

(১৩ আগস্ট) রোববার থেকে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু। তবে এবার এক কোটি উপকারভোগী কার্ডধারীরা চিনি পাবেন না।
শনিবার (১২ আগস্ট) টিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান।
জুলাই থেকে এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মঝে টিসিবির পণ্যের সঙ্গে খাদ্য অধিদপ্তরের ওএমএসের চাল ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে।
গত মাস থেকে টিসিবির পণ্যের সঙ্গে ওএমএসের চাল পাচ্ছেন কার্ডধারীরা। তবে আগস্টের বিক্রি কার্যক্রমে চিনি থাকছে না।
উল্লেখ্য, টিসিবির পণ্যের সঙ্গে প্রতি মাসে পাঁচ কেজি করে চাল পাবেন কার্ডধারী পরিবার। প্রতি কেজি ৩০ টাকা হবে এর মূল্য। নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে চালসহ অন্যান্য পণ্য নিতে পারবেন কার্ডধারীরা। একজন ক্রেতা চালের সঙ্গে দুই লিটার তেল, দুই কেজি ডাল কিনতে পারবেন। প্রতি লিটার তেল ১শত টাকা, মসুর ডাল ৬০ টাকা দরে বিক্রি হবে।
মন্তব্য করুন


রাজশাহীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোলাম কাজেম আলী আহমেদ নামে এক চিকিৎসক নিহত হয়েছেন।
২৯ অক্টোবর রোববার রাতে চেম্বার শেষে বাড়িতে ফেরার পথে মহানগরীর বর্ণালীর মোড়ে তার উপর হামলা করা হয়।
পরে সেখান থেকে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের নেওয়ার কিছুক্ষণ পরই মৃত্যু হয় তার।
নিহত গোলাম কাজেম আলী আহমেদ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। রাজশাহী মেডিকেল কলেজের ৪২তম ব্যাচে এমবিবিএস পাস করেন তিনি। পরে এফসিপিএস (ডারমাটোলোজি) ও ডিডিভিসহ (বিএসএমএমইউ) বিভিন্ন ডিগ্রি অর্জন করেন তিনি। তার স্ত্রীও একজন চিকিৎসক। তিনি মহানগরীর উপশহর এলাকায় তার শ্বশুরবাড়িতে থাকতেন।
এ তথ্য নিশ্চিত করেছেন, রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মুকুল হোসেন।
মন্তব্য করুন


মন্তব্য করুন


এম এ হান্নান, ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে ২৭০টি ও তজুমদ্দিনে ১৩৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে গণভবন থেকে সারাদেশের সঙ্গে লালমোহন ও তজুমদ্দিনে এসব অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লালমোহন ও তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রীর পক্ষে লালমেহনে ২৭০টি পরিবার ও তজুমদ্দিনে ১৩৭টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় বক্তব্যে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের আমলে দেশের জনগণের অধিকার নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশের অসহায় মানুষের ভাগ্যন্নোয়ন হচ্ছে। অসহায়দের মাঝে জমিসহ এই ঘর বিতরণ বর্তমান সরকারের এক অনন্য নজির।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুল, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম হাওলাদার, উপজেলা প্রকৌশলী রাজিব সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হাসান রিমনসহ সকল ইউপি চেয়ারম্যান ও উপকারভোগী সকল ভুমিহীন-গৃহহীন পরিবারের সদস্যবৃন্দ।
মন্তব্য করুন


চন্দনাইশ উপজেলায়
দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
এ সময় মূল্য তালিকা না
থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় পাঁচ দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা
করা হয়েছে।
২৩ আগস্ট বুধবার সকাল
থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় চন্দনাইশ উপজেলার বাজার ও গাছবাড়িয়া
কলেজ গেইট এলাকায়।
চন্দনাইশ উপজেলা সহকারী
কমিশনার ভূমি জিমরান মোহাম্মদ সায়েক জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন
২০০৯ এর বিভিন্ন ধারায় মের্সাস হাকিম স্টোর, মের্সাস খুইল্ল্যা মিয়া স্টোর, নজরুল
স্টোর, আজমীর স্টোরকে সেবা পণ্যের মূল্য তালিকা না থাকায় প্রত্যেককে ১ হাজার
করে জরিমানা করা হয়।
এছাড়াও
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন ৫ হাজার টাকা জরিমানা করা হয় করায় শাহ আমিন হোটেলকে।
এসময় চন্দনাইশ থানা
পুলিশের একটি দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলা আনসারের
সদস্যরা সহযোগিতা করেন।
মন্তব্য করুন


স্কুলে পড়ার বয়সেই কাড়ি কাড়ি অর্থ কামাই করছে খুদে মডেল সিতারা। । সম্প্রতি একটি জুয়েলারি হাউসের বিজ্ঞাপনের জন্য ১ কোটি রুপি নিয়ে নতুন রেকর্ডও গড়েছে সে। তার নামেই লঞ্চ করেছে তাদের নতুন কালেকশন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৩০ লাখ
জি ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে,জুয়েলারি হাউসের গয়নার নতুন কালেকশনের নাম ‘সিতারা কালেকশন’। সেই গয়নার কালেকশনের বিজ্ঞাপনের মডেলও শুট করেছে সিতারা।
জানা যায়, সিতারাই প্রথম মডেল, যে মাত্র ১১ বছর বয়সে স্থান পেয়েছে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে। মেয়ের এই সাফল্যে আনন্দে আত্মহারা সুপারস্টার বাবা ও অভিনেত্রী মা।
প্রসঙ্গত, সিতারা দক্ষিণের সুপারস্টার মহেশবাবু ও নব্বইয়ের জনপ্রিয় অভিনেত্রী নম্রতা শিরোদকরের মেয়ে। মেয়ের সাফল্যগাঁথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন গর্বিত বাবা-মা। এই বয়সেই নামের মতোই তারকা বনে গেছে সিতারা।
সূত্র : জি ইন্ডিয়া
মন্তব্য করুন


বড় ভাই আর ছোট ভাই ছিলেন বন্ধুর মতো।
কিন্তু তাদের বয়সের ব্যবধান ছিল পাঁচ বছরের। হঠাৎ জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান
বড় ভাই। কিন্তু ছোট ভাই সেই মৃত্যুর শোক সইতে পারলেন না। মাত্র এক দিনের ব্যবধানে
মারা গেলেন ছোট ভাইও।
কোরবানির দিন গরু জবাই করার পর ছোট
ভাই সাখাওয়াত গরুর মাংস নিয়ে চলে যান বড় ভাইয়ের কবরের পাশে। কবরের পাশে বসে বসে
অশ্রুসিক্ত নয়নে বড় ভাইকে ডাকতে ডাকতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয়রা
উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ জুন)
সন্ধ্যায় মারা যান ছোট ভাই সাখাওয়াত।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড
উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর গ্রামের আব্দুল গাফফার চেয়ারম্যানের বাড়িতে।
মারা যাওয়া দুই ভাই হলেন, ওই এলাকার
মৃত নুরুল আফছারের বড় ভাই মোবারক হোসেন (৩৫) ও ছোট ভাই সাখাওয়াত হোসেন (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর
বয়সের ব্যবধান বড় ভাই মোবারক হোসেন ও ছোট ভাই সাখাওয়াত হোসেনের। সম্পর্কে দুইজনই
ছিল বন্ধুর মতো। বড় ভাই মোবারক হোসেন হঠাৎ জন্ডিস রোগে আক্রান্ত হন। অনেক চিকিৎসা
করিয়েও মুক্তি পাননি জন্ডিস থেকে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বড় ভাই মোবারক হোসেন গত
রবিবার (১৬ জুন) নিজ বাড়িতে মারা যান। ওই দিনই বড় ভাইয়ের দাফন শেষে শোকাবহ হৃদয়ে
ঘরে ফিরে যান ছোট ভাই সাখাওয়াত হোসেন। পরদিন মারা গেলেন তিনিও।
সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)
মমিনুল ইসলাম মামুন জানান, এটি খুবই হৃদয়বিদারক ঘটনা। তারা তিন ভাই। মোবারক ও সাখাওয়া
দুইজন ছিল বন্ধুর মতো। তাই বড় ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে এক দিনের ব্যবধানে
মারা গেল ছোট ভাইও। তারা দুইজনই বিবাহিত। মোবারক হোসেনের দুই বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
এলাকার মধ্যে তারা খুব নম্র-ভদ্র ও পরিচিত মুখ ছিল। তাদের এই মৃত্যুতে এলাকায় শোক বইছে।
মন্তব্য করুন


কক্সবাজারের
টেকনাফে পাহাড় ধসে মাটির দেয়াল চাপায় মা ও ৩ ছেলে-মেয়ে নিহত হয়েছে।
শুক্রবার
ভোর ৪ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা
হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মৌলভীবাজার মরিচ্যাঘোনার ফকির আহমদের
স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে সাইদুল মোস্তফা (২০) ও ২ মেয়ে সাদিয়া বেগম (১১) ও নিলুপা
বেগম (১৮)।
বিষয়টি
নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ।
চেয়ারম্যান
রাশেদ মাহমুদ আলী জানান, বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে থেমে থেমে হালকা
ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় পাহাড় ধসের
ঘটনা ঘটে। মাটির দেয়াল চাপা পড়ে পাহাড়ের খাদে বসবাস করা একই পরিবারের ৪ জন নিহত হন।
পরে খবর পেয়ে স্থানীয়রা সেখানের মাটি সরিয়ে ৪জনের মরদেহ উদ্ধার করেন।
টেকনাফ
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, পাহাড়ের একটি অংশ ধসে বাড়ির পাশে
পড়লে দেয়াল ধসে ওই পরিবারের সবাই মাটি চাপা পড়েন। এতে ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়।
নিহতের পরিবারকে উপজেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
মন্তব্য করুন


ভোলার লালমোহনে স্মার্ট
বাংলাদেশ বিনির্মানে বেসিক কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষন সংক্রান্ত
গ্র্যাজুয়েশন সেমিনার ও বিনামূল্যে ১৫ টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে
নুরুন্নবী চৌধুরী শাওন আইসিটি ফ্রি প্রশিক্ষন সেন্টার এর আয়োজনে হাজী মোঃ নুরুল
ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় এর হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩
আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার হাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ জিয়াদুর রহিম মুরাদ, ট্যাকনিক্যাল কলেজের পরিচালক নুরুল আমিন খান শাহজাহান সহ আরো অনেকে।
এমপি শাওন বলেন,বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে উন্নত দেশগুলোর সঙ্গে সমানতালে এগিয়ে চলা। আর এ লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনসম্পদ গড়ে তুলতে সরকার বিশেষ গুরুত্বারোপ করেছে। পাশাপাশি এ খাতে শিক্ষিত তরুণদের আগ্রহী করে তোলা ও তাদের সম্পৃক্ততা বাড়াতে দৃষ্টি দিয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় ব্রাহ্মণপাড়া
থানা কর্তৃক ১৪ কেজি গাঁজা সহ ০৩ (তিন) জন আসামী গ্রেফতার।
আজ ১৩/০৮/২০২৩ খ্রিঃ তারিখ ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/মোহাম্মদ সৌরভ হোসেন, এএসআই(নিঃ) আব্দুর রহিম, এএসআই(নিঃ)/মামুনুর রশীদ ও সংগীয় ফোর্স সহ থানা এলাকায় রাত্রিকালী মোবাইল ০৬ ডিউটি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে বড়ধুশিয়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সীমান্তবর্তী এলাকা হইতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে শশীদল সীমান্তবর্তী এলাকা হতে পায়ে হেটে নাগাইশ হয়ে বড়ধুশিয়া বাজারের দিকে আসছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে
এসআই(নিরস্ত্র)/মোহাম্মদ সৌরভ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ১৩/৮/২০২৩খ্রিঃ তারিখ
০১.০৫ ঘটিকার সময় ব্রাহ্মণপাড়া থানাধীন ০৪নং শশীদল ইউপিস্থ নাগাইশ সাকিনে জনৈক ডালিমের
নির্মানাধীন বাড়ীর সামনে নাগাইশ টু বড়ধুশিয়া গামী পাকা রাস্তার উপর উপস্থিত হলে ০৩
জন ব্যক্তিকে দেখতে পায় যাদের মধ্যে ০২ জনের কাঁধে নীল রংয়ের পলিথিনে বাঁধা পোটলা সহ
পায়ে হাটে আসছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ০১নং ও ০২নং আসামী তাহাদের কাঁধে থাকা নীল
পলিথিনের পোটলা ফেলে দিয়ে ০৩নং আসামীসহ দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের
সহায়তায় আসামী কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার সিদলাই গ্রামের (৮নং ওয়ার্ড) এর আঃ
লতিফ এর ছেলে রুবেল মিয়া (৩৩), মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ জাকির হোসেন(৪৫), মৃত
আব্দুল খালেক এর ছেলে মোখলেছুর রহমান(৫২) কে গ্রেফতার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে
আসামীদের ফেলে দেওয়া ০২ টি নীল রংয়ের পলিথিনে বাঁধা পোটলার ভিতর রক্ষিত খাকি কসটেপ
দ্বারা মোড়ানো সর্বমোট ০৭ টি বান্ডিল যাহার প্রতি বান্ডিলে ০২(দুই) কেজি করে মোট ১৪
কেজি গাঁজা পেয়ে জব্দ তালিকা মূলে জব্দকরেন।
উক্ত আসামীদের বিরুদ্ধে
ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-১৪, তারিখ- ১৩/৮/২০২৩ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন
২০১৮ সনের ৩৬(১) এর ১৯(খ)/৪১ রুজু করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জেরে মেয়েকে হত্যার পর গলায় ফাঁস দিয়েছেন মা।
৮ মে বৃহস্পতিবার সকালে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে বসত ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তারা হলেন, গোপীনাথপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আবু কালামের স্ত্রী জান্নাত ও মেয়ে হাজেরা।
বুড়িচং থানা পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, মা-মেয়ে দুজনের মরদেহ দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মেয়ের মরদেহ খাটের ওপর পড়ে আছে আর মা ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মেয়েকে হত্যার পর জান্নাত আত্মহত্যা করেছেন। দুজনের মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন