

বিয়ের আট ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় জাকারিয়া হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার মামুদপুর ইউনিয়নের কুটিপাড়া বাড়ইল গ্রামের রেজাউল ইসলামের ছেলে নিহত যুবক।
পরিবারের সদস্যরা বলেন, দুপচাচিয়ার একটি টাইলস ফ্যাক্টরিতে চাকরি করতেন জাকারিয়া। ২৮ আগস্ট সোমবার রাত ১টায় ক্ষেতলাল পৌর এলাকার বুড়াইল গ্রামের মোহাম্মদ আব্দুর রহিমের মেয়ে জেমি আক্তারের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। নিজের পরিহিত কাপড় ও বউয়ের জন্য কিছু কিনতে ২৯ আগস্ট মঙ্গলবার সকাল ৮টায় মোটরসাইকেল নিয়ে কর্মস্থল দুপচাচিয়া উপজেলায় যাচ্ছিলেন জাকারিয়া। পথে কাহালু উপজেলার দশ মাইল এলাকায় একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।
তার স্ত্রী জেমি আক্তার বলেন, জাকারিয়া সকালে ভাত না খেয়েই কাপড় আনতে বের হন। যাওয়ার আগে তিনি তার মায়ের আদেশ নিষেধ শোনার পরামর্শও দেন।
সড়ক দুর্ঘটনায় জাকারিয়া হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান, কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান।
মন্তব্য করুন


বিভিন্ন
রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা
অন্তর্বর্তী সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
আজ
শুক্রবার (৯ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে
বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী
কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সাথে
বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে,
তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে।
সকলকে
ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের
সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত
সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে।
উল্লেখ্য,
ইতোমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে
নিষিদ্ধ করেছে।
বিবৃতিতে
আরও বলা হয়, সরকারের পক্ষে থেকে মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা
গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সাবেক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের বিষয়ে বলা হয়, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি
ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভের বিষয়ে সরকার
অবগত। এ ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর
রয়েছে।
মন্তব্য করুন


রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর ও হ-ত্যা মামলার আসামি কসাই সোহেলকে গ্রেফতার করেছে র্যাব-২।
মঙ্গলবার (৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম।
র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম বলেন, রাজধানীর গাবতলী গরুর হাট এলাকা থেকে জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর ও হত্যা মামলার আসামি কসাই সোহেলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


ঢাকা মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান জানিয়েছেন আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীদের যে কোনো অসুবিধা মোকাবিলা করতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত থাকবে ।
মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারী) রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে ট্রাফিক বিভাগের আয়োজিত ‘এস এস সি পরীক্ষা ২০২৪ উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
মুনিবুর রহমান বলেছেন, পরীক্ষার্থীদের যে কোনো অসুবিধা মোকাবিলা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগের প্রতিটি জোন কর্তৃক আলাদা আলাদা কুইক রেসপন্স টিম ( কিউআরটি ) গঠন করা হবে। এছাড়াও যে কোনো জরুরি প্রয়োজনে ৯৯৯ এ ফোন করে সহায়তার আহ্বান জানানো যাবে। এক্ষেত্রে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করার চেষ্টা থাকবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার মুনিবুর রহমান আরও বলেছেন, পরীক্ষা শুরুর আগে এমনভাবে বের হতে হবে যেন নূন্যতম ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যায়। যে সব সড়ক পারাপারে রেল ক্রসিং আছে তা বিবেচনা করে বাসা হতে সময় বিবেচনা করে রওয়ানা দেওয়া জরুরি। আপনার বাসার বা পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সড়কে যদি কোনো খোড়াখুড়ি/মেরামত কাজ চলে তবে তা বিবেচনায় নিয়ে সময় মত রওয়ানা দিতে হবে। পরীক্ষার্থী ও অভিভাবকদের সাবধাণতা অবলম্বন করে যানবাহনে চলাচলের অনুরোধও জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন


সেনাবাহিনী জাতির গর্ব হিসেবে দেখার প্রয়াসে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে কাজ করছে। এ ধরনের প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে বলে জানান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সোমবার (১৭ জুলাই ২০২৩ইং) সকালে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্স বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ অনুষ্ঠানে তিনি এসব কথা জানিয়েছেন।
তিনি জানান, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ‘ফোর্সেস গোল-২০৩০’ বাস্তবায়নে সাংগঠনিক কাঠামো অনুযায়ী আধুনিকায়নের প্রক্রিয়া চলমান।
মন্তব্য করুন


আজ বৃহস্পতিবার(৩০
নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন । নির্বাচন কমিশন
(ইসি) গত ১৫ নভেম্বর ঘোষিত তফসিলে ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ
করে ।
ইসি ঘোষিত তফসিল অনুসারে, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের এবং নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করবেন । নির্বাচনী প্রচার চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি ।
দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি এবং ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।
মন্তব্য করুন


নকল কয়েল বিক্রির
অপরাধে সিলেটে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ অভিযান পরিচালনা করা
হয়, ২৯ আগস্ট মঙ্গলবার সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে।
এ
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম
মাসুদ। ব্যাটালিয়ান আনসারের একটি দল অভিযানে সহায়তায় ছিলেন।
অভিযানে নগরের বিভিন্ন
দোকানে চায়না কয়েলের নামে উৎপাদিত ট্রেডমার্ক বিহীন নকল কয়েল বিক্রি হচ্ছে -এমন
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর শিবগঞ্জ এলাকার মেসার্স ইসলাম ব্রাদার্সকে
৫ হাজার, হাউজিং স্টেট এলাকার ইয়ান এন্টারপ্রাইজকে ২৫ হাজার, বন্দরবাজারের মনির
অ্যান্ড সন্সকে ৫ হাজার, উপশহরের নিউ সিটি স্টোরকে ২ হাজার ও সামি স্টোরকে আরও ৩ হাজারসহ
মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। অভিযানকালে বিভিন্ন নামে প্রায়
৬শত প্যাকেট নকল চায়না কয়েল জব্দ করে তা বিনষ্ট করা হয়।
মন্তব্য করুন


২০২২-২৩ অর্থবছরে সরকারের মোট দেশজ উৎপাদন তথা জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা থাকলেও বছর শেষে তা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৮ শতাংশে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত জিডিপির চূড়ান্ত হিসাবে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া আরো জানানো হয়েছে , ডলারের হিসাবে কমলেও টাকার অঙ্কে মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা।
বিবিএস আরো জানায়, ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ লাখ ৪১ হাজার ৪৭ টাকা, ২০২০-২১ অর্থবছরে ছিল ২ লাখ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা এবং ২০১৯-২০ অর্থবছরে ছিল ১ লাখ ৯৭ হাজার ১৯৯ টাকা। ডলারের মূল্যবৃদ্ধির কারণে টাকায় প্রকাশ করা হয়েছে মাথাপিছু আয়।
মন্তব্য করুন


২০২৪ সালে হজে যেতে
নিবন্ধনের সময় ১৮ দিন বাড়ানো হয়েছে। হজযাত্রী নিবন্ধনের সময় ১৮ জানুয়ারি পর্যন্ত
বাড়িয়ে আজ (২৮ ডিসেম্বর) বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়
জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর হজ নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার
বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২৫ হাজার ৪৭৮ জন হজযাত্রী
নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২২ হাজার ৫৪৯ জন ও বেসরকারি
ব্যবস্থাপনায় ২ হাজার ৯২৯ জন হজযাত্রী নিবন্ধন করেছেন।
২০২৪
সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি
মাধ্যমের কোটা ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটা এক লাখ ১৭ হাজার জন।
সময় বাড়ানোর বিজ্ঞপ্তিতে
জানানো হয়েছে, ২০২৪ সালে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে
সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি হজ ও ওমরাহ
মন্ত্রণালয় হতে হজ চুক্তির আগেই হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানানোর তাগিদ থাকা
সত্ত্বেও বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময়
১৮ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ সময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে
প্রাথমিক নিবন্ধন বা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা
যাবে। প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য আগামী ২৯ ফেব্রুয়ারির
মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
মন্তব্য করুন


জাকার্তার উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আসিয়ান ৪৩তম সম্মেলন ও ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগ দিবেন ।আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বঙ্গভবনের প্রেস উইং।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি, তার সহধর্মিণী অধ্যাপক ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট নং বিজি- ৫৮৪ সকাল ৮টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, পররাষ্ট্র সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ (সংযুক্ত) ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিদায় জানান।
রাষ্ট্রপতি জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) ৫-৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৩তম আসিয়ান (দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সংস্থা) শীর্ষ সম্মেলনে এবং ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগ দেবেন। এছাড়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি, ভিয়েতনামের প্রধানমন্ত্রী, আইওরা (IORA) মহাসচিব এবং আরও কয়েকজন রাষ্ট্রীয় নেতার সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
মন্তব্য করুন


দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা যদি কেউ করেন তাহলে পুলিশ প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর শেরে-বাংলা নগর এলাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন হবিগঞ্জে আহত পুলিশের ওসি অজয় চন্দ্র দেবকে দেখতে এলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, গত ১৯ আগস্ট হবিগঞ্জে বিএনপির কর্মসূচি চলাকালে জনগণের স্বাভাবিক চলাচল বিঘ্ন সৃষ্টি হলে হবিগঞ্জ থানা পুলিশ বিনীতভাবে তাদের অনুরোধ করে রাস্তা খোলা রাখার জন্য।তবে সে অনুরোধ রাখা হয়নি বরং তারা দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল ও ঢিল নিক্ষেপ করেছে। সে ঢিলে আক্রান্ত হয়েছে ওসি অজয়।
তিনি মারাত্মকভাবে বাম চোখে আক্রান্ত হয়েছেন। তার অবস্থা এখনও সংকটাপন্ন। এখন তিনি চিকিৎসাধীন। আমি এখানকার কর্তব্যরত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ তারা ওসি অজয়ের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা করছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও সংকটাপন্ন। তার চিকিৎসা নিশ্চিতে চিকিৎসকদের বোর্ড গঠন করা হয়েছে। যাতে দ্রুত সময়ের মধ্যে তার আরোগ্য নিশ্চিত করা যায়। তার চিকিৎসা চলমান রয়েছে।
সামনে জাতীয় নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ দেশের আইনপ্রয়োগকারী সংস্থা। আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, লোকবল নিয়োগ, সক্ষমতা বৃদ্ধি, ইক্যুপমেন্ট, যা দরকার সবই আছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনানুগভাবে ও সাহসিকতার সঙ্গে সে দায়িত্ব পালনের জন্য আমাদের পুলিশ সদস্যরা প্রস্তুত। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আমাদের রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা যদি কেউ করেন তাহলে দেশে প্রচলিত আইন অনুযায়ী পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেও উল্লেখ করেন আইজিপি।
বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদলের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি নেতারা দাবি করেছেন পুলিশ পুরাতন অস্ত্র উদ্ধার দেখিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা সঠিক নয়। আমরা অভিযান পরিচালনা করেছি। তাদের হেফাজত থেকে যেসব অস্ত্র পাওয়া গেছে সেগুলো উদ্ধার দেখিয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। বিএনপি নেতাদের এ অভিযোগ ভিত্তিহীন।
মন্তব্য করুন