

মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ার এনায়েতপুর খেলাঘর স্পোটিং ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি শর্ট পিচ ডে- নাইট ক্রিকেট ফাইনাল টূর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলায় দোঘর তরুন স্পোটিং ক্লাব ও শ্রীরামপুর স্পোটিং ক্লাবের খেলোয়াররা ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন।
পরে শ্রীরামপুর স্পোটিং ক্লাবের খেলোয়াররা চ্যাম্পিয়ান হন। এনায়েতপুর খেলাঘর স্পোটিং ক্লাবের সভাপতি মহিউদ্দিন সরকার রিপনের সভাপতিত্বে ও শিক্ষক কামরুল হাসান মাষ্টারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, ইউপি সদস্য ইকবাল মাহমুদ মুন্সী। এসময় ক্লাবের সাধারন সম্পাদক জুয়েল রানা ভুট্টু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মুন্সী, উপজেলা আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান তালুকদার, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, আইয়ুব আলী মিয়াজী, নুরুল আমিন, মনির হোসেন মুন্সী, আবুল বাশার বাচ্চু, সফিকুল ইসলাম খান, সিদ্দিকুর রহমান প্রধান, ওমর ফারুক বেপারী, বাহউদ্দিন বাবু, সোহেল প্রধান, বোরহান উদ্দিন মিয়াজী, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক গোলাম ফারুক ডন, সমাজসেবক হারুনুর রশিদ প্রধান, যুবলীগ নেতা মকবুল হোসেন প্রধান, আব্দুস সামাদ তালুকদার ও সোহেল প্রধানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় বাদশা মিয়া বাজারে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুমিল্লা।
শুক্রবার (১৭ মে) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে ভোক্তা অধিকার বিরোধী নানা অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা
জরিমানা করা হয়।
এ সময় জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


ফেনীতে বিশেষ অভিযান
পরিচালনা করে ১৫ কেজি গাঁজা এবং ৫৯ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার
করেছে র্যাব-৭,চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদক ব্যবসায়ী একটি কাভার্ডভ্যান যোগে
মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত
তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২৪ আগস্ট ২০২৩ ইং
তারিখ ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা টু চট্টগ্রামগামী মহাসড়কের মোহাম্মদ আলী
বাজারস্থ একটি রেষ্টুরেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন
করে গাড়ী তল্লাশী পরিচালনা কালে সন্দেহজনক একটি কাভার্ডভ্যান’কে থামানোর সংকেত
দিলে কাভার্ডভ্যানটি না থামিয়ে দ্রুত গতিতে পালায়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব
সদস্যরা আসামী মোঃ নিজামকে আটক করে। আটককৃত আসামী হলো: মোঃ নিজাম (৩৩), পিতা- মৃত
হেজু মিয়া, সাং- চর নেয়ামত, থানা- রামগতি, জেলা- লক্ষীপুর। কাভার্ডভ্যানের
ড্রাইভিং সীটের পিছনে কৌশলে সংরক্ষন করে রাখা অবস্থায় ২ টি প্লাস্টিকের বস্তার
ভিতর হতে ১৫ কেজি গাঁজা এবং ৫৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে
ব্যবহৃত উক্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
র্যাব জানান, সে
ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (গাঁজা এবং ফেন্সিডিল)
কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, চট্টগ্রামসহ
পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছে
বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী ও
উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট
থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


গাজীপুরের টঙ্গী এলাকায়
বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ৮ সদস্যকে গ্রেফতার
করেছে র্যাব-১।
২৭ আগস্ট সোমবার এ
বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র
সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা।
গ্রেফতারকৃতরা হলো:
মো. মনির হোসেন (৩২), মো. রনি (২৪), মো. সাখাওয়াত (৪৩), মো. আল আমিন (২৮), মো. রতন শেখ (৩০), মো. সাইফুল ইসলাম (২২), মো.
মোর্শেদ (২৫) ও মো. ইসরাফিল মল্লিক (৩৩)। অভিযানকালে তাদের কাছ থেকে ছিনতাই কাজে
ব্যবহৃত দুটি খুর, ছয়টি চাকু, একটি সিমকার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সিনিয়র
সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান,
২৭ আগস্ট রোববার রাত সাড়ে ৯টায় টঙ্গী বাজার আশরাফ গেট এলাকার ফরিদ খান প্লাজা
মার্কেটের মেসার্স এম আর ট্রেডার্স নামে দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয় তাদের।
র্যাব-১ এর সিনিয়র
সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা আরও জানান,
দেশীয় অস্ত্র-সস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে সেখানে অবস্থান করছিলেন ছিনতাইকারী
দলের এ সদস্যরা। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি
সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরীর
বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকায় সাধারণ বাসযাত্রী, পথচারী, মোটরসাইকেল আরোহীদের
মারধর করে ও দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, গাড়ি, মোটরসাইকেল, টাকা-পয়সা,
ব্যাটারিচালিত রিকশা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছিলেন।
র্যাব-১ এর সিনিয়র
সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা আরও জানান,
তাদের নামে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন দূর্গাপুর এলাকা হতে ৭৩ বোতল ফেন্সিডিলসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ ।
গতকাল সকালে (৬ সেপ্টেম্বর) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭৩ বোতল ফেন্সিডিলসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ী হলোঃ গাইবান্ধা জেলার সাঘাটা থানার উত্তর পাড়া গ্রামের মোঃ মালেক মিয়া এর মেয়ে মনি (৩০)। এসময়ে মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ।
র্যাব জানান, সে দীর্ঘদিন যাবৎ গাইবান্ধা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মহিলা আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


মিলন হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ মিরওয়ারিশপুর থেকে ডাকাতির প্রস্তুতিকালে বৃহস্প্রতিবার রাতভর অভিযান চালিয়ের ৮ ডাকাত ও তাদের ১ সহযোগিকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র, গ্রিল কাটার, ৫টি বড় ছোরা উদ্ধার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন স্থান থেকে স্বার্ণালংকার উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে বেগমগঞ্জ থানায় প্রেস কনফারেন্স করে ডাকাতদের আটকের ঘটনা, অস্ত্র এবং স্বর্নালংকার উদ্ধারের ডাকাত চক্রের বিষয়ে বিস্তারিত জানান, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব।
এসময় বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদুল ইসলাম, সেকেন্ড অফিসার কৃষ্ণা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় পুলিশ পূর্ববর্তী ডাকাতি মামলা ছাড়াও নতুন করে ডাকাতি ও অস্ত্র মামলা নেয়ার প্রস্তুতি নিচ্ছে।
মন্তব্য করুন


পৃথক দুইটি অভিযানে কুমিল্লা কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল ও চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ৭৯ বোতল ফেন্সিডিল ও ৫৪ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
২২ জুলাই ২০২৩ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। উক্ত অভিযানে ৭৯ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সুবর্ণপুর গ্রামের মোঃ ওহাব ভূইয়া এর ছেলে মোঃ সায়েম ভূইয়া (২২)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি স্কুটার বাইক জব্দ করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২২ জুলাই ২০২৩ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন চাঁনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত স্কুটার বাইক ব্যবহার করে কুমিল্লার বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় ও পলাতক আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নম্বর বান্দরবান আসনের ১৮২ ভোট কেন্দ্রের মধ্যে দুর্গম ১২টি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী ও নির্বাচনী জনবল আনা নেওয়ার জন্য ব্যবহার করা হবে হেলিকপ্টার ।
রোববার দুর্গম ও যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক না থাকায় এসব কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
তিনি বলেন, ১২টি হেলিস্যুটি ভোটকেন্দ্রগুলোর মধ্যে রোয়াংছড়ি উপজেলায় ১টি, রুমা উপজেলায় ৩টি, থানচি উপজেলায় ৭টি ও আলীকদম উপজেলায় ১টি ভোটকেন্দ্র রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের ৭ উপজেলার ২ পৌরসভা ও ৩৪টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮হাজার ৫৮৩জন ও নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৪৪৬ জন। ১৮২টি কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ৭২৭টি।
বান্দরবানের রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্গম এলাকার ১২টি হেলিস্যুটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী ও বিমানবাহিনীর সহায়তায় হেলিকপ্টারের মাধ্যমে যাবতীয় নির্বাচনী সরঞ্জাম ও ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা নেওয়ার ব্যবস্থা করা হবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
মন্তব্য করুন


চট্রগ্রামের চন্দনাইশে ফজরের আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মোহাম্মদ আরিফুর রহমান নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। ফজরের নামাজ পড়তে আসা স্থানীয় মুসল্লিরা মুয়াজ্জিনকে পড়ে থাকতে দেখেন।
শুক্রবার (২ আগস্ট) ভোরে চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের হাশিমপুর বায়তুন নুর জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আরিফুর রহমান দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামিরজুরী গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি ধর্মপুর দরবার শরীফ হেফজখানা থেকে কোরআন হাফেজ শেষ করেন।
স্থানীয়রা জানান, ফজরের আজান দিতে মসজিদে যাওয়ার পর তিনি হয়তো লাইট জ্বালাতে সুইচবোর্ডে হাত দেওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার সময় মসজিদে কোনও লোক না থাকায় তাকে উদ্ধার করতে পারেনি।
মন্তব্য করুন


মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কমে যেতে পারে চলমান শৈত্যপ্রবাহও।
সোমবার (২৯ জানুয়ারি) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।
মঙ্গলবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া মৌলভীবাজার, কুমিল্লা, ফেণী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার সকাল থেকে বুধবার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত ফরিদপুর অঞ্চলসহ খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত খুলনা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
মন্তব্য করুন


কুমিল্লায়
৩২ কেজি গাঁজা ও ১টি জিপ গাড়ী উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা।
আজ
জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই(নিঃ) দিবাকর রায়, এএসআই সজীব বড়ুয়া ও সংগীয় ফোর্সসহ
কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন চৌদ্দগ্রাম
থানাধীন নানকরা সাকিনস্থ ঢাকা-টু-চট্টগ্রাম গামী মহাসড়কের পূর্ব পাশে একটি জীপ গাড়ীতে
২টি প্লাষ্টিকের বস্তা উঠাতে দেখে সন্দেহ হয়। তাৎক্ষনিক উক্ত গাড়ীর নিকট যাওয়া মাত্রই
ডিবি পুলিশ হিসেবে চিনতে পেরে গাড়ীর অজ্ঞাতনামা চালক ঢাকা মেট্রো-ঘ-১১-৪৩৫৩ রেজিঃ নাম্বারের
লাল খয়েরী রংয়ের পুরাতন জীপ গাড়ীটি দ্রুত গতিতে চট্টগ্রাম অভিমুখে যেতে থাকে। পরবর্তীতে
উক্ত গাড়ীর পিছু ধাওয়া করলে একপর্যায়ে অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপোয়ারা গতিতে চট্টগ্রাম-ঢাকা
গামী মহাসড়কে যাওয়ার (চিওড়া পুরাতন রাস্তার মাথা) রাস্তায় মেসার্স খন্দকার ষ্টোর এর
সামনে পাকা রাস্তার উপর নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি উল্টে যায়। একপর্যায়ে গাড়ির অজ্ঞাতানাম চালক সহ অজ্ঞাতনামা ৩ জন সুকৌশলে
গাড়ী থেকে নেমে পালিয়ে যায়। জীপ গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে পিছনের সিটের উপর ৩২
কেজি গাঁজা এবং চালকের পাশের সিটের উপর হতে একটি অপেশাদার মোটর ড্রাইভিং লাইসেন্স কার্ড,
একটি vivo y22 মডেলের মোবাইল ফোন, একটি vivo y33s মডেলের মোবাইল ফোন পাওয়া যায়।
এ
ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-২৫,তারিখ-১৬/০৯/২০২৩খ্রিঃ,
ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৩৮ রুজু করা হয়।
মন্তব্য করুন