

সুজন মজুমদার, বরুড়া:
কুমিল্লা জেলা বরুড়ায় এ
কে এম আবু তাহের ফাউন্ডেশন, বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও ভিশন
কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্দ্যোগে দুই হাজার মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া
হয়েছে। সেবাগ্রহীতাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে প্রয়োজনীয় ওষুধও। এছাড়া বিনামূল্যে
চশমা দেওয়াসহ যাদের চোখের ছানি ও মাংস বৃদ্ধির সমস্যা রয়েছে, তাদেরকে বিনামূল্যে অস্ত্রোপচারের
ব্যবস্থা করা হবে।
শুক্রবার (২২শে সেপ্টেম্বর)
বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের ঝাপুয়া দাখিল মাদ্রাসা মাঠে সুশৃঙ্খল ব্যবস্থার মাধ্যমে
এই সেবা প্রদান করা হয়। বিনামূল্যে এসব সেবা পেয়ে হাসি ফুটেছে দুই হাজার মানুষের মুখে।
যাদের বেশিরভাগই দারিদ্র ও নিম্ন আয়ের মানুষ।
শুক্রবার সকাল সাড়ে ৮টা
থেকে দুপুর ৩টা পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা গেছে, বরুড়া উপজেলা গালিমপুর ইউনিয়নের ঝাপুয়া
দাখিল মাদ্রাসা মাঠে দক্ষিণ বরুড়ার তিনটি ইউনিয়ন গালিমপুর, ভাউকসার ও শাকপুর ইউনিয়নের
জনগণ এই সেবা নেন। সকালে বসুন্ধরা আই হসপিটাল
অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটেরর ১০জনের একটি বিশেষজ্ঞ টিম এখানে সেবা দিতে আসেন। বসুন্ধরা
আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. মো. সালেহ
আহম্মেদের নির্দেশনায় চিকিৎসা সেবা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা
বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বিএনপি প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন
কল্লোল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আঃ জলিল, সদস্য সচিব ওমর ফারুক রিপন, বরুড়া
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাকিন পাটোয়ারী ও সদস্য সচিব লিটন পন্ডিত, উপজেলা, পৌরসভা
ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ
বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের
পৃষ্ঠপোষক জাকারিয়া তাহের সুমন বলেন, প্রত্যাশার চেয়ে অনেক বেশি মানুষ এখানে এসেছেন
সেবা নিতে। আমাদের ডাকে সাড়া দিয়ে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট
এবং ভিশন কেয়ার ফাউন্ডেশন এখানে বিনামূল্যে চোখের চিকিৎসার ব্যবস্থা করায় আমরা আনন্দিত।
তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সেবা চলমান থাকবে।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় আপেল বরই কিংবা কুল চাষে সফল হয়েছেন শহীদ বেপারী। প্রথমবারই সফলতার মুখ দেখেছেন তিনি। প্রতিদিন বিক্রি করছেন বাগানের বরই। কোনো ধরনের কীটনাশক ছাড়া উৎপাদিত এ বরইয়ের বেশ চাহিদা আছে।
সরেজমিনে জানা গেছে, পালাখাল গ্রামের নয়াবাড়ির অধিবাসী কৃষক শহীদ বেপারী ২২ শতক জায়গায় গড়ে তোলা বরই বাগান পুরোটা নেট দিয়ে ঘেরা। ভেতরে প্রবেশ করে গাছে ঝুলতে দেখা যায় সবুজ-হলুদ ও লালচে থাই-বলসুন্দরী বরই। বিক্রির জন্য শহীদ বেপারীসহ কয়েকজন গাছ থেকে বরই তুলে ব্যাগে রাখছেন। আকারে বড় ও স্বাদে সুমিষ্ট হওয়ায় বাগানেই বিক্রি হয়ে যায় সব বরই।
কৃষক শহীদ বেপারী বলেন, অনেক বছর ধরে কৃষিকাজ করছি। বাড়ির পাশে প্রথমে ২২ শতক জায়গায় বলসুন্দরী ও থাই জাতের বরই গাছ লাগাই। সাতক্ষীরা থেকে চারা সংগ্রহ করেছি। এ পর্যন্ত ৪০ হাজার টাকার বরই বিক্রি করেছি। গাছে যে পরিমাণ বরই আছে, আশা করছি লাখ টাকা বিক্রি করতে পারবো।
কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, কম খরচ ও পরিচর্যায় বেশি ফলন পাওয়ায় বরই চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় চাষিদের। বলসুন্দরী ও থাই জাতের বরই অনেক সুস্বাদু। শহীদ বেপারী এ জাতের বরই চাষ করে প্রথম বছরই সফল হয়েছেন। বরই চাষে কোনো কৃষক আগ্রহ হলে কৃষি অফিস থেকে বিভিন্ন পরামর্শ ও সার্বিক সহযোগিতা করা হবে।
মন্তব্য করুন


১৪ জুলাই শুক্রবার
প্রকাশ করা হয় ‘আমি কী তুমি?’ সিরিজের ফার্স্টলুক পোস্টার।
যেখানে মেহজাবীনের চোখেমুখে বিস্ময়!
পোস্টারটি প্রকাশের পর অন্তর্জালে বেশ রহস্যের জন্ম দিয়েছে।
এতে ব্যতিক্রম এক লুকে দেখা গেছে মেহজাবীনকে।
মুখে অক্সিজেন মাস্ক, রহস্যময় চোখ, গড়িয়ে পড়ছে কাজল।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
মেহজাবীন ফেসবুকে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘আমি কী তুমি? এই প্রশ্নের উত্তর কখনো শুধু “হ্যাঁ” বা “না” হতে পারে না। উত্তরটা আপনাদের জানাতে শিগগির আসছি আমরা।’
ওয়েব সিরিজটি নিয়ে নির্মাতা ভিকি জাহেদ বলেন, এটি থ্রিলার ও হররের বাইরে রোমান্স ও ড্রামা বেইজ একটি কনটেন্ট। দর্শক অনেক দিন পর আমার ভিন্ন জনরার কাজ দেখতে পাবেন।’
শিগগিরই সিরিজটি মুক্তি পাবে বলে জানান এ নির্মাতা।
মন্তব্য করুন


লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে আপন ভাই-বোন।
মৃত দুই শিশু হলো: কামালপুর গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদের মেয়ে নাফিজা মোবারক মাদিহা (৮) ও মো. ওমর (৫)। নাফিজা স্থানীয় ফাতেমা আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী আর ওমর ছিল প্লে শাখার শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় নাফিজা ও ওমর। তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, পানিতে পড়ার পর একজনকে উঠাতে গিয়ে আরেকজন পড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) খুরশিদ আলম।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকায় ২৮ জুন ২০২৩ইং তারিখ নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য সকালে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১,০০০ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গঙ্গানগর গ্রামের সুরুজ মিয়া এর ছেলে মোঃ আল আমিন (২৯) এবং ২। একই গ্রামের মৃত মোঃ রাসেল মিয়া এর ছেলে মোঃ সোহেল মিয়া (৩৪)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে নারায়নগঞ্জ, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


রোববার (২৪ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক একটি নতুন নিয়ম চালু করে ভবিষ্যতের ডলারের দাম বেঁধে দিল । এ জন্য ভবিষ্যতের ডলারে গুণতে হবে সুদ নির্ধারণের পদ্ধতি ‘সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি’-এর সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ বেশি।
এ প্রজ্ঞাপনে বলা হয়, যে পদ্ধতিতে ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, সেটি স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। জুলাইয়ে স্মার্ট রেট ছিল ৭ দশমিক ১০ শতাংশ। আগস্টে তা বেড়ে হয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ, যা চলতি সেপ্টেম্বরেও অপরিবর্তিত রয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, কেউ এখন ভবিষ্যতের জন্য ডলারের বুকিং দিয়ে রাখলে তাকে এক বছর পর প্রতি ডলারে ১২৩ টাকা ৩৫ পয়সা পরিশোধ করতে হবে। আর মাসভিত্তিক দাম হলে তা মাস হিসাবেই কমে আসবে। বর্তমানে আমদানিতে ডলারের দাম ১১০ টাকা।
বাংলাদেশ ব্যাংক আমদানিকারকদের কাছে বেশি দামে ডলার বিক্রির জন্য বেসরকারি খাতের ১০ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর গত রোববার নতুন নিয়মটি চালু করেছে।
ডলার ক্রয় ও বিক্রয় উভয়ক্ষেত্রে ভবিষ্যৎ দাম নির্ধারণ করা যায়। কোনো আমদানিকারক এখনই ডলার কিনে এক বছরের মধ্যে পণ্য আমদানি করতে পারেন। এ জন্য তাকে বর্তমান ডলারের সঙ্গে ব্যাংককে বাড়তি কমিশন দিতে হয়। ওই সময়ে দাম কমে গেলেও আমদানিকারককে বর্তমান দাম দিতে হবে। আবার দাম বেড়ে গেলে তিনি সুবিধা পাবেন। অর্থাৎ বাড়তি দাম দিতে হবে না। এদিকে রপ্তানিকারকও নির্দিষ্ট সময় ডলার বিক্রি করতে পারেন। এ ক্ষেত্রে দাম কমে গেলে রপ্তানিকারক লোকসানেও পড়তে পারেন।
বাংলাদেশ ব্যাংকের পরামর্শে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ডলারের জোগান ও চাহিদার ওপর নির্ভর করে বিভিন্ন সময়ে ডলারের দাম নির্ধারণ করে আসছে। ডলারের আনুষ্ঠানিক দাম প্রতি মাসেই বাড়ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাস থেকে পণ্য বা সেবা খাতের রপ্তানি আয়ের ডলার ও প্রবাসী আয়ের ডলার কেনায় দাম নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা ৫০ পয়সা। আগে ব্যাংকগুলো আনুষ্ঠানিকভাবে প্রতি ডলারের জন্য প্রবাসীদের ১০৯ টাকা ও রপ্তানিকারকদের ১০৮ টাকা ৫০ পয়সা দিত।
অন্যদিকে ব্যাংকগুলো এখন আমদানিকারকদের কাছে ১১০ টাকায় ডলার বিক্রি করছে। আগে আমদানি দায় মেটাতে ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সায় বিক্রি করত। তবে অভিযোগ আছে, বাস্তবে এই দামে ডলার কেনা-বেচা হচ্ছে খুব কম।
মন্তব্য করুন


চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে ২টি
তিন তলা ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার(৫ডিসেম্বর) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।
ড্রেনের কাজের পাইলিং এর কারণে
বাড়ি দুটি সামান্য হেলে পড়েছে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন
চাকমা।
তিনি বলেছেন, দুটি বাড়ি সামান্য
হেলে গেছে। তবে বাড়ির গায়ে কোনো ফাটল নেই। তাই বাড়ির বাসিন্দাদের এখনও সরানো হয়নি।
এই ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসেছে।
মন্তব্য করুন


কিশোরগঞ্জ জেলা শহরের
পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে আনুমানিক চার একর জায়গায় ‘পাগলা মসজিদ ইসলামী
কমপ্লেক্স’ অবস্থিত। প্রায় আড়াইশ বছর আগে মসজিদটি প্রতিষ্ঠিত হয় বলে ইতিহাস সূত্রে
জানা যায়। এই মসজিদের প্রতিষ্ঠা নিয়ে অনেক কাহিনি প্রচলিত আছে, যা ভক্ত ও
মুসল্লিদের আকর্ষণ করে।
সাধারণ মানুষের মধ্যে
বিশ্বাস যে, এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। আর এ কারণেই মূলত দূর-দূরান্তের
মানুষও এখানে মানত করতে আসেন।
ঐতিহাসিক পাগলা মসজিদে আটটি
লোহার দানবাক্স রয়েছে সেই দানবাক্সগুলো
খোলে ২৩ বস্তা টাকা পাওয়া গিয়েছে। প্রায়
২০০ জনের একটি দল এই দান বাক্সর টাকা গণনায় অংশ নিয়েছেন।
শনিবার (১৯ আগস্ট) সকাল
সোয়া ৮টায় দানবাক্স গুলো খুলে বস্তায় ভরা হয়।
এই বিষয়টি নিশ্চিত
করেছেন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম
আজাদ।
টাকা গণনা কাজ তদারকি
করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.টি.এম ফরহাদ চৌধুরীসহ জেলা প্রশাসনের
নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত উদ্দিন ভূঞা ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক
(এজিএম) মো. রফিকুল ইসলামসহ আরো অনেকে।
পাশাপাশি মসজিদ
কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক- শিক্ষার্থীরা অংশ নিয়েছেন টাকা
গণনার কাজে।
সাধারণত প্রতি তিন মাস
পর পর খোলা হয় পাগলা মসজিদের দানবাক্সগুলো। তবে এবার ৩ মাস ১৪ দিন পর খোলা হলো।
এর আগে দানবাক্স খোলা
হয়েছিল ৬ মে । তখনকার রেকর্ড ১৯টি বস্তায় ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা এবং
বৈদেশিক মুদ্রা, সোনার গয়না পাওয়া গিয়েছিল।
চলতি বছরের প্রথম ৭
জানুয়ারি দানবাক্স খোলায় হয়। ওই সময় ২০টি বস্তায় ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা
এবং বৈদেশিক মুদ্রা, সোনার গয়না পাওয়া গিয়েছিল।
মন্তব্য করুন


কুমিল্লায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন খন্দকার মু. মুশফিকুর রহমান।
২৪ জুলাই সোমবার বিকালে তিনি বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শমীম আলমের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক অর্পনা বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলী রহমান তিন্নী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সালমা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানসহ জেলার সব উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে তিনি কুমিল্লা কার্যালয়ে নিয়মিত দায়িত্ব পালন করবেন।
খন্দকার মু. মুশফিকুর রহমান এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে কুমিলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার হিসেবে পদোন্নতি পেয়েছেন।
খন্দকার মুঃ মুশফিকুর রহমান কুমিল্লার জেলার ২১৫তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন। নবাগত জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান বিসিএস প্রশাসনের ২৭তম ব্যাচের কর্মকর্তা।
মন্তব্য করুন


নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে রাতের আঁধারে বাল্বহেড চালানোর দায়ে ১৫টি বাল্কহেডসহ ২৩ শ্রমিককে আটক করেছে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান পি পি এম।
রোববার (২৩জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মুনিরুজ্জামান জানান, শনিবার বিকাল থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো: মো. শাহীন(৩২), মো. দিদার(২২), মো. শরিফ(৩২), মো. সোহেল(৩০), মো. মাঈন উদ্দিন (২৮), মো. শহিদুল(৪২), মো. আরিফুল হোসেন (৩৩), মো. শহিদুল ইসলাম (৫০), মো. আল আমিন (৩৮), মো. আমির হোসেন গাজী (৬৫), মো. স্বপন(২৮), মো. গিয়াস উদ্দিন (২৮), মো. ফিরোজ (২৭), মো. মিজান (৩৫) ও মো. সুমন (২৮)।
তারা নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, চাঁদপুর ও বরগুনার বাসিন্দা।
নৌ ওসি মুনিরুজ্জামান মনির জানান, ঈদুল আজহায় যাত্রীবাহী লঞ্চের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে বাল্বহেডে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সে মোতাবেক মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে বাল্বহেড গুলোর কাগজপত্র গরমিল ও চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে গত ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বিআইডব্লিউটিএ।
মন্তব্য করুন


সিরাজগঞ্জের চৌহালী ও শাহজাদপুরে বজ্রপাতে ১ কিশোরসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এতে ২ শিশু আহত হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) বিকেলে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানাধীন বেতিল চর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে এক যুবক ও এক কিশোরের মৃত্যু হয়।
মৃতরা হলো: বেতিল চরের তারা মিয়ার ছেলে আল-আমিন হোসেন (২৮) ও আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪)।
অপরদিকে সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চর পোরজনা গ্রামে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরার পথে আব্দুস সালাম (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই গ্রামের জয়নালের ছেলে কৃষক আব্দুস সালাম।
বজ্রপাতে আহত শিশুরা হলো- বেলাল হোসেনের ছেলে মেহেদি হাসান (৮) ও বেতিল চরের ময়েন উদ্দিনের ছেলে সিয়াম (৭)। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার বিকেলে বেতিল চরের একটি মাঠে শিশু-কিশোর ও এলাকার প্রাপ্তবয়স্করা মিলে দুটি ভাগে বিভক্ত হয়ে ফুটবল খেলছিলেন। এসময় বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাত হলে দুই শিশু, এক কিশোরসহ চারজনের দেহ ঝলসে যায়। এ অবস্থায় তাদের স্থানীয় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে এক কিশোর ও এক যুবকের মৃত্যু হয়।
শাহজাদপুর থানার ওসি মো. আসলাম আলী জানান, বিকেলে ক্ষেত থেকে কাটা ধানের বোঝা নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আব্দুস সালাম।
মন্তব্য করুন