

১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। শেষ টেস্টে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে নিজেদের করে নেয় অজিরা। সিরিজ হারলেও পুরো সিরিজে দাপট দেখিয়েছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। সিরিজ হেরে হতাশ হলেও প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে ক্রেডিট দিয়েছেন এই ভারতীয় পেসার।
ম্যাচ শেষে বুমরাহ বলেন, “সিরিজে ভালোই লড়াই হয়েছে। আজ সকালে আমরা লড়াইয়ে ছিলাম। এই সিরিজ আমাদের অনেক অভিজ্ঞতা দেবে। অনেক কিছু শিখেছি আমরা। আমাদের দলে এখন অনেক তরুণ ক্রিকেটার রয়েছে, যারা প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছে। এই সিরিজ তাদের ভবিষ্যতে সাহায্য করবে। এই অভিজ্ঞতা আগামী দিনে তাদের আরও শক্তিশালী করবে।”
যোগ্য দল হিসেবে অস্ট্রেলিয়া জিতেছে উল্লেখ করে তিনি আরও বলেন, “এখানে যেগুলো শিখলাম, সেগুলো আগামী দিনে কাজে লাগাতে হবে আমাদের। ক্রিকেট যেমন শেখার বিষয়, তেমনি পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ও। সব মিলিয়ে একটা দারুণ সিরিজ হলো। যোগ্য দল হিসেবে জিতেছে অস্ট্রেলিয়া। তাদের অভিনন্দন।”
পিঠের চোটের জন্য সিডনি টেস্টের শেষ দু'দিন দলের গুরুত্বপূর্ণ সময়ে বল করতে পারেননি বুমরাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, “খুব হতাশ লাগছে। কিন্তু কখনও কখনও শরীরের কথা ভাবতেই হয়। শরীরের বিরুদ্ধে লড়াই করা যায় না। ইচ্ছা না থাকলেও তাই মেনে নিতে হয়। এই সিরিজে বোলিং খুব উপভোগ করেছি। আজ বল করতে পারলে ভালো লাগত। কিন্তু প্রথম ইনিংসের পর থেকে একটা অস্বস্তি হচ্ছিল। সকালে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলি। সতীর্থদের ওপর অবশ্য ভরসা ছিল। প্রথম ইনিংসে আমাদের অন্যান্য বোলাররা বেশ ভালো বল করেছে।”
মন্তব্য করুন


স্পোর্টস ডেস্ক:
৮ জুলাই ২০১৪। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের বাইরে দর্শকদের হইহুল্লোড় আর উচ্ছ্বাস। স্টেডিয়ামের ভেতরে ব্রাজিল-জার্মানির মধ্যকার ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল উপলক্ষে সব আয়োজন সম্পন্ন। সেখানকার দর্শকদের আনন্দ অভিব্যক্তি দেখে রোমাঞ্চকর এক লড়াই শুরু হওয়ার প্রহর গুনছে পুরো ফুটবলবিশ্ব।
টুর্নামেন্টে তখন পর্যন্ত দুই দলই অপরাজিত। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে ইনজুরির স্বীকার ব্রাজিলের প্রধান তারকা নেইমার জুনিয়র হাসপাতালে। আর টানা দুই ম্যাচে হলুদকার্ড দেখে নিষিদ্ধ দলের মূল ডিফেন্ডার থিয়াগো সিলভা।
ব্রাজিলের দুই তারকা না থাকলেও আশা করা হচ্ছিল, দুর্দান্ত এক সেমিফাইনালই দেখবে বিশ্ব। কারণ, ২০০২ বিশ্বকাপে এই জার্মানিকেই ২-০ গোলে হারিয়ে পঞ্চম শিরোপা জিতেছিল ব্রাজিল।
খেলা শুরুর আগে মারাকানা স্টেডিয়ামের ভেতরের চিত্র।
কিন্তু কে জানতো, কিছুক্ষণ পরই লেখা শুরু হবে ব্রাজিল ফুটবলের কালো অধ্যায়। যে কালোতে ঢাকা পড়বে বিশ্বকাপ সেমিফাইনালের ইতিহাসের আগের সব ক্ষত। ব্রাজিলিয়ানদের হতে হবে সেমির ইতিহাসে সবচেয়ে বড় খলনায়ক। ঘরের মাঠে টানা ৬২ ম্যাচে অপরাজিত সেলেসাওদের হজম করতে হবে ৭-১ গোলের ন্যাক্কারজনক হার।
টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ব্রাজিলের সঙ্গে ফুটবল ইতিহাসের বিভীষিকাময় ঘটনাই ঘটেছিল সেদিন। ১১ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে ডানপায়ের শটে ব্রাজিলের জালে প্রথম কম্পন সৃষ্টি করেন টমাস মুলার। সেই তো শুরু। এরপর ২৯ মিনিটে ম্যাচের স্কোরলাইনের চিত্র ব্রাজিল ০-৫ জার্মানি।
গোল হজমের পর হতাশায় মুখ লুকাচ্ছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো।
মারাকানায় সেদিন ৬ মিনিটে ৪ গোল হজম করে ব্রাজিল। ২৩ মিনিটে জার্মানির মিরাস্লাভা ক্লোসা ব্যবধান দ্বিগুণ করেন। এতে অনেক ব্রাজিল সমর্থকের অক্ষিকোটর থেকে বেরিয়ে আসতে শুরু করে পানির স্রোত। এরপর একের পর এক গোলে সেই পানির স্রোত বইতে শুরু করে পুরো মারাকানায়।
টনি ক্রুসের প্রথম গোল উদযাপন করছে জার্মানি।
২৪ মিনিটে গোল করেন টনি ক্রস। তার ২ মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করেন জার্মান মিডফিল্ডার। ২৯ মিনিটে মাঝমাঠের খেলোয়াড় সামি খাদিরার গোলে ব্যবধান ৫-০ করে বিরতিতে যায় জার্মানি।
দ্বিতীয়ার্ধের ৬৯ ও ৭৯ মিনিটে আরও দুটি গোল করেন জার্মান ফরোয়ার্ড আন্দ্রে হর্স্ট স্কুরেল। এতে স্কোরলাইন দাঁড়ায় ব্রাজিল ০-৭ জার্মানি। ম্যাচের শেষ মিনিটে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন অস্কার (৭-১)।
মন্তব্য করুন


আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। শুক্রবার (৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন কাটার মাস্টার। এর আগে সর্বাধিক ডট বল করার রেকর্ড কিউই তারকা টিম সাউদের নামে ছিল।
মুস্তাফিজের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ডট বলের সংখ্যা আফগানিস্তানের দ্বিতীয় ম্যাচের আগে ছিল ১১৩৫টি। শীর্ষে থাকা সাউদির ডট সংখ্যা ছিল ১১৩৮। তাই ফিজের প্রয়োজন ছিল মাত্র চারটি ডট।
ম্যাচের শুরুতে তিনি কিছুটা স্বাভাবিক বোলিং করতে পারলেও, ইনিংসের ১৬তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলের পঞ্চম বল দিয়ে ১১৩৮তম ডট করে সাউদিকে ছাড়িয়ে দেন। এরপর ১৮তম ওভারের দ্বিতীয় বলের মাধ্যমে সাউদিকে ছাড়িয়ে শীর্ষে উঠে যান। পুরো ম্যাচে তিনি চার ওভারে সাতটি ডট বল দেন।
এখন পর্যন্ত ১২০ ইনিংসে ২৬১৬ বল করে মুস্তাফিজের ডট সংখ্যা ১১৪২। দুই নম্বরে নেমে যাওয়া সাউদি ১২৩ ইনিংসে ২৭৫৩ বল করে ১১৩৮টি ডট দিয়েছেন।
এর আগে গত এশিয়া কাপের হংকংয়ের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজ সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় স্থানে ওঠেন। বর্তমানে সাকিব তিন নম্বরে অবস্থান করছেন; ১২৫ ইনিংসে ২৭২০ বলের মধ্যে তিনি ১০৭৮টি ডট দিয়েছেন।
বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজ ও সাকিবের পরে অবস্থান করছেন তাসকিন আহমেদ। ৮১ ইনিংসে ১৭৫৫ বলের মধ্যে তিনি ৮৩৮টি ডট দিয়েছেন।
মন্তব্য করুন


স্পোর্টস ডেস্ক:
ম্যানচেস্টার ইউনাইটেড হেড কোচ এরিক টেন হাগকে বরখাস্ত করেছে। এর ফলে রেড ডেভিলদের সঙ্গে ডাচ কোচের আড়াই বছরের সম্পর্কের সমাপ্তি ঘটলো। বিবিসি এবং ESPN সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
গতকাল রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্টহ্যামের কাছে পরাজিত হওয়ার ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে টেন হাগকে বরখাস্ত করা হলো। আজ সোমবার ক্লাব কর্তৃপক্ষ তাকে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানায়।
স্যার অ্যালেক্স ফার্গুসনের পর, কেউই ম্যানচেস্টার ইউনাইটেডকে সঠিক পথে পরিচালনা করতে পারেননি। সর্বশেষ টেন হাগের অধীনে ক্লাবটি আবারও ব্যর্থতার পরিচয় দিয়েছে। যদিও দীর্ঘদিন ধরেই তার ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল।
টেন হাগের সময় সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন আরেক ডাচ কিংবদন্তি রুড ফন নিস্টেলরয়। তাকেই এবার অন্তবর্তীকালীন হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে।
মন্তব্য করুন


স্পোর্টস ডেস্ক:
কয়েকদিন ধরে চলা গুঞ্জন অবশেষে সত্যি হলো। জাভি হার্নান্দেজকে ছাঁটাই করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
শুক্রবার বার্সেলোনা তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলেছে, দুই পক্ষের আলোচনার ভিত্তিতে ২০২৪-২৫ মৌসুমে জাভির আর কোচ হিসেবে না থাকার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই বৈঠকে জাভি ছাড়াও বার্সেলোনার গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বিবৃতিতে বলা হয়, ‘বার্সেলোনা জাভিকে কোচ হিসেবে তার কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছে। পাশাপাশি খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে অনবদ্য ক্যারিয়ারের জন্যও তাকে ধন্যবাদ দিচ্ছে। ভবিষ্যতে ভালো কিছুর জন্য জাভির জন্য শুভকামনা রইল।’
ক্লাবের বাজে পারফরম্যান্সের কারণে গত জানুয়ারিতেই মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। গত মাসে তিনি নেন ইউটার্ন, জানান কাতালানদের সঙ্গেই থাকছেন। এরপর আবারও আসে ভিন্ন খবর। জাভিকে ছাঁটাই করার বিষয়ে প্রতিবেদন আসে গণমাধ্যমে। অবশেষে শেষই হলো বার্সার সঙ্গে তার পথচলা।
বার্সেলোনার ডাগআউটে শেষবারের মতো আগামী সোমবার (২৭ মে) সেভিয়ার বিপক্ষে ম্যাচে দেখা যাবে জাভিকে।
এদেকে, বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবটির কোচ হিসেবে এরপর দেখা যাবে হানসি ফ্লিককে। ২০২০ সালে যিনি বায়ার্নের হয়ে জিতেছিলেন ট্রেবল। এরপর জার্মানি জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করেন এই কোচ। যদিও ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে তাকে ছাঁটাই করা হয়।
২০২১ সালে কাতারের ক্লাব আল সাদ থেকে বার্সেলোনায় যোগ দেন জাভি। ২০২২-২৩ মৌসুমে তার অধীনে দল জেতে লিগ শিরোপা। এরপর থেকে দিন দিন খারাপ হতে থাকে পারফরম্যান্স। চলতি মৌসুমে পিএসজির কাছে হেরে তাদের বিদায় নিতে হয় চ্যাম্পিয়ন্স লিগ থেকে। বাজে ফর্মে তারা খুঁইয়েছে লিগ শিরোপাও।
মন্তব্য করুন


প্রায় দুই বছর ব্রাজিল জাতীয় দলের বাইরে নেইমার। চোট কাটিয়ে সান্তোসের হয়ে খেলেছেন বেশ কয়েকটি ম্যাচ। আশা করা হচ্ছিল, আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে তাকে হলুদ জার্সিতে ফের দেখা যাবে। কিন্তু ভক্ত-সমর্থকদের জন্য দুঃসংবাদ। আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার। ফলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
নেইমার শেষবার ব্রাজিল জার্সিতে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবর মাসে। এরপর দু’বার জাতীয় দলের ডাক পেয়েও ইনজুরির কারণে খেলা হয়নি। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে তার ফেরার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল ছিল। কিন্তু দল ঘোষণার ঠিক আগের দিন নতুন করে ঊরুর চোটে পড়েছেন সান্তোসের তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অনুশীলনের সময় ব্যথা অনুভব করেছিলেন নেইমার। পরবর্তীতে পরীক্ষা করলে ঊরুর চোট ধরা পড়ে। সান্তোস ক্লাব বিষয়টি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-কে জানিয়েছে। ক্লাব জানায়, নেইমারের ঊরু ফুলে গেছে এবং তিনি ইতোমধ্যে চিকিৎসা শুরু করেছেন।
চোট কাটিয়ে সান্তোসের হয়ে টানা সাত ম্যাচে ৯০ মিনিট পূর্ণ খেলায় জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি করেছিলেন নেইমার। তবে কোচ কার্লো আনচেলত্তি শুরু থেকেই তাকে নিয়ে দ্বিধায় ছিলেন বলে দাবি করেছে কিছু সংবাদমাধ্যম। সবকিছু ঠিক থাকলে নেইমার ৩১ আগস্ট সান্তোসের ক্যাম্পে ফিরবেন। অন্যদিকে, ব্রাজিল ৫ ও ১০ সেপ্টেম্বর চিলি ও বলিভিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে।
মন্তব্য করুন


আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ ভারতের কলকাতা সফরে যাচ্ছেন। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সবকিছু ঠিক থাকলে আগামী জুনের শেষ দিকে অথবা জুলাইয়ের শুরুতে দুই দিনের সফরে ‘সিটি অব জয়’তে পা রাখবেন মেসি সতীর্থ।
অ্যাস্টন ভিলার হয়ে খেলা এই গোলরক্ষক কাতার বিশ্বকাপের ফাইনালের একেবারে শেষ মুহূর্তে আর্জেন্টিনাকে বড় বাঁচা বাঁচিয়েছিলেন। খেলার একেবারে শেষ মিনিটে যখন স্কোর ৩-৩ এই অবস্থায় তার বাম পা ছুঁড়ে দিয়ে অসম্ভব ক্ষিপ্রতায় ফরাসি স্ট্রাইকার কোলে মুয়ানির জোরালো শট ঠেকিয়ে দেন। এরপর টাইব্রেকারেও দারুণ সফল ছিলেন তিনি। সাফল্যের ছাপ রেখে কাতার বিশ্বকাপে সেরা গোলরক্ষক হন। সেই মার্টিনেজ এবার আসছেন কলকাতায়।
তাকে কলকাতায় নিয়ে আসছেন ফুটবল ‘অন্তপ্রাণ’ শতদ্রু দত্ত। এর আগে ম্যারাডোনা, পেলে, কাফুকে কলকাতায় এনেছিলেন তিনি। সংবাদমাধ্যমে খবর, এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন শতদ্রু। সেখানেই অ্যাস্টন ভিলার মাঠে মার্টিনেজের সঙ্গে সপরিবারে সময় কাটিয়েছেন তিনি।
তবে মার্টিনেজের কলকাতা ট্যুর নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত আভাস দিয়েছেন, কলকাতায় আসার জন্য মুখিয়ে রয়েছেন এমি মার্টিনেজ। কলকাতায় একটি চ্যারিটি ম্যাচও খেলবেন এমি মার্টিনেজ। মোহনবাগান মাঠে হওয়ার কথা রয়েছে এই ম্যাচের। তবে এর বাইরে আর এই সফরের বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি এখন পর্যন্তও।
কলকাতায় আগে বহু রথী-মহারথী ফুটবলার খেলে গেছেন, ঘুরে গেছেন। পেলে নিজের সেরা সময়ে খেলে গেছেন। ঘুরে গেছেন অবসরোত্তর সময়েও। ম্যারাডোনাও দুই বার এসেছেন। অলিভার কানের বিদায়ী ম্যাচ দেখেছে কলকাতা। এছাড়া আইএসএল-এর সৌজন্যে মাতেরাজ্জি, পিরেস, রবার্তো কার্লোস, রোনালদিনহোদের মতো সুপারস্টার ঘুরে গেছেন কলকাতা। মেসি আর্জেন্টিনা দল নিয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুবভারতীতে প্রদর্শনী ম্যাচ খেলেছেন।
মন্তব্য করুন


ডিপিএল শেষেও বিশ্রামের সুযোগ থাকছে না ক্রিকেটারদের। বাংলাদেশ 'এ' দলের হয়ে যারা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে আছেন, তাদের দরজায় কড়া নাড়ছে আবারও মাঠের ক্রিকেট। আগামীকাল থেকে ওয়েস্ট-ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলতে নামবে আফিফ হোসেনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
সিরিজের শুরুর আগের দিন আজ সিলেটে গণমাধ্যমকে আফিফ বলেন, 'প্রিমিয়ার লিগে আমি ফিনিশিং রোলে ছিলাম না। আমি টপ অর্ডারে খেলেছি, সেখান থেকে ম্যাচ শেষ করতে পেরেছি বলে খুশি। আর লাল বলটা উপভোগ করি, চেষ্টা করবো এখানে উইকেটের সাথে মানিয়ে নিয়ে যতটা ভালো পারফর্ম করা দলের জন্য।'
আক্রমণাত্বক নয় পরিস্থিতি অনুযায়ী খেলার আশা আফিফের। তিনি বলেন, 'সবসময় আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে এমনটা না। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করবো। আর আমাদের প্রথম শ্রেণির যে খেলাগুলো হয় ওখানেও আমি খেলেছি। সবসময় যে আক্রমণাত্মক খেলেছি এমন না। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি। এখানেও সেটা করবো। আমি কখনোই চাপ অনুভব করি না। যেকোনো পরিস্থিতিকে মানিয়ে নিয়ে উপভোগ করতে পছন্দ করি।'
দলের অধিনায়কত্ব করা দারুণ ব্যাপার আফিফের কাছে। তিনি বলেন, 'অবশ্যই একটা দারুণ অভিজ্ঞতা 'এ' দলের অধিনায়কত্ব করা। কিন্তু আপনি যেটা বললেন সামনের ব্যাপার নিয়ে আমি চিন্তা করি না। সবসময় চিন্তা করি বর্তমানে কি করা যায়। সে চেষ্টাই করবো যাতে প্রতিদিন ভালো করে একটা ভালো সিরিজ শেষ করতে পারি।'
মন্তব্য করুন


স্পোর্টস ডেস্ক:
চলতি মৌসুমের শুরু থেকে ধারাবাহিকভাবে দারুণ পারফর্ম করে চলেছেন ম্যানচেস্টার সিটির ইংলিশ ফুটবলার ফিল ফোডেন। তার পুরস্কারও এবার পেলেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার। ইংল্যান্ডের ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বিচারে বর্ষসেরা ফুটবলার হয়েছেন তিনি। মেয়েদের বিভাগে এই পুরস্কার জিতেছেন সিটিরই জ্যামাইকান ফরোয়ার্ড খাদিজা শ।
আজ শুক্রবার এই দুজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এটি নিয়ে দ্বিতীয়বারের মতো নারী-পুরুষ দুই বিভাগেই বর্ষসেরা পুরস্কার উঠল সিটির ঘরে। ২০১৯ সালে ছেলেদের বিভাগে পুরস্কার জিতেছিলেন রাহিম স্টার্লিং। মেয়েদের বিভাগে জিতেছিলেন নিকিতা প্যারিস।
২০২৩-২৪ মৌসুমে সিটির হয়ে আক্রমণভাগে প্রতিপক্ষের জন্য ভয়ের নাম হয়ে উঠছেন ফোডেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে করেছেন ২৪ গোল। এছাড়া সতীর্থদের দিয়ে আরও ১০টি গোল করিয়েছেন এই মিডফিল্ডার।
৪২ শতাংশ ভোট পেয়ে বর্ষসেরা হয়েছেন ফোডেন। পরের স্থানগুলোতে আছেন ফোডেনের ক্লাব সতীর্থ রদ্রি ও আর্সেনালের মিডফিল্ডার ডেক্লান রাইস। গত বছর এই পুরস্কার জিতেছিলেন সিটির ফরোয়ার্ড আর্লিং হল্যান্ড।
মেয়েদের বিভাগে খাদিজা পেয়েছেন ৫৩ শতাংশ ভোট। চলতি মৌসুমে উইমেনস সুপার লিগে এখনো পর্যন্ত ১৮ ম্যাচে ২১ গোল করেছেন তিনি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরেই আছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
মন্তব্য করুন


স্পোর্টস ডেস্ক:
আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তান সিরিজে খেলবেন সাকিব আল হাসান। আজ বুধবার শেরে বাংলায় বোর্ডের মিটিংয়ের আগে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর সময় ঘনিয়ে এলেও এখনও দল ঘোষণা করা হয়নি। সাকিব এই সিরিজে খেলবেন কিনা, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বিসিবির পক্ষ থেকে। সেজন্য সাকিবের সম্পর্কে জানতে চাইলে বোর্ড সভাপতি বলেন, “সাকিব আল হাসানের ব্যাপারে বলতে চাই, যেহেতু আফগানিস্তানের বিপক্ষে দলের নাম এখনও দেওয়া হয়নি, তাই তার (সাকিব) বিষয়টি বিবেচনাধীন রয়েছে।”
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলতে সাকিবকে বোর্ড নিষেধ করেছে, এই বিষয়ে স্পষ্টতা দিতে ফারুক বলেন, “সাকিবকে দক্ষিণ আফ্রিকার শেষ টেস্ট খেলতে দেশে ফিরতে বাধা দেওয়ার ব্যাপারে বোর্ডের কোনো দায় নেই। আমরা ওই পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত নই। আইন প্রয়োগকারী সংস্থা, সরকার এবং সাকিব (জড়িত) ছিল। আমরা শুধু সহায়ক ভূমিকা পালন করেছি। ব্যক্তিগতভাবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে সাকিব ঘরের মাঠে খেলতে পারে।”
তিনি আরও বলেন, “সাকিব শুধু একজন খেলোয়াড় নন, তিনি আগের সরকারের (পতিত শেখ হাসিনা সরকার) সময়ে একজন এমপি ছিলেন। সেক্ষেত্রেও কিছু বিষয় আছে। সব মিলিয়ে সরকারের চিন্তাভাবনা আর ক্রিকেট বোর্ডের ভাবনা এক ছিল না। আমি একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে দেখেছি, একজন ছেলে ১৭ বছর ক্রিকেট খেলেছে। সে একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডর, বাংলাদেশ জন্য অনেক কিছু করেছে। আমি বিশ্বাস করি, যদি সে খেলতে পারতো, তাহলে এটি ভালো হতো।”
ফারুক আহমেদ যোগ করেন, “আমাদের অন্যান্য বিষয়গুলো দেখতে হবে। সেগুলো বিবেচনা করে সে শেষ মুহূর্তে আসতে পারেনি। তবে বোর্ডের করার কিছু ছিল না। এটি সম্পূর্ণ আইনি বিষয় এবং আইন প্রয়োগকারী সংস্থার বিষয়। এটি ছিল সাকিব এবং আইন প্রয়োগকারী সংস্থার উপর নির্ভরশীল। বোর্ডের এ ব্যাপারে কিছু করার ছিল না।”
তিনি আরও বলেন, “বোর্ডের নির্দেশ অনুযায়ী যদি সাকিব আসতেন, তাহলে আমরা যথাযথ নিরাপত্তা দিতে পারতাম। যেহেতু তিনি আসেননি, তাই এ নিয়ে কথা বলার কোনো মানে নেই।”
সংযুক্ত আরব আমিরাতকে হোমভেন্যু হিসেবে নিয়ে এই সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। ৬ নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ৯ ও ১১ নভেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন


২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে আচমকা জাতীয় দলের কোচিং প্যানেল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সালাউদ্দিন। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর জাতীয় দলের কোচের পদে থাকবেন না তিনি।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে সালাউদ্দিনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ‘আয়ারল্যান্ড সিরিজের পর তিনি (সালাউদ্দিন) পদত্যাগ করতে চান বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য প্রদানের পূর্বে আমরা অভ্যন্তরীণ আলোচনা করব।’
পদত্যাগের বিষয়ে সালাউদ্দিন প্রথমে ‘ব্যক্তিগত কারণ’ বলে বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছেন। পরে ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই কোচ অবশ্য জানিয়েছেন, সময়টা উপভোগ করছেন না তিনি, ‘কোচিং করানোটা আমার উপভোগের একটা জায়গা। মাঠই আমার সব। যদি কোনো কারণে সেটা উপভোগ না করতে পারি, তাহলে সরে যাওয়াই ভালো। আমি আমার দায়িত্বটা আর উপভোগ করছি না।’
কেন উপভোগ করছেন না, সে ব্যাপারে অবশ্য তিনি কিছু বলতে রাজি হননি। তবে জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে কাজ করতে তার কোনো সমস্যা নেই। অবশ্য বিসিবির একটি সূত্র জানিয়েছে, ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীনের সঙ্গে গত কয়েক মাস ধরে কথাবার্তাই নাকি বন্ধ সালাউদ্দিনের! জাতীয় দল সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করে বিসিবির এই ক্রিকেট পরিচালনা বিভাগই।
গত সোমবার হঠাৎ করেই মোহাম্মদ আশরাফুলকে আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ নিয়োগ করে বিসিবি। তাই সালাউদ্দিনের এই পদত্যাগের সিদ্ধান্তের পেছনে বড় কারণ মনে করা হচ্ছে আশরাফুলকে নতুন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেওয়াকে। তবে এ ব্যাপারে সালাউদ্দিন জানিয়েছেন, কোচিং স্টাফে আশরাফুলের অন্তর্ভুক্তিকে তিনি স্বাভাবিকভাবেই নিয়েছেন।
ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর সালাউদ্দিনের বেশ ভূয়সী প্রশংসা করেই তাকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু পরে দেখা গেছে ব্যাটিং কোচের অনুপস্থিতিতে সালাউদ্দিনকেই বাড়তি দায়িত্ব হিসেবে ব্যাটিং কোচের কাজ করতে হয়েছে। কাগজ-কলমে ব্যাটিং কোচ না হওয়া সত্ত্বেও ব্যাটিং ব্যর্থতার দায় দেওয়া হয়েছে তাঁকে।
এ ছাড়া সর্বশেষ আফগানিস্তান সিরিজে নুরুল হাসান সোহানকে দিয়ে উইকেটকিপিং না করিয়ে জাকের আলী অনিকের উইকেটকিপিং করানোর দায়ও তাকে দেওয়া হয়েছে। অথচ, সালাউদ্দিন চেয়েছিলেন নুরুলই কিপিং করুক। কিন্তু অধিনায়ক জাকের চেয়েছেন কিপিং তিনি করবেন। সালাউদ্দিনের অনুরোধ সত্ত্বেও প্রধান কোচ ফিল সিমন্স তাতে হস্তক্ষেপ করেননি।
এর আগে, ২০০৬–২০১০ সালে বাংলাদেশের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন সালাউদ্দিন। পরবর্তীতে ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ ছিলেন সালাউদ্দিন। জাতীয় দলের দায়িত্ব ছাড়ায় কোচ সালাউদ্দিন আবার ফিরবেন ঘরোয়া ক্রিকেটে। আসন্ন বিপিএলেও তাকে দেখা যেতে পারে কোনো দলের কোচ হিসেবে।
মন্তব্য করুন