

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের তের
বাড়ি সমাজের মরহুম আব্দুস সোবহানের ছেলে ইমরোজ হোসেন রিপন (৩৬)। সে একজন জন্মান্ধ
যুবক।
দৃষ্টি প্রতিবন্ধকতা কোনো বাধাই নয়, এমনটা প্রমাণ করতে যেন তার
লড়াইটা জীবনের প্রথম দিন থেকে শুরু। মনের আলোয় উদ্ভাসিত এ যুবক পেশায় একজন
ইলেকট্রিক ও প্লাম্বার মিস্ত্রি। পাশাপাশি বাড়ির পাশে করছেন ছোট্র একটি ইলেকট্রিক
দোকান। শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কারো কাছে হাত না পেতে করছেন ইলেকট্রিক ও
পাইপ ফিটারের কাজ। স্থানীয় এলাকাবাসী তার এমন প্রয়াসে অনুপ্রাণিত। সে যেন নিজের
অনুপ্রেরণা নিজেই।
১৯৮৬ সালে জন্ম গ্রহণ করেন রিপন। সাত ভাই-বোনের মধ্যে সে চতুর্থ।
বর্তমানে তার মা দুই ছেলের সাথে আমেরিকায় থাকেন। আমেরিকা প্রবাসী বড় বোন সুমনা ও
ডাক্তার শাহজান আক্তার এবং ছোট ভাই শিপনের সহযোগিতায় বাবার দিয়ে যাওয়া ঘরে এক ছেলে
এক মেয়েকে নিয়ে বসবাস করছে রিপন।
নিজ গ্রামে বিদ্যুতায়ন শুরু হলে নিজের মধ্যে ইলেকট্রিকের কাজ শেখার
স্বপ্ন জাগে। কিন্তু এতে বাধা দেন মা-বাবাও স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রিরা। এরপর
একা একা নিজেদের বসত ঘরে ইলেকট্রিকের কাজ শিখতে চেষ্টা চালায় রিপন। একপর্যায়ে এ
নিয়ে চেঁচামেচি শুরু করে তার মা-বাবা। এ কারণে ইলেকট্রিকের কাজ করার যন্ত্রপাতি
লুকিয়ে রাখতেন। পরে ঘর থেকে বের হয়ে বারান্দায় চলে যান। সেখানে একাকী দীর্ঘ
চেষ্টার পর আয়ত্ত করে ইলেকট্রিক, প্লাম্বার ও সোলারের কাজ। এরপর তিনি গত ১৮ বছরে
নিজ গ্রামে বেশ কয়েকটি মসজিদসহ ১৫০-২০০টি ঘরের ইলেকট্রিক কাজ সম্পন্ন করেন। এছাড়াও
টুকিটাকি অসংখ্য মেরামতের কাজ করেছেন।
নিজের গ্রামের সকল রাস্তার সাথে তার নাড়ির সম্পর্ক। কারো সহযোগিতা
ছাড়াই রাস্তাঘাটে চলাফেরা করেন। একা একা যান নিজের দোকানে। গোসল থেকে খাবার সবই
করেন নিজে হাতে কারো সাহায্য ছাড়া। এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পাননি রিপন।
রিপনের স্ত্রী শাহিনা আক্তার বলেন, স্বামী দৃষ্টি প্রতিবন্ধী হলেও
অন্যদের থেকে সে পুরোপুরি আলাদা। সে নিজের সকল কাজ নিজে করতে পারে।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম শিপন বলেন, দৃষ্টি
প্রতিবন্ধকতা যে স্বপ্ন পূরণের জন্য বাধা নয় তার উজ্জল দৃষ্টান্ত রিপন।
দৃষ্টি প্রতিবন্ধী হয়েও অবিরাম কাজের পিছনে ছুটে চলেছেন। দৃষ্টি তার সামনে এগোনোতে
কোনো বাধা হতে পারেনি, উল্টো সে এক অনুপ্রেরণার নাম। ব্যতিক্রমী প্রতিভার অধিকারী
রিপন কারো বোঝা না হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়। তার এ উদ্যম ও মনের শক্তি সমাজের
প্রতিটি মানুষের কর্মজীবনকে প্রভাবিত করবে এমনটাই সকলের প্রত্যাশা। তাকে খুব দ্রুত
একটি প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হবে।
মন্তব্য করুন


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন,পহেলা বৈশাখের মাঝে বাঙালি
খুঁজে পায় নিজস্ব ঐতিহ্য,সংস্কৃতি ও চেতনার স্বরূপ।
বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ দেয়া এক বাণীতে বলেন, শুভ
নববর্ষ-১৪৩১’ পহেলা বৈশাখ বাঙালি জাতির জীবনে পরম আনন্দের একটি দিন। আনন্দঘন
এই দিনে আমি দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই বাংলা নববর্ষের
শুভেচ্ছা। ২০১৬ সালে ইউনেস্কো কর্তৃক পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বিশ্ব
সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রদর্শন ও আদর্শের
অন্যতম ভিত্তি ছিল দেশীয় সংস্কৃতির বিকাশ ও জাতীয় চেতনার উন্মেষ। সেই চেতনায়
উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু কারারুদ্ধ জীবনে সহবন্দিদের নিয়ে নববর্ষ উদযাপন
করেছিলেন। জাতীয় সংস্কৃতির এই আন্তর্জাতিক স্বীকৃতি জাতি হিসেবে বাঙালির জন্য
পরম গৌরব ও মর্যাদার।
রাষ্ট্রপতি আরো বলেন,পহেলা বৈশাখের মাঝে বাঙালি খুঁজে পায় নিজস্ব
ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার স্বরূপ। দুঃখ, জরা, ব্যর্থতা ও মলিনতাকে ভুলে সবাই জেগে
ওঠে নব আনন্দে, নব উদ্যমে। বৈশাখের আগমনে বেজে উঠে নতুনের জয়গান। ফসলি সন
হিসেবে মোঘল আমলে যে বর্ষগণনার সূচনা হয়েছিল,সময়ের সাথে আজ সমগ্র বাঙালির
অসাম্প্রদায়িক চেতনার এক স্মারক উৎসবে পরিণত হয়েছে।
এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের
আত্মবিকাশ ও বেড়ে ওঠার প্রেরণা। বৈশাখ শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়।বাঙালি
সংস্কৃতির বিকাশ,আত্মনিয়ন্ত্রণ ও মুক্তিসাধনায় পহেলা বৈশাখ এক অবিনাশী শক্তি।
বাংলাদেশের অভ্যুদয় ও গণতান্ত্রিক বিকাশে সংস্কৃতির এই শক্তি রাজনৈতিকতন্ত্রের
চেতনাকে দৃঢ় ও বেগবান করে।
"পহেলা বৈশাখ আমাদেরকে উদার হতে শিক্ষা দেয় এবং একটি আদর্শ জাতিকে মানব সমাজের অনুপ্রাণিত হয়ে
বিশ্বমানবের সঙ্গে মিশে যাওয়ার শক্তি জোগায়। এই উদারনৈতিক চেতনাকে ধারণ করে
বঙ্গবন্ধুর রাষ্ট্রদর্শন, বাংলাদেশ প্রতিষ্ঠার আদর্শ এবং রাষ্ট্রভাষা চেতনার
বহ্নিশিখা অন্তরে ধারণ করে ক্ষুধা ও দারিদ্রমুক্ত, সুখী-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ
বিনির্মাণ হোক আজকের দিনে সকলের অঙ্গীকার।"
ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলে মিলে নাচ-গান, শোভাযাত্রা,
আনন্দ-উৎসব, হরেক রকম খাবার ও বাহারি সাজে বৈশাখকে বরণ করে নেয় উৎসবপ্রেমী বাঙালি
জাতি। নতুন বছরে যাত্রাপালা, পুতুলনাচ, লোকসংগীত, গ্রামীণ খেলাধুলা, মেলাসহ
নানাবিধ বর্ণিল আয়োজন মানুষের মাঝে ছড়িয়ে দেয় আনন্দ ও সম্প্রীতির নতুন
বার্তা।
রাষ্ট্রপতি প্রত্যাশা - সকল অশুভ ও অসুন্দরের ওপর সত্য ও
সুন্দরের জয় হোক। ফেলে আসা বছরের সব শোক-দুঃখ-জরা দূর হোক, নতুন বছর জাতীয় ও ব্যক্তিজীবনে
নিয়ে আসুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।
মন্তব্য করুন


কুমিল্লায়
১টি প্রাইভেট কার, ১ জোড়া
স্বর্নের কানের দুল, ২টি স্বর্নের
আংটি ও ৬টি মহিলাদের
হ্যান্ডব্যাগ সহ আন্তঃজেলা প্রতারক
চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেফতার
করেছে কুমিল্লা কোতয়ালী
মডেল থানা পুলিশ।
গত
২জুলাই দুপুরে বিউটি রানী সূত্রধর (৪২),
তার মেয়ে পুষ্পিতা সূত্রধর
(১৮) কুমিল্লা শহর থেকে দেবিদ্বার
থানা এলাকায় যাওয়ার উদ্দেশ্যে কোতয়ালী মডেল থানাধীন ১ম
কান্দিরপাড় সাকিনের বে-ল্যান্ড সেন্টারের
সামনে পৌঁছালে একটি লাল রংয়ের
টয়েটা প্রাইভেট কার থেকে একজন
অজ্ঞাতনামা মহিলা তার কোলে ছোট
শিশু বাচ্চা ও বয়ষ্ক পুরুষ
নেমে এসে বিউটি রানী
সূত্রধর ও তার মেয়েকে
কোথায় যাবে জিজ্ঞাসা করে
সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। এক পর্যায়ে
তারা প্রতারকের খপ্পড়ে পরে প্রাইভেট গাড়ীতে
প্রতারকদের সাথে দেবিদ্বার যাওয়ার
প্রস্তাবে রাজি হয়। গাড়ীতে
উঠে বিউটি রানী সূত্রধর ও
তার মেয়েকে প্রলুদ্ধ করে যে, প্রতারকরা
দুস্থ লোকদের জন্য সরকারি ত্রান
সংগ্রহ করে দুস্থ লোক
মাঝে বিতরণ করে। গাড়িটি কুমিল্লা
শহরের ধর্মপুর এলাকায় থামিয়ে কিছু দূরে দুস্থ
লোকজনদের ত্রান বিতরন করিতেছে বলে এবং মানবিক
কারনে বিউটি রানী সূত্রধর ও
তার মেয়েকে সাহায্য করতে বলে। স্বর্নালংকারসহ
ত্রান নিতে গেলে দিবে
না বলে এবং কৌশলে
মহিলা প্রতারক তার পরিহিত ভুয়া
স্বর্ন অলংকার ব্যাগে রাখে এবং বিউটি
রানী সূত্রধর ও তার মেয়ের
পরিহিত স্বর্নের চেইন ও কানের
দুল এবং মোবাইল ফোন
ব্যাগের মধ্যে রাখতে বলে। স্বর্নালংকার, মোবাইল
ফোন রেখে মহিলা প্রতারকের
সাথে ত্রান আনতে গেলে কৌশলে
মহিলা প্রতারক বিউটি রানী সূত্রধর ও
তার মেয়েকে রেখে গাড়ীর কাছে
এসে প্রতারক চক্র স্বর্নালংকার, মোবাইল
ফোন নিয়ে পালিয়ে যায়।
প্রতারক
চক্র গ্রেফতার ঘটনার সংবাদ পেয়ে বিউটি রানী
সূত্রধর আসামীদ্বয়কে ও গাড়ীকে সনাক্ত
করে।
উক্ত
প্রতারকদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার ,এফআইআর
নং-১১৩, তারিখ- ৩০
জুলাই, ২০২৩; ধারা- ৪০৬/৪২০/৩৪
পেনাল কোডে মামলা রুজু
করা হয়।
মন্তব্য করুন


এসএসসি ও সমমানের
পরীক্ষায় এ বছর ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩
হাজার ৫৭৮ জন।
২৮ জুলাই শুক্রবার সকাল
৯টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সংক্ষিপ্ত বিবরণী হস্তান্তর
করেন শিক্ষামন্ত্রী।
তারপর সকাল ১১টায়
রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন
করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা
উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা
বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার
জানিয়েছেন, ফলাফল অনলাইন ও মোবাইল থেকে এসএমএস করে পাওয়া যাচ্ছে।
আর www.educationboardresults.gov.bd-তে
ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।
এছাড়া পরীক্ষার ফল
প্রকাশের পর এসএমএস করে ফল সংগ্রহ করা যাবে। এজন্য এসএসসি বোর্ডের নামের প্রথম তিন
অক্ষর টাইপ করে রোল ও পাসের বছর দিয়ে ১৬২২২ নম্বরে পাঠালে ফল পাওয়া যাবে। উদাহরণ:
SSC Dha 123456 2023 Send to 16222.
দাখিলের ক্ষেত্রে
বোর্ডের প্রথম ৩ অক্ষরের জায়গায় Mad ও কারিগরির ক্ষেত্রে Tec টাইপ করতে হবে।
প্রতিষ্ঠানগুলোকে
অনলাইনের মাধ্যমে ফলাফল প্রকাশ করার জন্য www.educationboardresults.gov.bd-থেকে
রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন এর মাধ্যমে ডাউনলোড করার
পরামর্শ দিয়েছে বোর্ড।
শিক্ষা মন্ত্রণালয়
জানায়, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন।
এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ ও ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। ৯টি সাধারণ
শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ
৭৯ হাজার ৮৭০ জন ও ছাত্রী ৮ লাখ ৬৯ হাজার ৪০৫ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২
লাখ ৯৫ হাজার ১২১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪৩ হাজার ৯৯৩
জন ও ছাত্রী ১ লাখ ৫১ হাজার ১২৮ জন।
মন্তব্য করুন


কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ ব্যক্তি নিহত ও ৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ জুলাই) উপজেলার চাকিরপশার ইউনিয়নের মিলের পাড় বাজারের কাছে রাজারহাট- নাজিমখাঁন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সিরাজুল ইসলাম (২৮) ও সেলিনা বেগম (৩৫) । নিহত সিরাজুল উলিপুর উপজেলার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে এবং সেলিনা বেগম রাজারহাট উপজেলার রাঘব ঝাড়িঝাড় গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
আহত অপর ৪ ব্যক্তি হলেন,গোলজার হোসেন (৫০), আমিনুল ইসলাম (৪০), হাবিবুর রহমান (৪০) ও সিনহা (০৯)। এদের মধ্যে সিনহা রাজারহাট উপজেলার বাসিন্দা। অপর তিনজন উলিপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে মিলেরপাড় বাজারের কাছে রাজারহাট-নাজিমখাঁন সড়কে নাজিমখাঁনগামী একটি পিকআপের সাথে রাজারহাটগামী একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।গুরুতর আহত অপর ৫ যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে সেলিনা বেগম মারা যান।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান এসব তথ্য নিশ্চিত করে জানান,পিকআপ ও অটোরিকশা থানায় নেওয়া হয়েছে। পিকআপের চালক মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন


রাজধানীর খিলক্ষেত রেলগেটের দক্ষিণ পাশের রেললাইনে রোববার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ট্রেনের ধাক্কায় ইকবাল হোসেন (৪৫) নামে এক আইনজীবী নিহত হয়েছে।
খবর পেয়ে রাত ১২টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব দক্ষিণ আরিচপুরে বাড়ি আলী আকবরের ছেলে নিহত আইনজীবী ইকবাল হোসেন। ঢাকায় ধানমন্ডি ১০/এ রোডের ২৩১ নম্বর বাসায় তিনি থাকতেন।
এ তথ্য নিশ্চিত করেন, বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আলী আকবর।
বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, গতরাতে খিলক্ষেত রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া চট্রগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় মারা যায় ওই ব্যক্তি। পরে তার কাছে একটি ভিজিটিং কার্ড পাওয়া যায়। পরে স্বজনদের সঙ্গে কথা বলে পরিচয় শনাক্ত হয় তার।
বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আলী আকবর আরও জানান, কেন ওই আইনজীবী খিলক্ষেত এলাকায় গিয়েছিলেন তা জানাতে পারেননি তার স্বজনরা। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন


সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত ‘পর্যটন নিরাপত্তায় ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা : বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ভাবনা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, ভিসানীতির কারণে পুলিশের ওপর কোনো ইমেজ সংকট তৈরি হবে বলে মনে করি না।
জাতীয় নির্বাচনে এসব অস্ত্র কোনো প্রভাব ফেলবে কি না এমন এক প্রশ্নের জবাবে আইজপি বলেন,বিভিন্ন সংঘাতের সময় অবৈধ অস্ত্র প্রদর্শন হয় কিন্তু অস্ত্র উদ্ধারে পুলিশের তেমন তৎপরতা দেখা যায় না ।
তিনি আরো বলেন, যার কাছে অস্ত্র থাকে এবং প্রদর্শিত হয় তখন পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে কাজ করে। জাতীয় নির্বাচনের সময় আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।
মন্তব্য করুন


গত কয়েক বছর ধরেই নিজের টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় একক অনুষ্ঠান করে নিয়মিতই গান শোনাচ্ছেন ড. মাহফুজুর রহমান। মাঝে মধ্যে তাকে বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানেও গান গাইতে দেখা গেছে ।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) একটি অ্যাওয়ার্ড আয়োজনের চুক্তি সই অনুষ্ঠানে যোগ দেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সঙ্গে এটিএন বাংলার এই চুক্তি সই হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে খালি গলায় বাংলা ও হিন্দি গান গেয়ে শোনান মাহফুজুর রহমান।
এ সময় তিনি বলেন, ইদানিং মেহেদী হাসানের গজল কিছু গাওযা শুরু করেছি। গজল গাওয়ার পর দেখলাম, যে আমার বাংলা গানের থেকে এর শ্রোতা অনেকে বেশি। মিলিয়ন মিলিয়ন শ্রোতা পাচ্ছি আমি।
গান গাওয়ার এক পযার্য়ে পাঁচ বছরের সাধনায় গলা ঠিক করেছেন জানিয়ে মাহফুজুর রহমান বলেন, আমি কথা বলি একটা ভয়েসে, গান গাই আরেকটা ভয়েসে। এটি রপ্ত করতে আমার পাঁচ বছর সময় লাগছে। যেমন- আমি কথা বলার সঙ্গে গানের গলার কোনও মিল নেই।
অনুষ্ঠানে সিনেমা প্রযোজনা করার ঘোষণাও দেন ড. মাহফুজুর। তিনি জানান, আগামী ঈদ-উল-ফিতরের আগে ছয়টি সিনেমা প্রযোজনা করবেন।
চিত্রনায়ক সাইমন সাদিক ও ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন, সাংগঠনিক সম্পাদক শাহীন কবির টুটুল, পরিচালক শাহ আলম কিরন, জাকির হোসেন রাজু, মনতাজুর রহমান আকবর, চিত্রনায়ক সোহেল রানা, অভিনেত্রী অরুণা বিশ্বাস, রোজিনা প্রমুখ।
মন্তব্য করুন


লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে আপন ভাই-বোন।
মৃত দুই শিশু হলো: কামালপুর গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদের মেয়ে নাফিজা মোবারক মাদিহা (৮) ও মো. ওমর (৫)। নাফিজা স্থানীয় ফাতেমা আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী আর ওমর ছিল প্লে শাখার শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় নাফিজা ও ওমর। তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, পানিতে পড়ার পর একজনকে উঠাতে গিয়ে আরেকজন পড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) খুরশিদ আলম।
মন্তব্য করুন


বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খানের এখনো কোনো ছবি মুক্তি পায়নি। সম্প্রতি আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সুহানা।
এতে প্রথম সাফল্য পেলেন সুহানা খান। কিন্তু প্রথম কাজেই সমালোচনার মুখে সুহানা। লোকে সুহানার সঙ্গে গুলিয়ে ফেলেছেন ছোটপর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডেকে।
সম্প্রতি সুহানাকে ওই আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার লিপস্টিকের বিজ্ঞাপনে দেখা মাত্রই ধেয়ে এসেছে কটাক্ষ। ঠোঁটে লাল রং, গায়ের রং যেন ফেটে পড়ছে সুহানার। পোস্টারে দেখা যাচ্ছে, চিৎকার করার ভঙ্গি করছেন শাহরুখ-কন্যা। তার গায়ের রঙে এমন বদল দেখে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ লিখেছেন, সুহানা খান আসলে কালার কারেক্টেড প্রো ম্যাক্স। কেউ লিখেছেন, ওকে অঙ্কিতা লোখান্ডের মতো দেখতে লাগছে। কেউ কেউ লেখেন, অনায়াসেই সুহানার নিজস্ব স্কিন টোন ব্যবহার করা যেত। অন্য কোনো শেডের লিপস্টিক পরানো যেত তাকে। কোনো আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছ থেকে তো এমনটাই আশা করা উচিত, তাই না? কারও সোজাসাপটা প্রশ্ন, তার গায়ের রং ফর্সা করার কী দরকার? কেউ লিখেছেন, ‘সুহানার মুখে প্যানকেক মেকআপ ব্যবহার করে ওর আসল রংটা নষ্ট করার কোনো দরকার ছিল কি?
এসব সমালোচনার বিষয়ে সুহানা কোনা মন্তব্য করেননি। জানা গেছে, শিগগিরই ‘দি আর্চিজ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানার।
মন্তব্য করুন


গতকাল রোববার চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত
হয়েছে। এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ শিক্ষার্থী। উত্তীর্ণদের
মধ্যে ছাত্র ৮ লাখ ৬ হাজার ৫৫৩ এবং ছাত্রী ৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী উত্তীর্ণ
শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে আগামী ২৬ মে।
সোমবার (১৩ মে) দুপুরে শিক্ষা
মন্ত্রণালয়ে আন্ত:শিক্ষা বোর্ডের সাথে মন্ত্রণালয়ের বৈঠকে নেয়া এ সিদ্ধান্ত এর বিষয়টি
নিশ্চিত করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত)
অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভুঁঞা বলেন, ২৬ মে থেকে একাদশে ভর্তির আবেদন শুরু হবে।
বিষয়টি চূড়ান্ত করতে আজ দুপুর সাড়ে ১২টায় মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় আর সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
।
চলতি বছর অনলাইনে নির্ধারিত
ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে হবে। একজন শিক্ষার্থী
যতগুলো কলেজে আবেদন করবেন, তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি
কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।
শিক্ষা বোর্ড বলছে, এবার
সারা দেশে একাদশ শ্রেণিতে আসন সংখ্যা ২৪ লাখ যা পাস করা শিক্ষার্থীদের তুলনায় অনেক
বেশি। তাই ভর্তিতে কোনো ধরনের সংকট হবে না।
তবে যেসব শিক্ষার্থী বিশেষ
চাহিদাসম্পন্ন হিসেবে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তারা বোর্ডে ম্যানুয়ালি ভর্তির
জন্য আবেদন করতে পারবেন।
এছাড়া প্রবাসীদের সন্তান
ও বিকেএসপি থেকে শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। এক্ষেত্রে
বোর্ড প্রমাণপত্র যাচাই-বাছাই করে শিক্ষার্থীকে ভর্তির ব্যবস্থা নেবে।
মন্তব্য করুন