

২৮
লাখ টাকা ১ কেজি মরিচের দাম । এই মরিচ পৃথিবীর সবচেয়ে দামি মরিচ হিসাবে পরিচিত। শোনে
অবাক হলেও অতন্ত্য সুগন্ধিময় এই মরিচ ব্যবহার করেন ধনীরা। এই মরিচ আরব দেশের রাজা বাদশরা
তাদের খাবারে ব্যবহার করেন।
কুমিল্লার
কৃষক আহমেদ জামিল প্রথমবারের মত এই চারাপিতা মরিচ বাংলাদেশের মাটিতে আবাদ করে তাক লাগিয়ে
দিয়েছেন । চারাপিতা মরিচ এটি সাধারণ কোন মরিচ নয়। শখের বসে চারাপিতা মরিচ লাগিয়েছেন
তিনি। তার তিনটি গাছে কয়েকশ মরিচ ধরেছে। দেখতে গোলাকার এ মরিচ কাঁচা অবস্থায় সবুজ রঙের
হলেও পাকলে হলুদ হয়ে যায়।
কৃষক
জামিল যুক্তরাষ্ট্র থেকে চারাপিতা জাতের মরিচের বীজ এনে শখের বসে নিজের বাড়িতে লাগিয়েছিলেন।
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে আবাদ হওয়া এ জাতের মরিচে ঝাল কম। এটি সুগন্ধিজাতীয় মরিচ।
কৃষক
আহমেদ জামিল বলেন, বাংলাদেশে সম্ভবত আমিই প্রথম এ মরিচের বীজ লাগাই। আমেরিকা থেকে বীজ
সংগ্রহ করি। ৪মাস আগে বস্তার ভেতরে মাটি ভরে বীজ রোপণ করি। ৫০টি বীজের মধ্যে ৩টি বীজ
থেকে চারা গজায়। একেকটি গাছ বুকসমান। ৩বছর পর্যন্ত এ গাছ থেকে মরিচ পাওয়া যাবে। ১কেজি
মরিচের দাম ২৬ হাজার ডলার। মক্কার অনেক দামি হোটেলে এটি ব্যবহার হয়।
বাংলাদেশের
আবহাওয়া এ মরিচ চাষে উপযুক্ত কিনা, সেটি গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা।
কৃষি
সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসলেহ উদ্দিন বলেন, এটি
দামি মরিচ। দেখতে গোলাকৃতির। কৃষক আহমেদ জামিল প্রথম দফা বীজ বপন করে সফল হননি। দ্বিতীয়বারে
বীজ লাগিয়ে মাত্র ৩টি গাছ টিকেছে। বাংলাদেশের জলবায়ু এটি চাষে কতটুকু সফল, সেটা নিয়ে
আরও গবেষণা করতে হবে। উনি এ মরিচ নিয়ে কয়েক বছর ধরে লেগে আছেন। এটি সাধারণত বেলে মাটিতে
হয়। আমরা তাকে সহযোগিতা করেছি। চারাপিতা মরিচ আমেরিকার।
মন্তব্য করুন


সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুকে মাদক সেবনের লাইভ ভিডিও প্রচার করছিলেন এক যুবক। এসময় তিনি বিভিন্নজনকে গালি দিচ্ছিলেন। তার এই
ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত
তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে।
শুক্রবার আদালতে মাধ্যমে
তাকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত
ওই যুবক কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর এলাকার ইব্রাহীম খলিলের ছেলে মো.
ইসমাইল হোসেন নয়ন।
ভাইরাল
হওয়া ভিডিওতে দেখা যায়, ওই যুবক মাদক সেবন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় রাজনৈতিক
দলের নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনিক দায়িত্বশীল কর্মকর্তাদের গালিগালাজ
করছেন।
চৌদ্দগ্রাম থানার
অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, ইসমাইল হোসেন নয়ন সম্প্রতি চৌদ্দগ্রাম
কাঁচা বাজারে ফেসবুক লাইভে এসে মাদক সেবক করে। খবর পেয়ে তাকে মাদকের বোতলসহ আটক
করা হয়। শুক্রবার আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলার সহকারী কমিশনার
(ভূমি) তমালিকা পাল জানান, প্রকাশ্যে মাদকসেবন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে ইসমাইল হোসেন নয়নকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া
হয়েছে।
মন্তব্য করুন


বরগুনার সদর উপজেলায় জাল টাকাসহ ইমরান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। (৬ ফেব্রুয়ারি)মঙ্গলবার দুপুরে বরগুনা সদর উপজেলা চত্বর থেকে তাকে আটক করা হয়।
আটক জেলা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর গ্রামের খলিল খাঁর ছেলে ইমরান।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতারক চক্রের এক সদস্যের কাছে টাকা পাঠাতে যান ইমরান। কুরিয়ার সার্ভিসের সদস্যরা সন্দেহজনকভাবে তার হাতে থাকা পার্সেল খুলে জাল টাকা দেখতে পান। টাকার সম্পর্কে জানতে চাইলে যুবক দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশের সহযোগিতায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ইমরানের কাছ থেকে সাড়ে ৮ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি জাল টাকা প্রতারক চক্রের একজন সদস্য। তার বিরুদ্ধে জাল মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
মন্তব্য করুন


বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় ২ হাজার ৫৩৯ জন উত্তীর্ণ হয়েছেন।
বার কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করে বলা হয়, আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষা গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে মোট ২ হাজার ৫৩৯ জন উত্তীর্ণ হয়েছেন। এছাড়াও তৃতীয় পরীক্ষকের সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে ৩৪৫ জনকে।
উত্তীর্ণ প্রার্থীদের এখন মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
প্রথমত, আইনের উপর স্নাতক উত্তীর্ণের পরপরই আইনজীবী হিসেবে ন্যূনতম ১০ বছর পেশায় রয়েছেন এমন একজন সিনিয়রের অধীনে ইন্টিমেশন জমা দিতে হয়।
দ্বিতীয়ত, ইন্টিমেশন জমা দেওয়ার পর ছয় মাস অতিক্রম হলে প্রয়োজনীয় কার্যক্রম সম্পূর্ণ করে এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হয়।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষা দেয়ার সুযোগ পান।
আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী হিসেবে সনদ লাভ করেন।
সবশেষে সনদ লাভের পর সংশ্লিষ্ট জেলা বার এ যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু করতে পারেন।
আইনজীবী হিসেবে সনদ লাভের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।
মন্তব্য করুন


চাঁদপুর শহরের বিপণীবাগ
বাজারে ক্রেতাদের কাছে বিক্রির সময় জেলিযুক্ত এক হাজার কেজি চিংড়ি জব্দ করা হয়েছে।
৩১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা
৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই বাজারে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও চাঁদপুর সদর
উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে চিংড়িগুলো জব্দ করা হয়।
এ তথ্য জানান, সদর
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
সদর উপজেলা সহকারী মৎস্য
কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, রাতে চাঁদপুর সদর জ্যেষ্ঠ উপজেলা মৎস্য দপ্তর
এবং কোস্টগার্ড যৌথভাবে শহরের বিপণীবাগ মাছ বাজারে এই অভিযান চালায়। এসময় জেলি পুশ
করা এক হাজার কেজি চিংড়ি জব্দ করা হয়।
পরে এসব চিংড়ি মাটিতে
পুঁতে ফেলা হয় কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় নিয়ে।
এসময় উপস্থিত ছিলেন,
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদর অফিসের
ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম.
শফিকুল ইসলামসহ কোস্টগার্ড টহল সদস্যরা।
মন্তব্য করুন


মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান,অবরোধ-হরতালে পরিবহন বা স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে অথবা সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। অবরোধ-হরতালে পরিবহন বা স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের উপযুক্ত প্রমাণ অথবা সুনির্দিষ্ট তথ্যসহ ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেবেন আইজিপি। তবে যিনি তথ্য দেবেন তার পরিচয় গোপন রাখা হবে।
এর আগে সোমবার (৬ নভেম্বর) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, বিভিন্ন স্থানে যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রোলবোমা নিক্ষেপ করছে, সহিংসতা ও নাশকতা করছে তাদের অনেককে আমরা হাতেনাতে গ্রেফতার করেছি। অনেক প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা পুলিশের হাতে তাদের ধরিয়ে দিয়েছেন। চলমান অবরোধের মধ্যে যারা যানবাহনে আগুন দিচ্ছে ও পেট্রোলবোমা নিক্ষেপ করছে তাদের ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
তিনি আরো বলেন, ঢাকা শহর অনেক বড়। অনেক মানুষের বসবাস এখানে। কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে। পুলিশ কিন্তু অনেক ঘটনা নিবৃত করেছে। অনেককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। হাতেনাতে অনেককে আটক করেছে। হাতেনাতে আটক করার ক্ষেত্রে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরও আমরা নগদ পুরস্কার দেবো।
মন্তব্য করুন


যশোরের ঝিকরগাছায় স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের জেরে বন্ধুকে খুন করার অভিযোগ উঠেছে কিসমত বাবু ওরফে ক্যাসেট বাবুর বিরুদ্ধে। ঘটনার পর থেকে কিসমত বাবু ও তার স্ত্রী রিয়া খাতুন (২০) পলাতক রয়েছেন।
শনিবার (২০ জানুয়ারি) সকালে যশোরের ঝিকরগাছা পৌর এলাকার আফিল রোডের ক্যাসেট বাবুর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তৌফিক হাসান (২২) ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের কারিগরপাড়ার শাহাদৎ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ক্যাসেট বাবুর স্ত্রী রিয়া খাতুনের সঙ্গে তৌফিকের পরকীয়া সম্পর্ক চলছি। শুক্রবার রাতে রান্না ঘরে স্ত্রীর সঙ্গে তৌফিককে দেখে ফেলেন বাবু। এ ঘটনার জের ধরে শনিবার সকালে মুঠোফোনে তৌফিককে বাড়িতে ডেকে নিয়ে ছুড়িকাঘাত করে ক্যাসেট বাবু। পরে তৌফিককে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎকরা তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালা রত্না খাতুন বলেন, প্রতিদিনের ন্যায় আফিল ফার্মে কাজে যাচ্ছিল তৌফিক। বাবুর ফোন পেয়ে আফিল রোডে তাদের বাড়িতে যায় তৌফিক।
চাচাতো ভাই মো. শাহিন বলেন, ক্যাসেট বাবু ও তৌফিকের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ছিল, দুজনের দুজনার বাড়িতে যাতায়াত ছিল।
ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, পরকীয়ার জের ধরে এক বন্ধুর ছুড়িকাঘাতে আরেক বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। দ্রুত তাদেরকে গ্রেফতার করা হবে।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়েছে।
শনিবার মধ্যরাতে উপজেলার নাংলা গ্রামে প্রানেশ্বর সরকারের বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবার।
ক্ষতিগ্রস্থ প্রানেশ্বর ও পুত্রবধু ইতি রানী সরকার জানান, শনিবার রাতে ঘুমিয়ে পড়লে গবাদি পশুর ডাক চিৎকারে তাদের ঘুম ভাঙে। পরে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততক্ষনে গৃহের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। তবে ঘটনার দিন গৃহে বিদ্যুৎ না থাকায় পূর্ব শত্রুতার জেরে এ অগ্নিকান্ডের ঘটনা হতে পারে বলেও জানান ক্ষতিগ্রস্থ পরিবার।
মন্তব্য করুন


আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে।
আজ বৃহস্পতিবার এ রুটে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং সকাল ৮টার পর থেকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে টিকিট পাওয়া যাচ্ছে।
এদিকে গত মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে এ রুটে ট্রেনের আগাম টিকিট বিক্রির কথা থাকলেও সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলমান থাকায় তা হয়নি।এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী বলেছিলেন, আমাদের সফটওয়্যারের কাজ চলছে। বুধবার বা বৃহস্পতিবার টিকিট বিক্রি শুরু হবে।
মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) এসিওপিএস মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,বাংলাদেশ রেলওয়ে এ রুটে ট্রেন চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করেছে ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে ট্রেনটি চলবে। ট্রেনটির নম্বর ৮১৩/৮১৪। এতে ৭৮০টি সিট থাকবে। ১৬/৩২ লোডের ট্রেনটি ঢাকা থেকে সোমবার ও কক্সবাজার থেকে মঙ্গলবার বন্ধ থাকবে।
‘কক্সবাজার এক্সপ্রেস’ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কক্সবাজারে পৌঁছাবে ভোর ৬টা ৪০ মিনিটে।
আর কক্সবাজার থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।
রেলওয়ে সূত্র আরো জানিয়েছে, ঢাকা-কক্সবাজার রুটে শোভন চেয়ার (নন-এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৫০০ টাকা ও এবং স্নিগ্ধা (এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৯৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রথম শ্রেণি চেয়ার ৬৭০ টাকা, প্রথম শ্রেণির বার্থ/সিট ১ হাজার ১৫০ টাকা এবং এসি বার্থের টিকিটের দাম জনপ্রতি ১ হাজার ৭২৫ টাকা।
তবে ননস্টপ ট্রেনের ক্ষেত্রে শোভন চেয়ার ৫০ টাকা ভাড়া বাড়বে। একই সঙ্গে স্নিগ্ধা, প্রথম শ্রেণি, এসি বার্থের ভাড়াও ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়বে।
মন্তব্য করুন


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গ্রেফতার করা হয় তাকে।
গ্রেফতারকৃত সন্ত্রাসী একতারপুর গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে রাজন বিশ্বাস (২৮)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু আজিফ বলেন, কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের এক নারী রাজনের নামে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।
এসময় তার দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়। তার নামে থানায় নাশকতা, মাদকসহ বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু আজিফ বলেন, গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মন্তব্য করুন


রোববার (১২ নভেম্বর) বিকেল পৌনে ৫টায় কুমিল্লার লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় ট্রাক চাপায় ইসমাইল হোসেন পরান (১২) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এতে তার দুই বন্ধু আহত হয়েছে।
লাকসাম পৌরসভার ফতেহপুর এলাকার মিজানুর রহমানের ছেলে নিহত ইসমাইল। নিহত ইসমাইল স্থানীয় উম্মুল কোরান মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আহত দুজনের নাম ঠিকানা পাওয়া যায়নি।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, মাদরাসা থেকে বের হয়ে হেঁটে বাড়ি যাচ্ছিল ইসমাইল ও তার দুই বন্ধু। এসময় রাস্তায় পানি ছিটানো একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইসমাইলের। এতে তার দুই বন্ধু আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
মন্তব্য করুন