

কুমিল্লায় মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে চোরাই মালামাল ও পিকআপ ভ্যান উদ্ধার এবং আন্তঃজেলা ব্যাটারী চোর চক্রের গ্রুপ লিডারসহ ৪ সহযোগীকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ি পুলিশ ফাঁড়ি।
কোটবাড়ী চাঙ্গিনী এলাকায় সমিতি মার্কেটের কোটবাড়ী ব্যাটারি সার্ভিস নামে ব্যবসা প্রতিষ্ঠান হতে একটি নীল রঙের পিকআপ নিয়ে দোকানের সামনে এসে ৪/৫ জন অজ্ঞাত চোর দোকানে সাটারের তালা ভেঙ্গে দোকানের ভেতরে ক্যাশ হতে নগদ ১৭,০০০ টাকা এবং ১৯ পিচ ছোট বড় নতুন ব্যাটারি সর্বমোট ৩,২৬,৬০০ টাকা মূল্যের ব্যাটারী চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় মামলা রুজুর পর কোটবাড়ি পুলিশ মামলার ঘটনাস্থলের সিসি ফুটেজ হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মামলার চুরির কাজে ব্যবহৃত নীল রঙের পিকআপটি আটক করে মামলার চুরির সাথে জড়িত পিকআপের ড্রাইভার সন্ধিগ্ধ আসামী ওয়াসিম মিয়াকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মোতাবেক সিসিটিভি ফুটেজের অন্যান্য আসামীদের সনাক্ত করে কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সহিত জড়িত গ্রুপ লিডার মোহাম্মদ রনক রহমান প্রকাশ রনি, সোহাগ, শামীম হাসানকে গ্রেফতার করে। আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মালামাল ক্রয়কারী আসামী লিটনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীরা হলো: (১) ওয়াসিম মিয়া, পিতা- মোহন মিয়া, মাতা- আরফুতের নেছা, সাং- (মোল্লাবাড়ী) মানিকসার, পোঃ- মোজাফরগঞ্জ, ইউপি- পয়ালগাছা, থানা- বড়ুরা, জেলা- কুমিল্লা, (২) মোহাম্মদ রনক রহমান প্রকাশ রনি (২৬), পিতা- তোতা মিয়া, মাতা- মোরশেদা বেগম, সাং- রাজাপুর, পোঃÑ ছয়গ্রাম, থানাÑ বুড়িচং, জেলা- কুমিল্লা, (৩) সোহাগ (২০), পিতা- ফয়সাল আবেদীন, মাতা- শেফালী বেগম, সাং- রায়শ্রী (মুন্সী বাড়ী), পোঃ- উনকিলা, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর (৪) শামীম হাসান (২৫), পিতা- কামাল হোসেন, মাতা- আনোয়ারা বেগম, সাং- দিদার মার্কেট কাশিনাথপুর, পোঃ- দূর্গাপুর, থানা- কোতয়ালী, জেলা: কুমিল্লা, (৫) লিটন (৩০), পিতা- আব্দুল ওহাব, মাতা- মৃত তাহেরা বেগম, সাং- ডুবাইর চর (উত্তর পাড়া), পোঃ- মোকাম, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা। গ্রুপ লিডার মোঃ রনক রহমান রনি এর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১টি অস্ত্র মামলা, ৩টি ডাকাতি মামলা, ৫টি চুরির মামলা ও আসামী সোহাগ এর বিরুদ্ধে ১টি ডাকাতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকায় ২৮ জুন ২০২৩ইং তারিখ নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য সকালে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১,০০০ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গঙ্গানগর গ্রামের সুরুজ মিয়া এর ছেলে মোঃ আল আমিন (২৯) এবং ২। একই গ্রামের মৃত মোঃ রাসেল মিয়া এর ছেলে মোঃ সোহেল মিয়া (৩৪)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে নারায়নগঞ্জ, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


বিপিএলের ব্যস্ততা শেষ হয়েছে শুক্রবার। এখন আবার আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে দেশের ক্রিকেট।পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইতোমধ্যেই বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা দল। তাদের বিপক্ষে সিরিজ শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে।
এই সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । তিন ম্যাচ টি-টোয়েন্টির সবগুলোই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কেনা যাবে ১৫০০ টাকায়।
সর্বনিম্ন মূল্য গ্রিন ও ওয়েস্টার্ন গ্যালারির, এখানে খেলা দেখতে ২০০ টাকা খরচ করতে হবে। এছাড়া ক্লাব হাউজ ৫০০ ও ইস্টার্ন গ্যালারির জন্য খরচ করতে হবে ৩০০ টাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও রিকাভিবাজারের কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে বুথ।
আগামী ৪ মার্চ প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচ ৬ মার্চ, দুটি ম্যাচই হবে সন্ধ্যা ছয়টায়। ৯ মার্চ তৃতীয় টি-টোয়েন্টি শুরু হবে বিকেল তিনটায়। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা।
মন্তব্য করুন


ময়মনসিংহের তারাকান্দায় আলু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চিনি বোঝাই পিকআপের চালকসহ ৩
জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঘোষবেড় গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে পিকআপ চালক কামরুল ইসলাম (২৫), সন্ধাপুড়া গ্রামের অশন আলীর ছেলের কাদির মিয়া (৪৫), আকদপাড়া গ্রামের মৃত রঞ্জন আলীর ছেলে মিজানুর রহমান (৪৫)। তারা সবাই হালুয়াঘাট উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা
যায়, একটি চিনি বোঝাই পিকআপ হালুয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে ঢাকা-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক কামরুল ইসলাম মারা যান। এ সময় আহত হন পিকআপের আরও ২ আরোহী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আহত মিজানুর রহমান ও কাদিরকে মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী বলেন, ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক ঘটনাস্থলেই মারা গেছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়েছে
তবে ট্রাক জব্দ করা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


এম এ হান্নান, ভোলা প্রতিনিধি:
কৈশোর ও যুব বান্ধব স্বাস্থ্যসেবা
নিশ্চিত করনের লক্ষ্যে ভোলায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। আন্তর্জাতিক যুব
দিবস উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৪ আগষ্ট) ভোলা জেলা প্রশাসন এর কার্যলয়ে আলোচনা সভা
ও র্যালি অনুষ্ঠিত হয়।
কৈশোরকালীণ স্বাস্থ্য সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে সেবাদানকারীদের জবাবদিহিতা তৈরী” এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে বঙ্গবন্ধু কর্নার হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষ ও আইসিটি) মো: আলমগীর হুসাইন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তাপশ কুমাড় শীল, ভোলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক অমিতাভ রায় অপু, জেলা প্রশাসন কার্যলয়ের সহকারী কমিশনার মো: আবু সাইদ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চলনা করেন, ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, তারুণ্যের কন্ঠস্বর-প্লাটফর্ম এর সদস্য আমান উল্ল্যাহ রাব্বি, আফিয়া ইসলাম।
ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম এর যৌথ আয়োজনে ও অধিকার এখানে, এখনই (RHRN-2) প্রকল্প সহযোগীতায় এই আলোচনা সভার আয়োজন করা হয়। পরে তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম একটি র্যালি ভোলা শহর প্রদক্ষিন করেন।
আলোচনা সভায় বক্তরা বলেন,
স্বাস্থ্য সেবা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া এবং স্বাস্থ্য সেবা কেন্দ্র গুলোকে যুববান্ধব
করা অত্যন্ত প্রয়োজন। কেননা যে কোনো দেশের প্রাণ শক্তি হলো তরুণ সমাজ। আজকের কিশোর,
তরুণ ও যুবকরাই আগামীর পরিবার, সমাজ ও দেশের চালিকাশক্তি। তাদের সুস্থ, সবল ও কর্মক্ষম
করে জাতি গঠনের কোনো বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেছেন বক্তারা।
সভায় জানানো হয়, টেকসই উন্নয়ন
লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জন করতে হলে সব বয়সি মানুষের সক্ষমতার পূর্ণাঙ্গ বাস্তবায়নের
পাশাপাশি সবার অধিকার, বিশেষত প্রজনন অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে
সামাজিক রীতিনীতি ও বিশ্বাস অনেক ক্ষেত্রেই তরুণ প্রজন্মের প্রজনন অধিকার ও স্বাস্থ্য
সেবা বাধাগ্রস্ত করে। এ থেকে উত্তরণের জন্য প্রয়োজন সবাইকে একযোগে কাজ করতে হবে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কর্তৃক একদিনে ২০ কেজি গাঁজা, ২৫৫ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেট কার উদ্ধারসহ মোট ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আজ ২০/০৯/২০২৩ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লার পৃথক দুইটি অভিযানে এসআই(নিঃ)/মোঃ সাইদুর রহমান, এএসআই(নিঃ) আব্দুস সালাম ও সংগীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালে ২০/০৯/২০২৩খ্রিঃ তারিখ বেলা ১১:১৫ ঘটিকায় চৌদ্দগ্রাম থানাধীন ৩নং কালকাপুর ইউপির সাফুয়া সাকিনস্থ মিরশানি টু সোনাপুর গামী রাস্তার জনৈক আবুল কাশেম এর নির্মাণাধীন বাড়ির সামনে রাস্তার উপর পৌঁছে আসামী মোঃ সোহাগ মিয়া (২৮), পিতা- মোঃ আবুল কাসেম, মাতা- ছায়েরা বেগম, গ্রাম- জগমোহনপুর (সোনা মিয়া মাস্টার বাড়ি), ০১নং ওয়ার্ড, ০৩নং কালিকাপুর ইউনিয়ন, ডাকঘর- নোয়াবাজার, উপজেলা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগসহ আটক করেন। তথায় আশপাশ হতে আগত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামী মোঃ সোহাগ মিয়া (২৮) এর ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বড় বাজারের ব্যাগের ভিতরে রক্ষিত ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেনসিডিল পেয়ে উদ্ধারপূর্বক ২০/০৯/২৩খ্রিঃ তারিখ বেলা ১১:৫০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-, তারিখ- ২০/০৯/২০২৩; ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) রুজু করা হয়।
একইদিনে অপর একটি অভিযানে এসআই(নিঃ)/ মোঃ নজরুল ইসলাম, এএসআই(নিঃ)/ মোঃ ইলিয়াছ ও সংগীয় ফোর্সসহ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের দিক হতে আশা ঢাকা অভিমুখী একটি সিলভার রংয়ের প্রাইভেটকার গাড়ী যা ঢাকা মেট্রো-গ-১৭-৮৩৭৪ রেজি নাম্বারের গাড়িটি থামানোর জন্য সংকেত দিলে চালক উক্ত স্থানে গাড়িটি থামালে গাড়ির চালক (১) আসামী মহিবুল্লাহ শেখ(৩৩), পিতা-ইসহাক আলী শেখ, মাতা-মিনারা বেগম, সাং-সাতকাচিমা (সর্দার বাড়ী), থানা- নাজিরপুর, জেলা-পিরোজপুর, ও গাড়ীর ভিতরে চালকের পাশের সিটে বসা আসামী (২) নুরুজ্জামান নুরু(৪৩), পিতা-হান্নান ফকির, মাতা-ছকিনা বেগম, সাং-বয়সা, থানা- গৌরনদী, জেলা-বরিশালকে আটক করেন। তথায় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় আসামীদ্বয়ের বহনকৃত গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে পিছনের সিটের উপর হতে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত পলিথিন দ্বারা মোড়ানো ১৬টি পোটলা, প্রতি পোটলায় ০১ কেজি করে (১৬×১)=১৬ কেজি গাঁজা এবং অপর একটি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত ১০৫ বোতল ফেনসিডিল, পেয়ে উদ্ধার করেন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিলভার রংয়ের প্রাইভেটকার গাড়ী যাহার রেজি-নং-ঢাকা মেট্রো-গ-১৭-৮৩৭৪, ২০/০৯/২৩ খ্রিঃ তারিখ ভোর ০৫:৫০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উল্লেখ্য, একই দিনে হালিম শেখ নামক এক মাদকব্যবসায়ীকে ৪ কেজি গাঁজা সহ আটক করা হয়েছে।
উক্ত ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় এজাহার দায়ের করলে সদর দক্ষিণ থানার মামলা নং-২২, তারিখ- ২০/০৯/২০২৩; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/১৯(গ)/ ১৪(গ)/৩৮ রুজু করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লায় চৌদ্দগ্রাম থানা
কর্তৃক ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আজ ২৮/০৮/২০২৩ খ্রিঃ তারিখ
সকালে চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ জাহিদ হোসেন রায়হান, সঙ্গীয় অফিসার ও
ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম
থানাধীন ১৩নং জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা সাকিনে গাংরা রাস্তার মাথায় চট্টগ্রাম টু
ঢাকাগামী মহাসড়কের উপর থেকে ১০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা
হলো: চাপাইনবাবগঞ্জ জেলার চাপাইনবাবগঞ্জ সদর থানার সাকিম চকলানপুর, পোঃ
রামচন্দ্রপুর হাট গ্রামের মৃত আলা উদ্দিন বিশ্বাসের ছেলে আবুল কালাম আজাদ (৫৪),
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কেচকিমুড়া, পোঃ জগন্নাথদিঘী গ্রামের আব্দুল খালেজ
এর ছেলে আব্দুল মালেক (৩৭)।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানা এজাহার
দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-৩৯, তারিখ-২৮/০৮/২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ১৯(খ)/৪১ রুজু হয়।
মন্তব্য করুন


ঢাকার বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে রেলের টিকিট কালোবাজারির অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন, উত্তম চন্দ্র দাস (৩০) এবং মো. আকাশ মিয়া (২০)। এ সময় তাদের কাছ থেকে তিনটি টিকিট ও দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ জুন ২০২৩ইং) সকাল ১০ টায় র্যাব-১ এর একটি দল তাদের গ্রেফতার করে।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. পারভেজ মিয়া বলেন, র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আশপাশ এলাকায় ট্রেনের টিকিট কতিপয় লোকজন অবৈধভাবে টিকিট কাউন্টার ব্যতীত নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কালোবাজারির মাধ্যমে বিক্রয় করতেছে। ওই তথ্যের ভিত্তিতে দলটি অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যৌতুকবিহীন ৭২টি বিয়ে সম্পন্ন হয়েছে।
বিয়ে পরিচালনা করেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান।
বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, প্রতিবছরের মতো এবারও বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাদ জোহর আম বায়নের মধ্য দিয়ে শুরু হয় শুরায়ে নিজাম অনুসারীদের বিশ্ব ইজতেমা।আজ বাদ আসর ৭২টি বিয়ে সম্পন্ন করা হয়।
প্রতিবছর বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের আগের দিন যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। এ বছরও বিয়ের আয়োজন করা হয়।
এবার ১৪২ জন নারী-পুরুষের বিয়ে সম্পন্ন হয়েছে।
আগামী রোববার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ে নিজাম অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
মন্তব্য করুন


ঈদযাত্রায় নিরাপত্তায় সাইবার নজরদারীসহ গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ কথা জানান।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে বাড়িয়েছি গোয়েন্দা নজরদারি। চালু রাখা হয়েছে মোবাইল ট্র্যাকিং। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেলস্টেশনে আমাদের টিম কাজ করছে। টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। এ বছরের পর এগুলো (কালোবাজারি) আর থাকবে না।
এ বছর দূরপাল্লার (আন্তঃনগর) ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। এছাড়া যাত্রার দিন ২৫ ভাগ আসনবিহীন টিকিট বিক্রি চলছে।
যেকোনো ধরনের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, যাত্রীদের অনুরোধ করবো আপনাদের কোনো অভিযোগ থাকলে জানান, র্যাব আপনার পাশেই আছে।
তিনি আরও জানান, যাত্রীদের হয়রানি বিশেষ করে নারী হয়রানি, বিভিন্ন অজ্ঞানপার্টি, মলম পার্টির বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
ঝুঁকি কমাতে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, অপরিচিত মানুষের সঙ্গে অযথা কথা বলা বা সম্পর্ক গড়ে তুলবেন না। যাত্রাপথে কারও কাছ থেকে খাবার গ্রহণ করা থেকেও বিরত থাকতে হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন


কুমিল্লায় ৭৬ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন বাগরা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২।
অভিযানে আসামী ১। মোঃ রাশেদ মিয়া (২৪) ও ২। সাইফুল আব্বাস (২২) নামক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। এ সময় আসামীদ্বয়ের কাছ থেকে ৭৬ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ০১ টি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো: সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার আলমখালী গ্রামের মৃত মনির হোসেন এর ছেলে মোঃ রাশেদ মিয়া (২৪) এবং চট্টগ্রাম জেলার কর্ণফুলী জেলার দুহিনকুল গ্রামের আলী আব্বাস টিটু এর ছেলে সাইফুল আব্বাস (২২)।
আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে সুনামগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন