৮ কোটি টাকার ডাকাতি: ১০ টাকার পানি পান করতে গিয়ে ধরা !

স্বামী-স্ত্রী দুজনেই দুর্ধর্ষ ডাকাত। ভারতের পাঞ্জাবের অপরাধ জগতে তাদের বেশ নামডাক । 

গত ১০ জুন লুধিয়ানায় একটি বড়সড় ডাকাতির ঘটনা ঘটে। খোয়া যায় ৮ কোটি ৪৯ লাখ টাকা।পরে পুলিশ অভিযান চালিয়ে জানতে পারে, এই ডাকাতির নেপথ্যে রয়েছেন মনদীপ, জসবিন্দরদের দল। তারপর থেকে তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পাঞ্জাব পুলিশ। 

সম্প্রতি অনেক কাঠখড় পুড়িয়ে ফাঁদ পেতে ৮ কোটি ৪৯ টাকা লুট করে পালানো মনদীপ কৌরকে ধরেছে পুলিশ। পুলিশের জালে ধরা পড়েছেন মনদীপের স্বামী জসবিন্দর সিংহও।

সম্প্রতি পুলিশ গোপন সূত্রে জানতে পারে, লুধিয়ানায় ডাকাতিতে সাফল্য পাওয়ার পর নেপালে পালানোর ছক কষেছেন এই ডাকাত দম্পতি। তবে দেশ ছাড়ার আগে তারা কয়েকটি তীর্থস্থানে ঘুরে পুণ্য সঞ্চয় করতে চান। হেমকুণ্ড, কেদারনাথ, হরিদ্বার তাদের তালিকায় ছিল। লুধিয়ানার সাফল্যের পর ঈশ্বরকে ধন্যবাদ জানাতে প্রথমেই তারা হেমকুণ্ড সাহিবের গুরুদ্বারে যাওয়ার পরিকল্পনা করেন।

সেই সূত্র ধরেই উত্তরাখণ্ডের চামোলি জেলার হেমকুণ্ড সাহিবে আগে থেকেই ওত পেতে ছিল পাঞ্জাব পুলিশের একটি দল। সেখানে ‘ডাকু হাসিনা’ নামে পরিচিত মনদীপ কৌরকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছিল। গুরুদ্বারের সামনে সাধারণত অনেকেই কাপড় দিয়ে মুখ ঢেকে যাতায়াত করেন। পুলিশ সেখানে বিনামূল্যে পানীয়ের বন্দোবস্ত করে। ১০ টাকা দামের পানীয় বিনামূল্যে গুরুদ্বারে আসা পুণ্যার্থীদের দেওয়া হচ্ছিল। ডাকাত দম্পতিও পানীয় নিতে যান। তা খাওয়ার জন্য তাদের মুখের কাপড় সরাতে হয় আর সে সুযোগেই পুলিশ দম্পতিকে চিহ্নিত করে।

তবে সঙ্গে সঙ্গে মনদীপ বা তার স্বামীকে ধরা হয়নি। গুরুদ্বারে প্রবেশ করে তাদের প্রার্থনা করার সুযোগ দিয়েছিল পুলিশ। প্রার্থনা শেষে বেরিয়ে আসার পর ধাওয়া করে তাদের ধরা হয়। লুধিয়ানার ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও তিন জনের খোঁজ চলছে। তবে ডাকাতির ‘মাস্টারমাইন্ড’ ছিলেন মনদীপরাই। তাদের কাছ থেকে তৎক্ষণাৎ ২১ লাখ নগদ টাকা উদ্ধার করে পুলিশ।

সূত্র: এনডিটিভি 

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি হজযাত্রীর

রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

আগামীকাল ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

১০

বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ : আন্তোনিও গুতেরেস

১১

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গাদের সঙ্গে ইফতার

১২

কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা

১৩

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত

১৪

মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা

১৫

একুশের সঙ্গে আমার এক আত্মিক সম্পর্ক : প্রধান বিচারপতি

১৬

শহীদ মিনারে প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

১৭

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে সরকার কাজ করছে: প্রধান উপদেষ্টা

১৮

দেশে ফিরেছেন সেনাপ্রধান

১৯

মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

২০

জাদুঘরে নিজের হৃৎপিণ্ড দেখলেন ১৬ বছর পর

জাদুঘরে নিজের হৃৎপিণ্ড দেখলেন ১৬ বছর পর

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০০৭ সালে হ্যাম্পশায়ারের রিংউডের বাসিন্দা জেনিফার সাটনের বয়স ছিল ২২। ওই বছরই হৃৎপিণ্ডের জটিল রোগ ধরা পড়ায় চিকিৎসকদের পরামর্শে তা প্রতিস্থাপন করা হয়।

সম্প্রতি লন্ডনে হান্টেরিয়ান জাদুঘরে একটি প্রদর্শনীতে গিয়ে ওই নারী তার নিজের হৃৎপিণ্ড দেখতে পান।

জীবন বাঁচাতে ১৬ বছর আগে হৃৎপিণ্ড প্রতিস্থাপন হয়েছিল এক তরুণীর। অপসারণ হওয়া সেই হৃদযন্ত্রটি জাদুঘরে গিয়ে দেখে আসলেন সেই নারী। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে।

বিবিসিকে জেনিফার বলেন, এটা আমার শরীরের ভেতর ছিল, বেশ সুন্দর, আমার বন্ধুর মতো। এটা আমাকে ২২ বছর ধরে বাঁচিয়ে রেখেছিল। আমি সত্যিই এর জন্য বেশ গর্বিত।

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি হজযাত্রীর

রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

আগামীকাল ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

১০

বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ : আন্তোনিও গুতেরেস

১১

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গাদের সঙ্গে ইফতার

১২

কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা

১৩

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত

১৪

মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা

১৫

একুশের সঙ্গে আমার এক আত্মিক সম্পর্ক : প্রধান বিচারপতি

১৬

শহীদ মিনারে প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

১৭

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে সরকার কাজ করছে: প্রধান উপদেষ্টা

১৮

দেশে ফিরেছেন সেনাপ্রধান

১৯

মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

২০

হজ ব্যবস্থাপনা সহজ ও গতিশীল করতে , ‘নসুক’ অ্যাপ উদ্বোধন

বাংলাদেশ থেকে হজ ব্যবস্থাপনা আরও সহজ ও গতিশীল করতে সৌদি আরবের পক্ষ থেকে ‘নসুক’ নামে একটি অ্যাপ উদ্বোধন করা হয়েছে। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত রোড শোতে এই অ্যাপের উদ্বোধন করা হয়।  

ফলে বাংলাদেশিদের জন্য সৌদি আরব ভ্রমণ আরও সহজ হবে। ওমরাহ পালনে ব্যক্তিগতভাবেই আবেদন করতে পারবেন আগ্রহীরা। অ্যাপটি ইউরোপ-আমেরিকায় আগেই চালু করা হয়েছে। এর মাধ্যমে এজেন্সিকেন্দ্রিক হজ ব্যবস্থাপনা থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার যুগে ঢুকবে বাংলাদেশ। ধীরে ধীরে কমে আসবে এজেন্সি-নির্ভরতা।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিগ আল-রাবিয়া এবং নসুক এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগ। 

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি হজযাত্রীর

রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

আগামীকাল ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

১০

বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ : আন্তোনিও গুতেরেস

১১

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গাদের সঙ্গে ইফতার

১২

কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা

১৩

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত

১৪

মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা

১৫

একুশের সঙ্গে আমার এক আত্মিক সম্পর্ক : প্রধান বিচারপতি

১৬

শহীদ মিনারে প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

১৭

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে সরকার কাজ করছে: প্রধান উপদেষ্টা

১৮

দেশে ফিরেছেন সেনাপ্রধান

১৯

মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

২০

মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা

মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা

মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে আমাদের আত্মত্যাগ করতে হয়েছে অনেক। জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এ আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক জাতিসত্তা ও রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত রচিত হয়।

তিনি আরো বলেন, পৃথিবীর প্রায় সব দেশে নানান দেশের নানান ভাষার কিংবা হাতে গোনা কয়েকটি দেশের কিছু মানুষ নাগরিকত্ব গ্রহণ করে কয়েক প্রজন্ম ধরে বসবাস করে। নতুন দেশের ভাষা তাদের দৈনন্দিন জীবনে চব্বিশ ঘণ্টার ভাষায় পরিণত হয়ে যায়, কিন্তু তবু সে ভাষা তার মাতৃভাষায় পরিণত হয় না। জাতি-ধর্ম নির্বিশেষে সব জাতিগোষ্ঠীর মধ্যে মাতৃভাষার চেতনা ও মর্যাদা রক্ষার প্রেরণা ও এ চেতনার সঙ্গে প্রাতিষ্ঠানিকতার সূত্রে ২০০১ সালের ১৫ মার্চ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। বিশ্বের সব মাতৃভাষার সংরক্ষণ, উন্নয়ন ও গবেষণার ইতিবৃত্তকে লক্ষ্য করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট তার যাত্রা শুরু করে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, একটি নতুন ভাষা শিখলেই পুরনো ভাষায় দুর্বল হয়ে পড়বে এই ধারণার কোনো ভিত্তি নেই। পৃথিবীর বহু দেশে একই নাগরিক সাবলীলভাবে কয়েকটি ভাষায় কথা বলবে এটা খুবই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। তারা শৈশব থেকে নানান ভাষায় অভ্যস্ত হয়ে যায়। স্কুলে পড়ার সময় প্রত্যেক ছাত্রকে অন্তত একটি ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়। ছাত্ররাও আনন্দ সহকারে সেটা করে থাকে। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে এমন কোনো চিন্তা তাদের কারও মাথায় আসে না।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে যাচ্ছি। এর জন্য মূলত নিত‍্যনতুন প্রযুক্তি প্রধানত দায়ী। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও বলেন, ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির সঙ্গে সাহিত্য, প্রযুক্তি, বিজ্ঞান- সরাসরি জড়িত। আমরা যখন মাতৃভাষায় কথা বলি তখন যেন মনে রাখি মাতৃভাষা মানুষের প্রাথমিক ভাষা। সেই ভাষা প্রথম শ্রবণে যতই রূঢ় মনে হোক না কেন তা একদিন তার প্রাথমিক স্তর পার হয়ে বহু দেশের বহু মানুষের অত‍্যন্ত নমস‍্য ভাষায় পরিণত হতে পারে। যদি সে ভাষা পৃথিবীর অগ্রযাত্রায় কৌশলগত ভূমিকা দখল করে নিতে পারে।

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি হজযাত্রীর

রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

আগামীকাল ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

১০

বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ : আন্তোনিও গুতেরেস

১১

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গাদের সঙ্গে ইফতার

১২

কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা

১৩

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত

১৪

মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা

১৫

একুশের সঙ্গে আমার এক আত্মিক সম্পর্ক : প্রধান বিচারপতি

১৬

শহীদ মিনারে প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

১৭

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে সরকার কাজ করছে: প্রধান উপদেষ্টা

১৮

দেশে ফিরেছেন সেনাপ্রধান

১৯

মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

২০

সাইকেল চালিয়ে হজ করতে যাচ্ছেন বৃদ্ধ আইয়ুব আলী

গাইবান্ধার আইয়ুব আলী (৬৫) টাকা জোগাড় করতে না পারায় সাইকেল চালিয়ে হজ করতে যাচ্ছেন। আইয়ুব আলী ফারাজিপাড়া গ্রামের মৃত কদের আকন্দের ছেলে। আইয়ুব আলীর পরিবারে স্ত্রী ও ৪ ছেলে ও ১ মেয়ে রয়েছে। হজে যাওয়ার সময় এলাকাবাসী এবং পরিবারের সদস্যদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

বুধবার (১০ জানুয়ারি) সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজিপাড়া থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আইয়ুব আলী।

আইয়ুব আলীর ছেলে আসাদুল বলেন, বাবার হজ করার ইচ্ছে অনেক দিনের। গত ৬ মাস ধরে তিনি ঢাকা, ময়মনসিংহ ও রংপুর ঘুরে সাইকেলে হজে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন। সব কাগজপত্র সংগ্রহের পরে বাড়িতে থাকা সাইকেল মেরামত করে বুধবার মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এতক্ষণে হিলি পোর্ট দিয়ে ভারতে পৌঁছানোর কথা। ভারত সীমান্ত হয়ে পাকিস্তান, আফগানিস্তান পৌঁছবেন। এরপর ইরান হয়ে মক্কায় পৌঁছবেন। এতে সময় লাগবে প্রায় ৬ মাস। প্রতিদিন অন্তত ৭০-৮০ কিলোমিটার পথ সাইকেল চালাতে হবে। পথে রাত হলে নিকটবর্তী মসজিদে রাত্রিযাপন করবেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

স্থানীয় ইউপি সদস্য মমেদুল ইসলাম বলেন, তার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মক্কায় পৌঁছাতে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আমাদের সবার দোয়া তার সঙ্গে আছে।

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি হজযাত্রীর

রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

আগামীকাল ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

১০

বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ : আন্তোনিও গুতেরেস

১১

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গাদের সঙ্গে ইফতার

১২

কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা

১৩

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত

১৪

মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা

১৫

একুশের সঙ্গে আমার এক আত্মিক সম্পর্ক : প্রধান বিচারপতি

১৬

শহীদ মিনারে প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

১৭

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে সরকার কাজ করছে: প্রধান উপদেষ্টা

১৮

দেশে ফিরেছেন সেনাপ্রধান

১৯

মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

২০

ট্রেনে ভয়াবহ আগুনে নিহত অন্তত ১০

ট্রেনে ভয়াবহ আগুনে নিহত অন্তত ১০

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মাদুরাই জেলায় ট্রেনের কামরায় আগুন লেগে অন্তত ১০ জন নিহত হয়েছেন, সেই সঙ্গে আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ। শনিবার ভোরবেলায় মাদুরাই শহরের একটি রেলওয়ে স্টেশনে ঘটেছে এই দুর্ঘটনা।

ভারতে ট্রেনের ভেতর গ্যাস সিলিন্ডার বহন নিষিদ্ধ। যে সিলিন্ডারটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে, সেটি ওই কামরার কোনো এক যাত্রীর ছিল বলে জানা গেছে প্রাথমিক অনুসন্ধানে।  

কেন্দ্রীয় রেল দপ্তরের দক্ষিণাঞ্চলীয় শাখা শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ভোর ৫ টা ১৫ মিনিটের দিকে ট্রেনের ওই কামরাটিতে আগুন লাগার আধা ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৭ টা ১৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ট্রেনটি গত ১৭ তারিখ লখনৌ থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয়েছিল, আগামী কাল সেটির চেন্নাই পৌঁছানোর কথা ছিল।’

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি হজযাত্রীর

রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

আগামীকাল ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

১০

বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ : আন্তোনিও গুতেরেস

১১

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গাদের সঙ্গে ইফতার

১২

কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা

১৩

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত

১৪

মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা

১৫

একুশের সঙ্গে আমার এক আত্মিক সম্পর্ক : প্রধান বিচারপতি

১৬

শহীদ মিনারে প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

১৭

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে সরকার কাজ করছে: প্রধান উপদেষ্টা

১৮

দেশে ফিরেছেন সেনাপ্রধান

১৯

মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

২০

মাতৃশক্তির কাছে পরাজিত হলো চিকিৎসকরা

মাতৃশক্তির কাছে পরাজিত হলো চিকিৎসকরা

চিকিৎসকরা যা পারলেন না, করে দেখিয়ে দিলেন একজন মা। এ যেন মাতৃশক্তির জয় । ৫ বছর কোমায় থাকার পর মায়ের মুখে কৌতুক শুনেই  জেগে উঠলেন এক মার্কিন নারী।

জেনিফার ফ্লিওয়েলেন ২০১৭ সালে একটি গাড়ি দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছিলেন । আর এরপরই কোমায় চলে যান। কিন্তু মেয়ের নিস্পন্দ শরীরটাকে আগলে রাখতেন মা পেগি মিন্স। মেয়েকে পিরে পাওয়ার প্রত্যাশায় প্রতিদিন আসতেন হাসপাতালে মা, মেয়ের সঙ্গে কথা বলতেন, হাসির-মজার নানা গল্প বলতেন, কৌতুকও শোনাতেন। হঠাৎ একদিন  ঘটল মিরাক‌ল’। কাঁপুনি দিয়ে জেগে উঠলেন মেয়ে। মুখভর্তি একগাল হাসি।

৬০ বছরের পেগি জানিয়েছেন, ২০২২ সালের ২৫ আগস্টের সেই অবিস্মরণীয় দিনটির কথা। ওইদিনই কোমা-মুক্ত হন জেনিফার। সম্প্রতি এতবছর পর ঘটনাটি প্রকাশ্যে এসেছে । 

মার কথায় জানা যায়, যখন সে জেগে উঠল, আমি প্রথমে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ সে হাসছিল। এতদিন ধরে তাকে হাসপাতালে দেখছি। কখনও আগে এরকম হাসতে দেখিনি। ওর শরীরে কাঁপুনি দিচ্ছিল। কথা বলতে পারছিল না, তবে মাথা নাড়ছিল। তবে এটা সত্যি, তাকে জেগে উঠতে দেখে বুঝেছি, আমার স্বপ্ন সত্যি হল। সেদিন নিজেকে বললাম, আমার স্বপ্ন সত্যি হল। এতদিন যে দরজা আমাদের দুইজনকে আলাদা করে রেখেছিল, তা যেন হঠাৎই খুলে গেল। আবার আমরা এক হয়ে গেলাম।

তবে কোমা মুক্ত হলেও এখনো পুরোপুরি সুস্থ হননি জেনিফার। এখনও ঠিক করে কথা বলতে পারেন না তিনি, নড়াচড়া করতেও সমস‌্যা হয়। জেনিফারের চিকিৎসার খরচ জোগাতে সমাজমাধ‌্যমে একটি ‘গো-ফান্ড-মি’নামে পেজও খোলা হয়েছে। গোটা ঘটনায় বিস্মিত মিশিগানের মেরি ফ্রি বেড রিহ‌্যাবিলিটেশন হাসপাতালের ডাক্তার র‌্যালফ ওয়াং। 

 ডাক্তার বলেন, এটি অলৌকিক ঘটনা, শুধু কোমা থেকে জেগে ওঠাই নয়, জেনিফার সুস্থতার দিকেও এগোচ্ছে। মাত্র ১ থেকে ২ শতাংশ রোগীর ক্ষেত্রেই এমনটা দেখা যায়। 

এদিকে, মায়ের ফিরে আসায় উচ্ছ্বসিত পুত্র জুলিয়ান। সম্প্রতি তার ফুটবল ম‌্যাচ দেখতে গিয়েছিলেন জেনিফার। জুলিয়ান জানিয়েছেন, মা আমার সবচেয়ে বড় সমর্থক। দর্শকাসনে তাকে ফিরে পাওয়ার অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়।

সূত্র: এনডিটিভি

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি হজযাত্রীর

রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

আগামীকাল ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

১০

বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ : আন্তোনিও গুতেরেস

১১

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গাদের সঙ্গে ইফতার

১২

কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা

১৩

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত

১৪

মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা

১৫

একুশের সঙ্গে আমার এক আত্মিক সম্পর্ক : প্রধান বিচারপতি

১৬

শহীদ মিনারে প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

১৭

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে সরকার কাজ করছে: প্রধান উপদেষ্টা

১৮

দেশে ফিরেছেন সেনাপ্রধান

১৯

মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

২০

মিয়ানমারে সংঘাত: বান্দরবানে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরির্বতন

মিয়ানমারে যুদ্ধের জেরে দেশের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ঝুঁকি থাকায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রটি এবার বাতিল করা হয়েছে।

ওই কেন্দ্রে যাদের এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল তাদের পরীক্ষা নেওয়া হবে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফাইল ইসলাম ঘুমধুম ও তুমব্রু সীমান্ত পরির্দশন শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।  

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান সোমবার এ সিদ্ধান্তের বিষয়টি নিয়ে বলেন, আমাদের একটি দল ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছে। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা পরীক্ষার ভেন্যু পরিবর্তন করেছি। নতুন দুটি ভেন্যু সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন ছিল। সেই অনুমোদন পাওয়ার পর বিকল্প ভেন্যু ঘোষণা করা হল।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি মিয়নামারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকায় বিকল্প ভেন্যু করা হল।স্থানীয় শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় দুটিতে আসন বিন্যাস করবেন বলে পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান জানান। 

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার। দেশের ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭০০টি কেন্দ্রে ২০ লাখ ২৪ হাজার ১৯২ শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেবে।

ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৪৬১ জন। নতুন পরীক্ষা কেন্দ্র ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধারণ ক্ষমতা ৪২৫ জন এবং ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধারণ ক্ষমতা ২০০ জন।

গত দুই সপ্তাহ ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে । এই যুদ্ধের মধ্যে গুলি ও মর্টার শেল এপাড়ে এসে পড়ছে। এরকম ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েকজন। এদিকে বিদ্রোহীরা সীমান্ত চৌকি দখল করে নেওয়ায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সোয়া তিনশ সদস্য গত সপ্তাহে পালিয়ে বাংলাদেশে এসে ঢোকে। তাদের একটি অংশকে নিরস্ত্র করে বিজিবি হেফাজতে ঘুমধুম উচ্চবিদ্যালয়ের একটি ভবনে রাখা হয়।

এসব কারণে ওই বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা নেওয়ার বিষয়টি অনিশ্চয়তায় পড়ে যায় আর এ পরিস্থিতির প্রেক্ষিতেই শিক্ষা বোর্ডের প্রতিনিধিদল কেন্দ্রটি পরিদর্শন করে বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার সুপারিশ করেন।

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি হজযাত্রীর

রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

আগামীকাল ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

১০

বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ : আন্তোনিও গুতেরেস

১১

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গাদের সঙ্গে ইফতার

১২

কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা

১৩

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত

১৪

মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা

১৫

একুশের সঙ্গে আমার এক আত্মিক সম্পর্ক : প্রধান বিচারপতি

১৬

শহীদ মিনারে প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

১৭

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে সরকার কাজ করছে: প্রধান উপদেষ্টা

১৮

দেশে ফিরেছেন সেনাপ্রধান

১৯

মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

২০

আজ পবিত্র হজ

আজ পবিত্র হজ

১৪৪৪ হিজরির পবিত্র হজ আজহজে অংশ নেওয়া মুসল্লিরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন।

ভাষা, বর্ণ লিঙ্গের ভেদাভেদ ভুলে বিশ্বের প্রায় ১৬০টি দেশের ২০ লাখের মতো ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের লক্ষ্যে এখন সৌদি আরবে অবস্থান করছেন। বাংলাদেশ থেকে এবার হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন লাখ ২২ হাজার জন।

লাখ লাখ কণ্ঠে আজ ধ্বনিত হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক (অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার)

সৃষ্টিকর্তার কাছে হাজিরা দিতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে সমবেত হওয়া মুসল্লিরা গতকাল মিনায় নিজ নিজ তাঁবুতে নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করেছেন। সেখানে ফজরের নামাজ পড়ে আজ সূর্যোদয়ের আগেই হাজিদের ঐতিহাসিক আরাফাতের ময়দানে হাজির হওয়ার কথা। কারণ, আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া হজের অন্যতম ফরজ। আরাফাত ময়দানের তিন দিক পাহাড়বেষ্টিত। মাঝে দুই মাইল দৈর্ঘ্য দুই মাইল প্রস্থের এই সমতল ভূমি। জাবাল মানে পাহাড়। জাবালে রহমত হলো রহমতের পাহাড়। হজরত মুহাম্মদ (সা.) জাবালে রহমত পাহাড়ের কাছে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আরাফাতের ময়দানে খুতবার পর জোহর আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। ছাড়া আল্লাহর জিকিরে মশগুল থাকবেন হাজিরা। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থানের পর হাজিরা মুজদালিফায় গিয়ে মাগরিব এশার নামাজ আদায় করবেন। রাতে সেখানে অবস্থান করবেন খোলা মাঠে। শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন সেখান থেকে। মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজিরা মিনায় ফিরবেন। মিনায় বড় শয়তানকে সাতটি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে (ন্যাড়া করে) গোসল করবেন। সেলাইবিহীন দুই টুকরা কাপড় বদল করবেন। এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন।

কাবার সামনের দুই পাহাড় সাফা মারওয়ায় সাঈ’ (সাতবার দৌড়ানো) করবেন। সেখান থেকে তারা আবার মিনায় যাবেন। মিনায় যতদিন থাকবেন, ততদিন তিনটি (বড়, মধ্যম, ছোট) শয়তানকে ২১টি পাথর নিক্ষেপ করবেন। আবার মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর নিজ নিজ দেশে ফিরবেন।

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি হজযাত্রীর

রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

আগামীকাল ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

১০

বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ : আন্তোনিও গুতেরেস

১১

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গাদের সঙ্গে ইফতার

১২

কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা

১৩

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত

১৪

মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা

১৫

একুশের সঙ্গে আমার এক আত্মিক সম্পর্ক : প্রধান বিচারপতি

১৬

শহীদ মিনারে প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

১৭

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে সরকার কাজ করছে: প্রধান উপদেষ্টা

১৮

দেশে ফিরেছেন সেনাপ্রধান

১৯

মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

২০

মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ ড. ইউনূসের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে আরো মার্কিন বিনিয়োগকে আমন্ত্রণ জানিয়ে বলেছেন, তার সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশের ব্যবসায় পরিবেশ উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকায় তিনি একটি মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলকে বলেন, ‘আপনারা সঠিক সময়ে এদেশে এসেছেন।’

এক্সিলারেট এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান স্টিভেন কোবোসের নেতৃত্বে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদল আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টার প্রশংসা করে স্টিভেন কোবোস বলেন, এটি বাংলাদেশে ব্যবসায় আস্থা বাড়াবে।

তিনি বলেন, ‘আপনার দায়িত্ব গ্রহণের পর থেকে আমেরিকান কোম্পানিগুলোর বাংলাদেশে আগ্রহ অনেক বেড়েছে।’

কোবোস আরো জানান, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যসহ শীর্ষস্থানীয় মার্কিন কোম্পানিগুলো দক্ষিণ এশিয়ার এই দেশে ব্যবসার সম্ভাবনা নিয়ে অনেক আগ্রহী।

এক্সিলারেট এনার্জির সিইও কোবোস বলেন, তার কোম্পানি বাংলাদেশের জ্বালানি খাতে এবং কার্বন নিঃসরণ হ্রাসে আরো বিনিয়োগের পরিকল্পনা করছে।

তিনি বলেন, কোম্পানিটি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বৃদ্ধি করতে চায়। বর্তমানে এক্সিলারেট বাংলাদেশের দুটি অফশোর ফ্লোটিং স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) বিনিয়োগ করেছে, যা প্রতিদিন ১.১ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে। দেশের দৈনিক গ্যাস সরবরাহের প্রায় ৩৪ শতাংশ এখান থেকে আসে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধান উপদেষ্টা ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সেখানে এ সংগঠনের ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন, যার মধ্যে কিছু শীর্ষস্থানীয় আমেরিকান বহুজাতিক কোম্পানিও ছিল। ড. ইউনূস উপস্থিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে স্টিভেন কোবোসের সঙ্গে প্রতিনিধিদলে ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসসহ এক্সিলারেট এনার্জির উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। পিটার সম্প্রতি এক্সিলারেট এনার্জিতে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে যোগদান করেছেন। এছাড়া প্রতিনিধিদলে কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট ডেরেক ওয়ং ও র‌্যামন ওয়াংডি এবং বাংলাদেশের আবাসিক ব্যবস্থাপক হাবিব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও জ্বালানি সচিব সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

global fast coder

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি হজযাত্রীর

রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

আগামীকাল ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

১০

বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ : আন্তোনিও গুতেরেস

১১

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গাদের সঙ্গে ইফতার

১২

কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা

১৩

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত

১৪

মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা

১৫

একুশের সঙ্গে আমার এক আত্মিক সম্পর্ক : প্রধান বিচারপতি

১৬

শহীদ মিনারে প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

১৭

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে সরকার কাজ করছে: প্রধান উপদেষ্টা

১৮

দেশে ফিরেছেন সেনাপ্রধান

১৯

মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

২০

সামান্য চাটনি চাওয়াতে বিক্রেতা অস্ত্র দিয়ে কোপালেন

ক্রেতা বিক্রেতার মাঝে খাওয়া নিয়ে তর্কবিতর্ক হওয়া নতুন কিছু নয়। খাওয়া নিয়ে তাদের মাঝে টক ঝাল মিষ্টি সম্পর্ক যেন লেগেই থাকে।  ক্রেতাকে সামলানো বিক্রেতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক সময়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বনিবনা না হলে উভয়ের মাঝে তর্কবিতর্কও হয়। তবে কিছু বিক্রেতা আছেন যারা অতিরিক্ত রাগের বশে ক্রেতাদের গায়ে হাত তুলেন।

কিন্তু তাই বলে অস্ত্র দিয়ে কোপানো? 

এমন অদ্ভুত ঘটনাটা কিন্তু সত্যি ঘটেছে।

তবে ঘটনাটি আমাদের দেশে নয় এটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লির শাহদারা এলাকায়।

আনন্দবাজারে প্রকাশিতে এক সংবাদে দেখা যায়, মোমো খেতে গিয়ে একটু বেশি চাটনি চাওয়ার ফলে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন এক যুবক। বেশি চাটনি বেশি চাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়েছেন মোমো বিক্রেতা। 

এ ঘটনার শিকার ওই যুবকের নাম সন্দীপ। 

তিনি বুধবার সন্ধ্যায় মোমো খেতে গিয়েছিলেন একটি দোকানে। মোমো খাওয়ার সময় আরও একটু চাটনি চেয়েছিলেন মোমো বিক্রেতার কাছে। কিন্তু তিনি দিতে রাজি হননি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এরপর এ নিয়েই শুরু হয় কথা কাটাকাটি । পরে পরিস্থিতি হয়ে ওঠে আরও উত্তপ্ত । আর এর মধ্যেই আচমকা একটি ধারালো অস্ত্র দিয়ে ওই যুবককে আঘাত করেন মোমো বিক্রেতা। স্থানীয়রা পরে ওই মোমো বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দেয়। 

তবে আহত সে যুবক শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।