

কুমিল্লায় দৃষ্টান্ত
ফাউন্ডেশন ও কুমিল্লা ক্যাটস হোমের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এতিম শিশুদের নিয়ে
ব্যতিক্রমী আয়োজন পিঠা উৎসব ও বাউল গানের আসর।
শুক্রবার রাতে সংরাইশ
সরকারি শিশু পরিবারে দৃষ্টান্ত ফাউন্ডেশন ও কুমিল্লা ক্যাটস হোমের প্রতিষ্ঠাতা
মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে পিঠা উৎসব ও বাউল গান অনুষ্ঠিত হয়।
কুমিল্লা রিপোর্টার্স
ইউনিটির সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, পায়রা সমুদ্র বন্দরের পরিচালক (উপসচিব) ড. আতিকুল
ইসলাম, জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র
(ভারপ্রাপ্ত) হাবিবুর আল আমিন সাদি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া,
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার
আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন, জেলা সমাজসেবা
কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, কোতয়ালী থানা অফিসার ইনচার্জ
(ওসি) ফিরোজ, বাংলাদেম আওয়ামীলীগের কৃষি বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার জারিফ আল মামুন ।
আরকে ফিড এন্ড পোট্রি
লিমেটেড এর সহযোগিতায় অনুষ্ঠিত পিঠা উৎসব ও বাউল গানের আশরে উপস্থিত ছিলে, জেলা
সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক ফারহানা আমিন, এস এম জোবায়েদ, মৌলভীবাজার
জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইফ উদ্দিন,
শহর সমাজসেবা অফিসার মো. নাছির উদ্দিন, আদর্শ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা
মো. আরিফুল ইসলাম, সংরাইশ সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক
শরফুন্নাহার মনি, আরকে ফিড এন্ড পোট্রি লিমেটেড ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেহান
উদ্দিন, ডাক্তার মারুফ হাসান ইমরান, ডাক্তার সামিয়া আফরিন ঐশি, ভেট
আসিফ, মানবাধিকার কর্মী রাজিয়া সুলতানা স্মৃতি, আজকের বিজনেস বাংলাদেশ
পত্রিকার ডেক্স ইনচার্জ ইমরান মাসুদ, রোটারিয়ান ডা. মোঃ সেলিম রেজা, রোটারিয়ান আতাউল মাসুদ রাজিব, রোটারিয়ান মাহফুজুর রহমান বাবুল, রোটারিয়ান আবদুল্লাহ হিল বাকী, ব্যবসায়ী
আবদুল বারিক খান রানা, মশিউর মাসুদ, মারুফ সোহাগ, আফরোজা
বেগম, মুন চৌধুরী, মোঃ আবু রাসেল, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, দেলোয়ার হোসাইন
আকাইদ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বাহারী রকমের
পিঠার আয়োজন করা হয় এবং বাউল দেওয়ান রাসেল, বজলুর
রহমান বাবুল, ওমর ফারুক, দেওয়ান রবিউল, আয়শা সিদ্দিকা সুমাসহ ৪টি বাউল দলের অংশগ্রহনে প্রানবন্ত বাউল গানের আসর উপভোগ করে শিশু
পরিবারের সদস্যরা। পরে উপস্থিত সবাই নৈশভোজে অংশগ্রহন করেন।
মন্তব্য করুন


কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় বাদশা মিয়া বাজারে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুমিল্লা।
শুক্রবার (১৭ মে) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে ভোক্তা অধিকার বিরোধী নানা অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা
জরিমানা করা হয়।
এ সময় জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লামপুর এলাকায় ৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১১ জানুয়ারী) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার দক্ষিণ রামপুর গ্রামের মোঃ হোসেন আলী এর ছেলে মোঃ হাফিজ উল্লাহ (৩৮)।
র্যাব জানান, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


কুমিল্লায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আব্দুল মান্নান, সিভিল সার্জন নাছিমা আক্তার।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আমীর আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন, দুদক কুমিল্লার উপ-পরিচালক মোঃ ফজলুল হক।
এর আগে জেলা জেলা প্রশাসক কার্যালয়ে একটি দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, কুমিল্লা:
চট্টগ্রাম
বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ওঠলো কুমিল্লা জেলা দল। ১১ মে
ফাইনালে কক্সবাজার জেলা দলের সাথে মুখোমুখি হবে কুমিল্লা।
আজ
সোমবার বিকেলে ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ
জোন ফাইনালে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ১-০ গোলে হারায় কুমিল্লা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ
জোন ফাইনালে প্রথমার্ধের খেলা গোল শূন্য ড্র ছিলো। পরে খেলার ৭৫ মিনিটে স্বাগতিক দলের
পক্ষে মোহাম্মদ মামুন জয়সূচক গোলটি করেন। খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ বিবেচিত হন গোলদাতা
মামুন। তার হাতে পুরস্কার তুলে দেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ
বড়ুয়া।
উল্লেখ্য
বিভাগের ১১ জেলা দল নিয়ে দুটি জোনে ভাগ হয়ে ২৪ এপ্রিল টুর্নামেন্টটি শুরু হয়। ১১ মে
কক্সবাজার জেলা স্টেডিয়ামে রাঙ্গামাটি জোন চ্যাম্পিয়ন কক্সবাজার জেলা দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা
পূর্ণ ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা।
মন্তব্য করুন


কুমিল্লায় একুশে ফেব্রুয়ারি
উপলক্ষে খিচুড়ি নিয়ে বিরোধের জের ধরে শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির
ছাত্র আল-আমিনকে হত্যার দায়ে মোঃ নেয়ামত উল্লাহ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
দিয়েছেন কুমিল্লার আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রোববার (৩১ মার্চ) দুপুরবেলা
কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা: ফরিদা ইয়াসমিন
এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন:
কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন শালধর (সামারচর) গ্রামের মোঃ মোসলেম সরদারের ছেলে মোঃ
নেয়ামত উল্লাহ (১৮)।
মামলার বিবরণে জানাযায়,
২০১৩ সালের ২২ ফেব্রুয়ারী মাগরিবের নামাজের শেষে শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
তৃতীয় শ্রেণির ছাত্র ভিকটিম আল-আমিন (৯) মাহফিলের কথা বলে বাড়ীতে ফিরে না আসায় তাঁর
পিতাসহ আত্মীয় স্বজন বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে পরদিন কোতয়ালী মডেল থানায়
নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে পরেরদিন শালধরের জৈনক দেলোয়ার হোসেন এর বাগানের পাশে
পুকুরে ছোট শিশুর মরদেহ ভাসতে দেখে শোর চিৎকার করে মোঃ আল আমিন এর পিতা। আল-আমিন এর
মরদেহ পুকুর থেকে উপরে তুলে দেখেন আল-আমিনের ঘাড়ের ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ব্যাপারে
২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারী ভিকটিম মোঃ আল আমিন এর পিতা বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী থানাধীন
শালধর গ্রামের মৃত মালু মিয়ার ছেলে মোঃ ফয়েজ আহমেদ ও অজ্ঞাতনামা আসামি করে কোতয়ালী
মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা পিবিআই
পুলিশ পরিদর্শক মোঃ সারওয়ার আলম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি মোঃ নেয়ামত উল্লাহ
(১৮) ও মোঃ শাহ জাহানকে আটক করে।
পরবর্তীতে মামলাটি বিচারে
আসলে রাষ্ট্রপক্ষে ১৫জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি
মোঃ নেয়ামত উল্লাহ এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দণ্ডবিধির
৩০২ ধারার বিধানমতে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের
বিনাশ্রম কারাদণ্ড এবং ২০১ ধারায় ৭ বছরের কারাদণ্ড এবং বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে
আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না
হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন।
রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে
রাষ্ট্রপক্ষে আইনজীবী এপিপি মোঃ জাকির হোসেন বলেন, আশা করছি উচ্চ আদালত উক্ত রায় বহাল
রাখবেন।
মন্তব্য করুন


মো মিজানুর রহমান মিনু :
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলা এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), তমালিকা পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জোবায়ের হোসেন, জাইকা কর্মকর্তা আবু বকর সিদ্দীক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন।
এ সময় চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলা-২০২৪, ৮ম অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন আগত অতিথিবৃন্দ।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার
কোতয়ালী মডেল থানাধীন সুবর্ণপুর এলাকা হতে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
করেছে র্যাব-১১, সিপিসি-২।
শুক্রবার বিকালে
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সুবর্নপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০
কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কাটাবিল গ্রামের মোঃ মোন্তাজ মিয়া এর ছেলে মোঃ আলম
(৩৬)।
র্যাব জানান,
সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য
ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক
ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা কর্তৃক
পৃথক দুইটি অভিযানে ১০০ (একশত) বোতল ফেন্সিডিল, ৮০ বোতল এস্কাফ সিরাপ ও ০১টি সিএনজি
উদ্ধারসহ ০১জন আসামী গ্রেফতার।
গত ০১/১০/২০২৩ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা
(ডিবি), কুমিল্লার পৃথক দুইটি অভিযানে এসআই (নিঃ)/মোঃ নজরুল ইসলাম, এএসআই/জহির আলম,
এএসআই/ মোঃ ইলিয়াছ ও সংগীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য
উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ০১/১০/২০২৩খ্রিঃ তারিখ
রাতে সদর দক্ষিণ মডেল থানাধীন জোড়কানন ইউনিয়নের উলুইন সাকিনস্থ চট্টগ্রাম-টু-ঢাকা গামী
মহাসড়কের পশ্চিম পাশে হিরন মার্কেটের কবির ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে
একটি রেজিঃ নম্বরবিহীন সবুজ রংয়ের সিএনজি অটোরিক্সা আসতে দেখে থামানোর জন্য চালককে
সংকেত দেয়। সেখানে ডিবি পুলিশ হিসাবে চিনতে পেরে চালক উক্ত স্থানে সিএনজি অটোরিক্সাটি
থামিয়ে অজ্ঞাতনামা চালকসহ সিএনজি অটোরিক্সায় থাকা আরও ২/৩ জন সিএনজি অটোরিক্সা ফেলে
দৌঁড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক আশপাশ হতে আগত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় পলাতক অজ্ঞাতনামা
আসামীদের ফেলে যাওয়া রেজিঃ নম্বরবিহীন সবুজ রংয়ের সিএনজি অটোরিক্সাটি তল্লাশী করে সিএনজি
অটোরিক্সার ভিতরে মালামাল রাখার স্থানে একটি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত ১০০ (একশত)
বোতল ফেন্সিডিল পেয়ে উদ্ধার পূর্বক উদ্ধারকৃত ফেন্সিডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি
রেজিঃ নম্বরবিহীন সবুজ রংয়ের সিএনজি অটোরিক্সসহ জব্দ তালিকা মূলে জব্দ করেন।
উক্ত ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় এজাহার দায়ের
করলে সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-০৪, তারিখ- ০১/১০/, ২০২৩; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮ রুজু হয়।
অপর একটি অভিযানে আজ ০২/১০/২০২৩ খ্রিঃ তারিখ এসআই/মোঃ রেজাউল করিম সঙ্গীয় এএসআই/ আক্তার হোসাইন, এএসআই/ডালিম বড়ুয়া ও সংগীয় ফোর্সসহ কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ছোটরা সাকিনস্থ চিড়িয়াখানা রোডের চিড়িয়াখানার গেইট এর সামনে পৌঁছে আসামী ১। মোঃ মিঠু (২৫), পিতা-আবু কালাম, মাতা-নুরজাহান, গ্রাম-শাসনগাছা (মির্জা পাড়া), থানা-কোতায়ালী মডেল, জেলা-কুমিল্লাকে একটি প্লাষ্টিকের বস্তাসহ আটক করেন। আশপাশ হতে আগত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামী ১। মোঃ মিঠু (২৫) এর ডান হাতে একটি প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে বস্তার ভিতরে রক্ষিত ৮০(আশি) বোতল এস্কাফ সিরাফ পেয়ে উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করেন।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে
কোতোয়ালী মডেল থানার মামলা নং- ৫ , তারিখ- ০২/১০/, ২০২৩; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) রুজু হয়।
মন্তব্য করুন


কুমিল্লা চৌদ্দগ্রামে একটি হৃদয়বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে ২৩ বীরের উদ্যোগ মুক্তিযোদ্ধা কর্পোরাল আবুল কাশেমের পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করেছে। কর্পোরাল কাশেম, ১১ ইস্ট বেঙ্গলের গর্বিত সদস্য, সেক্টর-২-এর অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অস্ত্র প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে বহু সেনা কর্মকর্তাকে প্রশিক্ষিত করেন।
১৫ অক্টোবর ২০২৪ তারিখে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় কর্পোরাল কাশেমের নাতি, অবসরপ্রাপ্ত সৈনিক ইয়াসিনের ছেলে ইফাত গুরুতর আহত হন। ঢাকায় অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। যদিও এখন তার অবস্থা কিছুটা স্থিতিশীল।
দীর্ঘ তদন্তের পর, ঘটনার প্রায় তিন মাস পর ২০ জানুয়ারি ২০২৫ তারিখ রাতে
২৩ বীরের সফল অভিযানে হামলায় জড়িত তিন অপরাধী হলো-
লিটন, মারুফ ও জাহাঙ্গীর হোসেন কে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তবে, মূল অভিযুক্ত মো. জাবেদ সামির এবং তার মামা এখনও গ্রেপ্তার হয়নি।
অবসরপ্রাপ্ত সৈনিক ইয়াসিন, ৯ বীরের একজন সদস্য, তার পরিবারের ওপর এই আঘাতে বিচারের আবেদন জানান। ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি তার ছেলের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে কুমিল্লা সিএমএইচ কে নির্দেশনা দেন।
২৩ বীরের সাহসী পদক্ষেপ এবং তাদের সময়োচিত উদ্যোগ জাতির প্রতি সেনাবাহিনীর দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ। সেনাবাহিনীর এই তৎপরতা মুক্তিযোদ্ধা পরিবারদের প্রতি জাতির ঋণ শোধের পথে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
মন্তব্য করুন


কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১১, সিপিসি-২।
১৮ এপ্রিল রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক
দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কোটেশ্বর এলাকায় মাদক
বিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ রাশেদুল রিমন (২৪) ও ২। মোঃ ওয়াসিম আকরাম
(২১) নামক দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীদ্বয়ের কাছ থেকে ১০ কেজি
গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ রাশেদুল রিমন (২৪) কুমিল্লা জেলার
চান্দিনা থানার সুহিলপুর গ্রামের মৃত আব্দুল ওহাব এর ছেলে এবং ২। মোঃ ওয়াসিম আকরাম
(২১) বি.বাড়িয়া জেলার সদর থানার সুলতানপুর গ্রামের শেখ ভানু মিয়া এর ছেলে।
র্যাব জানান, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার
করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায়
মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১
এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের
মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন