

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নে ভারি বর্ষণের ফলে বাড়ির মাটির দেয়াল ধসে পড়ে মো. মিজবাহ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বৈলগাঁও গ্রামের কৃষক রফিউল আলমের ছেলে মো. মিজবাহ (৩)।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল হামিদ জানান, শনিবার (৫ আগস্ট) রাতে কোনো এক সময় দেয়াল ধসে পরে শিশুটি মারা যায়।
কৃষিকাজ করেন শিশুটির বাবা। শিশুটির মা বেশ কিছুদিন ধরে অসুস্থ। বিভিন্ন কারণে আর্থিক অনটনে আছে পরিবারটি। তাই বর্ষা আসার আগে মেরামত করতে পারেনি বাড়িটি। অতি বৃষ্টির কারণে দেয়াল ধসের ঘটনাটি ঘটে।
রোববার (৬ আগস্ট) সকাল ১১টায় শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জানান, বাড়ির দেয়াল ধসে নিহত শিশুর পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে প্রশাসনের পক্ষ থেকে।
মন্তব্য করুন


মঙ্গলবার ভারতের বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে দুই দল।
খেলার ১৫ মিনিটে গোল করে এগিয়ে যায় কুয়েত। ৩৮ মিনিটে গোল করে সমতায় ফেরে ভারত। প্রথমার্ধ থেকে দুই দল একটি করে গোল নিয়ে সমতা ধরে রেখেছিল। যা বজায় ছিল নির্ধারিত সময় গড়িয়ে অতিরিক্ত ৩০ মিনিটেও।
১২০ মিনিটের খেলা শেষেও কুয়েত-ভারত ম্যাচের স্কোরলাইন ছিল ১-১। পরবর্তীতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে শিরোপা জয়ের উল্লাসে মাতে ভারত।
সাফ চ্যাম্পিয়নশিফের ফাইনালে কুয়েতকে হারিয়ে নয়বারের মতো শিরোপা জিতল ভারত। মঙ্গলবার শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে কুয়েতকে ৫-৪ গোলের ব্যবধানে হারায় ভারত।
মন্তব্য করুন


কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কর্তৃক একদিনে ২০ কেজি গাঁজা, ২৫৫ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেট কার উদ্ধারসহ মোট ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আজ ২০/০৯/২০২৩ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লার পৃথক দুইটি অভিযানে এসআই(নিঃ)/মোঃ সাইদুর রহমান, এএসআই(নিঃ) আব্দুস সালাম ও সংগীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালে ২০/০৯/২০২৩খ্রিঃ তারিখ বেলা ১১:১৫ ঘটিকায় চৌদ্দগ্রাম থানাধীন ৩নং কালকাপুর ইউপির সাফুয়া সাকিনস্থ মিরশানি টু সোনাপুর গামী রাস্তার জনৈক আবুল কাশেম এর নির্মাণাধীন বাড়ির সামনে রাস্তার উপর পৌঁছে আসামী মোঃ সোহাগ মিয়া (২৮), পিতা- মোঃ আবুল কাসেম, মাতা- ছায়েরা বেগম, গ্রাম- জগমোহনপুর (সোনা মিয়া মাস্টার বাড়ি), ০১নং ওয়ার্ড, ০৩নং কালিকাপুর ইউনিয়ন, ডাকঘর- নোয়াবাজার, উপজেলা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগসহ আটক করেন। তথায় আশপাশ হতে আগত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামী মোঃ সোহাগ মিয়া (২৮) এর ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বড় বাজারের ব্যাগের ভিতরে রক্ষিত ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেনসিডিল পেয়ে উদ্ধারপূর্বক ২০/০৯/২৩খ্রিঃ তারিখ বেলা ১১:৫০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-, তারিখ- ২০/০৯/২০২৩; ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) রুজু করা হয়।
একইদিনে অপর একটি অভিযানে এসআই(নিঃ)/ মোঃ নজরুল ইসলাম, এএসআই(নিঃ)/ মোঃ ইলিয়াছ ও সংগীয় ফোর্সসহ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের দিক হতে আশা ঢাকা অভিমুখী একটি সিলভার রংয়ের প্রাইভেটকার গাড়ী যা ঢাকা মেট্রো-গ-১৭-৮৩৭৪ রেজি নাম্বারের গাড়িটি থামানোর জন্য সংকেত দিলে চালক উক্ত স্থানে গাড়িটি থামালে গাড়ির চালক (১) আসামী মহিবুল্লাহ শেখ(৩৩), পিতা-ইসহাক আলী শেখ, মাতা-মিনারা বেগম, সাং-সাতকাচিমা (সর্দার বাড়ী), থানা- নাজিরপুর, জেলা-পিরোজপুর, ও গাড়ীর ভিতরে চালকের পাশের সিটে বসা আসামী (২) নুরুজ্জামান নুরু(৪৩), পিতা-হান্নান ফকির, মাতা-ছকিনা বেগম, সাং-বয়সা, থানা- গৌরনদী, জেলা-বরিশালকে আটক করেন। তথায় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় আসামীদ্বয়ের বহনকৃত গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে পিছনের সিটের উপর হতে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত পলিথিন দ্বারা মোড়ানো ১৬টি পোটলা, প্রতি পোটলায় ০১ কেজি করে (১৬×১)=১৬ কেজি গাঁজা এবং অপর একটি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত ১০৫ বোতল ফেনসিডিল, পেয়ে উদ্ধার করেন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিলভার রংয়ের প্রাইভেটকার গাড়ী যাহার রেজি-নং-ঢাকা মেট্রো-গ-১৭-৮৩৭৪, ২০/০৯/২৩ খ্রিঃ তারিখ ভোর ০৫:৫০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উল্লেখ্য, একই দিনে হালিম শেখ নামক এক মাদকব্যবসায়ীকে ৪ কেজি গাঁজা সহ আটক করা হয়েছে।
উক্ত ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় এজাহার দায়ের করলে সদর দক্ষিণ থানার মামলা নং-২২, তারিখ- ২০/০৯/২০২৩; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/১৯(গ)/ ১৪(গ)/৩৮ রুজু করা হয়।
মন্তব্য করুন


বিল্লাল হোসেন, মুরাদনগর:
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামে বৃষ্টির আশায় মেঘ-বৃষ্টির বিয়ের আয়োজন করেন শিশুরা।
বরের নাম মেঘ, আর কনের নাম বৃষ্টি। দুজনে মিলে মেঘ-বৃষ্টি। মেঘবৃষ্টির গায়ে জড়ানো রঙিন কাপড়। শনিবার দুপুর ১২দিকে নেঁচে গেয়ে ভিজে মেঘবৃষ্টির বিয়ে হয়। আর সাথে ছিল তাদের বৌভাত। এ আয়োজন করেন দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের ছোট ছেলে মেয়েরা। তাদের এ ব্যাতিক্রমী পুরানো সংস্কৃতির ঐতিহ্যের আয়োজন দেখতে ভিড় জমায় এলাকার উৎসুক সকল শ্রেণী পেশার মানুষ।
মন্তব্য করুন


অভ্যন্তরীণ বাজারে
স্থিতিশীলতার জন্য আগামী অক্টোবর থেকে শুরু হওয়া নতুন মৌসুম থেকে চিনি মিলগুলোকে
রপ্তানি বন্ধের নির্দেশ দিতে যাচ্ছে ভারত।
২৪ আগস্ট বৃহস্পতিবার
এই তথ্য জাননো হয়, বার্তাসংস্থা রয়টার্স ভারত সরকারের বেশ কয়েকটি সূত্রের বরাত
দিয়ে এক প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির
তিনটি সরকারি সূত্র জানিয়েছে আগামী অক্টোবর থেকে ভারতে নতুন মৌসুম শুরু হতে চলেছে
এবং সেই সময় থেকেই মিলগুলোর ওপর চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হবে।
বিশ্ববাজারে ভারতের
চিনির অনুপস্থিতিতে আরও বাড়িয়ে দিতে পারে চিনির দাম।
গত মৌসুমে রেকর্ড এক
কোটি ১১ লাখ টন চিনি রপ্তানি করেছিল ভারত। সেখানে চলতি মৌসুমের ৩০ সেপ্টেম্বর
পর্যন্ত মিলগুলোকে মাত্র ৬১ লাখ টন চিনি রপ্তানির অনুমতি দেওয়া হয়।
মন্তব্য করুন


বাংলাদেশের
পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী বাংলাদেশে মানুষের গড় আয়ুর পাশাপাশি নারীর প্রজনন
হার এবং জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার কমেছে, পাশাপাশি বেড়েছে বাল্য বিয়ে এবং শিশু
মৃত্যুর হার। আবার এ জরিপে উঠে এসেছে- দেশে প্রাপ্তবয়স্ক হয়েও বিয়ে না করা পুরুষের
সংখ্যা প্রায় ৩৬ শতাংশ। বয়স্ক পুরুষের সংখ্যা সামান্য বেড়েছে। কিছুটা হলেও কমেছে বিবাহিত
দম্পতির মধ্যে তালাক বা বিবাহ বিচ্ছেদের সংখ্যা।
গত
দশ বছরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার ক্রমান্বয়ে
প্রায় দশ শতাংশ কমেছে।
ঢাকা
বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেসের অধ্যাপক ডঃ মোঃ মঈনুল ইসলাম জানান, সরকারি এই রিপোর্টে
যা উঠে এসেছে তাতে মূলত বাংলাদেশের স্বাস্থ্য খাতের করুণ চিত্রই প্রতিফলিত হয়েছে। এর
ফলে বাংলাদেশ যে 'ট্রিপল জিরো কমিটমেন্ট', অর্থাৎ ২০৩০ সালের মধ্যে পরিবার পরিকল্পনার
অপূর্ণ চাহিদা (শতভাগ দম্পতিকে পরিবার পরিকল্পনার আওতায় আসা), মাতৃমৃত্যু ও বাল্য বিবাহ-সহ
জেন্ডার ভিত্তিক সহিংসতা শূন্যতে নামিয়ে আনার যে অঙ্গীকার করেছিল তার অর্জন দুরূহ হয়ে
উঠতে পারে বলে মনে করেন।
কেনিয়ার
নাইরোবিতে ২০১৯ সালে জনসংখ্যা ও উন্নয়ন সম্মেলনের ২৫ বছর পূর্তিতে এই ট্রিপল জিরো অঙ্গীকার
করেছিলো বাংলাদেশ।
প্রসঙ্গত,
বিবিএস যে জরিপের ফল প্রকাশ করেছে সে জরিপটি পরিচালিত হয়েছে ২০২৩ সালে। জরিপটি দেশ
জুড়ে ৩ লাখ ৮ হাজারেরও বেশি পরিবার ও বিবাহিত নারীদের ওপর পরিচালনা করা হয়েছে। তারা
এই জরিপের সাথে তার আগের বছরের তথ্যও প্রকাশ করেছে।
সূত্র- বিবিসি বাংলা
মন্তব্য করুন


রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১৯৭.২ গ্রাম হেরোইন, ১৭৪৩৬ পিস ইয়াবা ও ২৯ কেজি গাঁজা জব্দ করা হয়।
বুধবার(২৭ডিসেম্বর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার(২৮ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।
মন্তব্য করুন


নিয়মিত কলা পাকাতে কেমিকেল (প্রোমোট-ইথিলিন) ব্যবহার করেন, চাঁদপুর শহরের
চৌধুরীঘাট এলাকার এক ব্যবসায়ী।
রোববার (১৩ আগস্ট)
বিকেলে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
জাতীয় ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন,
নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ শহরের পালবাজার, চৌধুরীঘাট, কয়লাঘাট ও মোলহেড
এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। পাল বাজারের চৌধুরীঘাট এর অনেকগুলো কলার
দোকান তদারকি করা হয়। এসময় ‘ভাই ভাই কলা আড়ত’ প্রতিষ্ঠানে কাঁচা কলা পাকাতে কেমিকেল (প্রোমোট-ইথিলিন) ব্যবহার করতে
দেখা যায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তরের অভিযানের টের পেয়ে কেমিকেল লুকানোর চেষ্টা করেন তিনি। পরবর্তীতে
ওই দোকান মালিককে হাতেনাতে ধরে ফেলা হয় এবং তিনি দোষ স্বীকার করেন। এবং তাকে ২০
হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক
সহযোগিতা করেন, চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম। ভোক্তার অর্থ,
স্বার্থ, স্বাস্থ্য ও অধিকার রক্ষার্থে ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান পরিচালনা
অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা
কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
মন্তব্য করুন


কুড়িগ্রাম জেলার আলোচিত ও চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ মামলার মূলহোতা শ্রী জয়ন্ত চন্দ্র বর্মণ’কে চট্টগ্রামের বোয়ালখালী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গ্রেফতার জয়ন্ত চন্দ্র বর্মণ কুড়িগ্রামের উলিপুর থানার পুরিরপটল গ্রামের মৃত গৌবিন্দ চন্দ্র বর্মণের ছেলে।
মঙ্গলবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিম ২৭ বছর বয়সের একজন বুদ্ধি প্রতিবন্ধী। গত ১৯ জুলাই ২০২৩ ইং তারিখ হঠাৎ অসুস্থ হলে ভিকটিমের পরিবার ভিকটিমকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে ভিকটিম গর্ভবতী বলে জানায়। পরবর্তীতে গত ২৪ জুলাই ২০২৩ ইং তারিখ ভিকটিমের পরিবার পুনরায় আকতারুন্নাহার মেমোরিয়াল হাসপাতালে প্রেগনেন্সি টেস্ট করালে ভিকটিম ১৩ সপ্তাহের গর্ভবতী রিপোর্ট আসে। উক্ত বিষয়ে ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২৩ এপ্রিল ২০২৩ ইং তারিখ ভিকটিমকে বাড়িতে একা পেয়ে ভয়ভীতি প্রদর্শন করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শ্রী জয়ন্ত চন্দ্র বর্মণ ধর্ষণ করে।
উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে শ্রী জয়ন্ত চন্দ্র বর্মণ’কে আসামী করে কুড়িগ্রাম জেলার উলিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৮, তারিখ ২৬ জুলাই ২০২৩ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সং/২০০৩) এর ৯(১)।
পরর্বতীতে ভিকটিমের পরিবার আসামীকে গ্রেফতারের জন্য র্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি আবেদন দাখিল করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ধর্ষণ মামলার প্রধান আসামী চট্টগ্রাম জেলার বোয়ালখালী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২০ আগস্ট ২০২৩ ইং তারিখ র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১৩, রংপুর এর একটি অভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী শ্রী জয়ন্ত চন্দ্র বর্মণকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলো: শ্রী জয়ন্ত চন্দ্র বর্মণ (২৮), পিতা- মৃত গৌবিন্দ চন্দ্র বর্মণ, সাং-পুরিরপটল, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


মাঘের শীতে কাঁপছে চুয়াডাঙ্গায়। বুধবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর আগে, মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে আরো কমতে পারে তাপমাত্রা।
কুয়াশাচ্ছন্ন পরিবেশে সকাল ৯টার দিকে কোনো রকম সূর্যের দেখা মিললেও তাতে নেই তাপ। ফলে উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বাড়িয়েছে বহুগুন। হাড় কাঁপানো এই শীতে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। যাদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) থেকে তাপমাত্রা আবার কমে আসবে। ওদিন রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তীব্র শীতে চুয়াডাঙ্গায় গত দুইদিন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে এর উল্টো চিত্র বেসরকারি বিদ্যালয়গুলোতে। আগের নিয়মেই চলছে এসব প্রতিষ্ঠান। তবে শিক্ষার্থী উপস্থিতি একেবারেই নেই।
জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান জানান, উপ-পরিচালক ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। তাপমাত্রা কম থাকলে বৃহস্পতিবারও বন্ধ থাকবে জেলার ১৮০টি মাধ্যমিক বিদ্যালয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান জানান, গত দুইদিন জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। তাপমাত্রা কম থাকায় এমনিতেই স্কুলে শিক্ষার্থী উপস্থিতির হার খুবই কম।
মন্তব্য করুন


মুরাদুল
ইসলাম মুরাদ, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের
রাজীবপুর উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন কর হয়েছে। আজ সকালে একটি বণার্ঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার
তানভীর আহমেদ। প্রধান অতিথি ছিলেন, রাজীবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো ও বিশেষ
অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজীবপুর
উপজেলার শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।
মন্তব্য করুন