

৩০ জুন আজ বিকেল সাড়ে ৪টার দিকে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে শুভ কামনা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন নায়ক শাকিব খান।
স্ট্যাটাসে নায়ক শাকিব খান লেখেন, এই ঈদে অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে। তাই এই ঈদ উৎসবে পরিবার–পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
মন্তব্য করুন


আজ
(২৫ আগস্ট) ‘হাবু’ খ্যাত জনপ্রিয় অভিনেতা মাহবুবুর রহমান চাষীর বিয়ে।
জানা
গেছে, আজ রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
গতকাল (২৪ আগস্ট) তার
গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে। জানা গেছে, কনের নাম তুলতুল। তুলতুল ঢাকারই মেয়ে। কনে
স্নাতক সম্পন্ন করছেন।
বিয়ে
সম্পর্কে চাষী আলম বলেন, আমাদের বিয়ে হচ্ছে পারিবারিকভাবেই। গতকাল আমাদের গ্রামের
বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে। এখনই বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। বেশ কিছুদিন
আগে আমি মেয়ে দেখেছিলাম। আমার এবং আমার পরিবারের সবার পছন্দ ছিল মেয়ে।এর মধ্যে
আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। তাদের কথা, দেরি হলে নাকি
আমি আর বিয়ে করব না। কী আর করা।
ব্যাচেলর
পয়েন্ট নাটকের অভিনয়ের মাধ্যমে চাষী আলম জনপ্রিয়তা লাভ করেছেন। এতে তার অভিনীত
চরিত্রের নাম ছিল ‘হাবু’। এই চরিত্রটি এতোটাই দর্শকপ্রিয়তা লাভ করেছে যে, এখন চাষী
আলমকে সবাই ‘হাবু’ নামেই ডাকতে পছন্দ করে।
মন্তব্য করুন


হিমু, কুমিল্লা:
ভালোবাসার আরেক নাম আমাদের সালমান শাহ্ । স্বপ্নের নায়ক "সালমান শাহ্"এর মৃত্যুর ২৭ বছর পূর্ণ হলো আজ ৬ সেপ্টেম্বর। সালমান শাহ্ এর মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। দেখতে দেখেতে ২৭ বছর পেরিয়ে গেলো সালমান নেই। ১৯৯৬ সালের আজকের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সালমান শাহ্। সালমানের মতো অভিনেতার অকাল মৃত্যু সত্যিই আমাদের জন্য অনেক বেদনার, অনেক কষ্টের।
বাংলাদেশের রোমান্টিক চলচ্চিত্রের ধ্রুবতারা, অমর কিংবদন্তি নায়ক সালমান শাহ্ আমাদের চলচ্চিত্র জগতে নুতন এক স্পন্দন জাগিয়ে তুলতে পেরেছিলেন।
আজও অবধি সিনেমাপ্রেমীদের অন্তরে দীর্ঘশ্বাসের সাথে উচ্চারিত হয় সালমান শাহ্ এর নাম । কেননা সালমান শাহ্ পরবর্তী সময়ে যারা চলচ্চিত্রে নায়ক হওয়ার জন্য এসেছেন তারা প্রত্যেকেই বলেছেন, এখনো - সালমান শাহ্ -ই ছিলেন তাদের অনুপ্রেরণার প্রধান উৎস।
আমাদের চলচ্চিত্র জগতের স্বপ্নের নায়ক সালমান শাহ্ যুগ যুগ বেঁচে থাকবেন চলচ্চিত্র প্রেমিদের হৃদয়ে। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। আমাদের রুপালি পর্দায় তিনি সালমান শাহ্ নামেই পরিচিত।
জনপ্রিয় একটি হিন্দি সিনেমার অফিশিয়াল রিমেক ছিল 'কেয়ামত থেকে কেয়ামত'। সোহানুর রহমান সোহানের হাত ধরে ১৯৯২ সালে 'কেয়ামত থেকে কেয়ামত' সিনেমার মাধ্যমে ধূমকেতুর মতোই নায়ক রূপে ঢালিউড চলচ্চিত্র জগতে উদিত হয়েছেন সালমান শাহ্।
এ সিনেমা মুক্তির পর রাতারাতি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেন সালমান শাহ্ । এরপরে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নুতন ছবিতে অভিনয় করে চলচ্চিত্রের জগতে আলোড়ন সৃষ্টি করেছেন। সালমানের এই অভিযাত্রা ছিল যেন " এলাম, পা- রাখলাম, জয় করলাম এর মতো।
পর্দায় সালমান শাহ্ এর উপস্থিতি, পোশাক-পরিচ্ছেদ, সংলাপ বলার ধরন, হাঁটা কিংবা অভিনয় দক্ষতা সবকিছু মিলিয়ে দর্শকের মনে স্থান করে নিতে এতোটুকু সময় লাগেনি এ স্বপ্নের নায়কের। সালমান শাহ্ খুব তাড়াতাড়ি হয়ে উঠেছিলেন বাংলাদেশের তরুণদের ফ্যাশন আইকন।
বাংলা সিনেমার মাধ্যমে সালমান শাহ্ যে স্টাইল তৈরি করে গেছেন, এখন পর্যন্ত সেটা থেকে কেউ বের হতে পারেনি।
সালমান শাহ্ এর মাথায় রুমাল কিংবা চোখে গোল কালো ফ্রেমের চশমা। বড় শার্ট গিট্টু দিয়ে বেধে রাখা, মাথায় গামছা বাঁধা কিংবা তার স্টাইলিশ টুপি। যুগ যুগ দর্শক তা মনে রাখবে। টি শার্ট, সামনের দিকে ইন করে রাখলেও, পিছনের দিকে একটু খুলে রাখা, দাঁত দিয়ে নখ কাঁটা, চারকোণা সানগ্লাসের ট্রেন্ড ভেঙ্গে, গোল বা ওভাল সানগ্লাস পরা শুরু করা, মিলাদে বা, কারও জানাজায় পকেটে টুপি থাকা সত্ত্বেও রুমাল গিট্টু মেরে মাথায় পরা, স্নিকারস বা ক্যানভাস সু , কালো জুতার সাথে সাদা মোজা পরা, প্যান্টের বেল্টের ফুঁটা থেকে দ্বিগুণ তিনগুন সাইজে বড় গলার মেডেলের মত বড় বাকেলসেরওয়ালা বেল্ট পরা, ডায়াল নিচের দিকে দিয়ে হাত ঘড়ি পড়া, মাঝে মাঝে ডান হাতে ঘড়ি পরা, একটু পর পর চশমায় হাত দেয়া, তার এরকম হাজারটা স্টাইল আছে যা বলে শেষ করা যাবে না।
সালমান শাহ্ এই স্টাইল থেকে কি প্রজন্ম এখনো বের হতে পারছে? সেটা হয়তো সময় বলে দেবে। সালমান শাহ্ এর জন্ম হয়েছিল আমাদের চলচ্চিত্র জগতে ইতিহাস সৃষ্টি করার জন্য, তিনি তা করতেও পেরেছিলেন।
সালমান শাহ্ ধুমকেতুর মতো ক্ষণিকের চলচ্চিত্র জগতের অবস্থানে মাত্র ৩ বছরের তার চলচ্চিত্র ক্যারিয়ারের উপহার দিয়েছেন ২৭ টি ব্যবসা সফল ছবি।
আজও কৌতূহলী মানুষের মনে প্রশ্ন, সালমান শাহ্ এর বিশেষত্ব কী ছিল? কেন তিনি এতটা জনপ্রিয় হয়ে উঠেছিলেন দর্শক হৃদয়ে? কেন মৃত্যুর দুই যুগ পরেও তাঁর জনপ্রিয়তা আজও ম্লান হয়নি এতোটুকুও কমেনি?
পৃথিবীতে বেঁচে থাকলে সালমান শাহ্ এর বয়স হতো এখন ৫২ বছর। সালমান শাহ্ এখন আর পৃথিবীতে নেই। তাঁর মৃত্যুতে এ দেশের চলচ্চিত্র শিল্পের যে ক্ষতি হয়েছে, তা আজও পূরণ হয়নি।
হয়তো স্বপ্নের নায়ক সালমান শাহ্ এর জন্ম হয়েছিল চলচ্চিত্র জগতে ক্ষণিকের বিচরণে উনার কারিশমাটিক অভিনয়ের সৃজনশীলতায় এমনি করে দর্শকের হৃদয়ে বেঁচে থাকার জন্য।
এই দেশের চলচ্চিত্র প্রেমীরা যত দিন বেঁচে থাকবে, সালমান শাহ্ তত দিন বেঁচে থাকবেন তাদের হৃদয়ে। নায়ক হিসেবে মৃত্যুর ২৭ বছর পরেও এমন অর্জন পৃথিবীর বুকে আর কারোও নেই। আজকের এই দিনে সালমান শাহ্ কে গভীর ভালোবাসা। আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন।
মন্তব্য করুন


দুই
বছর আগেই চিত্রনায়িকা আঁচল আঁখি বিয়ে করেছেন। নায়িকা নিজেই সম্প্রতি সেই খবর প্রকাশ্যে
এনেছেন । তার স্বামী সৈয়দ অমি একজন গায়ক। মিউজিক্যাল ফিল্মে কাজের সুবাদে পরিচয় তাদের।
এরপর ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারিতে বিয়ে করেন তারা।
অমির
সঙ্গে পরিচয়ের ফিরিস্তি দিতে গিয়ে আঁচল জানান, ‘ও জান রে’ শিরোনামে একটি গানের ভিডিও
চিত্রে অভিনয় করতে গিয়ে অমির সঙ্গে পরিচয় তার। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেলও হয়েছিলেন
অমি। অমির সঙ্গে তার অল্প পরিচয়েই হয়েছে বিয়ে। ‘ও জান রে’ গানটি রিলিজের পর সেটির এডিটিং
মুগ্ধ করে আঁচলকে। ধন্যবাদ জানাতে তিনি ফোন করেন অমিকে। তখনই নায়িকাকে ট্রিট দেওয়ার
প্রস্তাব দেন গায়ক।
এক
সপ্তাহ পর একটি রেস্তোরাঁয় আঁচল-আমির দেখা হয়। তখন আঁচলকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন
অমি। আঁচল এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, অমির বাড়ি কুমিল্লায়। কুমিল্লার ছেলেদের অনেক
সাহস, আমি একটা নায়িকা, আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি শুনে অবাক হয়েছিলাম।
তখন
আঁচল অমিকে বলেছিলেন, ‘প্রেম নয়, বন্ধুত্ব নয় সরাসরি বিয়ে প্রস্তাব, কত বড় সাহস তোমার?
আমরা তো বন্ধু হতে পারি। প্রেম হওয়ার মতো হলে পরে হবে। উত্তরে অমি জানায়, সে আঁচলকে
অনেক আগে থেকেই পছন্দ করে। তার সিনেমার ভক্ত। এ ছাড়াও সব কিছু জেনে বুঝে নিয়ে তার পরিবারের
সঙ্গে কথা বলতে আঁচলকে অনুরোধ করেন অমি।
চিত্রনায়িকা
আঁচল জানান,পরিবারের সদস্যদের সিদ্ধান্তের পরই বিয়েটা হয়েছে।
মন্তব্য করুন


গত কয়েক বছর ধরেই নিজের টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় একক অনুষ্ঠান করে নিয়মিতই গান শোনাচ্ছেন ড. মাহফুজুর রহমান। মাঝে মধ্যে তাকে বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানেও গান গাইতে দেখা গেছে ।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) একটি অ্যাওয়ার্ড আয়োজনের চুক্তি সই অনুষ্ঠানে যোগ দেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সঙ্গে এটিএন বাংলার এই চুক্তি সই হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে খালি গলায় বাংলা ও হিন্দি গান গেয়ে শোনান মাহফুজুর রহমান।
এ সময় তিনি বলেন, ইদানিং মেহেদী হাসানের গজল কিছু গাওযা শুরু করেছি। গজল গাওয়ার পর দেখলাম, যে আমার বাংলা গানের থেকে এর শ্রোতা অনেকে বেশি। মিলিয়ন মিলিয়ন শ্রোতা পাচ্ছি আমি।
গান গাওয়ার এক পযার্য়ে পাঁচ বছরের সাধনায় গলা ঠিক করেছেন জানিয়ে মাহফুজুর রহমান বলেন, আমি কথা বলি একটা ভয়েসে, গান গাই আরেকটা ভয়েসে। এটি রপ্ত করতে আমার পাঁচ বছর সময় লাগছে। যেমন- আমি কথা বলার সঙ্গে গানের গলার কোনও মিল নেই।
অনুষ্ঠানে সিনেমা প্রযোজনা করার ঘোষণাও দেন ড. মাহফুজুর। তিনি জানান, আগামী ঈদ-উল-ফিতরের আগে ছয়টি সিনেমা প্রযোজনা করবেন।
চিত্রনায়ক সাইমন সাদিক ও ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন, সাংগঠনিক সম্পাদক শাহীন কবির টুটুল, পরিচালক শাহ আলম কিরন, জাকির হোসেন রাজু, মনতাজুর রহমান আকবর, চিত্রনায়ক সোহেল রানা, অভিনেত্রী অরুণা বিশ্বাস, রোজিনা প্রমুখ।
মন্তব্য করুন


প্রভাস পরবর্তী ছবি ‘সালারে’-এ অভিনয়ের জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। শুধু তাই নয়, ইতোমধ্যেই নাকি এই পারিশ্রমিকে আরও দুটো ছবি সাইন করেছেন প্রভাস। সেই সিনেমা দুটির নাম এখনও প্রকাশ হয়নি।
প্রকাশ্যে এসেছে ‘সালার’-এর ফার্স্টলুক। যেখানে সাদা কালো পোস্টারে ধারালো অস্ত্র হাতে দেখা গেছে অভিনেতাকে। এরপরই ছবিটির টিজার মুক্তি পেয়েছে গত ৬ জুলাই।
বিগ বাজেটের এই সিনেমাকে ঘিরে ভক্তদেরও আগ্রহ তুঙ্গে। বিশেষ করে প্রভাসের পারিশ্রমিকের খবর সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ‘আদিপুরুষ’ সিনেমাতেও নাকি ১০০ কোটি টাকার বেশি পারিশ্রমিক নিয়েছিলেন প্রভাস। যদিও তিনি ভক্তদের সেখানে হতাশই করেছেন।
সিনেমায় এই নায়কের বিপরীতে শ্রুতি হাসান অভিনয় করছেন। এ বছর ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘সালার’।
মন্তব্য করুন


শ্বশুরবাড়িতে প্রথম দিন
নামের একটি নাটকের শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে রুকাইয়া জাহান চমকের নামে।
এরপর এই অভিনেত্রী উল্টো অভিযোগ তোলেন সহকর্মী অভিনেতা আরশ খানের নামে।
এ ঘটনাটি থানা পুলিশ
পর্যন্ত গড়ায়। অভিনেত্রী চমক বিচার চেয়ে আরশের নামে লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি
করেছেন ।
১৩ আগস্ট রোববার সমস্যা
সমাধানে একসঙ্গে আলোচনায় বসে নাটকপাড়ার ৩ অভিভাবক সংগঠন টেলিভিশন প্রোগ্রাম
প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয়
শিল্পী সংঘ।
১৪ আগস্ট সোমবার রাতে
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভায় নেওয়া সিদ্ধান্তের কথা জানায় অভিনয়শিল্পী সংঘ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,
জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাসার মাসুম ও নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের সবার সঙ্গে যে
আচরণ করেছেন তা অভিনেত্রী চমকের ভুল ছিল এবং পরবর্তী সময়ে বিভিন্ন ইন্টারভিউতে
অভিনেতা আরশ খানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে
প্রমাণিত হয়।
এখানে আর্থিক ক্ষতির
কথাও উল্লেখ করে চমককে শাস্তি হিসেবে ক্ষমা চাওয়া ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা
বলা হয়। কিন্তু টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ডস এটা মানতে নারাজ।
এ বিষয়ে ২০ আগস্ট
রোববার একটি বিজ্ঞপ্তিতে পাঠিয়েছে নির্মাতাদের সংগঠনটি। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১
আগস্ট অভিযোগ প্রমাণিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে নিয়ে মিডিয়ায় জটিলতা ও চলমান
সংকট নিরসনে সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে।
মন্তব্য করুন


মিস এশিয়া বিকিনির খেতাব জয়ী শিল্পী, শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে পর্নকাণ্ডে জড়ানো অভিনেত্রী গহনা বশিষ্ঠ ইসলাম ধর্ম গ্রহণ করেলেন। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, তিনি বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে বিয়ে নিয়ে মুখ খোলেননি এ অভিনেত্রী।
দীর্ঘদিনের প্রেমিক ফাইজান আনসারিকে বিয়ে করেছেন গহনা। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তবে বিয়ে নিয়ে মুখ খোলেননি এ অভিনেত্রী। এদিকে তাদের বিয়ের অনুষ্ঠানের ছবি ফাঁস হয়েছে।
গহনার ঘনিষ্ঠ সূত্রে খবর, গহনা ও ফাইজান একে অপরের প্রেমে মগ্ন। তাদের সম্পর্কে কোনো খাদ নেই। গহনা বিয়ের জন্য ধর্মান্তরিত হননি, এটা তার ব্যক্তিগত পছন্দ। তার স্বামী ফাইজান আনসারি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাকে অ্যামাজন মিনিটিভি রিয়েলিটি শো ‘ডেটবাজি’তেও দেখা গেছে।
একাধিক প্রতিবেদনে জানা যায়, ২০২১ সালে রাজ কুন্দ্রার পর্নকাণ্ডে নাম জড়িয়েছিল গহনার। এ ঘটনায় ভারতীয় পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল। পরে জামিনে ছাড়া পান এই অভিনেত্রী। সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ বিয়ের পিঁড়িতে বসেছেন।
প্রসঙ্গত, ২০১২ সালে গহনা জিতেছিলেন মিস এশিয়া বিকিনির খেতাব। বেশ কিছু দক্ষিণী ছবিতে আইটেম সংয়ে দেখা গেছে তাকে। ‘গান্দি বাত’ নামের একটি ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল তাকে। বেশ আলোচিত ছিল এটি।
মন্তব্য করুন


রাতে রহস্যজনক স্ট্যাটাস আর সকালে অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে শাড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল ভারতীয় অভিনেত্রী অমৃতা পান্ডের মরদেহ।
অমৃতা পান্ডে ‘অন্নপূর্ণা’ নামে ইন্ডাস্ট্রিতে
পরিচিত ছিলেন। বিহারের ভাগলপুরের জোগসার থানা এলাকার আদমপুর জাহাজ ঘাটে অবস্থিত একটি
অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় অভিনেত্রীর মৃতদেহ পাওয়া যায়। অভিনেত্রীর
মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কী কারণে অমৃতা আত্মহত্যা করেছেন, তা এখনো
জানা যায়নি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে,
প্রাথমিক তদন্তে জানা গেছে, অমৃতা তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে একটি
নোট শেয়ার করেছিলেন।
পুলিশ রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপে
অমৃতার নোটে লেখা ছিল, ‘কেন দুই নৌকায় ভাসছিল জীবন, নৌকা ডুবিয়ে জীবন সহজ করে দিয়েছি।’
রিপোর্ট বলছে, অমৃতা তাঁর স্বামীর সঙ্গে
মুম্বাইয়ে থাকতেন। কিন্তু তিনি সম্প্রতি ভাগলপুরে একটি বিয়ের জন্য তাঁর আত্মীয়দের
সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। শনিবার গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন অমৃতা এবং তাঁর হোয়াটসঅ্যাপ
স্ট্যাটাসে সেই নোটটি পোস্ট করেন।
এর কয়েক ঘণ্টা পর তাঁকে তাঁর ঘরে মৃত
অবস্থায় পাওয়া যায়।
মন্তব্য করুন


অভিনেত্রী
শাহ হুমায়রা সুবাহ চলচ্চিত্রে কাজ করে এরই মধ্যে আলোচনায় এসেছেন। এবার সুবাহ
পেলেন ‘এস আর নিউজ জয়িতা সম্মাননা ২০২৩’। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এ নায়িকা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবার সঙ্গে পুরস্কার পাওয়ার কথা শেয়ার করেন। প্রশংসা
পেয়েছেন সিনেমাপ্রেমীদের কাছ থেকে।
শাহ
হুমায়রা সুবাহ পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ পুরস্কার পেতে কে না ভালোবাসে। ছোট
হোক, বড় হোক সম্মাননা অনেক সম্মানের। ধন্যবাদ এস আর নিউজ জয়িতা সম্মাননা ২০২৩।
সবাই দোয়া করবেন আমার জন্য।
মন্তব্য করুন


৯ সেপ্টেম্বর শনিবার ঢাকাই
সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা হাজির হয়েছিলেন একটি
মাল্টিপ্লেক্সে।
সেখানে
উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে অনন্ত জলিল তার পাশে দাঁড়িয়ে থাকা
বর্ষাকে উদ্দেশ্য করে বলেন, ‘এবার আমাদের সুন্দরী বউ কথা বলবে। আমার সুন্দরী বউ,
আপনাদের বোন। ’
অনুষ্ঠানে কিছুটা
স্মৃতিকাতরও হন অনন্ত-বর্ষা। ২০১৩ সালে এই দম্পতির ‘নিঃস্বার্থ ভালবাসা’ সিনেমা
দিয়েই যাত্রা শুরু হয় ব্লকবাস্টার সিনেমাসের।
অনন্ত জলিল বলেন, আজ
ব্লকবাস্টারের ১০ বছর পূর্ণ হলো। আপনারা সবাই জেনে আনন্দিত হবেন যে ‘নিঃস্বার্থ
ভালবাসা’ দিয়ে এটি ওপেনিং হয়। সিনেমার জন্য তাদের ৭টা স্ক্রিন আছে। আমরা যখনই
সিনেমা রিলিজ করি তখনই এটা আমাদের জন্য ভাইটাল একটা পয়েন্ট। এই জন্য যখনই উনারা
কোনো আয়োজনে আমাদের ডাকেন, আমরা সাড়া দিই। উনারাও আমাদের ডাকে সাড়া দেন, আমরাও
তাদের ডাকে সাড়া দিই। আমরাও ভালোবাসি তাদের, তারাও আমাদের ভালোবাসেন। ’
অনন্ত-বর্ষার পাশাপাশি
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অপু বিশ্বাস, পরীমণি, সিয়াম আহমেদ, চয়নিকা চৌধুরী, ইমনসহ
আরো অনেকে।
মন্তব্য করুন