

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে ডাকাতিয়া নদীতে ঘুরতে গিয়ে প্রবল বাতাসের কারণে নৌকা উল্টে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিডডা গ্রামের ঢাকায় বসবাসকারী আনিসুর রহমানের ছেলে তানভীর রহমান (১৬) ও একমাত্র কন্যা সন্তান অরণ্য আক্তার মেডিকেল পড়ুয়া ছাত্রী (২০) গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামে নানার বাড়ি আবুল হাসেম এর বাড়িতে বেড়াতে আসে শুক্রবার দুপুরে খাটরা গ্রাম সংলগ্ন ডাকাতিয়া নদীতে ঘুরতে যায়। ওই সময় প্রবল বাতাসের কারনে নৌকা উল্টে ডুবে যায়, সাঁতার
না জানার কারনে আপন ভাই বোন উঠে আসতে পারেনি। গ্রামবাসীদের দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টার পরে ভাই তানভীর রহমান (১৬) মৃত অবস্থায় ডাকাতিয়া নদী থেকে উদ্ধার করে আর বোন মেডিকেল পড়ুয়া ছাত্রী অরুন্যা আখতারকে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের লোক ও ডুবুরি এসে উদ্ধার করে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমাকে অবগত করা হলে তিনি সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠান এদিকে উক্ত ঘটনা নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজমান করছে।
মন্তব্য করুন


কুমিল্লা
ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে খুলনা। আগে ব্যাট করে
লড়াই করার মতো পুঁজি
পেয়েছে বিজয়বাহিনী। আসরের
শুরুটা ভালোই ছিল খুলনা টাইগার্সের।
কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি
খুলনা টাইগার্স।
২০২৪
বিপিএলের ৩২তম ম্যাচে আজ
৮ উইকেট হারিয়ে কুমিল্লার সামনে ১৬৫ রানের লক্ষ্য
ছুড়ে দিয়েছে খুলনা টাইগার্স। সর্বোচ্চ ৩৬ রান করেছেন
দলটির ক্যারিবীয় মিডল অর্ডার ব্যাটার
এভিন লুইস। শেষদিকে ১১ বলে ২০
রানের ঝোড়ো ইনিংস খেলেছেন
দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ওয়েইন পারনেল।
চট্টগ্রামের
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস আগে ব্যাট
করতে নামে খুলনা। ২
ওপেনার অ্যালেক্স হেলস ও আফিফ
হোসেন মিলে ৩২ রানের
জুটি গড়েন। হেলস ১৭ বলে
২২ রান করে বিদায়
নেন। তুলনায় আফিফ রান তোলেন
ধীরে। ৩৩ বলে ২৯
রানের ইনিংস খেলেন তিনি। হেলস বোল্ড হয়ে
ফেরেন ম্যাথু ফোর্ডের বলে। তারপর
অধিনায়ক এনামুল হক বিজয় ১৩
বলে ১৮ রান করে
মোস্তাফিজুর রহমানের বলে বিদায় নেন।
আর আফিফ ফেরেন তরুণ
স্পিনার আলিস ইসলামের ঘূর্ণিতে
পরাস্ত হয়ে। দলীয় ৭৩
রানে ৩ উইকেট হারালেও
বিপদে পড়েনি খুলনা। কারণ হাল ধরেন
লুইস ও জয়। ২জনের
জুটিতে আসে ৫৭ রান।
ফেরেন ১৯ বলে ২৮
রান করে।
মন্তব্য করুন


নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এমপি বলেছেন, আমার এলাকায় ৩০ থেকে ৪০ লাখ মানুষ থাকে এখানে । ইন্ডাস্ট্রির ময়লা-আবর্জনাসহ বিষাক্ত ময়লা ডিএনডি বাঁধের পানিতে। এটা যদি অপসারণ করা না হয় তাহলে আমি ময়লা পানিতে নেমে অবস্থান ধর্মঘট করবো।
২ জুলাই রোববার সিদ্ধিরগঞ্জে ডিএনডি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, আমার প্রত্যাশা আছে কারণ পানিসম্পদমন্ত্রী আমাকে কথা দিয়েছেন। তিনি বলেছেন, কয়েকটা দিন সময় দিন। ডিএনডি প্রজেক্টের জন্য ১ হাজার ২৯৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। মূলত করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এ টাকাটা আসতে দেরি হয়ে গেছে। তবে জুলাই মাসেই টাকাটা আসবে।
শামীম ওসমান বলেন, ঈদের সময় আমি অসুস্থ থাকায় সেখানে যেতে পারিনি। আমার ছেলেকে পাঠিয়েছি। তিনি তার টিম নিয়ে ওই এলাকাগুলোতে গিয়েছেন। আমাকে ছবি দেখিয়ে বলল যে অবস্থা সেখানে মানুষের জীবনযাপন করা সম্ভব না।
তিনি আরো বলেন, আমার পানির কানেকশনটা তো ড্রেনের সাথে থাকতে হবে। সিদ্ধিরগঞ্জ পুরোটাই তো সিটি করপোরেশনের এলাকা। সিটি করপোরেশনের কাছে অনুরোধ সিদ্ধিরগঞ্জের ড্রেনেজ ব্যবস্থা ঠিক করেন। পানিটা যেন ডিএনডি খালে যায়। এটা যতক্ষণ পর্যন্ত না হবে আমরা পানিতে নেমে বসে থাকবো।
মন্তব্য করুন


মুরাদুল
ইসলাম মুরাদ, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের
রাজীবপুর উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন কর হয়েছে। আজ সকালে একটি বণার্ঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার
তানভীর আহমেদ। প্রধান অতিথি ছিলেন, রাজীবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো ও বিশেষ
অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজীবপুর
উপজেলার শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।
মন্তব্য করুন


দেশ
বা অঞ্চলভেদে খাবারের রয়েছে ভিন্ন রেসিপি। তবে মাটি খাওয়ার কথা শুনেছেন কখনো? তাও
আবার দিনে ১০ ব্যাগেরও বেশি মাটি খাচ্ছেন। আর এই মাটি খাওয়ার জন্য ব্যয় করেছেন
হাজার হাজার টাকা। তবে এই মাটি সাধারণ কোনো মাটি নয়, এ মাটি আসে সুদূর আফ্রিকা
থেকে।
লন্ডনের বাসিন্দা ডাইমন্ড ডিনার মাটি খেতেন তার গর্ভবস্থা
চলাকালীন। ডিনা গর্ভাবস্থায় একদিন খেয়াল করেন ডিটারজেন্টের গন্ধ তার খুব ভালো
লাগছে। এরপর ভেজা মাটির গন্ধও তার খুব ভালো লাগতে শুরু করে এবং তা খাওয়ার ইচ্ছা
জাগে। তখন খাবারের সাথে মাটি ছিল তার প্রধান
খাবার। দিনে ৩০ প্যাকেট পর্যন্ত মাটি খেয়েছেন ডাইমন্ড ডিনার । একেকটি প্যাকেটে ২
গ্রাম মাটি থাকে। মাটি খাওয়ার জন্য প্রায় ৪ হাজার ডলার খরচ করেছেন ।
গর্ভাবস্থায়
নারীদের বিভিন্ন খাবার খাওয়ার উপর আগ্রহ বাড়তে থাকে। কেউ আচার খেতে পছন্দ করেন আবার
কেউ আইসক্রিম, ফাস্টফুড। তবে অনেকেই হয়তো মাটি খাওয়ার কথা জানেন না।
ডায়মন্ড
জানান, তিনি যখন গর্ভবতী ছিলেন তখন মাটি খেতে ভীষণ ইচ্ছা হতো তার। এমনকি দিনে ১০
প্যাকেট পর্যন্ত মাটি খেয়েছেন তিনি। এতে কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দেয়নি তার।
বরং এটি ত্বক ও পেটের জন্য ভালো বলেই মনে করেন ডায়মন্ড।
শুধু
আফ্রিকায় নয় বাংলাদেশেও তৈরি হয় ভোজ্য মাটি। আফ্রিকা এখনো দারিদ্র্যতা নিত্য
সঙ্গী। ক্ষুধা মেটাতেই তারা মাটির বিস্কুট খায়। তবে এখন খাবারের অভাব না থাকলে সেই
অভ্যাস রয়ে গেছে অনেকের।
এই
বিখ্যাত পোড়ামাটির বিস্কুট তৈরি হতো হবিগঞ্জসহ সিলেটের কিছু অঞ্চলে। এঁটেল মাটি
দিয়ে তৈরি এই বিস্কুটের নাম ছিকর। ১৯৭০ থেকে ১৯৯০ সালের দিকে ছিকর হবিগঞ্জ জেলার
বিভিন্ন গ্রামে নিম্নবিত্ত সমাজে প্রচলিত এক বিশেষ খাবার ছিল। তবে শুধু ক্ষুধা
নিবারণের জন্যই নয় বরং এক ধরনের অভ্যাসের বশেই লোকজন ছিকর খেত।
সূত্র:
নিউইয়রক পোস্ট, ডেইলি মেইল
মন্তব্য করুন


কুমিল্লায় ১২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ ।
বুধবার (৮ মে) রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ নাজমুল (২৪) নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ নাজমুল (২৪) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রঘুরামপুর গ্রামের মোঃ এসহাক মিয়া এর ছেলে।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বদরপুর এলাকায় গত ০১ জুলাই ২০২৩ইং তারিখ দুপুরে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও ২৩৫ বোতল স্কাফ সিরাপসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মুকুন্দপুর গ্রামের মোঃ বাদল মিয়া এর ছেলে রনি মিয়া (২৩)।
র্যাব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, স্কাফ সিরাপ’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন খামারকৃষ্ণপুর এলাকায় গত ১৭ জুন ২০২৩ইং তারিখ বিকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিণ রাছিয়া গ্রামের দুলাল মিয়া এর ছেলে মোঃ সাকিব হোসেন (২৬)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


শনিবার ২৬ আগস্ট ভোর
রাত ৪টায় পটুয়াখালী জেলার বাউফল উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরে প্রায় ১১ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলা এলাকার
আবু তালেব সিহাবের হুইল ছিপে ধরা পরে মাছটি।
মাছটির শিকারি আবু
তালেব সিহাব তার নিজ ফেসবুকে পোস্ট দিলে আলোচনায় আসে বিষয়টি। চিতলটি কিনতে আগ্রহ
প্রকাশ করেন স্থানীয়রা। জানা গেছে, মাছটি বিক্রি না করে তিনি তার পরিবারের সবাইকে
নিয়ে ভাগ করে খেয়েছেন।
বাউফল উপজেলা উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে টিকিট কেটে আয়োজন করা হয় মাছ ধরার। সেখানে নিজেদের
বড়শি, হুইল ছিপ নিয়ে আসেন বিভিন্ন এলাকার শিকারিরা।
চিতল শিকারি আবু তালেব
সিহাব বলেন, জীবনে এই প্রথম ধরতে পারলাম এত বড় চিতল মাছ। সাধারণত পুকুরে বা ছোট
জলাশয়ে খুব কমই পাওয়া যায় বড় চিতল মাছ।
বাউফল উপজেলা স্বাস্থ্য
ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান, সরকারি ব্যবস্থাপনায়
আমরা পুকুরে মাছের পোনা ছাড়েন এবং পরিচর্যা করেন। এক-দুই বছর পর পর টিকিটের
মাধ্যমে মাছ শিকারিরা আসেন এবং মাছ ধরেন। এতে যা আয় হয়, তা দিয়ে আবারও মাছ ছাড়েন
এবং সরকারি কোষাগারে কিছু টাকা জমা করেন।
মন্তব্য করুন


চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অসীম জাওয়াদ নামে এক পাইলট নিহত। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত কো-পাইলট।
আজ (৯ মে) দুপুর সাড় ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) পাইলট জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা।
শাকিলা সোলতানা বলেন, বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাসুট দিয়ে নেমে এলে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বানৌজা ঈসা খাঁ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১টার দিকে তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় অসীম জাওয়াদ নামে একজনের মৃত্যু হয়। অন্যজনের চিকিৎসা চলছে।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলীম আহমেদ জানিয়েছেন, অবতরণের সময় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান ওয়াইএকে১৩০ এয়ারফোর্স ট্রেনিং ফাইটার বিধ্বস্ত হয়েছে।
মন্তব্য করুন


জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও র্যাব-১ এর যৌথ অভিযানে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে নাশকতার অভিযোগে নয়জন আটক করা হয়েছে। তবে রেলের ঠিক কোন কোন ঘটনায় তারা জড়িত সে সম্পর্কে বিস্তারিত এখনো জানায়নি র্যাব।
বিমানবন্দর রেলস্টেশনে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় এক সংবাদ সম্মেলনে র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ বলেন, বিমানবন্দর রেলস্টেশন এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
সম্প্রতি নেত্রকোনা থেকে তেজগাঁও রেলস্টেশনে আগত একটি ট্রেনের বগিতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় একজন মা-শিশুসহ ৪ জন নিহত হোন। তারই ধারাবাহিকতায় র্যাব ও গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সহযোগিতায় সন্ধ্যা থেকে অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়েছে।
র্যাব-১ এর অধিনায়ক বলেন, আটকরা সামান্য কিছু উৎকোচের বিনিময়ে চলমান হরতাল অবরোধকে কেন্দ্র রেললাইন ও ট্রেনে নাশকতা করতো। প্রাথমিকভাবে জানতে পেরেছি- এরা কোন কুচক্রী মহলের হয়ে স্বল্প টাকার বিনিময়ে এজেন্ডা বাস্তবায়ন করে থাকে। তারা বিভিন্ন জায়গাতে অগ্নিসংযোগ-ভাঙচুর করে থাকে। তাদের বিরুদ্ধে ইতোপূর্বেও বিভিন্ন ধরনের মামলা রয়েছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করবো। জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাছ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
র্যাব-১ এর অধিনায়ক আরো বলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে আমরা রেলের নিরাপত্তা নিশ্চিত করে যাবো। যতক্ষণ পর্যন্ত ট্রেনের যাত্রীরা নিরাপত্তা নিশ্চিত অনুভব না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।
ভবিষ্যৎতে ট্রেনে অগ্নিকাণ্ডের আশঙ্কা আছে কি না এবং বাড়তি কী ধরনের নিরাপত্তা দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে মোসতাক আহমদ বলেন, প্রথমে বাস-ট্রাকের ওপরে অগ্নি-সন্ত্রাস ছিল। কিন্তু অতি সম্প্রতি সময়ে তা রেলের ওপরেও এসেছে। যার কারণে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপরতা চালিয়ে যাচ্ছে।নাশকতাকারীরা এ ধরনের কাজ করে কখনো রেহাই পাবে না। বিভিন্ন রেলস্টেশনে আমাদের সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছে। ট্রেন আসা ও যাওয়ার সময় নজরদারি করা হচ্ছে।
ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সরাসরি জড়িত কাউকে গ্রেফতার বা শনাক্ত করা সম্ভব হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে র্যাব-১ এর অধিনায়ক বলেন, আমরা আটকদের জিজ্ঞাসাবাদ করবো। সেই সঙ্গে আমাদের অভিযান অব্যাহত। আমরা মূলহোতা কিংবা অগ্নিকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করলে আপনাদের জানবো।
উল্লেখ্য,গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও স্টেশনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের দেওয়া আগুন চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই রেলের যাত্রী ছিলেন। মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনা থেকে ছেড়ে আসে।
মন্তব্য করুন