

কুমিল্লায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ।
আজ রবিবার গভীর রাতে নগরীর রেলওয়ে স্টেশন, টাউন হল মাঠ, বাস স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার আব্দুল মান্নান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, মংনেথোয়াই মারমা, মোহাম্মদ নাজমুল হাসান, কাজী মোঃ মতিউল ইসলাম, মোঃ কামরান হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, কুমিল্লা:
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের গ্রুপ পর্বের শেষ খেলায় মাগুরা জেলা ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা জেলা ক্রিকেট দল। এর আগে ২০০৩ সালে বাংলাদেশ বিমানের সাথে ফাইনালে রানার্সআপ হয় কুমিল্লা। আগামী ৪মে রোববার কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে কিশোরগঞ্জ জেলা দলের মুখোমুখি হবে কুমিল্লা।
আজ
বৃহস্পতিবার কক্সবাজার স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিং পাওয়া কুমিল্লা জেলা দলের দুই স্পিনার ইয়াসির আরাফাত এবং আশরাফুল হাসান রোহান এর ঘূর্ণি যাদুতে মাগুরা জেলা ক্রিকেট দল মাত্র ৩৮.২ ওভারে অলআউট হয়ে যায়। মাগুরা জেলা দলের আসলাম, মোহাইমিন এবং তালহা যথাক্রমে ১৯,১৮ এবং ১৭ রান করেন। ইয়াসির আরাফাত ৫০ রানে ৫ উইকেট এবং রোহান ৩৮ রানে ৪ উইকেট লাভ করেন।অপর উইকেটটি নেন পেসার সবুজ। জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা জেলা দল ৩৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের ওপেনার ইরফান তাকরির অপরাজিত ৮০ রান করেন। অপর ব্যাটসম্যানের মধ্যে রুবেল মিয়া ২৮ আবুবকর, ১৪ রান করেন।
কুমিল্লা জেলা ক্রিকেট দলের ম্যানেজার ফখরুল আলম উল্লাস এবং কোচ মানিক কুমার দাস ২২বছর পর ফাইনালে উঠার সুযোগ পাওয়ায় ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন এবং ফাইনালে ভাল করার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
কুমিল্লার দেবীদ্বারে ভ্যানচালক শফিউল্লাহকে নৃশংসভাবে চোখ উপড়িয়ে হত্যার প্রধান আসামী মোঃ রাছেল হোসেন (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি- ২ ।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ১৭ মে শনিবার রাতে পটুয়াখালী জেলার বাউফলের নগরের হাট এলাকা থেকে অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান আসামী মোঃ রাছেল হোসেনকে গ্রেফতার করা হয়। সে , দেবীদ্বার উপজেলার আন্দিরপাড় গ্রামের পিতা-মোঃ কিরনের পুত্র।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার দেবীদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ০৬ মে ২০২৫ ইং তারিখ দুপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের কারনে কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন ত্রিবিদ্যা গ্রামে মোঃ ছফিউল্লাহ (৪৩) নামে এক ভ্যান চালককে শাবল দিয়ে ভিকটিমের মাথা ও বুকে গুরুতর আঘাত করে হত্যা ড্রিল মেশিন দিয়ে নির্মমভাবে ভিকটিমের চোখ উপড়ে ফেলে।
মন্তব্য করুন


কুমিল্লায় অভিনব কায়দায় পেটের ভিতরে করে
মাদক পরিবহণের সময় ৪,৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে
র্যাব-১১, সিপিসি-২।
১৮ ফেব্রুয়ারি রাতে র্যাব-১১, সিপিসি-২
এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলার শাহরাস্থি থানাধীন
পরানপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ মনির হোসেন (২৯) নামক ১ জন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় র ৪,৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ মনির হোসেন (২৯)
চাঁদপুর জেলার শাহরাস্থি থানার পরানপুর গ্রামের মোঃ আমির হোসেন এর ছেলে।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে অভিনব
কায়দায় পেটের ভিতরে করে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ইয়াবা সংগ্রহ
করে কুমিল্লা ও চাঁদপুর জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে
বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান
পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত
থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


রাজশাহীর পবা উপজেলার
হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫২ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে রাজশাহী জেলা
পুলিশ। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়।
আটককৃতরা হলো- শাকিব
ইসলাম (২২), মো. জামিল (৩৪), মোমিন মিয়া (৫০) ও তামিম মিয়া (১৯)।
তামিম মিয়া ও মোমিন
মিয়া যথাক্রমে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার আরিফুল ইসলাম ও মৃত কাইমুদ্দিনের
ছেলে। জামিল রাজশাহী নগরীর রাজপাড়ার মহিষবাথান এলাকার মৃত নূর আক্কাসের ছেলে।
শাকিব রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভাগাইল গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার
দুপুরে রাজশাহী পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে
এসব তথ্য জানান।
রাজশাহী পুলিশ সুপার
(এসপি) সাইফুর রহমান জানান, ১১ সেপ্টেম্বর সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে
রাজশাহী নগরীর দামকুড়া থানার হরিপুরে অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা দিয়ে
ব্যাটারিচালিত রিকশায় করে দুজন ও একটি মোটরসাইকেলে করে দুজন গোদাগাড়ীর চাপাল
গ্রামের দিকে যাচ্ছিলেন।
এ সময় পুলিশের উপস্থিতি
টের পেয়ে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত জামিলের অটোরিকশা থামিয়ে তার শরীর তল্লাশি
করে পেট ও পিঠে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার কর হয়। এ সময়
তার ব্যবহৃত অটোরিকশায় থাকায় দুটি প্লাস্টিকের বস্তা থেকে আরও ৪৪ কেজি গাঁজা
উদ্ধার করে পুলিশ। এছাড়া তাদের সহযোগী শাকিব ইসলাম, মোমিন মিয়া ও তামিম মিয়ার শরীর তল্লাশি করে উদ্ধার
করা হয় আরও ৬ কেজি গাঁজা।
রাজশাহী পুলিশ সুপার
(এসপি) সাইফুর রহমান আরও জানান, এ ঘটনায় আটককৃতদের নামে রাজশাহীর গোদাগাড়ী থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায়
২০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
গতকাল
(২৬ জানুয়ারী) রাতে কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নিঃ) মোহাম্মদ আশিকুর রহমান ও সঙ্গীয়
ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ৬ নং জগন্নাথপুর
ইউনিয়নের ৭নং ওয়ার্ড রাজম্ঙ্গলপুর সাকিনস্থ কাশফুল ফ্যাক্টরির সামনে রাস্তার উপর থেকে
২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সুজন মিয়া কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত
আসামী হলো: মোঃ সুজন মিয়া(৩১), পিতা-মন্তু মিয়া ,স্থায়ী-১: গ্রাম- রাজমঙ্গলপুর ( হাবিল
কবিরাজের বাড়ির পাশে ০৮ নং ওয়ার্ড) , উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা –কুমিল্লা।
উক্ত
ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লা
জেলার চান্দিনা থানাধীন হাড়িখোলা এলাকা হতে মানব পাচার চক্রের মূলহোতা সহ ০৩ জনকে গ্রেফতার
করেছে র্যাব-১১, সিপিসি-২।
গত
১২ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার
চান্দিনা থানাধীন হাড়িখোলা এলাকা হতে মানব পাচার চক্রের মূলহোতাসহ ০৩ জনকে গ্রেফতার
করে।
গ্রেফতারকৃত
আসামীরা হলো: কুমিল্লা জেলার চান্দিনা থানার কৈলাইন গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে
আনোয়ার হোসেন (৫২), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ঘোড়াকান্দা গ্রামের, ০২ নং ওয়ার্ড এর
মোজাম্মেল হক এর ছেলে সুমন মিয়া (২৪), কুমিল্লা জেলার চান্দিনা থানার কৈলাইন গ্রামের
আনোয়ার হোসেন এর ছেলে মোঃ সিহাব হোসেন (১৯)।
গাইবান্ধা
জেলার গোবিন্দগঞ্জ থানার জীবনপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম আর্থিক স্বচ্ছলতার আশায়
তার ছেলে লাজু মিয়া (২২) কে ২০২২ সালের মাঝামাঝিতে লিবিয়াতে প্রেরণ করেন। পরবর্তীতে
বেশ কয়েক মাস অতিবাহিত হওয়ার পর তার ছেলে লিবিয়ায় মানব পাচার চক্রের খপ্পরে পড়ে যায়।
মানব পাচার চক্রের সদস্যরা তার ছেলেকে আটকে রেখে মোটা অংকের মুক্তিপণ দাবী করে। উক্ত
চক্রের দেশীয় এজেন্ট হিসেবে কাজ করে গ্রেফতারকৃত আসামীরা। গ্রেফতারকৃত আসামীরা আবুল
কাশেমকে কুমিল্লায় এসে টাকা দেওয়ার জন্য প্রস্তাব দেয়। শেষমেষ ভিকটিম আবুল কাশেম ছেলেকে
বাচাবার আশায় উপায়ান্তর না দেখে র্যাব-১১, কুমিল্লা অফিসে এসে একটি লিখিত অভিযোগ দায়ের
করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১১, কুমিল্লা ছায়া তদন্ত শুরু করে। ছায়াতদন্তে
প্রাপ্ত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকেলে কুমিল্লা
জেলার চান্দিনা থানাধীন হাড়িখোলা এলাকায় আসামীরা মুক্তিপনের টাকা নিতে আসলে কৌশলে উক্ত
আসামীদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক
অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা র্যাবের নিকট স্বীকার করে যে,
তারা সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্য। এছাড়াও গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যমতে
জানা যায়, তারা ও তাদের সহযোগী আরো পলাতক আসামীরা মিলে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন
স্থান হতে ভিকটিম সংগ্রহ করে তাদেরকে লিবিয়া ও ইতালী প্রেরণের প্রলোভন দেখিয়ে বিদেশের
বিভিন্ন স্থানে নিয়ে আটক রেখে হত্যার হুমকি দিয়ে তাদের পরিবারের নিকট হতে মোটা অংকের
মুক্তিপণ আদায় করেছে। মানব পাচার ও মুক্তিপণের অবৈধ অর্থ দিয়ে গ্রেফতারকৃত ০১ নং আসামী
ও তার ছেলে পলাতক আসামী সাখাওয়াত হোসেন কুমিল্লা, গাজীপুর, চাঁদপুর সহ দেশের বিভিন্ন
জেলায় অবৈধ সম্পদ গড়ে তোলে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার
চান্দিনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন


রোববার (২৩ জুন) রাত সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে মাইক্রোবাসের চাপায় মো. মোস্তফা কামাল (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
এ দুর্ঘটনাটি ঘটে সদর উপজেলার সুয়াগাজী ট্রাফিক চৌমুহনী এলাকায়।
পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার জয়মঙ্গলপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে নিহত মোস্তফা কামাল। নিহত মোস্তফা কামাল পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয়রা জানায়, রাতে মোস্তফা কামাল তার অটোরিকশাটি সুয়াগাজী চৌমুহনীর একটি গ্যারেজে রেখে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়। এ সময় মাইক্রোবাসটি ফেলে রেখে পালিয়ে যায় চালক।
সোমবার (২৪ জুন) সকালে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানায়, কিছুক্ষণ আগে দুর্ঘটনার খবরটি পেয়েছি। এ বিষয়ে জানতে ঘটনাস্থলে ফোর্স পাঠাচ্ছি।
মন্তব্য করুন


বস্ত্র ও পাট এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের
উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সপ্তাহখানেক আগেও
কুমিল্লায় ত্রাণ দিয়েছি। আজ জরুরি ওষুধ যা বন্যা পরবর্তী সময় দরকার হয় ও একদল বিশেষজ্ঞ
চিকিৎসক নিয়ে এসেছি। জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। দ্রুত বন্যায় ক্ষয়-ক্ষতির নিরূপণ
ও বন্যা দুর্গতদের পুনর্বাসনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ক্ষতির পরিমাণ দেখে বন্যায়
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে
শনিবার (৩১ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম
উপজেলা ও বুড়িচং উপজেলায় বন্যার্তদের জরুরি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের পর এসব কথা
বলেন তিনি। এসময় শিশু ও গণস্বাস্থ্য বিশেষজ্ঞ ও এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের হেলথ কেয়ার
প্রজেক্ট কনসালটেন্ট ডা. রেহানা খানমের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল বন্যায়
অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে
আহত হয়ে কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ৬ জনের চিকিৎসার
খোঁজ-খবর নিলেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। পরে বন্যার কারণে অসুস্থদের পরিদর্শন ও
চিকিৎসা সেবা দেওয়া হয়।
বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নিজ উদ্যোগ ও এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশন, পিএসও, এস এস
গ্রুপের ও অন্যান্য সংগঠনের সহায়তায় প্রায় ৭০ হাজার ওষুধ এবং ১০০০ প্যাকেট শিশুখাদ্য
বিতরণ করা হয়েছে, এর মধ্যে পাউডার দুধ, চকোলেট, ম্যাংগো বার,বিস্কুট, চিপস, চানাচুর
ইত্যাদি প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সেনা
ক্যাম্পের লে. কর্নেল মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মো. রহমতুল্লাহ, সার্কেল
এএসপি জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহেদা বেগমসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা
ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লায়
অটোরিক্সা চালক মেহেদী হাসান হত্যাকান্ডের মূল আসামী গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ।
গত
রবিবার (১৯/১১/২০২৩ইং) সকালে মেহেদী হাসান (১২) অটোরিক্সা নিয়ে তাঁর নিজ বাড়ি হতে প্রতিদিনের
ন্যায় বের হয়ে বরুড়া থানাধীন ইলাশপুরস্থ চেয়ারম্যান মার্কেটের সামনে পাকা রাস্তার উপর
পৌঁছালে নাজমুল হোসেন (২৫) নামের একজন মেহেদী হাসান (১২)কে চাকুর ভয় দেখিয়ে তার অটোরিক্সাসহ
কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন কালির বাজার হাতিগাড়া কবরস্থানে পাশে ঝোপের ভিতর নির্জন
জঙ্গলে নিয়ে যায়। গভীর জঙ্গলে নিয়ে নাজমুল হোসেন এর হাতে থাকা ধারালো চাকু দিয়ে মেহেদী
হাসান এর পেটে ও গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে মেহেদী হাসান এর চালিত অটোরিক্সা
নিয়ে তার শশুর বাড়ি দাউদকান্দি থানাধীন গৌরিপুর ওগোলিয়া এলাকায় চলে যায়।
পরবর্তীতে
মেহেদী হাসান এর বাবা বরুড়া থানায় অভিযোগ করেন। অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন এর
দিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলাম এর নেতৃত্বে বরুড়া থানার
১টি চৌকস দল বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ
পর্যালোচনা করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও গোপন সাংবাদের ভিত্তিতে দাউদকান্দি থানধীন
গৌরিপুর ওগোলিয়া এলাকায় নাজমুল হাসানের শশুর বাড়িতে থেকে নাজমুল হাসান কে আটক করেন
বরুড়া থানা পুলিশ। কোতয়ালী মডেল থানাধীন হাতিগাড়া কবরস্থানে ঝোপঝাড়ের মধ্য হতে মেহেদী
হাসান এর অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়। ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করে।
উক্ত
ঘটনায় বরুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা সংরক্ষিত নারী আসনের
সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী
লীগের সহ-সভাপতি এবং লক্ষীপুর-২ আসনের সাবেক এমপি
কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর
গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা
হয়।
আজ শনিবার (১০
মে) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ
রবিউল হোসেন ভূঁইয়া।
তিনি জানান, কুমিল্লা সংরক্ষিত নারী আসনের
সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, সেলিনা ইসলাম আলোচিত অর্থ ও
মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি লক্ষীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ
ইসলাম পাপুলের স্ত্রী। সেলিনা ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অবৈধ সম্পদ অর্জন ও
মানি লন্ডারিংয়ের অভিযোগ নিয়ে তদন্ত চলছিল।
তিনি একাদশ জাতীয় সংসদের
সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত জাতীয় সংসদ
সদস্য ছিলেন।
মন্তব্য করুন