বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
ছবি: সংগৃহীত

নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শোবিজ জগতে এই খবরটি কারও অজানা নয়। এবার তাদের এই সম্পর্ককে বিয়ের বন্ধনে আবদ্ধ করতে চলেছেন এই জুটি।

চলতি মাসেই আদনান আল রাজীবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মেহজাবীন ও রাজীব। এর একদিন আগে, অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি গায়ে হলুদের অনুষ্ঠানটি সম্পন্ন হবে। ঢাকার অদূরের একটি রিসোর্টে এই বিয়ের আয়োজন চলছে বলে জানা গেছে।

অন্যদিকে, আদনান আল রাজীবের সঙ্গে সম্পর্ক নিয়ে শুরু থেকেই নীরব মেহজাবীন চৌধুরী। বিয়ের খবর নিয়েও কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

২০১৯ সালে আদনান আল রাজীবের সঙ্গে ঢাকার একটি শপিং মলে মেহজাবীনের হাত ধরে হাঁটার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে এই জুটিকে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশেও ঘুরতে দেখা গেছে।

মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। এরপর থেকে তিনি নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। তবে এখনও পর্যন্ত তিনি কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। অন্যদিকে, আদনান আল রাজীব দেশের অন্যতম জনপ্রিয় নির্মাতা হিসেবে পরিচিত।

সূত্র: ইত্তেফাক

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

হিরো আলম গ্রেপ্তার

গ্রেপ্তার ইস্যু নিয়ে অবশেষে মুখ খুললেন নুসরাত ফারিয়া

জামিন পেলেন নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

ইচ্ছা ছিল একটা সুইট বউ হবো: অভিনেত্রী হুমায়রা সুবহা

মহাকাশে যাচ্ছেন পপতারকা কেটি

রোজা রাখা প্রসঙ্গে যা বললেন শাহরুখ খান

ভেঙে গেল সংগীতশিল্পী হৃদয় খানের তৃতীয় সংসার

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

১০

আই অ্যাম আ ব্লাডি স্টার : শাহরুখ খান

১১

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

১২

এই ভালোবাসা নিয়েই মামলায় জিততে চাই: পরীমণি

১৩

দুই খানের দুর্ব্যবহারে অতিষ্ঠ পরিচালক রাকেশ রোশন

১৪

বলিউড ছাড়ছেন নোরা!

১৫

‘আশিকী থ্রি’-তে তৃপ্তি না থাকলে কী পরিবর্তন আসবে?

১৬

মাধুরীর বিলাসবহুল গাড়ির অঙ্ক জানলে অবাক হয়ে যাবেন

১৭

চাহালের সঙ্গে সম্পর্কের জল্পনা, নীরবতা ভাঙলেন ধনশ্রী

১৮

গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের দাম্পত্যে ফাটল

১৯

‘স্কুইড গেম টু’-এ তোলপাড় সারাবিশ্ব, আসছে তৃতীয় সিজন

২০

পরিবার ও প্রাক্তন প্রেমিকাদের সঙ্গেই জন্মদিন উদযাপন করলেন সালমান খান

পরিবার ও প্রাক্তন প্রেমিকাদের সঙ্গেই জন্মদিন উদযাপন করলেন সালমান খান
ছবি: সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খানের জন্মদিনে বিশেষ ধুমধাম আয়োজন করা হয়েছে। ২৬ ডিসেম্বর রাত থেকেই শুরু হয় তার জন্মদিন উদ্‌যাপন। প্রতিবছরের মতো, সালমানের বোন অর্পিতা এবং মেয়ে আয়াতের জন্য একটি বিশেষ পার্টি আয়োজন করেন। আয়াতও ২৭ ডিসেম্বর জন্ম নেয়, ফলে সালমানের জন্মদিন ও আয়াতের জন্মদিনের উদ্‌যাপন একসঙ্গে হয়ে থাকে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বছর ৫৯ বছরে পা দিলেন সালমান। তিনি বিলাসবহুল একটি গাড়িতে করে বোনের বাড়িতে পৌঁছান। পরনে ছিল বাদামি রঙের জ্যাকেট এবং কালো টি শার্ট। যদিও এই মুহূর্তে তিনি বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন, তবুও জন্মদিনের উদ্‌যাপন থেমে থাকে না। ভাই আরবাজ খান ও তার স্ত্রী শুরি খান, ছোট ভাই সোহেল ও তার ছেলে নির্বাণ, এবং সালমানের প্রাক্তন প্রেমিকাদের মধ্যে সঙ্গীতা বিজলানি ও ইউলিয়া ভানটুরও উপস্থিত ছিলেন। সালমানের বন্ধুদের মধ্যে ছিলেন প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি এবং ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা।

একসময় সঙ্গীতা বিজলানির সঙ্গে সালমানের বিয়ে ভেঙে যায়, শোনা যায় ধোঁকা ছিল তার দিক থেকেই। তবে খান পরিবারের সঙ্গে সঙ্গীতা এখনো ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। এই জন্মদিনের পার্টিতেও তাকে দেখা গেছে। এছাড়া অভিনেতা ববি দেওল, রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসুজাও পার্টিতে উপস্থিত ছিলেন, তাদের দুই ছেলে রিয়ান এবং রাহিলের সঙ্গেও।

পার্টির একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সংগীতশিল্পী সাজিদ খান, যেখানে সালমান খান, ইউলিয়া ভানটুর, অর্পিতা, আয়ুষ শর্মা এবং তাদের মেয়ে আয়াতকে একসঙ্গে দেখা যায়। সাজিদ ক্যাপশনে লিখেছেন, "শুভ জন্মদিন বড় ভাই এবং আমাদের ছোট্ট পরী আয়াত, তোমাদের জন্য দোয়া।"

এদিকে, জন্মদিনের আগের দিন, অর্থাৎ ২৬ ডিসেম্বর রাতে মুক্তি পেয়েছে সালমান খানের বহু প্রতীক্ষিত ছবি ‘সিকান্দর’-এর প্রথম পোস্টার। ছবিতে সালমানের ব্যাকব্রাশ করা চুল এবং চাপদাড়ি, হাতে অস্ত্র এবং রহস্যময় আলো-আঁধারির পরিবেশ দেখা যাচ্ছে। এই ছবির জন্য সালমান অনেকটা ওজন কমিয়েছেন এবং ছিপছিপে অবতারে ‘সিকান্দর’ চরিত্রে উপস্থিত হয়েছেন।

‘গজিনী’ ছবির পরিচালক এ আর মুরুগাদসের সঙ্গে এই ছবিতে প্রথমবার কাজ করছেন সালমান। ২৭ ডিসেম্বর সকালে সিনেমাটির টিজার প্রকাশের কথা ছিল, তবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে তা পিছিয়ে দেওয়া হয়েছে।

সালমান খান এই সিনেমাতে প্রথমবারের মতো রাশমিকা মান্দানার সঙ্গে পর্দা ভাগ করবেন। সালমানের সর্বশেষ সিনেমা ছিল ‘টাইগার ৩’, যেখানে তিনি ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছিলেন। ‘টাইগার ৩’ ২০২৩ সালে মুক্তি পায় এবং এটি পরিচালনা করেছিলেন মানিশ শর্মা। এছাড়া, সালমান খান শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমায় ক্যামিও করেছিলেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

হিরো আলম গ্রেপ্তার

গ্রেপ্তার ইস্যু নিয়ে অবশেষে মুখ খুললেন নুসরাত ফারিয়া

জামিন পেলেন নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

ইচ্ছা ছিল একটা সুইট বউ হবো: অভিনেত্রী হুমায়রা সুবহা

মহাকাশে যাচ্ছেন পপতারকা কেটি

রোজা রাখা প্রসঙ্গে যা বললেন শাহরুখ খান

ভেঙে গেল সংগীতশিল্পী হৃদয় খানের তৃতীয় সংসার

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

১০

আই অ্যাম আ ব্লাডি স্টার : শাহরুখ খান

১১

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

১২

এই ভালোবাসা নিয়েই মামলায় জিততে চাই: পরীমণি

১৩

দুই খানের দুর্ব্যবহারে অতিষ্ঠ পরিচালক রাকেশ রোশন

১৪

বলিউড ছাড়ছেন নোরা!

১৫

‘আশিকী থ্রি’-তে তৃপ্তি না থাকলে কী পরিবর্তন আসবে?

১৬

মাধুরীর বিলাসবহুল গাড়ির অঙ্ক জানলে অবাক হয়ে যাবেন

১৭

চাহালের সঙ্গে সম্পর্কের জল্পনা, নীরবতা ভাঙলেন ধনশ্রী

১৮

গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের দাম্পত্যে ফাটল

১৯

‘স্কুইড গেম টু’-এ তোলপাড় সারাবিশ্ব, আসছে তৃতীয় সিজন

২০

আর্থিক প্রতারণা মামলায় তামান্না ভাটিয়া

আর্থিক প্রতারণা মামলায় তামান্না ভাটিয়া
তামান্না ভাটিয়া

বিনোদন ডেস্কঃ

আর্থিক প্রতারণা মামলায় নাম জড়াল দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার। বৃহস্পতিবার গুয়াহাটিতে ইডির প্রশ্নের মুখে পড়লেন অভিনেত্রী। দীর্ঘ ৫ ঘণ্টা ধরে চলল প্রশ্ন।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই সংবাদ সংস্থার থেকে পাওয়া খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার গুয়াহাটিতে ইডি দপ্তরে হাজির হন অভিনেত্রী। এইচপিজেড টোকেন মোবাইল অ্যাপের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েই ইডির কড়া প্রশ্নের মুখে পড়েছেন তামান্না।

জানা গেছে, এই মোবাইল অ্যাপের হয়ে প্রচার এবং এক অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী। আর সেই কারণেই ইডির দপ্তরে তলব করা হয়েছে তামান্নাকে।

‘ফায়ার প্লে’ নামে এক অবৈধ স্ট্রিমিং অ্যাপ ইদানীং খুবই জনপ্রিয় মোবাইল ব্যবহারকারীদের মধ্যে। মাসিক কোনও টাকা ছাড়াই মাত্র ৫০০ টাকা দিলেই এই অ্যাপের মাধ্যমে দেখা যায় নানা জনপ্রিয় সিরিজ, সিনেমা। এই অ্যাপেই অবৈধভাবে দেখানো হচ্ছিল আইপিএল। আর তা প্রচার করতে গিয়েই বিপাকে পড়েন সঞ্জয় দত্ত ও তামান্না ভাটিয়া।

সূত্র থেকে পাওয়া খবর, ভায়াকম ১৮-এর তরফ থেকেই অভিযোগ আনা হয়। এই সংস্থার মতে, ফায়ার প্লে নামে ওই অ্য়াপ অবৈধভাবে আইপিএলের স্ট্রিমিং করছে। যেহেতু আইপিএলের স্বত্ত্ব ভায়াকমের কেনা, তাই এর ফলে সংস্থার ক্ষতি হচ্ছে। সেই কারণেই এই অবৈধ অ্য়াপের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভায়াকম। যেখানে স্ট্রিমিংয়ের প্রচারে দেখা গিয়েছিল তামান্নাকেও। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত তামান্নার তরফ থেকে কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

হিরো আলম গ্রেপ্তার

গ্রেপ্তার ইস্যু নিয়ে অবশেষে মুখ খুললেন নুসরাত ফারিয়া

জামিন পেলেন নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

ইচ্ছা ছিল একটা সুইট বউ হবো: অভিনেত্রী হুমায়রা সুবহা

মহাকাশে যাচ্ছেন পপতারকা কেটি

রোজা রাখা প্রসঙ্গে যা বললেন শাহরুখ খান

ভেঙে গেল সংগীতশিল্পী হৃদয় খানের তৃতীয় সংসার

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

১০

আই অ্যাম আ ব্লাডি স্টার : শাহরুখ খান

১১

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

১২

এই ভালোবাসা নিয়েই মামলায় জিততে চাই: পরীমণি

১৩

দুই খানের দুর্ব্যবহারে অতিষ্ঠ পরিচালক রাকেশ রোশন

১৪

বলিউড ছাড়ছেন নোরা!

১৫

‘আশিকী থ্রি’-তে তৃপ্তি না থাকলে কী পরিবর্তন আসবে?

১৬

মাধুরীর বিলাসবহুল গাড়ির অঙ্ক জানলে অবাক হয়ে যাবেন

১৭

চাহালের সঙ্গে সম্পর্কের জল্পনা, নীরবতা ভাঙলেন ধনশ্রী

১৮

গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের দাম্পত্যে ফাটল

১৯

‘স্কুইড গেম টু’-এ তোলপাড় সারাবিশ্ব, আসছে তৃতীয় সিজন

২০

অভিনয়ে ফ্লপ, তবুও আল্লু, প্রভাস ও রণবীরদের চেয়ে ধনী জায়েদ খান

অভিনয়ে ফ্লপ, তবুও আল্লু, প্রভাস ও রণবীরদের চেয়ে ধনী জায়েদ খান
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা জায়েদ খান যিনি সিনেমা 'ম্যায় হুঁ না'-এ লক্ষ্মণের চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, ব্যক্তিগত জীবনে সুজান খানের ভাই এবং হৃত্বিক রোশনের প্রাক্তন শ্যালক। শাহরুখ খানের ছোট ভাইয়ের চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হলেও বলিউডে তাঁর বাকি সিনেমাগুলো বাণিজ্যিকভাবে ব্যর্থ ছিল। তবে অভিনয়ে ফ্লপ হলেও জায়েদ খান একজন সফল ব্যবসায়ী এবং প্রায় ১৫০০ কোটি টাকার সম্পত্তির মালিক।

জায়েদ খান পরিচালক সঞ্জয় খানের ছেলে এবং অভিনেতা ফিরোজ খানের ভাগ্নে। ২০০৩ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি বলিউডে পা রাখেন। তাঁর প্রথম সিনেমা ‘চুরা লিয়া হ্যায় তুমনে’ বক্স অফিসে ব্যর্থ হলেও, ২০০৪ সালের ‘ম্যায় হুঁ না’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। এরপর ‘দশ’ সিনেমাও গড়পড়তা সাফল্য পেয়েছিল।

২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত, জায়েদ আরও ১০টি সিনেমায় অভিনয় করেন, যার মধ্যে ছিল ‘ফাইট ক্লাব’, ‘মিশন ইস্তাম্বুল’ এবং ‘তেজ’। কিন্তু এই সিনেমাগুলোও বক্স অফিসে ব্যর্থ হয়। সর্বশেষ ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘শরাফত গয়ি তেল লেনে’ সিনেমাটিও কোনো সাফল্য আনতে পারেনি।

২০১৭ সালে তিনি টিভি শো ‘হাসিল’ দিয়ে অভিনয়ে ফেরার চেষ্টা করেছিলেন। মোট ১৫টি ছবিতে অভিনয়ের মধ্যে জায়েদের হিট সিনেমার সংখ্যা মাত্র ১টি, ১৩টি ফ্লপ, এবং একটি গড়পড়তা সিনেমা।

ব্যবসায়িক সফলতা ও সম্পত্তি

অভিনয়ে ব্যর্থ হলেও জায়েদ খান ব্যবসায়িক ক্ষেত্রে সফল। বিভিন্ন স্টার্টআপ এবং ব্যবসায়ে বিনিয়োগ করে তিনি বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০২৪ সালে জায়েদ প্রায় ১৫০০ কোটি টাকার সম্পত্তির মালিক, যা বলিউডের শীর্ষ তারকা যেমন রণবীর কাপুর (৫৫০ কোটি), প্রভাস (৪০০ কোটি), এবং আল্লু অর্জুন (৩৫০ কোটি)-এর থেকেও বেশি।

এক সাক্ষাৎকারে জায়েদ বলেছিলেন, "মানুষের উচিত নিজের সামর্থ্যের মধ্যে থাকা। যদি ফেরারি কেনার সামর্থ্য থাকে, তবে মার্সিডিজ কিনো; আর যদি মার্সিডিজ কেনার সামর্থ্য থাকে, তবে ফিয়াট কিনো।" তিনি সামাজিক মিডিয়ার যুগে মানুষের অযথা প্রতিযোগিতাকে দায়ী করেছেন এবং সবাইকে দায়িত্বশীলভাবে চলার পরামর্শ দিয়েছেন।

২০২৪ সালে জায়েদ তাঁর ইনস্টাগ্রামে অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে তাঁর কামব্যাক প্রজেক্ট নিয়ে বিস্তারিত কিছু বলেননি। তিনি জানিয়েছেন, নিজের ব্যবসা এবং অভিনয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে এগিয়ে যেতে চান।

অভিনয়ে সফল না হলেও জায়েদ খানের ব্যবসায়িক দক্ষতা এবং বাস্তববাদী জীবনদর্শন তাঁকে তাঁর সমসাময়িকদের থেকে আলাদা করেছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

হিরো আলম গ্রেপ্তার

গ্রেপ্তার ইস্যু নিয়ে অবশেষে মুখ খুললেন নুসরাত ফারিয়া

জামিন পেলেন নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

ইচ্ছা ছিল একটা সুইট বউ হবো: অভিনেত্রী হুমায়রা সুবহা

মহাকাশে যাচ্ছেন পপতারকা কেটি

রোজা রাখা প্রসঙ্গে যা বললেন শাহরুখ খান

ভেঙে গেল সংগীতশিল্পী হৃদয় খানের তৃতীয় সংসার

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

১০

আই অ্যাম আ ব্লাডি স্টার : শাহরুখ খান

১১

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

১২

এই ভালোবাসা নিয়েই মামলায় জিততে চাই: পরীমণি

১৩

দুই খানের দুর্ব্যবহারে অতিষ্ঠ পরিচালক রাকেশ রোশন

১৪

বলিউড ছাড়ছেন নোরা!

১৫

‘আশিকী থ্রি’-তে তৃপ্তি না থাকলে কী পরিবর্তন আসবে?

১৬

মাধুরীর বিলাসবহুল গাড়ির অঙ্ক জানলে অবাক হয়ে যাবেন

১৭

চাহালের সঙ্গে সম্পর্কের জল্পনা, নীরবতা ভাঙলেন ধনশ্রী

১৮

গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের দাম্পত্যে ফাটল

১৯

‘স্কুইড গেম টু’-এ তোলপাড় সারাবিশ্ব, আসছে তৃতীয় সিজন

২০

‘স্কুইড গেম টু’-এ তোলপাড় সারাবিশ্ব, আসছে তৃতীয় সিজন

‘স্কুইড গেম টু’-এ তোলপাড় সারাবিশ্ব, আসছে তৃতীয় সিজন
ছবি: সংগৃহীত

নতুন বছরের সবচেয়ে প্রত্যাশিত সিরিজ ‘স্কুইড গেম ২’। মুক্তির পর দর্শকদের উন্মাদনাও তুঙ্গে পৌঁছেছে। ভাগ্য পরীক্ষা আর মৃত্যুর খেলায় এবার আরও দ্বিগুণ উত্তেজনা নিয়ে ফিরে এসেছে নেটফ্লিক্সের এই সেরা সৃষ্টি। আগামীতে ‘স্কুইড গেম ৩’ আসবে বলে ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স।

প্রতিশোধের আগুন নিয়ে প্লেয়ার নম্বর ৪৫৬ আবার ফিরে এসেছে সেই মৃত্যুর খেলার মঞ্চে। তবে প্রশ্ন উঠছে, সে কি পারবে জীবনের বিনিময়ে এই ভয়ংকর খেলা বন্ধ করতে, নাকি আবারও অসংখ্য নিরীহ মানুষের প্রাণ ঝরবে? বিশ্বজুড়ে জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’-এর গল্প এমনই— জীবনের বিনিময়ে ভাগ্য বদলের খেলা। বর্তমানে সিরিজটির দ্বিতীয় সিজন নিয়ে উত্তেজনা চলছে সারাবিশ্বে এবং নেটফ্লিক্সে একের পর এক নতুন রেকর্ড ভেঙে যাচ্ছে।

এই উত্তেজনার মাঝেই নতুন এক ঝড়ের পূর্বাভাস দিয়েছে নেটফ্লিক্স। নতুন বছরের প্রথম দিনে তারা জানিয়েছে, চলতি বছরেই আসছে ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন। যদিও নির্দিষ্ট মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি, তবে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ২৭ জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন।

এছাড়া, এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে ‘স্কুইড গেম’-এর প্রথম সিজন মুক্তি পায় এবং মাত্র ২৮ দিনে দর্শকরা ১.৬ বিলিয়ন ঘণ্টা সময় কাটিয়েছিল এই সিরিজে। সেই সময়েই সিরিজটি বেশ কিছু পুরস্কার অর্জন করেছিল। তিন বছর পর, ২০২৪ সালের ২৬ ডিসেম্বর মুক্তি পায় ‘স্কুইড গেম ২’। প্রথম সিজনের মতো, দ্বিতীয় সিজনেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লি জাং জে, এবং প্রথম সিজনের বেশ কয়েকজন অভিনেতা দ্বিতীয় সিজনেও রয়েছেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

হিরো আলম গ্রেপ্তার

গ্রেপ্তার ইস্যু নিয়ে অবশেষে মুখ খুললেন নুসরাত ফারিয়া

জামিন পেলেন নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

ইচ্ছা ছিল একটা সুইট বউ হবো: অভিনেত্রী হুমায়রা সুবহা

মহাকাশে যাচ্ছেন পপতারকা কেটি

রোজা রাখা প্রসঙ্গে যা বললেন শাহরুখ খান

ভেঙে গেল সংগীতশিল্পী হৃদয় খানের তৃতীয় সংসার

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

১০

আই অ্যাম আ ব্লাডি স্টার : শাহরুখ খান

১১

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

১২

এই ভালোবাসা নিয়েই মামলায় জিততে চাই: পরীমণি

১৩

দুই খানের দুর্ব্যবহারে অতিষ্ঠ পরিচালক রাকেশ রোশন

১৪

বলিউড ছাড়ছেন নোরা!

১৫

‘আশিকী থ্রি’-তে তৃপ্তি না থাকলে কী পরিবর্তন আসবে?

১৬

মাধুরীর বিলাসবহুল গাড়ির অঙ্ক জানলে অবাক হয়ে যাবেন

১৭

চাহালের সঙ্গে সম্পর্কের জল্পনা, নীরবতা ভাঙলেন ধনশ্রী

১৮

গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের দাম্পত্যে ফাটল

১৯

‘স্কুইড গেম টু’-এ তোলপাড় সারাবিশ্ব, আসছে তৃতীয় সিজন

২০

ভেঙে গেল অনন্যা-আদিত্যর প্রেম!

ভেঙে গেল অনন্যা-আদিত্যর প্রেম!
বলিউডের ছবি

বিনোদন ডেস্ক:

এবার বলিউডের উঠতি নায়িকা অনন্যা পান্ডের সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙল অভিনেতা আদিত্য রায় কাপুরের। তাদের ঘনিষ্ঠ এক বন্ধু বম্বে টাইমসকে বলেন, ‘এক মাস আগে আদিত্য-অনন্যা তাদের সম্পর্কের ইতি টেনেছেন। তাদের ব্রেকআপ হলেও তাদের মাঝে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।’

এর আগে ‘খালি পিলি’ সিনেমার সহশিল্পী অর্থাৎ শহিদ কাপুরের ভাই ইশান কাট্টারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অনন্যা। সেই সময় শহিদ কাপুরের পরিবারের সঙ্গেও তার ঘনিষ্ঠতা ছিল। ইশানকে নিয়েও মালদ্বীপে ছুটি কাটিয়েছেন অনন্যা। এরপর আদিত্যর সঙ্গে সম্পর্কে জড়ান অনন্যা। এ জুটি দীর্ঘ ২ বছর সম্পর্কে ছিলেন। যদিও বিচ্ছেদের বিষয়ে এখনো মুখ খুলেননি তাদের কেউ-ই।

সম্প্রতি সময়ে অনন্যা পান্ডে কাজের চেয়ে ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন। তবে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে কোনো রাখঢাক করেননি অনন্যা।

উল্লেখ্য, ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা পান্ডে। তারপর বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। অনন্যা পান্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘খো গায়ে হাম কাঁহা’।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

হিরো আলম গ্রেপ্তার

গ্রেপ্তার ইস্যু নিয়ে অবশেষে মুখ খুললেন নুসরাত ফারিয়া

জামিন পেলেন নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

ইচ্ছা ছিল একটা সুইট বউ হবো: অভিনেত্রী হুমায়রা সুবহা

মহাকাশে যাচ্ছেন পপতারকা কেটি

রোজা রাখা প্রসঙ্গে যা বললেন শাহরুখ খান

ভেঙে গেল সংগীতশিল্পী হৃদয় খানের তৃতীয় সংসার

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

১০

আই অ্যাম আ ব্লাডি স্টার : শাহরুখ খান

১১

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

১২

এই ভালোবাসা নিয়েই মামলায় জিততে চাই: পরীমণি

১৩

দুই খানের দুর্ব্যবহারে অতিষ্ঠ পরিচালক রাকেশ রোশন

১৪

বলিউড ছাড়ছেন নোরা!

১৫

‘আশিকী থ্রি’-তে তৃপ্তি না থাকলে কী পরিবর্তন আসবে?

১৬

মাধুরীর বিলাসবহুল গাড়ির অঙ্ক জানলে অবাক হয়ে যাবেন

১৭

চাহালের সঙ্গে সম্পর্কের জল্পনা, নীরবতা ভাঙলেন ধনশ্রী

১৮

গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের দাম্পত্যে ফাটল

১৯

‘স্কুইড গেম টু’-এ তোলপাড় সারাবিশ্ব, আসছে তৃতীয় সিজন

২০

একে অপরের হাত ধরে ফের পর্দায় কিয়ারা-সিদ্ধার্থ

একে অপরের হাত ধরে ফের পর্দায় কিয়ারা-সিদ্ধার্থ
নায়িকার ছবি

বিনোদন ডেস্ক:

‘শেরশাহ’ মুক্তির পর বলিউডি নায়ক সিদ্ধার্থ মালহোত্রা বলেছিলেন, নায়িকা কিয়ারা আদভানির সঙ্গে রোমান্টিক সিনেমা তিনি মিস করতে চান না। যদিও গত কয়েক বছরে এই দম্পতিকে একসঙ্গে পর্দায় না পেয়ে দর্শকরা তাদের মিস করেছেন। এখন কিয়ারা জানালেন, একে অপরের হাত ধরে ফের পর্দায় আসতে চলেছেন তারা।

এবারের ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রথমবারের মত পা রাখেন কিয়ারা। সেখানে ‘উইমেন ইন সিনেমা গালা’তে অংশ নিয়ে নতুন কাজের খবর দেন এই অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, এই আলোচনার সূত্রপাত হয় কিয়ারা-সিদ্ধার্থ অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘শেরশাহ’কে ঘিরে। ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন আর কার্গিল যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত অ্যাকশনধর্মী ওই সিনেমায় প্রেমের অংশ নেহাত কম থাকলেও, এ চলচ্চিত্রই কিয়ারা-সিদ্ধার্থকে ‘রোমান্টিক জুটি’ আখ্যা দিয়েছে। তাদের অনুরাগীরা চান এক পূর্ণাঙ্গ প্রেমের সিনেমায় তাদের জুটি হিসেবে দেখতে।

কানে ‘শেরশাহ’ প্রসঙ্গ উঠলে কিয়ারা বলেন, “আমি জানি, ‘শেরশাহ’ আমাদের প্রেমিক-প্রেমিকা হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। আমি এবং সিদ্ধার্থ অফুরান ভালোবাসা পেয়েছি। হতাশ করছি না। আমাদের ফের একসঙ্গে শিগগিরই দেখা যাবে। আমরা চাই আবার জুটি হিসেবে সবার ভালোবাসা কুড়াতে। আমরা যেন আমাদের অভিনীত চরিত্রের প্রতি সুবিচার করতে পারি।”

তবে সিনেমা এবং প্রযোজক ও পরিচালকের নাম সামনে আননেনি কিয়ারা। তাদের আগামী কাজ সম্পর্কে জানতে একটু অপেক্ষা করতে অনুরোধ করেছেন সবাইকে। গত বছরের ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েন কিয়ারা ও সিদ্ধার্থ। এরপর দুজন আলাদাভাবে কয়েকটি সিনেমায় কাজ করেছেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

হিরো আলম গ্রেপ্তার

গ্রেপ্তার ইস্যু নিয়ে অবশেষে মুখ খুললেন নুসরাত ফারিয়া

জামিন পেলেন নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

ইচ্ছা ছিল একটা সুইট বউ হবো: অভিনেত্রী হুমায়রা সুবহা

মহাকাশে যাচ্ছেন পপতারকা কেটি

রোজা রাখা প্রসঙ্গে যা বললেন শাহরুখ খান

ভেঙে গেল সংগীতশিল্পী হৃদয় খানের তৃতীয় সংসার

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

১০

আই অ্যাম আ ব্লাডি স্টার : শাহরুখ খান

১১

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

১২

এই ভালোবাসা নিয়েই মামলায় জিততে চাই: পরীমণি

১৩

দুই খানের দুর্ব্যবহারে অতিষ্ঠ পরিচালক রাকেশ রোশন

১৪

বলিউড ছাড়ছেন নোরা!

১৫

‘আশিকী থ্রি’-তে তৃপ্তি না থাকলে কী পরিবর্তন আসবে?

১৬

মাধুরীর বিলাসবহুল গাড়ির অঙ্ক জানলে অবাক হয়ে যাবেন

১৭

চাহালের সঙ্গে সম্পর্কের জল্পনা, নীরবতা ভাঙলেন ধনশ্রী

১৮

গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের দাম্পত্যে ফাটল

১৯

‘স্কুইড গেম টু’-এ তোলপাড় সারাবিশ্ব, আসছে তৃতীয় সিজন

২০

পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য

পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য
দেবলীনার ছবি

বিনোদন ডেস্ক:

ভারতীয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য পুত্রসন্তানের মা হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের সঙ্গে সুখবরটি শেয়ার করেছেন তিনি।

দেবলীনা ভট্টাচার্য একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করে আনন্দের মুহূর্ত তুলে ধরেছেন। ভিডিওতে দেবলীনা ও তার স্বামী শানওয়াজ শেখকে শুভেচ্ছায় শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “আমাদের জীবনের সবচেয়ে আনন্দের সঙ্গী, আমাদের সন্তান ১৮ ডিসেম্বর পৃথিবীতে এসেছে। আমরা আনন্দে আত্মহারা।”

গত ১৫ আগস্ট একটি পোস্টে দেবলীনা তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন। অভিনেত্রী ২০২২ সালের ডিসেম্বরে তার জিম প্রশিক্ষক শানওয়াজ শেখকে বিয়ে করেছিলেন। ভিনধর্মে বিয়ে নিয়ে চর্চা হয়েছিল প্রচুর।

দেবলীনা শেষবার ‘ছটি মাইয়া কি বিটিয়া’ ধারাবাহিকে অভিনয় করেছেন। এই ধারাবাহিকে তিনি ছোট দেবীর চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া তিনি ‘গোপী বহু’ চরিত্রে ছোটপর্দায় জনপ্রিয় ছিলেন। তার অভিনীত ধারাবাহিকটির নাম ছিল ‘সাথ নিভানা সাথিয়া’। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৩’-এও অংশগ্রহণ করেছিলেন দেবলীনা।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

হিরো আলম গ্রেপ্তার

গ্রেপ্তার ইস্যু নিয়ে অবশেষে মুখ খুললেন নুসরাত ফারিয়া

জামিন পেলেন নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

ইচ্ছা ছিল একটা সুইট বউ হবো: অভিনেত্রী হুমায়রা সুবহা

মহাকাশে যাচ্ছেন পপতারকা কেটি

রোজা রাখা প্রসঙ্গে যা বললেন শাহরুখ খান

ভেঙে গেল সংগীতশিল্পী হৃদয় খানের তৃতীয় সংসার

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

১০

আই অ্যাম আ ব্লাডি স্টার : শাহরুখ খান

১১

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

১২

এই ভালোবাসা নিয়েই মামলায় জিততে চাই: পরীমণি

১৩

দুই খানের দুর্ব্যবহারে অতিষ্ঠ পরিচালক রাকেশ রোশন

১৪

বলিউড ছাড়ছেন নোরা!

১৫

‘আশিকী থ্রি’-তে তৃপ্তি না থাকলে কী পরিবর্তন আসবে?

১৬

মাধুরীর বিলাসবহুল গাড়ির অঙ্ক জানলে অবাক হয়ে যাবেন

১৭

চাহালের সঙ্গে সম্পর্কের জল্পনা, নীরবতা ভাঙলেন ধনশ্রী

১৮

গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের দাম্পত্যে ফাটল

১৯

‘স্কুইড গেম টু’-এ তোলপাড় সারাবিশ্ব, আসছে তৃতীয় সিজন

২০

গৌরীর প্রথম বই প্রকাশ, নিজের অনুভূতি জানালেন শাহরুখ

গৌরীর প্রথম বই প্রকাশ, নিজের অনুভূতি জানালেন শাহরুখ

মুম্বাইয়ে সোমবার স্ত্রী গৌরী খানের প্রথম বই প্রকাশ করলেন শাহরুখ খান। ডিজাইনার গৌরী খানের এই কফি টেবিল বইয়ের নাম ‘মাই লাইফ ইন ডিজাইন’। মূলত ইন্টিরিয়র ডিজাইন নিয়েই এই বই লেখা। এদিন অনুষ্ঠানে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় নিজের সঙ্গে স্ত্রীয়ের সম্পর্ক নিয়েও মুখ খোলেন কিং খান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকা তার কাছে যে স্বামীর ডিউটির থেকেও বেশি, তাও বোঝান।

অভিনেতা বলেন, ‘আমি ও গৌরী একে অপরকে বহু বছর ধরে চিনি। ও তখন ১৪, আমি ১৮ এবং বহু বছর ধরে একে অপরকে চিনি আমরা এবং কখনও কখনও যদি একে অন্যকে এত বছর ধরে চেনা হয়ে যায় তাহলে একে অপরের কাজের প্রতি সেই সম্মানটা হারিয়ে যেতে শুরু করে। কারণ একে অন্যকে তখন আমরা টেকেন ফর গ্রান্টেড করে নিই। আমি আমার কাজ বহুদিন ধরে করছি এবং তাতে গৌরী নিজের যতটুকু অংশ করার তার সেরাটা করেছে। আমরা তিনজন সুন্দর বাচ্চা বড় করেছি। একজন সিনে তারকার স্ত্রী হয়ে থেকেছে ও যে কিনা ঈশ্বর ও মানুষের আশীর্বাদে প্রবল খ্যাতি অর্জন করেছে।’

এরপরও শাহরুখ খান বলেন, আমাদের পরিবারে, আমার ১০ বছরের ছেলে সমেত, সবার মধ্যেই সৃজনশীলতার সূক্ষ্ম একটা বুদ্ধি আছে। আমার মনে হয় আমাদের বিবাহিত জীবনের ২৩ থেকে ২৪ বছর, মুম্বাইয়ে ঘর বাঁধতে এবং আমাদের পেশা থেকে মানুষের এত ভালোবাসা পেতে, বাচ্চাদের বড় করতেও এত ব্যস্ত ছিলাম যে গৌরী বোঝেনি যে ওঁর একটা অন্যদিকও আছে যাকে জীবন দেওয়া প্রয়োজন। এই বইটা আমি মনে করি সেই সবকিছুর প্রতিনিধিত্ব করে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

হিরো আলম গ্রেপ্তার

গ্রেপ্তার ইস্যু নিয়ে অবশেষে মুখ খুললেন নুসরাত ফারিয়া

জামিন পেলেন নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

ইচ্ছা ছিল একটা সুইট বউ হবো: অভিনেত্রী হুমায়রা সুবহা

মহাকাশে যাচ্ছেন পপতারকা কেটি

রোজা রাখা প্রসঙ্গে যা বললেন শাহরুখ খান

ভেঙে গেল সংগীতশিল্পী হৃদয় খানের তৃতীয় সংসার

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

১০

আই অ্যাম আ ব্লাডি স্টার : শাহরুখ খান

১১

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

১২

এই ভালোবাসা নিয়েই মামলায় জিততে চাই: পরীমণি

১৩

দুই খানের দুর্ব্যবহারে অতিষ্ঠ পরিচালক রাকেশ রোশন

১৪

বলিউড ছাড়ছেন নোরা!

১৫

‘আশিকী থ্রি’-তে তৃপ্তি না থাকলে কী পরিবর্তন আসবে?

১৬

মাধুরীর বিলাসবহুল গাড়ির অঙ্ক জানলে অবাক হয়ে যাবেন

১৭

চাহালের সঙ্গে সম্পর্কের জল্পনা, নীরবতা ভাঙলেন ধনশ্রী

১৮

গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের দাম্পত্যে ফাটল

১৯

‘স্কুইড গেম টু’-এ তোলপাড় সারাবিশ্ব, আসছে তৃতীয় সিজন

২০

যে সকল অভিনেত্রী বছরজুড়ে আলোচনায় ছিলেন

যে সকল অভিনেত্রী বছরজুড়ে আলোচনায় ছিলেন
ছবি: সংগৃহীত

২০২৪ সাল প্রায় শেষের পথে। এ বছর দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে প্রায় ৪৫টি সিনেমা। রাজনৈতিক পরিস্থিতির কারণে বছরের মাঝামাঝি কয়েক মাস সিনেমা মুক্তি স্থগিত ছিল। তবে বছরের শেষ প্রান্তে এসে বেশ কিছু সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে আলোচনায় আসে। ঢাকাই সিনেমার এই বছরের আলোচিত অভিনেত্রীদের নিয়ে আজকের আলোচনা—

জয়া আহসান

বছরের শেষদিকে মুক্তি পেয়েছে জয়া আহসানের অভিনীত 'নকশী কাঁথার জমিন'। আকরাম খান পরিচালিত এ সিনেমাটি মুক্তির আগে প্রদর্শিত হয় গোয়া ফিল্ম ফেস্টিভ্যালসহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। হাসান আজিজুল হকের গল্প 'বিধবাদের কথা' অবলম্বনে নির্মিত এ সিনেমা মুক্তির পর জয়া আহসান আবারো আলোচনায়। বছরের শুরুতে নূরুল আলম আতিকের 'পেয়ারার সুবাস' সিনেমায় তার অভিনয় দারুণ প্রশংসিত হয়।

পূজা চেরী

এ বছর পূজা চেরীর দুটি সিনেমা মুক্তি পায়— 'লিপস্টিক' (পরিচালক কামরুজ্জামান রোমান) এবং 'আগন্তুক' (পরিচালক সুমন ধর)। চলচ্চিত্রের পাশাপাশি পূজা এ বছর ওয়েব ফিল্মেও কাজ করেছেন। বিভিন্ন ইভেন্টে সরব উপস্থিতি ও কাজের মাধ্যমে আলোচনায় ছিলেন এই ঢালিউড অভিনেত্রী।

মেহজাবীন চৌধুরী

টানা ১৫ বছর ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন মেহজাবীন। এ বছর তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। 'প্রিয় মালতী' সিনেমার মাধ্যমে তিনি প্রথমবারের মতো প্রেক্ষাগৃহের দর্শকদের সামনে আসেন। এ সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং মুক্তির পর তার অভিনয়ে মুগ্ধ হন দর্শক ও সমালোচকরা। এছাড়া তার অভিনীত 'সাবা' সিনেমা বুসানসহ বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়।

শবনম বুবলী

শবনম বুবলী এ বছর 'মায়া দ্য লাভ', 'রিভেঞ্জ', এবং মিশুক মুনিরের 'দেয়ালের দেশ' সিনেমায় অভিনয় করেন। বিশেষত 'দেয়ালের দেশ' সিনেমায় তার অভিনয় নতুন করে নজর কেড়েছে। এ ছাড়া রায়হান রাফীর 'টান' ও 'সাত নম্বর ফ্লোর' সিনেমার মাধ্যমে তার জনপ্রিয়তা বাড়লেও কিছুটা সমালোচনার মুখেও পড়তে হয়। বছরের শেষদিকে 'পিনিক' সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তিনি।

তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণের অভিনীত 'ফাতিমা' সিনেমাটি মুক্তি পায় এ বছর। ধ্রুব হাসান পরিচালিত এ সিনেমায় অভিনয়ের জন্য তিনি ইরানের ফজর ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হন। কলকাতার 'প্রতীক্ষা' সিনেমায় দেবের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও অনিশ্চয়তার কারণে সিনেমাটি ছেড়ে দেন ফারিণ। এ সিদ্ধান্ত নিয়েও তিনি ছিলেন আলোচনায়।

কুসুম সিকদার

দীর্ঘ অভিনয় জীবনে এবার প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে নাম লেখান কুসুম সিকদার। তার পরিচালিত এবং অভিনীত 'শরতের জবা' সিনেমাটি এ বছর মুক্তি পায়। নিজের লেখা গল্পগ্রন্থ 'অজাগতিক ছায়া' থেকে নেওয়া গল্পে নির্মিত এ সিনেমা নিয়ে আলোচনায় ছিলেন তিনি।

এভাবেই ২০২৪ সালে ঢাকাই সিনেমার এই অভিনেত্রীরা তাঁদের কাজ ও অর্জনের জন্য সারা বছর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

হিরো আলম গ্রেপ্তার

গ্রেপ্তার ইস্যু নিয়ে অবশেষে মুখ খুললেন নুসরাত ফারিয়া

জামিন পেলেন নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

ইচ্ছা ছিল একটা সুইট বউ হবো: অভিনেত্রী হুমায়রা সুবহা

মহাকাশে যাচ্ছেন পপতারকা কেটি

রোজা রাখা প্রসঙ্গে যা বললেন শাহরুখ খান

ভেঙে গেল সংগীতশিল্পী হৃদয় খানের তৃতীয় সংসার

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

১০

আই অ্যাম আ ব্লাডি স্টার : শাহরুখ খান

১১

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

১২

এই ভালোবাসা নিয়েই মামলায় জিততে চাই: পরীমণি

১৩

দুই খানের দুর্ব্যবহারে অতিষ্ঠ পরিচালক রাকেশ রোশন

১৪

বলিউড ছাড়ছেন নোরা!

১৫

‘আশিকী থ্রি’-তে তৃপ্তি না থাকলে কী পরিবর্তন আসবে?

১৬

মাধুরীর বিলাসবহুল গাড়ির অঙ্ক জানলে অবাক হয়ে যাবেন

১৭

চাহালের সঙ্গে সম্পর্কের জল্পনা, নীরবতা ভাঙলেন ধনশ্রী

১৮

গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের দাম্পত্যে ফাটল

১৯

‘স্কুইড গেম টু’-এ তোলপাড় সারাবিশ্ব, আসছে তৃতীয় সিজন

২০

শাহরুখের ‘পাঠান’কেও ছাড়িয়ে গেছে ‘দ্য কেরালা স্টোরি’!

শাহরুখের ‘পাঠান’কেও ছাড়িয়ে গেছে ‘দ্য কেরালা স্টোরি’!

এ বছর মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবিটি দেশ ও বিদেশে বেশ মোটা অঙ্কের ব্যবসা করেছে। আয়ে হাজার কোটির মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি। এবার শোনা যাচ্ছে এক চাঞ্চল্যকর তথ্য। দাবি করা হচ্ছে শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’কেও নাকি পেছনে ফেলে দিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’।

নানা বিতর্ক সঙ্গী হলেও বেশ রমরমিয়ে চলছে ‘দ্য কেরালা স্টোরি’। বক্স অফিসে ছবির আয় ভালোই। মাত্র ৯ দিনে ১০০ কোটির ক্লাবে পৌঁছল পরিচালক সুদীপ্ত সেনের ‘বিতর্কিত’ সিনেমা।

‘পাঠান’কে পেছনে ফেলে দেওয়ার এমন দাবির যুক্তি কী? লভ্যাংশ। হ্যাঁ, শতকরা লাভের পরিমাণ দেখেই এমনটা বলা হচ্ছে। ‘জুম টিভি ডিজিটাল’-এ প্রকাশিত খবর অনুযায়ী ভারতে ‘পাঠান’ সিনেমার আয় ৫৪৩.২২ কোটি টাকা। আর তাতে ছবির লাভ ২৯৩.২২ টাকা। অর্থাৎ শতকরা হিসেবে ধরলে বক্স অফিস থেকে শাহরুখের ছবি আয় ১১৭.২৮%।

এদিকে মাত্র নয় দিনে এক শ কোটি পার করে ফেলেছে ‘দ্য কেরালা স্টোরি’। ছবির আয় ১১২.৯২ কোটি টাকা। ছবির বাজেট ছিল মাত্র ৩০ কোটি টাকা। ফলে বিপুল শাহ প্রযোজিত ছবির লভ্যাংশের পরিমাণ এখনই ২৭৬.৪%।

বাংলা, তামিলনাড়ুর মতো রাজ্যে নিষিদ্ধ হলেও সারা দেশের ২০০টি স্ক্রিনে চলছে ‘দ্য কেরালা স্টোরি’। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে ছবিকে করমুক্ত করে দেওয়া হয়েছে।

যদিও এখনো ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে নানা মত রয়েছে। এক পক্ষের বক্তব্য, এ ছবি সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। আরেক পক্ষের দাবি, ছবির মাধ্যমে বাস্তব তুলে ধরা হয়েছে।