিয়ে
বাড়িতে যান।
সিসি
ক্যামেরাতে দেখা গেছে ভোরে তিনজন পেছনের গ্রিল ভেঙে দ্বিতীয় তলায় উঠে। পরে ফ্ল্যাটের
তালা ভেঙে প্রবেশ করে। সেখানে দুটি আলমিরা ভেঙে সব মালামাল নিয়ে গেছে। এ ছাড়াও অন্যান্য
মালামাল নিয়ে গেছে চোরের দল। সকালে বিষয়টি নজরে এলে পুলিশকে অবহিত করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রাজা জানান, চুরির খবর পেয়ে ওই ফ্ল্যাটে
যায় পুলিশ। বিচারক ছুটিতে থাকার সুযোগে চুরির এ ঘটনাটি ঘটে। কি পরিমাণ মালামাল চুরি
হয়েছে সেটা জানার চেষ্টা চলছে। জড়িতদের চিহ্নিত করতেও কাজ করছে পুলিশ।
মন্তব্য করুন


বন্যার্তদের সহায়তায় জন্য বিএনপি নগদ
আড়াই কোটি টাকাসহ ১০ কোটি টাকার ত্রাণ দিয়েছে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য
অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর
নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপির ত্রাণ
তহবিলে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে। গত ৫ দিনে নগদ আড়াই
কোটি টাকাসহ প্রায় ১০ কোটির ত্রাণ সংগ্রহ করে সরবরাহ করা হয়েছে বন্যাকবলিত এলাকায়।
বন্যার পানি ইতিমধ্যে কমতে শুরু করেছে। ফলে এসব এলাকায় রোগবালাই বেড়ে যাবে। সেজন্য
আমাদের চিকিৎসকগণ এবং বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো ওইসব এলাকায় ওষুধ বিতরণের কার্যক্রম
শুরু হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যায় উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার,
শিশুদের কাপড়, মানুষের ব্যবহৃত কাপড়, মোমবাতি, দিয়াশালাই, বিশুদ্ধ পানি দেশের সর্বস্তরের
জনগণ সরবরাহ অব্যাহত রেখেছে। রিকশাচালক, স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদরাসার শিক্ষার্থীসহ
সর্বস্তরের মানুষ বিএনপির ত্রাণ তহবিলে সহায়তা দিচ্ছে।
মন্তব্য করুন


গ্যাস পাইপ লাইনের জরুরি
কাজের জন্য আগামীকাল সোমবার (১ এপ্রিল) আশুলিয়ার কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ
বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার (৩১ মার্চ) তিতাস
থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
সোমবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা আশুলিয়ার কাঠগড়া,
আমতলাসহ জিরাবো-বিশমাইল সড়কের দুই পাশে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
মন্তব্য করুন


রাজধানীর
সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে সমকামিতায় জড়িত থাকার অভিযোগে
চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে কলেজ প্রশাসন। এই ঘটনায় এক বহিরাগতসহ মোট পাঁচজনকে
কাফরুল থানায় সোপর্দ করা হয় পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড দেন।
অভিযুক্ত
শিক্ষার্থীরা হলেন- বিএএএমএস (আয়ুর্বেদিক) ৩৩ ব্যাচের আহসানুল ইসলাম চৌধুরী, ৩৪ ব্যাচের
মহিবুর রহমান নয়ন ও রাব্বি হোসেন ওরফে আরিয়ান শাহ রাব্বি এবং বিইউএমএস (ইউনানী) ৩৫
ব্যাচের শাহরিয়ার পলক। এর মধ্যে আরিয়ান শাহ রাব্বি ও মহিবুর রহমান নয়ন কলেজ শাখা ছাত্রদলের
যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।
কলেজ
সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল রাতে কলেজের মসজিদসংলগ্ন গলি থেকে শাহরিয়ার পলককে এক
বহিরাগতের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আরও কয়েকজন শিক্ষার্থীর
নাম উঠে আসে। এরপর কলেজ কর্তৃপক্ষ তাদের পুলিশে দেয়।
নাম
প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক দাবি করেন, অভিযুক্তদের মোবাইল ফোন থেকে একাধিক সমকামী
গ্রুপের তথ্য ও আপত্তিকর ছবি পাওয়া গেছে। এছাড়া অভিযোগ রয়েছে, তারা হোস্টেলের অন্য
শিক্ষার্থীদেরও এ ধরনের কর্মকাণ্ডে উৎসাহিত করতেন।
অন্যদিকে,
আটক এক শিক্ষার্থীকে ঘিরে আরও একটি দাবি উঠে এসেছে। তিনি নিজেকে এইডস আক্রান্ত বলে
জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগ রয়েছে, ওই শিক্ষার্থী এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
থেকে শৃঙ্খলাজনিত কারণে বহিষ্কৃত হয়ে পরে এই ক্যাম্পাসে আসেন।
তবে
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সিট বাতিল হলেও আপাতত তাদের ছাত্রত্ব বহাল থাকবে। কলেজের
অধ্যক্ষ ডা. মো. রাশিদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ভ্রাম্যমাণ
আদালতের সাজা শেষে তারা মুক্ত হয়েছে। ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষায় প্রশাসন প্রয়োজনীয়
ব্যবস্থা নিয়েছে।"
মন্তব্য করুন


৫ আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক
তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক
মো: সারজিস আলম।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার
দিকে মাদারীপুর পৌরসভার হলরুমে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের
সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সমন্বয়ক মো: সারজিস আলম বলেছেন, এসব
ভুয়া সমন্বয়কদের আলাদা করতে হবে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটা পূর্বেও ছিল এখনও
আছে, ভবিষ্যতেও থাকবে। এদেরকে আলাদা করা না হলে সমন্বয়কের নাম ভাঙিয়ে আমাদের ইমেজকে
খেয়ে ফেলবে। দেশের অনেকে জেলায় এমনটা হচ্ছে।
ভুয়া সমন্বয়কদের হুঁশিয়ারি দিয়ে মো:
সারজিস আলম বলেন, ছাত্রদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে ফ্যাস্টিস হওয়ার চিন্তা করেন কিংবা
ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেন, তাদেরকে বহিষ্কার করে আইনের মাধ্যমে ব্যবস্থা
গ্রহণ করা হবে। আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা কেউ আলাদা হবেন না। সবাই একত্রে থাকবেন।
তা না হলে পরিণতি খারাপের দিকে যাবে।
মন্তব্য করুন


গত শুক্রবার (১৯ এপ্রিল)
দিবাগত রাত ১২টার পর থেকে ইন্টারনেট সেবা
পেতে বিঘ্নতা পোহাতে হচ্ছে জনসাধারণকে ।
বাংলাদেশের পাশাপাশি আরও
কয়েকটি দেশে একই অবস্থা তৈরি হয়েছে। ফলে গ্রাহকরা ইন্টারনেট সেবার ধীরগতির অভিযোগ করছেন।
দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের
(সিমিউই-৫) সংযোগ সরবরাহ বন্ধ থাকায় দেশের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীরা সঠিকভাবে
ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না যা আগামী দুই তিন দিনের আগে ঠিক হওয়ার কোনো সম্ভাবনা
নেই ।
ইন্টারনেটের সেবা পেতে বিঘ্নতার
কারণ নিয়ে জানা গেছে, সিঙ্গাপুরে ফাইবার ক্যাবল কাঁটা পড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন
ক্যাবল সিমিউই-৫ দিয়ে ১৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ব্যান্ডউইথ সরবরাহ
স্বাভাবিক হতে দুই-তিন দিন লাগবে।
এ বিষয়ে বাংলাদেশ সাবমেরিন
ক্যাবল কোম্পানির এমডি মির্জা কামাল আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, সমস্যা মোকাবিলায়
সিমিউই-৪ সাবমেরিন কেবল দিয়ে বিকল্পভাবে ব্যান্ডউইথ সরবরাহের চেষ্টা করা হচ্ছে।
মন্তব্য করুন


চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে চরমোনাই জামিয়া রশীদিয়া আহছানাবাদ মাদরাসা প্রাঙ্গণে যান।
এ সময় তিনি গোটা মাদরাসা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, জামায়াতের আমিরসহ অন্য নেতারা চরমোনাইতে এসেছেন। আল্লাহ যেন আমাদের ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে ভালো কাজ করার তৌফিক দান করেন। আজ স্বাধীনতার ৫৪ বছর চলছে, কিন্তু এতদিন যারা দেশ পরিচালনা করেছিল তাদের দ্বারা আমাদের জাতির প্রত্যাশা বাস্তবায়িত হয়নি। আমরা যেন সবাই পরামর্শভিত্তিক এ দেশটাকে সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুণ।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, সবাইকে সামনে রেখে বলতে চাই আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি, আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কবুল করেন। দেশের ১৮ কোটির কমবেশি মানুষ আছে, এর মধ্যে শতকরা ৯১ জন নিজেদের মুসলমান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বাকি যারা আছেন তারাও এদেশের মানুষ, ভিন্ন ভিন্ন ধর্মের। আর সব মিলিয়েই আমাদের প্রিয় বাংলাদেশ। পীর সাহেব চরমোনাই বলেছেন- স্বাধীনতার ৫৪ বছরে একটি স্বাধীন দেশ হিসেবে যে মর্যাদায় থাকার কথা তা আমরা পাইনি। এটার মূল কারণ দুটি একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। যেখানে আল্লাহ তাআলার বিধান থাকবে না সেখানে দুর্নীতি অবিসংবাদিত, আর দুঃশাসন সেখানে দুর্নীতির হাত ধরেই আসবে। নামাজে আল্লাহর বিধান মানলাম আর সমাজে মানলাম না সেখানে আল্লাহকে পরিপূর্ণভাবে মানলাম না। কিছু মানলাম আর কিছু মানলাম না তাহলে দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে আর আখিরাতেও কঠিন শাস্তির সম্মুখীন হবে। আমরা মনে হয় সেই লাঞ্ছনার মধ্যে আছি, কিছু মানা না মানার জন্য। কিন্তু আমাদের মনের আকাঙ্ক্ষা আমরা পুরোটা মানতে চাই। মদিনার বিধানের অধীনে সব ধর্মের মানুষ পূর্ণ নিরাপত্তার পাশাপাশি সব নাগরিক সুবিধা পাবে। ৫৩ বছর পরে ৫ আগস্টে যে নতুন স্বাধীনতা পেয়েছি এর মাধ্যমে ইসলামের পক্ষে একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যদি সময় উপযোগী পদক্ষেপ না নিতে পারি তাহলে এটা আমাদের জন্য অকল্যাণ এবং দুর্ভাগ্যের। এজন্য আমরা সবাই একত্রিত হয়ে দেশ গড়ার ক্ষেত্রে যেন কাজ করতে পারি সেজন্য সবার দোয়া চাই। নির্বাচন নিয়ে আমাদের দাবি উনাদের দাবি একই। আমাদের একটা রাজনৈতিক দাবির মধ্যেও কোন কনফ্লিক্ট নেই, কিন্তু এক্ষেত্রে আমাদের কোন পরামর্শ করিনি, অন্তর থেকে জাতির প্রয়োজনে বের হয়েছে।
মন্তব্য করুন


যশোরের
শার্শায় তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে আলম
গাজী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার সরুপদাহ
গ্রামে এই ঘটনা ঘটে। পরে শনিবার (২৩ মে) রাত ১টার দিকে শিশুটির বাবার লিখিত অভিযোগের
ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত
আলম গাজী শার্শার সরুপদাহ গ্রামের জহর গাজীর ছেলে। নির্যাতনের শিকার শিশুটিকে প্রাথমিক
চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে তার পরিবারের সঙ্গে পুলিশের আশ্রয়ে নিরাপদ হেফাজতে
রয়েছে।
পুলিশ
ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে শিশুটিকে ‘কাঠি ভাজা’
খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশে একটি টং ঘরে নিয়ে যায় আলম গাজী। সেখানে সে শিশুটিকে
যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে শিশুটির জামাকাপড় খুলে তার শরীরের
বিভিন্ন স্থানে কামড়ে জখম করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ও পথচারীরা ছুটে এলে
অভিযুক্ত আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে
শিশুটিকে যৌন নির্যাতনের এই নৃশংস ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগী
পরিবার ও প্রতিবেশীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দ্রুত এবং দৃষ্টান্তমূলক
বিচারের দাবি তুলেছেন।
শার্শা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, 'অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান
চালিয়ে আসামি আলম গাজীকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে
আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।'
মন্তব্য করুন


সরকারি
এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৪ শিক্ষাবর্ষে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত
ভর্তির লক্ষ্যে টেলিটকের কারিগরি সহায়তায় ডিজিটাল অনলাইন লটারির মাধ্যমে প্রস্তুতকৃত
ফলাফল প্রকাশ করা হয়েছে আজ।
২৮
নভেম্বর বেলা সাড়ে ১১টায় বোতাম টিপে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই ফল প্রকাশ করেন।
এই
সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক
ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি)
মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার
সরকার সহ আরো অনেকে ।
ডিজিটাল
লটারির ভর্তির ফলাফল এসএমএসের মাধ্যমে জানার জন্য মোবাইলে GSA লিখে স্পেস দিয়ে
Result লিখে স্পেস দিয়ে User ID লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নাম্বারে।
মন্তব্য করুন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন ।
বঙ্গভবন প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (৩ জানুয়ারি) দুপুরে পাবনা সদরের ভোটার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন।
ভোট দেওয়া শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সবার অংশগ্রহণে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
ভোট দেওয়ার সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন