

কুমিল্লায়
২০ কেজি গাঁজাসহ ১ জন আসামীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ ।
শুক্রবার
রাতে চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ জাহিদ হোসেন রায়হান সঙ্গীয় অফিসার ও ফোর্স
সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,
চৌদ্দগ্রাম থানাধীন ৩নং কালিকাপুর ইউপিস্থ দক্ষিণ ছপুয়া সাকিনে চট্টগ্রাম টু ঢাকাগামী
মহাসড়কের ঢাকাগামী লেন সংলগ্ন ইসলামীয়া হোটেলের সামনে একটি জিএস ট্রাভেলস যাত্রীবাহী
বাস (যার রেজিঃ নং-যশোর-ব-১১-০২২১) দাঁড়িয়ে আছে। উক্ত বাসের সুপার ভাইজার বাসের দরজা
সংলগ্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য গাঁজার জন্য অপেক্ষা করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে
এসআই(নিঃ) মোঃ জাহিদ হোসেন রায়হান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উল্লেখিত বাসটির সামনে
পৌঁছা মাত্র ১ জন অজ্ঞাতনামা ব্যক্তির হাতে থাকা ২টি ট্রাভেল ব্যাগ দাড়িয়ে থাকা বাসের
সুপার ভাইজার এর পায়ের কাছে রেখে দ্রুত পালিয়ে যায়। অতঃপর সঙ্গীয় অফিসার ও ফোর্সের
সহায়তায় বাসের সুপার ভাইজার মোঃ আল আমিন লিটন কে ২টি ট্রাভেল ব্যাগে রক্ষিত অবৈধ
মাদকদ্রব্য ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী হলো: মোঃ আল আমিন লিটন(৪৩),
পিতা-মোঃ বায়েজিদ আহম্মেদ, মাতা-মৃত শেফালী বেগম, সাং-আজুগড়া, পোঃ আজুগড়া, থানা-তেরখাদা,
জেলা-খুলনা।
উক্ত
ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করেন। চৌদ্দগ্রাম থানার মামলা নং-০৫,তারিখ-০২/০৯/২০২৩,
ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ১৯(গ)/৪১ রুজু হয়।
মন্তব্য করুন


সিরাজগঞ্জে চাল, কাঠ ও ইটের গুঁড়া দিয়ে মশলা তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রায় মশলা নামে ১টি কারখানাকে সিলগালা করেছে। এছাড়াও ওই রায় মশলা নামের কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয় সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠেরপুল শহীদগঞ্জ মহল্লায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ বলেন, সোমবার সকাল থেকে কাঠেরপুল ও বাহিরগোলা বাজারে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে শহীদগঞ্জ এলাকায় রায় মশলা কারখানায় কাঠের গুঁড়া, চালের কুড়া ও ইটের গুঁড়া মিশ্রিত বিভিন্ন গুঁড়া মশলা তৈরি করতে দেখা যায়। এ সময় তাৎক্ষণিক সিলগালা করা হয় ওই কারখানাটি এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয় কারখানার মালিককে।
মন্তব্য করুন


অসহায় বাবা-মায়ের জন্য আট টাকার শাড়ি লুঙ্গীর
হাট অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামে শতাধিক দুঃস্থ অসহায় বাবা মায়ের জন্য
ভ্রাম্যমান শাড়ি লুঙ্গীর হাটের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট
(ফুল)নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ভ্রাম্যমান এ হাটে আট টাকা দরে একটি শাড়ি,
একটি লুঙ্গি এবং দু' টাকায় একটি ব্লাউজের পিস বিক্রি করা হয় সংগঠনের পক্ষ থেকে।
শুক্রবার (২৬ এপ্রিল) কুড়িগ্রাম সদর
উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কুমোরপুর দাখিল উলুম মাদ্রাসা মাঠে নাম মাত্র মূল্যে
এসব শাড়ি,লুঙ্গী বিক্রি করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান সাইদুর রহমান,সিনিয়র গণ মাধ্যমকর্মী শফি খান, স্থানীয় ইউপি সদস্য
হামিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারি আতাউর রহমান ও স্বাস্থ্যকর্মী লেলিনসহ অনেকে।
আট টাকায় শাড়ি পেয়ে বৃদ্ধ আমেনা বেওয়া বলেন, বর্তমানে
বাজারে একটা শাড়ির দাম নিম্নে ৩০০ টাকা। সেই শাড়ি আট টাকায় পেয়ে খুব উপকার হলো।
লুঙ্গী পেয়ে হামিদ মিয়া বলেন, হামার ৬৫ বছর বয়সে
কোন দিন দেহি নাই আট টাহায় এহান(একটা) লুঙ্গি পাওয়া যায়। আইজ সেই আট টাহায় লুঙ্গি
কিনলং। খুব খুশি নাগছে।
ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব
সাইদুর রহমান বলেন, ফুল দীর্ঘদিন ধরে জেলায় স্বাস্থ্য, শিক্ষা ও অসহায় বাবা মা কে
নিয়ে কাজ করে আসছে। ফুলের আজকের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।
ফাইট আনটিল লাইট ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল
কাদের বলেন, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় সামাজিক সংগঠন ফুল শহর গ্রাম ও
প্রত্যান্ত চরাঞ্চলের মানুষ মাঝে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে এক
যুগের বেশি সময় ধরে কাজ করে আসছে। আমরা ত্রানে নয় বিনিময়ে উপহার দিয়ে মানুষের
মানসিকতার পরিবর্তন আনতে চাই।তাই অসহায় বাবা মায়ের কাছে মাত্র ৮ টাকার
বিনিময়ে শাড়ি লুঙ্গি বিক্রি করার ব্যবস্থা করছি।
মন্তব্য করুন


সারাদেশে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত
হয়ে উঠেছে জনজীবন। তাই বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকা) আদায় করা
হয়েছে। চোখের পানি ছেড়ে রহমতের বৃষ্টি চাইলেন হাজারো মানুষ।
বুধবার (২৪ এপ্রিল) সকালে ফেনী আল জামেয়াতুল
ফালাহিয়া কামিল মাদরাসা মাঠে এ নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
এ সময় শহরের বিভিন্ন এলাকায় প্রায় কয়েক
হাজার মানুষ অংশ নেন। নামাজের জামাতে ইমামতি করেছেন মাদরাসার শিক্ষক মাওলানা মুফতি
আবদুল হান্নান।
নামাজের আগে আগত মুসল্লিদের উদ্দেশ্যে
বক্তব্য রাখেন বক্তারা। নামাজ শেষে অনাবৃষ্টি
এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এ সময়
মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।
মন্তব্য করুন


রাজধানীর ডেমরা মুসলিম নগর এলাকায় আব্দুল আহাদ (১১) নামে মাদরাসার এক শিশু শিক্ষার্থী মারা গেছে ।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার একটি গ্রামের খোকন মিয়ার দুই সন্তানের মধ্যে ছোট ছিল আব্দুল আহাদ। বর্তমানে পরিবারের সঙ্গে ডেমরা মুসলিম নগর এলাকায় একটি বাসায় থাকতো।
শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মাতুয়াইল মুসলিম নগর কুয়েতি মসজিদের পাশে নিচু জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। পরে লোকজন ওই পানি থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা আবুল হোসেন জানান, ডেমরা মুসলিম নগর কুয়েতি মসজিদের পাশে নিচু জমি আছে সেখানে জমে থাকা বৃষ্টির পানিতে সে গোসল করতে নেমে ডুবে যায়। পরে লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। শুধু তাই নয় সেই নিচু জমিতে জমে থাকা বৃষ্টির পানি এতটাই ছিল যে একজন বড় মানুষ নামলে ডুবে যায়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুর মরদেহ মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন


সবুজের মাঝে ফুটে আছে গোল গোল ফুল। কোনোটি হলুদ, কোনোটি বেগুনি রঙের। কাছে গেলে ভুল ভাঙে। কারণ এগুলো রঙিন ফুলকপি। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার শিবপুর গ্রামের মাঠে এই দৃশ্য দেখা যায়। এই জেলার ১৭টি উপজেলায় জনপ্রিয় হচ্ছে রঙিন ফুলকপি চাষ। চাহিদা বেশি ও স্বাদ ভালো হওয়ায় ভালো দাম পাচ্ছেন কৃষক। আগামীতে তারা আরও বেশি জমিতে চাষ করবেন বলে জানিয়েছেন।
শিবপুর মাঠে গিয়ে দেখা যায়, পাশের গ্রামের উৎসুক মানুষ রঙিন ফুলকপির জমির পাশে ভিড় করছেন। কেউ ফুলকপি কিনতে এসেছেন। কেউ জানতে এসেছেন কোথায় এর বীজ পাওয়া যায়। অনেকে ফুলকপি ধরে দেখছেন। হাত দিয়ে পরীক্ষা করছেন- রং আসল না কৃত্রিম!
শিবপুর গ্রামের কৃষক খলিলুর রহমান বলেছেন, দেড় যুগ ধরে সবজি চাষ করি। এ্ই প্রথমবার ১৫ শতক জমিতে রঙিন ফুলকপি চাষ করেছি। প্রথমে মানুষ হাসাহাসি করেছে, ভালো ফলন হবে না বলে মন্তব্য করেছে। ফলন দেখে এখন অনেকে চাষের আগ্রহ প্রকাশ করছেন। প্রতিটি ফুলকপি বড়গুলো ৭০-৮০ টাকা, ছোটগুলো ৪০-৫০ টাকা দরে বিক্রি করছি। বৃষ্টিতে কিছু সমস্যা হয়েছে, না হলে আরও ভালো ফলন পেতাম।
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেছেন, শিবপুরে প্রথম রঙিন ফুলকপির চাষ হয়েছে। এ চাষ দেখে অন্য কৃষকরাও আগ্রহ প্রকাশ করছেন। সাধারণ ফুলকপির চেয়ে এর দাম ভালো পাচ্ছেন কৃষক।
উপজেলা কৃষি অফিসার বানিন রায় বলেছেন, আমরা কয়েকজন কৃষককে রঙিন ফুলকপির বীজ দিয়েছি। তার মধ্যে শিবপুরের মাঠে ভালো ফলন হয়েছে। কৃষকদের মধ্যে রঙিন ফুলকপি চাষের আগ্রহ বাড়ছে।
মন্তব্য করুন


বিপিএলের
১৮ তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের সামনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটাররা
যেন দাঁড়াতেই পারেনি। মাত্র ১৬.৩ ওভারেই গুটিয়ে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলটি।
অথচ টানা ৩ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস
নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে নেমেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস
জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠিয়ে ছিল ইমরুল কায়েসের কুমিল্লা।
তানভীর
ইসলাম, আলিস ইসলাম ও মোস্তাফিজুর রহমানদের দাপটে ৭২ রানেই গুটিয়ে গেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
দলটি। কুমিল্লার হয়ে দারুণ বোলিং করেন তানভির। ৪ উইকেটে নিয়েছেন তানভীর। আর আলিস নিয়েছেন ২ উইকেট।
মন্তব্য করুন


রাজধানীর
সিদ্ধেশ্বরী এলাকা থেকে জাতীয় রাজস্ব
বোর্ডের (এনবিআর) এক নারী যুগ্ম
কমিশনারকে (৪৯) অপহরণের পর
নির্যাতনের ঘটনায় প্রধান আসামি মাসুদসহ ৩জনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার
দিনগত রাতে তাদের গাজীপুরের
শ্রীপুর ও রাজধানীর সবুজবাগ
এলাকা থেকে গ্রেফতার করে
র্যাবের একটি দল।
২৬
আগস্ট শনিবার র্যাব সদরদপ্তরের
লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম
ইমরান খান এ তথ্য
জানান।
তিনি
বলেন, আজ দুপুরে রাজধানীর
কারওয়ানবাজার র্যাব মিডিয়া
সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত
জানানো হবে।
জানা
গেছে, গত ১৭ আগস্ট রাত
৮টার দিকে মাইক্রোবাসে করে
মগবাজার থেকে সিদ্ধেশ্বরীর বাসায়
ফেরার সময় যুগ্ম কমিশনার
পদমর্যাদার ওই নারী কর
কর্মকর্তার মাইক্রোবাস থামিয়ে কয়েকজন মিলে চালককে মারধর
শুরু করেন। একপর্যায়ে গাড়ি থেকে চালককে
নামিয়ে মাইক্রোবাসসহ ওই নারীকে অপহরণ
করা হয়। এরপর ১৮
ঘণ্টা পর্যন্ত তার কোনো খোঁজ
ছিল না। পরদিন দুপুর
২টার দিকে ওই নারী
কৌশলে গাড়ি থেকে নেমে
চিৎকার শুরু করলে ঢাকার
সবুজবাগ এলাকা থেকে স্থানীয়রা তাকে
উদ্ধার করে ও ৩
অপহরণকারীকে আটক
করে। যখন ওই নারী
কর্মকর্তাকে উদ্ধার করা হয়, তখন
তার একটি পা ভাঙা,
চোখে ও মাথায় মারাত্মক
আঘাতের চিহ্ন ছিল। তিনি এখন
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে
চিকিৎসাধীন।
এ
ঘটনায় ঢাকার রমনা থানায় ৪
জনের নাম উল্লেখ একটি অপহরণ মামলা
হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে মো.
মাসুদ নামের এক ব্যক্তিকে, যিনি
জুলাই মাসে ওই নারীর
ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। আগস্ট
মাসের ১ তারিখে তাকে
চাকরিচ্যুত করা হয়।
ওই
নারী কর কর্মকর্তা বলেন,
অপহরণকারীরা কোনো মুক্তিপণ চায়নি।
অপহরণের পর নির্মম নির্যাতনের
সময় মাসুদ বারবার তাকে চাকরিচ্যুত করার
কারণে ক্ষোভের কথাই বলছিলেন। অপহরণকারীদের
মধ্যে শুধু মাসুদকে তিনি
চিনতে পেরেছেন। ২০-২৫ দিন
কাজ করার পর তাকে
চাকরিচ্যুত করেছিলেন।
মন্তব্য করুন


কক্সবাজারে পাহাড় ধসে একদিনে পৃথক ঘটনায়
চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই নারী
ও দুই শিশু রয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮ টার দিকে
শহরের কলাতলী সৈকতপাড়া এলাকায় পাহাড় ধসে পড়ে একই পরিবারের ৮ জন মাঠি চাপা পড়ে। এ ঘটনায়
বাড়ির অন্যান্য সদস্যদের জীবিত উদ্ধার করা গেলেও মিম নামের এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার
করা হয়।
স্থানীয় বাসিন্দা সাঈদ আনোয়ার বলেন,
গাছ এবং পাহাড় ধসে একই পরিবারের ৮ জন মাটির নিচে চাপা পড়ে। পরে পুলিশ, ফায়ার সার্ভিস
এবং স্থানীয়রা মিলে ওই পরিবারের ৭ জনকে জীবিত উদ্ধার করা গেলেও মিম নামের এক শিশুকে
বাঁচানো যায়নি।
এর আগে বৃহস্পতিবার বিকেলে সদরের ঝিলংজায়
লায়লা বেগম (৩৫) নামে এক গৃহবধূ পাহাড় ধসে নিহত হন। তিনি দক্ষিণ মহুরিপাড়া এলাকার বজল
আহমদের স্ত্রী। এ ঘটনায় তাদের ২ বছরের শিশু মোহাম্মদ জুনায়েদ গুরুতর আহত হয়ে কক্সবাজার
সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে
পাহাড় ধসের পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু হয়। শহরের ৬ নং ওয়ার্ডের পূর্ব পল্যান কাটা এলাকায়
বসতঘরে পাহাড় ধসে স্থানীয় মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম (৩০) নিহত হয়েছেন। এছাড়া
শহরের ৭ নং ওয়ার্ডের সিকদার বাজার এলাকায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় সাইফুলের
ছেলে মো: হাসানের (১০)।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে পৃথক পাহাড় ধসের
ঘটনায় দুই নারী ও দুই শিশু নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী
আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, বুধবার সন্ধ্যা ৬ টা থেকে বৃহস্পতিবার (১১ জুলাই)
সন্ধ্যা ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৩৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আগামী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে অস্থায়ীভাবে
দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানান
তিনি।
বৃহস্পতিবার (১১ জুলাই) মধ্যরাত থেকে
কক্সবাজারে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাকখালী ও মাতামুহুরি নদীসহ বিভিন্ন ছোট বড় নদ-নদীর
পানি বৃদ্ধি পেয়েছে। যার কারণে পাহাড়ি ঢলে কক্সবাজার সদর, রামু, চকরিয়া, উখিয়া, টেকনাফ
এবং কক্সবাজার পৌরসভার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।
পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে পর্যটন
শহরের কলাতলী সড়কসহ অসংখ্য ছোট-বড় সড়ক, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ৪ থেকে ৫ ফুট
উচ্চতায় পানি প্রবেশ করেছে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা, হোটেল-মোটেল জোনে
বৃষ্টির পানির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কলাতলী সড়ক, বাজারঘাটা, বাস টার্মিনাল,
উপজেলা বাজার ও লিংকরোড় এলাকায় সড়কে বন্যার পানি জমে যায়।
মন্তব্য করুন


কুমিল্লায়
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ক্রীড়া কার্যক্রম
পরিদর্শন করেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।
২০
আগস্ট রবিবার বিকেলে জেলা প্রশাসক কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা পরিদর্শনে আসেন।
পরিদর্শনে এসে তিনি বিভিন্ন ডিসিপ্লিনের
প্রশিক্ষনার্থী খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শন শেষে
জেলা ক্রীড়া সংস্থার হল রুমে সভায় যোগ দেন তিনি। জেলা প্রশাসক খন্দকার মু.
মুশফিকুর রহমান প্রথমে জিমনেসিয়ামে কারাতে, তায়কোয়ান্ডো ও সুইমিংপুল পরিদর্শন
করেন। সেখানে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানকে জেলা ক্রীড়া সংস্থার
সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন ও খেলোয়াড়রা স্বাগত জানান। পরে তিনি মাঠে
অবস্থানরত ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, মহিলা ফুটবল দল, হকি ও দাবা খেলোয়াড়দের
সাথে পরিচিত হন।
পরিদর্শন ও পরিচিত পর্ব শেষে খেলোয়াড়দের উদ্যেশে
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। বক্তব্যের
শুরুতে তিনি শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
জেলা
প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, জাতির পিতার স্বপ্নে বাংলাদেশ গড়তে
বর্তমান প্রজন্মকে খেলোধুলায় সম্পৃক্ত হতে হবে। বঙ্গবন্ধুর পরিবারের সকলেই
খেলাধুলার সাথে জড়িত ছিলেন। সুস্থ্য ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। আজকে
ক্রীড়া সংস্থায় এসে আমার অনেক ভালো লাগছে, কুমিল্লা খেলাধুলায় অনেক এগিয়ে রয়েছে,
আমরা সকলে মিলে খেলাধুলায় কুমিল্লা কে আরো এগিয়ে নিয়ে যাবো।
জেলা
প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ক্রীড়া সংস্থা পরিদর্শন অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার
সহ-সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক খায়রুল আলম সোহাগ,
সদস্য, আব্দুল কুদ্দুস, মজিবুর রহমান, আতিকুর রহমান আব্বাসী, মহিলা ক্রীড়া সংস্থার
সাধারন সম্পাদক রাশেদা রহমান, ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার,
কোষাদক্ষ আল আমিন ভূইয়া, সদস্য দেলোয়ার হোসেন জাকির সহ আরো অনেকে।
মন্তব্য করুন


মন্তব্য করুন