

গত ৫ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা।
সরকার পদত্যাগের পর সারাদেশে বিভিন্ন থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ
জনতা। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। গত ৪ সেপ্টেম্বর
থেকে লুট ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। আর এ অভিযানে এখন পর্যন্ত
বিভিন্ন ধরণের ১১১ টি অস্ত্র উদ্ধার ও ৫১ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায়
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা এক বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্রের
মধ্যে একে-৪৭ একটি, রিভলবার ৭টি, পিস্তল ৩০টি, রাইফেল ৯টি, শটগান ১৫টি, পাইপগান ৩টি,
শুটারগান ১৬টি, এলজি ১৫টি, বন্দুক ৫টি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান
একটি, এসবিবিএল ৩টি, এসএমজি ৩টি ও একটি টিয়ার গ্যাস লঞ্চার রয়েছে।
উল্লেখ্য, যৌথ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী,
পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,
কোস্টগার্ড এবং র্যাব রয়েছে।
মন্তব্য করুন


২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে হতে পারে। শিক্ষা বোর্ডগুলো এই লক্ষে কাজ করে যাচ্ছে। ২৮, ২৯ এবং ৩১ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ধরে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হবে।
বৃহস্পতিবার (২২ জুন ২০২৩ইং) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন।
তিনি জানান, পরীক্ষকদের খাতা মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। এখন রেজাল্ট তৈরি করার অন্যান্য আনুষ্ঠানিকতা করছে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডগুলো। জুলাইয়ের শেষ সপ্তাহে ফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব চাওয়া হবে। প্রধানমন্ত্রী সম্মতি পেলে জুলাইয়ের শেষ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করতে আমরা প্রস্তুত।
আন্তঃশিক্ষা বোর্ড জানায়, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে। সে অনুযায়ী জুলাই মাসের ৩০ তারিখ সেই ৬০ দিন পূর্ণ হবে। শুক্রবার যেহেতু সরকারি ছুটি তাই এর আগে ২৮, ২৯ বা ৩১ জুলাই ফলাফল প্রকাশের অনুমতি চাওয়া হবে।
রীতি অনুসারে, ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এজন্য প্রধানমন্ত্রীর সময় অনুমতি চাওয়া হয়। তাই প্রধানমন্ত্রী সময় দেওয়ার ওপর নির্ভর করছে কোন দিন ফল প্রকাশ হবে।
গত (৩০ এপ্রিল ২০২৩ইং) থেকে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় (২৮ মে ২০২৩ইং)। চলতি বছর এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কারিগরি বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
মন্তব্য করুন


দেড় লাখ টাকা মূল্যের ৮৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক
কারবারিকে আটক করেছে র্যাব-১০।
শনিবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রাজবাড়ীর গোয়ালন্দ
উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রোববার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বিষয়টি
জানায়।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল
ফোন ও নগদ এক হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলো, মাগুরার শ্রীপুর থানার
ছোট উদাস এলাকার জিয়াউর রহমানের ছেলে সোহানুর রহমান ওরফে সোহান (২৭) ও মাদারীপুরের
শিবচর উপজেলার কানাই হাজিরকান্দি এলাকার নজরুল ইসলামের ছেলে রানা মোল্লা (২২)।
আটকের সত্যতা নিশ্চিত করে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের
কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার জানান, পেশাদার মাদক
কারবারি আটক ব্যক্তিরা। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে
ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করতেন তারা। পরে তারা মোটরসাইকেলযোগে
রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
চালিয়ে আটক করা হয় তাদের । সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এ
বিষয়ে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের রবিবার (২০ আগস্ট) দুপুরে
আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন


কেটে গেছে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ। সারা দেশে বাড়বে রাতের তাপমাত্রা।
সোমবার (১২ ফেব্রুয়ারি) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।
মঙ্গলবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে সারা দেশের আবহাওয়া। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা এবং সিলেট বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মন্তব্য করুন


সিলেট জেলার সীমান্ত এলাকা জাফলংয়ে পৃথক অভিযানে ২২৪ বস্তা চিনি জব্দ করা হয়েছে। পাশাপাশি টিভিএস মোটরসাইকেল যোগে ভারতীয় চিনি পাচারকালে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
০২ সেপ্টেম্বর শনিবার সকালে ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকার ইছামতী নদীর তীরে টহল পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৫০ কেজি ওজনের ১২১ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে।
অপর এক অভিযানে ইউনিয়নের বুগইলকান্দি এলাকার আকবর ও আমির আলীর বসতঘর থেকে ৫০ কেজি ওজনের আরও ১০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
অভিযানকালে ওই এলাকার হাবিব আলীর ছেলে আকবর আলী (৫০) তার সহোদর আমির আলী (৪২) ও নুরুল আমিনের ছেলে সজিব মিয়া (২৫) পালিয়ে যান।
এদিকে, মধ্য জাফলং ইউনিয়ন রাধানগর বাজার থেকে মোটরসাইকেল যোগে চিনি পাচারকালে মো. মাহবুবুর রহমান (২৭) নামের এক যুবককে আটক করা হয়। তিনি টিভিএস মোটরসাইকেল যোগে ৫০ কেজি ওজনের ৩ বস্তা ভারতীয় চিনি পাচারকালে আটক হন।
এ তথ্য নিশ্চিত করে সিলেটের জাফলং থানার মিডিয়া কর্মকর্তা (এসআই) জহিরুল ইসলাম খান জানান, মোটরসাইকেলসহ আটককৃত যুবকের নামে এসআই পিন্টু সরকার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এছাড়া পলাতকদের বিরুদ্ধেও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন


সোমবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর কাটাসুর এলাকার একটি বাসার বাথরুমে পানিভর্তি বালতিতে পড়ে ১ বছরের শিশুর মুত্যু হয়েছে।
শিশুটির নাম হুমাইশা।
শিশুটির মা ঘটনার সময় রান্নাঘরে ছিলেন।
সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে কাটাসুরের ৫/১ নম্বর ৬ তলা নিজেদের বাড়ির ৩ তলার বাসায়।
শিশুটির নানি ইয়াসমিন বেগম জানায়, শিশুটির মা আসমা ইসলাম শিমু ও শিশুটির ৯ বছর বয়সী ভাই বিকেলে বাসায় ছিল। ঘটনার আগ মুহূর্তে মা রান্না করছিলেন আর ভাই রুমে ছিল। কিছুক্ষণ পর হুমাইশাকে রুমের কোথাও দেখতে না পেয়ে বাথরুমে গিয়ে দেখেন, পানি ভরা বালতিতে উপুর হয়ে পড়ে আছে।
স্বজনরা জানান, সঙ্গে সঙ্গে সেখান থেকে তুলে স্থানীয় আল-মানারাত হাসপাতালে নেওয়া হয় শিশু হুমাইশাকে। তবে অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসক ইসিজি করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবার রতন মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে রতন মোটরস নামে একটি দোকান রয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন


রাজধানী
ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা
হয়েছে।
১৯
নভেম্বর (রোববার) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে
ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই
রয়েছে।
মন্তব্য করুন


প্রতি সপ্তাহে ২০০ জন শহীদের পরিবারকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ
সম্পাদক সারজিস আলম।
শুক্রবার (১ নভেম্বর) ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারকে আর্থিক
সহযোগিতার বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শিরোনামে ফাউন্ডেশনের
পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা শুরু হবে শনিবার। এদিন চারটি সেগমেন্টে চেক হস্তান্তরের
কাজ চলবে। ৮ বিভাগেই শহীদ পরিবারকে সহযোগিতার কাজ করা হবে। প্রথম ধাপে ঢাকা বিভাগ নিয়ে
কাজ চলছে। ভুয়া নম্বর থেকে কল দেয়া হচ্ছে, যা আমাদের নয়। ১৬০০০ নম্বরটি থেকে শহিদ
পরিবারে কল দেওয়া হচ্ছে। প্রত্যেক টাকার হিসাব যেন দিতে পারি, সেভাবে কাজ চলছে। আহতদের
তালিকায় রয়েছে ২৪ হাজার। নিহত ১৬শ’র বেশি। তথ্য বারবার যাচাই করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের
কাজও করা হবে।
নভেম্বরের মধ্যে ভেরিফিকেশন শেষ হলে ডিসেম্বরে সবার কাছে সহযোগিতা
পৌঁছে যাবে জানিয়ে তিনি বলেন, প্রত্যেক শহীদ পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ এবং আহতদের
পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য করুন


ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে নিজ বাসার নিরাপত্তা নিশ্চিত করে
যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো.
সাজ্জাত আলী।
আজ শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ
সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
পুলিশের জনবলের স্বল্পতা থাকার তথ্য জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, এক
সপ্তাহ পর ঢাকাবাসীর অনেকে নিকটাত্মীয়র সঙ্গে ঈদ করতে গ্রামে যাবেন। আপনারা যখন
বাড়ি যাবেন, তখন নিজ দায়িত্বে ফ্ল্যাট ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত
করে যাবেন। আজ শনিবার ৭ রমজান। তারাবিহ সাতটি হয়ে গেছে। ঢাকাবাসী তারাবিহর নামাজ
পড়তে যান। দেড় থেকে দুই ঘণ্টা তারাবিহতে সময় লাগে। সে সময়টায় রাস্তাঘাটে জনশূন্যতা
দেখা যায়। এ সময় বাড়ি, ফ্ল্যাট ও দোকান সযত্নে রেখে আসবেন। নগরীর যে ক্রাইম, সেটি
হচ্ছে স্ট্রিট ক্রাইম। মুঠোফোন টান দেওয়ার মতো সহজ কোনো ক্রাইম করা যায় কি না,
জানি না। পকেট থেকে মানিব্যাগ টান দেওয়া কিন্তু ঝুঁকি। এমনও মুঠোফোন আছে, যার দাম
লাখ টাকা। আমরা খবর পাচ্ছি, মুঠোফোনগুলো বর্ডারে নিয়ে বিক্রি করে দিচ্ছে।
তিনি বলেন, ‘উঠতি বয়সের ছেলেরা, আমরা যাদের কিশোর গ্যাং বলি, তারা
বাসের যাত্রী, প্রাইভেট কারের যাত্রী, মোটরবাইকের চালকদের মুঠোফোন কেড়ে নেয়। এ
ধরনের অপরাধকে বলা হয় স্ট্রিট ক্রাইম। ঢাকা শহর পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর।
এই শহরে নানা সমস্যা আছে। ইদানীং ঢাকা মহানগরীতে বড় ধরনের অপরাধ খুন, ডাকাতির মতো
অপরাধের সংখ্যা খুবই কম। বিগত বছরের পরিসংখ্যান দেখলে অথবা অন্য দেশের বড় বড় শহরের
অপরাধের চিত্রের সঙ্গে তুলনামূলক চিত্র বিশ্লেষণ করলে দেখা যাবে, ঢাকা শহরের
অপরাধের চিত্র কম।
মন্তব্য করুন


গাজীপুরের টঙ্গী এলাকায়
বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ৮ সদস্যকে গ্রেফতার
করেছে র্যাব-১।
২৭ আগস্ট সোমবার এ
বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র
সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা।
গ্রেফতারকৃতরা হলো:
মো. মনির হোসেন (৩২), মো. রনি (২৪), মো. সাখাওয়াত (৪৩), মো. আল আমিন (২৮), মো. রতন শেখ (৩০), মো. সাইফুল ইসলাম (২২), মো.
মোর্শেদ (২৫) ও মো. ইসরাফিল মল্লিক (৩৩)। অভিযানকালে তাদের কাছ থেকে ছিনতাই কাজে
ব্যবহৃত দুটি খুর, ছয়টি চাকু, একটি সিমকার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সিনিয়র
সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান,
২৭ আগস্ট রোববার রাত সাড়ে ৯টায় টঙ্গী বাজার আশরাফ গেট এলাকার ফরিদ খান প্লাজা
মার্কেটের মেসার্স এম আর ট্রেডার্স নামে দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয় তাদের।
র্যাব-১ এর সিনিয়র
সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা আরও জানান,
দেশীয় অস্ত্র-সস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে সেখানে অবস্থান করছিলেন ছিনতাইকারী
দলের এ সদস্যরা। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি
সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরীর
বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকায় সাধারণ বাসযাত্রী, পথচারী, মোটরসাইকেল আরোহীদের
মারধর করে ও দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, গাড়ি, মোটরসাইকেল, টাকা-পয়সা,
ব্যাটারিচালিত রিকশা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছিলেন।
র্যাব-১ এর সিনিয়র
সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা আরও জানান,
তাদের নামে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


বঙ্গোপসাগর অঞ্চলকে সহযোগিতা ও প্রতিযোগিতার
কেন্দ্রবিন্দু উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, এখানে সহযোগিতার
কেন্দ্রে যেন পরিণত হয় আমরা সেই চেষ্টা করছি। এখানে যেন কোনো দ্বন্দ্ব-সংঘাতের কেন্দ্র
না হয়।
আজ রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট
অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-বিআইআইএসএসে আয়োজিত এক সেমিনারে প্রধান
অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘বঙ্গোপসাগর অঞ্চলে পুনরায় সংযোগ’ শীর্ষক
এ সেমিনারের আয়োজন করে বিআইআইএসএস ও ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিকস (আইডিই-জেট্রো)।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র
উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, বঙ্গোপসাগর অঞ্চল অর্থনীতি ও ভূ-কৌশলগত কারণে ফোকাল
পয়েন্টে পরিণত হয়েছে। এ কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর এলাকায় বড় বড় শক্তির
নজর পড়েছে। এটা এখন সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। বঙ্গোপসাগর যেন সহযোগিতার
কেন্দ্রে পরিণত হয় আমরা সেই চেষ্টা করছি, যাতে দ্বন্দ্ব-সংঘাতের কেন্দ্র না হয়। গত
সাত বছরের বেশি সময় ধরে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে।
রোহিঙ্গাদের অধিকারসহ নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে না পারলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত
হবে না। নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর এলাকা গড়ে তোলার জন্য স্থিতিশীলতা দরকার। এজন্য
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সব অংশীজনকে সহযোগিতা করার আহ্বান জানাই।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায়
নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনিরো বলেন, মাতারবাড়ী বন্দর দিয়ে এই অঞ্চলে
কানেক্টিভিটি আরও জোরদার হবে আশা করি। এই কানেক্টিভিটি
জোরদারে বাংলাদেশ-ভারতের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া থাকা দরকার।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিআইআইএসএসের
চেয়ারম্যান রাষ্ট্রদূত এ এফএম গাওসুল আজম সরকার ও মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার
আনিস।
মন্তব্য করুন