

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের জনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে ১ হাজার ২৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৭ অক্টোবর) এ তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে ।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে ৫২ হাজার ৫৬০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
মন্তব্য করুন


গরুর মাংসের মুঠো কাবাব তৈরির করার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। চলুন তবে জেনে নেওয়া যাক গরুর মাংসের সুস্বাদু মুঠো কাবাব তৈরির রেসিপি-
** তৈরি করতে যা লাগবে
১. গরুর কিমা- আধা কেজি
২. গরম মসলা বাটা- ১ টেবিল চামচ
৩. লবণ- স্বাদ অনুযায়ী
৪. সরিষার তেল- মাখানোর জন্য
৫. পেঁয়াজ কুচি- আধা কাপ
৬. ধনিয়া পাতা ও কাঁচা মরিচ কুচি- ২ টেবিল চামচ
৭.তেল- ভাজার জন্য
৮.আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ।
** যেভাবে তৈরি করবেন
গরুর মাংসের কিমা ভালো করে ধুয়ে পানি ছেঁকে নিতে হবে। এবার তাতে সব বাটা মসলা, লবণ, সরিষার তেল, পেঁয়াজ, ধনিয়া পাতা ও কাঁচা মরিচ কুচি ব্লেন্ড করে ভালো করে মিশিয়ে নিবেন।
হাতের মুঠোয় নিয়ে চেপে চেপে মুঠো কাবাবের আকৃতি করে নিন। এরপর গরম তেলে ভেজে তুলুন। পছন্দের সস দিয়ে সুস্বাদু মুঠো কাবাব পরিবেশন করুন।
মন্তব্য করুন


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের জনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে ১ হাজার ২৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৭ অক্টোবর) এ তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে ।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে ৫২ হাজার ৫৬০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
মন্তব্য করুন


পোলাওয়ের সাথে খাসির মাংসের রেজালা থাকলে বেশ জমে। সবাই খাসির মাংসের রেজালা ঠিকভাবে রান্না করতে পারেন না। আজ জানবো খাসির স্পেশাল রেজালা তৈরির সহজ রেসিপি-
** তৈরি করতে যা লাগবে
১. খাসির মাংস- ৫০০ গ্রাম
২. আদা বাটা- আধা টেবিল চামচ
৩. রসুন বাটা- ১ চা চামচ
৪. পেঁয়াজ বাটা- সিকি কাপ
৫. হলুদের গুঁড়া- আধা চা চামচ
৬. মরিচের গুঁড়া- আধা চা চামচ
৭. জিরার গুঁড়া- আধা চা চামচ
৮. ধনিয়া গুঁড়া- আধা চা চামচ
১০. পোস্তদানা বাটা- আধা টেবিল চামচ
১১. তেল- সিকি কাপ
১২. ঘি- ১ টেবিল চামচ
১৩. লবণ- স্বাদ অনুযায়ী
১৪. কাঁচা মরিচ- ৮টি
১৫. তেজ পাতা- ১টি
১৬. দারুচিনি- ২ টুকরা
১৭. এলাচ- ২টি
১৮. দেশি পেঁয়াজ কুচি- আধা কাপ
১৯. আলু- ৪টি
২০. কেওড়া জল- ১ টেবিল চামচ।
** যেভাবে তৈরি করবেন
মাংস টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। হাঁড়িতে তেল গরম করে তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা ও পেঁয়াজ বাদামি করে ভাজুন। এবার মাংস ও লবণ দিয়ে তা ১০-১৫ মিনিট ভেজে নিন। মাংস ভাজা হলে তাতে পোস্তদানা বাটা ও জিরা বাদে অন্যান্য বাটা মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঢেকে দিবেন। ১০-১৫ মিনিট পর ঢাকনা খুলে এককাপ গরম পানি দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করবেন।
আলুগুলো খোসা ছাড়িয়ে লম্বালম্বি মাঝখান থেকে কেটে ২ টুকরা করে দিবেন। পানি শুকিয়ে এলে আরও ১ থেকে দেড় কাপ গরম পানি দিয়ে আলু এবং ৪টি কাঁচা মরিচ দিয়ে নেড়ে ঢেকে দিবেন। ১০ মিনিট পর ঢাকনা খুলে জিরা গুঁড়া ও পোস্তদানা বাটা দিয়ে নেড়ে আবারও ঢেকে দিন। আলু সেদ্ধ হয়ে গেলে চুলার আঁচ কমিয়ে দিন।
ঢাকনা খুলে প্রয়োজন হলে সামান্য পানি দিয়ে নেড়ে দিবেন। তারপর বাকি কাঁচা মরিচ ও কেওড়া দিয়ে হালকা নেড়ে ঢেকে দিন। মাংস সিদ্ধ হয়ে তেল অল্প ছাড়লে ১ টেবিল চামচ ঘি দিয়ে নেড়ে ঢেকে দিরেন। ১০ মিনিট পর চুলা বন্ধ করে কিছুক্ষণ দমে রাখুন।
মন্তব্য করুন


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯জনের মৃত্যু হয়েছে। একই সময় ১হাজার ৭৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০ জুলাই বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১হাজার ৭৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৪৫ জন ও ঢাকার বাইরে ৯১০ জন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১হাজার ৩৬১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৬৮৫ জন ও ঢাকার বাইরে ৬৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৮জন ও ঢাকার বাইরে ১জন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১২১ জন ও ঢাকার বাইরে ৩৪ জন।
চলতি বছরের ২০ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৫৪৭ জন। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ২৪৩ জন ও ঢাকার বাইরে ১০ হাজার ৩০৪ জন। এখন পর্যন্ত ২১ হাজার ৪৫৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ৬০০ জন ও ঢাকার বাইরে ৭ হাজার ৮৫৫ জন।
বর্তমানে সারা দেশে ৫ হাজার ৯৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ৫২২ জন ও ঢাকার বাইরে ২হাজার ৪১৫ জন।
মন্তব্য করুন


আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপ্রধানের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ড. দীন মোহাম্মদ নুরুল হকের সৌজন্য সাক্ষাৎ হয়।
রোগীরা যাতে বিদেশমুখী না হয়ে বিএসএমএমইউ’র মতো সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিতে উৎসাহী হয় সে লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পাশাপাশি রোগীদের চিকিৎসা ও সেবা প্রদানের ক্ষেত্রে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিএসএমএমইউ’র সার্বিক কার্যক্রমকে ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, ‘বিদেশমুখীতা কমাতে দেশের সুপার স্পেশালাইজড হাসপাতালে রোগীদের চিকিৎসায় উৎসাহ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।’
এ বিষয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে উপাচার্য চিকিৎসাসহ বিএসএমএমইউ’র সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এখানে রোগীদের উন্নত চিকিৎসা ও সেবার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
প্রেস সচিব আরো জানান, পরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুর রশীদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় উপাচার্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্য প্রমাণ করতে পারে; কারিকুলাম উন্নয়নের ক্ষেত্রে সে বিষয়ে প্রাধান্য দিতে হবে।
শিক্ষার্থীরা যাতে তথ্য প্রযুক্তিসহ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


পরিবেশ,
বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা
হাসান বলেছেন, রাজধানীসহ সারাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি
কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
মঙ্গলবার
(৪ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস
ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ
উপদেষ্টা পরিষদের বৈঠকে অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি
বলেন, গ্রামগঞ্জে মানুষ চিকিৎসা পায় না। তাদের তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসক
নিশ্চিত করার অতিরিক্ত চিকিৎসক নিয়োগের মূল উদ্দেশ্য।
সৈয়দা
রিজওয়ানা হাসান বলেন, পিএসসির মাধ্যমে ৩ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগের
প্রক্রিয়া চলমান রয়েছে। এটার অতিরিক্ত হিসেবে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের
সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রেস
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস
সচিব আবুল কালাম আজাদ মজুমদার, ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এবং সহকারী
প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
মন্তব্য করুন


কিছু নিয়ম মেনে ঘরোয়া পদ্ধতিতেই হজমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হলো।
আদা ও আদা-চা :
জারক রস এবং এনজাইম প্রবাহ সঠিকভাবে সরবরাহ করে আদা। এর ফলে, খাবার হজম সহজ হয়। আদা বমি, পেট ফাঁপা, বদহজম, এবং ডায়রিয়া কমাতে কার্যকর। প্রতিদিন ২-৩ বার আদা চা খান।
হলুদ :
হলুদে কারকিউমিন নামের উপাদান থাকে, যা পিত্ত মুক্তিতে সাহায্য করে। এটি হজমশক্তি ও 'লিভারের কার্যকারিতা বৃদ্ধি করে। এছাড়াও এটি অন্ত্রনালির প্রদাহ কমাতে সাহায্য করে।
মৌরি বীজ :
খাবার পর হজম বাড়াতে ১ চামচ মৌরি বীজ চাবিয়ে খেতে পারেন। হজমশক্তি বাড়াতে মৌরি চা পান করুন।
এলোভেরা :
পরিপাকতন্ত্রের কার্যকারিতা এলোভেরা বৃদ্ধি করে। এলোভেরার আছে ব্যাকটেরিয়া ও প্রদাহরোধী বৈশিষ্ট্য। এর ফলে, এটি পরিপাকনালির জ্বালা বা প্রদাহকে প্রশমিত করে।
তথ্যসূত্র: হোমরেমিডিস
মন্তব্য করুন


বাংলাদেশে প্রথম হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার।
সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার জানায়, মৃতের নাম সানজিদা আক্তার (৩০)। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়। ওই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না। সানজিদা এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর আসে গত ১২ জানুয়ারি।
তবে ওই নারী যে এইচএমপিভি ভাইরাসের জন্যই মারা গেছেন, এমনটি বলা যাবে না। ওনার অন্য আরও শারীরিক জটিলতা ছিল, যার জন্য হঠাৎ করেই শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় বলেও জানান হাসপাতালের তত্ববধায়ক।
বাংলাদেশে এটিই প্রথম এইচএমপিভি শনাক্ত হওয়া কারো মৃত্যুর ঘটনা।
মন্তব্য করুন


গরুর বা খাসির নেহারি খেতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। পরোটা-লুচি দিয়ে নেহারি খাওয়ার মজাই আলাদা। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার গরু-খাসির নেহারি। জেনে নিন গরু-খাসির নেহারি রান্নার সহজ রেসিপি-
** তৈরি করতে যা লাগবে
১. খাসি বা গরুর সেদ্ধ পায়া ৪ টি
২. পানি পরিমাণমতো
৩. আদা বাটা এক চা চামচ
৪. রসুন বাটা এক চা চামচ
৫. জিরার গুঁড়ো এক টেবিল চামচ
৬. গরম মসলার গুঁড়ো আধা চা চামচ
৭. ধনে গুঁড়ো এক চা চামচ
৮. লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ
৯. হলুদের গুঁড়ো এক চা চামচ
১০. তেজপাতা দুটি
১১. লবঙ্গ ৫-৬টি
১২. পেঁয়াজ বাটা এক টেবিল চামচ
১৩. লবণ স্বাদমতো
১৪. দারুচিনি পরিমাণমতো
১৫. টমেটো কিউব এক কাপ
১৬. তেল পরিমাণমতো
১৭. ঘি ২ টেবিল চামচ
১৮. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
১৯. রসুন কুচি এক টেবিল চামচ
২০. কাঁচা মরিচ ৪-৫টি
**যেভাবে তৈরি করবেন
প্রথমে সসপ্যানে গরু বা খাসির পায়া সেদ্ধ করে নিতে হবে। তারপর সামান্য পানি মিশিয়ে আদা-রসুন বাটা, সব গুঁড়ো মশলা, লবণ ও দারুচিনি দিয়ে ঢেকে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে টমেটো কিউব দিয়ে ঢেকে রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিন।
এরপর ফ্রাইপ্যানে তেল গরম করে নিন। এবার সামান্য ঘি, পেঁয়াজ ও রসুনকুচি হালকা বাদামি করে ভেজে নেহারির মধ্যে ঢেলে দিবেন। সসপ্যানে কয়েকটি আস্ত কাঁচা মরিচ দিন। এরপর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন। পরোটা বা লুচির সাথে মজাদার নেহারি পরিবেশন করুন।
মন্তব্য করুন


মন্তব্য করুন