

কুমিল্লা জেলার চান্দিনা
থানাধীন মাধাইয়া বাজার এলাকা হতে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ একজন মাদক ব্যবসায়ীয়ে
গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের অংশ হিসাবে
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ০৯ সেপ্টেম্বর ২০২৩ইং
তারিখ সকালে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন মাধাইয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা
করে। উক্ত অভিযানে ১৩,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা
হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী
হলো: সিরাজগঞ্জ জেলার বেলকুঁচি থানার কোনাবাড়ী গ্রামের মৃত আব্দুস সাত্তার সরকার এর
ছেলে ওমর আলী (৩২)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত
মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ, কুমিল্লা’সহ দেশের
বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে
আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চান্দিনা
থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম নতুন গাড়ি রেজিস্ট্রেশনের সময় পুরাতন গাড়ি জমা দিতে হবে বলে জানিয়েছেন । এছাড়া নতুন করে কোনো রেজিস্ট্রেশন দেওয়া হবে না। যানজট নিরসনে এ ধরনের আইন করা ছাড়া উপায় নেই। ঢাকা শহরে এত গাড়ি কোথায় জায়গা দেবো। শুধু গাড়ি আর গাড়িতে ভরে যাচ্ছে ঢাকা।
বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারী) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন যে ট্রাফিক পুলিশ বক্সগুলো করছে, আপনাদের নিয়ে আমরা যৌথভাবে পুলিশ বক্স করে দেবো। প্রত্যেকটি পুলিশ বক্সে টয়লেট, পানি ও বসার জন্য ব্যবস্থা করা হবে। পুলিশ বক্স করার জন্য ১০ কোটি টাকা বাজেট করা হয়েছে। আমরা প্রত্যেকটি পুলিশ বক্স আধুনিক করে দেবো।
তিনি আরও বলেন, আপনারা জানলে খুশি হবেন আমরা একটি নতুন পদক্ষেপ নিতে যাচ্ছি। সেটি হলো ওয়ানস্টপ পার্কিং সুবিধা। এই পার্কিং ডিজিটাল পদ্ধতি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএমপি একসঙ্গে কাজ করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে কীভাবে ঢাকায় ট্রাফিক লাইটগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি সেই পরিকল্পনা শুরু হয়েছে।
মাঠ পর্যায়ের পুলিশের উদ্দেশ্যে মেয়র আতিক বলেছেন, আপনারা রোদ নাই বৃষ্টি নাই, দিন নাই, রাত নাই মানুষের পাশে দাঁড়ান। করোনার সময় দেখেছি কীভাবে আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। সন্তানরা ফেলে গেলেও পুলিশ তার পাশে দাঁড়িয়েছেন।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকা হতে ৪৩০ বোতল ফেন্সিডিল’সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪৩০ বোতল ফেন্সিডিল’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো: ১। মোঃ আল আমিন মিয়া (২২), পিতা-মোঃ শারজাহান, মাতা-আফিয়া বেগম, সাং-গোলাকান্দাইল, পোঃ বুলতা, ০৫ নং ওয়ার্ড, থানা-রুপগঞ্জ; ২। মোঃ শুভ মিয়া (২০), পিতা-মোঃ গোলজার হোসেন, মাতা-নাজমা বেগম, সাং-গোলাকান্দাইল, পোঃ বুলতা, ০৫ নং ওয়ার্ড, থানা-রুপগঞ্জ, ৩। মোঃ জাকির হোসেন (৪৫), পিতা- মৃত মোহাম্মদ আলী মোল্লা, মাতা- নুরজাহান, সাং- দড়িসত্তভান্দী, পোঃ দুপতারা, থানা- আড়াইহাজার, সর্ব জেলা-নারায়নগঞ্জ।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে নারায়নগঞ্জ, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


কুড়িগ্রামে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কমেনি শীতের দাপট। বইছে মৃদু শৈত্য প্রবাহ। হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে কুড়িগ্রাম জেলা। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রী সেলসিয়াস। গতকাল ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
অপর দিকে ঠান্ডায় সবচেয়ে বিপাকে পড়েছে শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষজন। শীত উপেক্ষা করে বাড়ী থেকে বের হলেও কাজ পাচ্ছে না অনেকে। সকাল থেকে দুপুর পর্যন্ত সুর্যের দেখা মিলছে না। দিনের অধিকাংশ সময় থাকছে মেঘাচ্ছন্ন। এ সময় উওরীয় হিমেল হাওয়ায় ঠাণ্ডার তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। শীত ও কনকনে ঠান্ডায় হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি কাশিসহ - শীতজনিত রোগীর সংখ্যা।
সদরের যাত্রাপুর ইউনিয়নের মিরাজুল বলেন, এই ঠান্ডায় বাইরে কাজ করতে যাচ্ছি। খুবই সমস্যা হচ্ছে,দুদিন ধরে সর্দি-কাশিতে ভুগছি। শীতকালে ঠিকমতো কাজ করতে না পারায় সংসার চালানোয় মুসকিল হয়েছে। অভাবের সংসার, ছেলেদের গরমের কাপড় কিনবো তাও পারছি না।
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বলেন, ধরলা নদী বেষ্টিত এই ইউনিয়ন। এখানকার মানুষ বেশীরভাগ দিনমজুর। এখানে এ যাবত সরকারিভাবে ৩১০ টি কম্বল বরাদ্দ পেয়েছি। যা চাহিদার তুলনায় অপ্রতুল।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, জানুয়ারি মাস জুড়েই তাপমাত্রা এরকম থাকার সম্ভাবনা রয়েছে। তবে এ মাসের ২৫ তারিখের পর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
মন্তব্য করুন


কুমিল্লায়
শিশু ইব্রাহিম খলিল হত্যা মামলার মূল ঘাতক আল আমিন কে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ
।
গত
৪ সেপ্টেম্বর কুমিল্লা জেলার বরুড়া থানাধীন পৌরসভাস্থ পাঠানপাড়ার জেসমিন আক্তার এর
ছোট ছেলে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম খলিল খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে গত ৬ সেপ্টেম্বর
দুপুরে ২নং ভবানীপুর ইউপি পোমতলা সাকিনস্থ লেবু গাছের নিচে থেকে ইব্রাহিম খলিল এর লাশ
উত্তোলন করে ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে
নিহতের মা জেসমিন আক্তার বাদী হয়ে বরুড়া থানায় এজাহার দায়ের করেন।
মামলা
রুজুর পরপরই, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার এর দিকনির্দেশনায় অফিসার
ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (তদন্ত) এর সার্বিক সহযোগিতায় তদন্তকারী
কর্মকর্তাসহ বরুড়া থানার একটি চৌকস টিম মামলার মূল আসামীকে গ্রেফতারের জন্য বরুড়া থানা
সহ কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন মূল আসামী আল আমিন (২৫)কে
গত ৭ সেপ্টেম্বর বিকালে সুনামগঞ্জ জেলার দোয়ারা
বাজার থানাধীন বাঁশতলা এলাকায় আসামীর খালার
বাড়ী হতে গ্রেফতার করা হয়।
পুলিশ
জানান, উক্ত আসামী পূর্ব শত্রুতার জের ধরে অত্র মামলার ভিকটিম ইব্রাহিম খলিল (৮)’কে
হত্যা করে লাশ মাটি চাপা দিয়েছে এবং ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
মন্তব্য করুন


কুমিল্লায় পৃথক অভিযানে ৬৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২। মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেটকার জব্দ।
সোমবার ১৮ মার্চ রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন চিওড়া সুজাতপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা সুপন বড়ুয়া (৩০) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ২৮ কেজি গাঁজা ও ১ টি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে ১৮ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন নবগ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ মনির হোসেন (৪৩) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ৪০ কেজি গাঁজা ও ১ টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। সুপন বড়ুয়া (৩০) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ফতেহপুর গ্রামের মৃত দুলাল বড়ুয়া এর ছেলে এবং আসামী ২। মোঃ মনির হোসেন (৪৩) কুমিল্লা জেলার তিতাস থানার কলাকান্দি গ্রামের মৃত জাফর মোল্লা এর ছেলে।
র্যাব জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লার বরুড়া পৌরসভা এলাকায় চলমান সিএনজিতে মলম পার্টির সদস্যরা চুরি করার চেষ্টার সময় ৬জন আসামীকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ।
২২ জুলাই বরুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন এর দিক নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় সঙ্গীয় এসআই (নিঃ) উত্তম কুমার ও ফোর্স সহ বরুড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানাধীন বরুড়া পৌরসভাস্থ তলাগ্রাম সাকিনে ভাউয়াল বাড়ির দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হইতে ২২জুলাই দুপুরে চলমান সিএনজিতে মলম পার্টির সদস্য কর্তৃক চুরি করার চেষ্টার সময় ঘটনার সহিত জড়িত ০৬ জন আসামী ১। রাসেল (২৭), ২। মোসাঃ সেলিনা আক্তার প্রঃ শিল্পী (৪৫), ৩। মোঃ লিটন মিয়া (২৩), ৪। মোঃ সুমন (৩০), ৫। মোঃ মারুফ প্রঃ আশিক (৩১), ৬। সুমাইয়া প্রঃ শিউলী (১৯) আসামীগনকে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে চোরাইকাজে ব্যবহৃত ১টি সিএনজি (রেজিঃ নং-কুমিল্লা-থ-১১-৩৪০৫), নগদ-৪,৮৬০ টাকা ও ৬ পিস মাল্টা উদ্ধার করা হয়। তাছাড়া গ্রেফতারকৃত আসামী মোঃ মারুফ প্রঃ আশিক (৩১) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উক্ত ঘটনায় ফুলন রানী সরকার (৪০), স্বামী-অমূল্য চন্দ্র সরকার, মাতা-মালতী সরকার, সাং-আগানগর (কাটুলী পাড়া), থানা-বরুড়া, জেলা-কুমিল্লা বাদী হয়ে বিবাদীদের বিরুদ্ধে এজাহার দায়ের করে বরুড়া থানার মামলা নং-২১, তাং-২৩/০৭/২০২৩খ্রিঃ, ধারা-৩৭৯/৫১১ রুজু করা হয়েছে।
মন্তব্য করুন


আজ দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের সাব ১১ পিলারের শূন্যরেখায় বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার নাঈমুল ইসলাম বিএসএফের ভারতীয় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস আই সুন্দর সিংকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। একই সময় মেইন পিলারের ২৮১ এর সাব ৩৯ পিলারের শূন্যরেখায় ভারতের চকগোপাল ক্যাম্প কমান্ডার এস আই মঙ্গল সিংকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে। এসময় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস আই সুন্দর সিং ও চকগোপাল ক্যাম্প কমান্ডার এস আই মঙ্গল সিং ভারতীয় বিএসএফের পক্ষ থেকে সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, বিজিবি-বিএসএফ উভয় বাহিনীর সদস্যরা ।
মন্তব্য করুন


দিনাজপুরের বিরামপুর উপজেলার পৌরশহরে ৪ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী আনসার মাঠে ১০৩ বছরের রাবেয়া বেগম নাতি বৌয়ের কাঁধের উপর ভর করে গ্রহণ করলেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ প্রক্রিয়ার অংশ হিসেবে পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী আনসার মাঠ প্রাঙ্গনে আনসার ভিডিপি কিন্ডার গার্ডেন স্কুলে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। এ সময় বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত্য কুমার, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোজাফফর রহমান,৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওবায়দুল মিনহাজসহ ১০৩ বছরের বৃদ্ধা রাবেয়া বেগম স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন।
রাবেয়া বেগম ১০৩ বছরে এসে স্মার্ট জাতীয় পরিচয় পত্র পেয়ে খুব আনন্দ প্রকাশ করেন।স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণের আগে জাতীয় পরিচয় পত্র দিয়ে একটি টোকেন সংগ্রহে উপজেলা নির্বাচন অফিসের পাশাপাশি স্থানীয় সমাজ কল্যাণমূলক সংগঠন সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের সদস্যগন স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণে বিনামূল্যে সার্বিক সহযোগিতা প্রদান করে।
বিরামপুর উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী জানান, বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের ৩ হাজার ৮০০ স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মধ্যে আজকে ৩ হাজার ৫০ জনকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়েছে।যাহারা স্মার্ট জাতীয় পরিচয়পত্র কোন কারনে গ্রহণ করতে পারে নাই পরবর্তীতে ৪/৩/২০২৪ ইং পৌরসভা কার্যলয় হতে গ্রহণ করতে পারবেন।
মন্তব্য করুন


আর্জেন্টাইন সুপাস্ট স্টার লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর পরই বদলে গেছে যুক্তরাষ্ট্রের ফুটবল। আর এবার যুক্তরাষ্ট্রের এনএফএলের (ন্যাশনাল ফুটবল লিগ) চ্যাম্পিয়নশিপ ম্যাচ ‘সুপারবোল’ও মেসির খ্যাতিকে কাজে লাগাতে চলেছে।
আর এবারই ১ম সুপারবোলের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন মেসি। ৬০ সেকেন্ডের সেই বিজ্ঞাপনে অংশ নিয়ে ১ কোটি ৪০ লাখ ডলার (১৫৩ কোটি ৪৭ লাখ টাকা) আয় করবেন মেসি। সম্প্রতি মেসি একটি বিয়ারের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন।
বিয়ার কোম্পানি সামাজিক যোগাযোগ মাধ্যম পেজগুলোয় এরই মধ্যে মেসির বিজ্ঞাপনের একাধিক টিজার প্রকাশ করেছে। ১৫ সেকেন্ডের একটি টিজারে দেখা যাচ্ছে, সাগরপাড়ে ফুটবল খেলছেন মেসি। কয়েকজনকে ড্রিবল করে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। পাশে থাকা পর্যটকেরা তাঁর খেলা মুগ্ধতাভরে দেখছেন।
এই বিজ্ঞাপন আগামী ১১ ফেব্রুয়ারি লাস ভেগাসের অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে ন্যাশনাল ফুটবল লিগে (এনএফএল) সুপারবোলের বিরতির সময় দেখানো হবে। প্রতি ৩০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য ৭০ লাখ ডলার (৭৬ কোটি ৭৩ লাখ টাকা) দিয়ে আসছে বিয়ার কোম্পানি। সে হিসাবে মেসি ৬০ সেকেন্ডের বিজ্ঞাপনে অংশ নিয়ে পেতে যাচ্ছেন এর দ্বিগুণ অর্থ।
মন্তব্য করুন


অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে আজ থেকে উপজেলা পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণ শুরু।
শিক্ষকদের সাত দিনের এ প্রশিক্ষণ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত ।
এ প্রশিক্ষণ পরিচালনা নিয়ে গত বৃহস্পতিবার জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম। এতে প্রশিক্ষণ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
প্রথম ধাপে ৪৭৭টি উপজেলায় ৫০৮টি ব্যাচে শিক্ষক প্রশিক্ষণ আয়োজন করা হবে। আর এ প্রথম পর্যায়ে প্রশিক্ষণ পাচ্ছেন ইআইআইএন-ধারী (এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ।
নির্ধারিত দিনে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ শিক্ষক প্রশিক্ষণ।
মন্তব্য করুন