

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে তিনটি ওয়ান শুটার গানসহ (এলজি) দুই তরুণকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের নুরনবী চৌধুরীর ছেলে আরিফুল হাসান অন্তু (২৪) ও একই এলাকার আবুল খায়েরের ছেলে নজরুল ইসলাম (২৩)।
রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অনন্তপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে বেগমগঞ্জের একলাশপুর টিভি সেন্টারের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে আরিফুল হাসান অন্তু ও নজরুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ। একপর্যায়ে আটক নজরুলের ভাষ্যমতে অন্তুর বাড়ির শয়নকক্ষ থেকে একটি এবং রান্নাঘর থেকে দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরে তাদের বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই অস্ত্রধারী তরুণের বিরুদ্ধে এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
মন্তব্য করুন


রাজউকের অভিযানে ধানমন্ডির টুইন পিক টাওয়ারের ১২টি রেস্তোরাঁ নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সিলগালা করা হয়েছে। এছাড়া আরও একটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার সোমবার (০৪ মার্চ) ভবনটিতে অভিযান চলাকালে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, এই ভবনটি মূলত এফ ক্যাটাগরির। এটি অফিসের জন্য রাজউক থেকে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এখানে অবৈধভাবে প্রায় ৮-১০টির মতো রেস্টুরেন্ট করা হয়েছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এই ভবনটি এফ ওয়ান ক্যাটাগরিতে অনুমোদন দেওয়া হয়েছে। এই ক্যাটাগরি অনুসারে ভবনটি শুধু অফিস হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু আমরা পরিদর্শনে মাত্র দুই ফ্লোরের কিছু অংশ অফিস হিসেবে বরাদ্দ দেওয়ার বিষয়টি দেখেছি। বাকি অংশগুলোতে নিয়মের বাইরে গিয়ে ১২ থেকে ১৫টি রেস্টুরেন্ট ভাড়া দেওয়া হয়েছে। সেইসঙ্গে ওষুধ ও কাপড়ের দোকান পেয়েছি।
এর আগে, রোববার (০৩ মার্চ) সন্ধ্যা থেকে রাজধানীজুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে রেস্তোরাঁগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা বা যথাযথ অনুমতি আছে কিনা সেগুলা দেখা হয়। অভিযানে বিভিন্ন রেস্টুরেন্টে অনিয়ম থাকার কারণে মোট ৩৫ জনকে আটক করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজিনা সারোয়ার বলেন, রাজউক ছাড়াও সিটি করপোরেশন কিংবা কলকারখানা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট যে-সব সরকারি প্রতিষ্ঠান আছে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদের বিষয়টি অবগত করবো। যারা নিয়মের বাইরে এসব করেছে তাদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন।
মন্তব্য করুন


কুমিল্লায়
১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।
আজ
দুপুরে হোমনা থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) মিঠুন সরকার, এএসআই(নিরস্ত্র) নুরুল আলম এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার
ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের
ভিত্তিতে বুড়িচং থানাধীন ১ নং রাজাপুর ইউনিয়নের লড়িবাগ সাকিনস্থ পাকা রাস্তার উপর তল্লাশি
করে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ নাসিম চৌধুরীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো: মোঃ নাসিম চৌধুরী (২২),
পিতা- মোঃ মানিক চৌধুরী, সাং- উত্তরগ্রাম, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা ।
উক্ত
আসামীর বিরুদ্ধে বুড়িচং থানার মামলা নং-৪০, তারিখ-২২/০৭/২০২৩, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য
নিয়স্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) তে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন


সাঁতার কাটতে নদীতে নেমেছিলেন এক ফুটবলার। ফুটবলার
জানতেন না, পানির মধ্যেই ঘাপটি মেরে আছে বিশালাকার এক হিংস্র কুমির। ঘটনাটি কোস্টারিকার
গুয়ানাকাস্ট প্রদেশে ঘটেছে।
সাঁতরে নদীর মাঝ বরাবর যেতেই কুমিরটি ওই
ফুটবলারের ওপর আক্রমণ করে বসে । কুমির তাকে ছিঁড়ে কামড়ে মেরে ফেলে ।
গত ২৯ জুলাই গুয়ানাকাস্টের
রিও কানাস নদীতে গোসল করতে নেমেছিলেন ২৯ বছর বয়সি ফুটবলার লোপেজ ওর্তিজ চুকো। এ সময়ই
ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এই
ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই
ভিডিওগুলোর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওগুলোতে
দেখা যাচ্ছে, বিশাল কুমিরটি লোপেজের দেহ মুখে করে পানির মধ্যে সাঁতরাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে কুমিরটিকে তাড়া করলে সেটি পালিয়ে যায়।
সংবাদমাধ্যমের
প্রতিবেদন অনুযায়ী, স্ত্রী এবং ২ সন্তানকে নিয়ে থাকতেন লোপেজ। স্থানীয় রিও কানাস
দলের হয়ে ফুটবল খেলতেন লোপেজ ওর্তিজ চুকো। গত ৩১ জুলাই, লোপেজের পরিবারের পক্ষ
থেকে তার শেষকৃত্যের ব্যবস্থা করা হয়। লোপেজের দলের পক্ষ থেকেও শোকবার্তা জ্ঞাপন
করা হয়েছে।
সূত্র: ডেইলি মেইল, দ্য সান, মেট্রো, নিউ ইয়র্ক পোস্ট
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরে চলতি বছরের জুলাই মাসের উপকারভোগীদের মাঝে টিসিবি পন্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে শহরের পুরান বাজরস্থ শ্রম কল্যাণ কেন্দ্রের মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় পৌর মেয়র মো. জিল্লুর রহমানসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁদপুর জেলায় ১০৬ টি কেন্দ্রে এ কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য করুন


মালয়েশিয়াতে অনুষ্ঠিত লাস্ট ম্যান স্ট্যান্ড
ক্রিকেট টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার SEQ ক্যাসোওয়ারিজ দলকে হারিয়ে প্লেট চ্যাম্পিয়ন
হয় ক্রিকেটার্স কুমিল্লা।
গত ২৯ জুলাই মালয়েশিয়াতে লাস্ট ম্যান স্ট্যান্ড
টুর্নামেন্ট শুরু হয়। গেলো ৩ অগাস্ট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে ৭ টি দেশের ১৬ টি দল অংশগ্রহণ
করে।
ম্যাচ সেরার পুরস্কার লাভ করে ক্রিকেটার্স
কুমিল্লার মোঃ ফজলে রাব্বি। এছাড়াও ওয়াসেল আহমেদের অনবদ্য ৫০ রান জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখে। খেলা শেষে লাস্ট ম্যান স্ট্যান্ড ( এল এম এস) এর ম্যানেজিং ডিরেক্টর মিঃ
সিমন চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আগামী ডিসেম্বরে লাস্ট ম্যান স্ট্যান্ড ওয়ার্ল্ড
চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টটি সাউথ আফ্রিকাতে অনুষ্ঠিত হবে।
এদিকে টুর্নামেন্টে প্লেট চ্যাম্পিয়ন হওয়ায়
দলের সদস্যসহ শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিকেটার্স কুমিল্লার
অধিনায়ক আহমেদ সাইফুল্লাহ ও দলটির ম্যানেজার হেলাল উদ্দিন আহমেদ খোকা। তারা এই জয়ের ধারাবাহিকতা কাজে লাগিয়ে আফ্রিকায় অনুষ্ঠিত লাস্ট ম্যান স্ট্যান্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টেও শিরোপা নিশ্চিত
করতে চান।
আয়োজক সূত্রে জানা যায়, পুরো বিশ্বে প্রাক্তন ও কর্পোরেট
খেলোয়ারদের নিয়ে লাস্ট ম্যান স্ট্যান্ড ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। ব্যাপক
জনপ্রিয়তা পেয়ে ইতিমধ্যে সারা বিশ্বে আলোড়ন তৈরীতে সক্ষম হয়েছে আয়োজকরা।
মন্তব্য করুন


বিশেষ অভিযানে কুমিল্লা জেলার লাকসাম থানাধীন মুদাফরগঞ্জ এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৪ নভেম্বর ২০২৩ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার লাকসাম থানাধীন মুদাফরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো: শরীয়তপুর জেলার ডামুড্যা থানার নানরা গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে মোঃ সাগর ইসলাম (২৬), মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার কাটাখালী গ্রামের নুরুল ইসলাম এর ছেলে ফয়সাল আহমেদ এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার গাসিয়াল গ্রামের আব্দুল লতিফ এর ছেলে মোঃ সবুজ (২৫)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি ব্যবহার করে শরীয়তপুর, মুন্সীগঞ্জ, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


বিশ্বকাপে ব্যর্থতায় বরখাস্ত করা হয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড কে, পাশাপাশি অন্তর্বর্তীকালীন কমিটিও বসিয়েছে।সাত ম্যাচে মাত্র দুইটিতে জিতেছে শ্রীলঙ্কা। বিশেষ করে ভারতের কাছে ৫৫ রানে অলআউট হয়ে যাওয়ার পর ক্ষোভের মুখে পড়ে লংকান ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী রোশান রানাসিংহে গত শুক্রবার বিবৃতি দিয়ে বোর্ডের সদস্যের পদত্যাগ করতে বলেন। বোর্ডের সামনে এসে বিক্ষোভও করেছে সমর্থকরা। এমন চাপে পড়ে নিজ পদ থেকে সরে দাঁড়ান ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা।
এরপর আজ এক বিবৃতিতে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিকেট বোর্ডের বাকি সদস্যদের বরখাস্ত করা হয়েছে।
আপাতত একটি অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্ব পালন করবে। এই কমিটির প্রধান শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।
পয়েন্ট তালিকায় বর্তমানে সাতে আছে শ্রীলঙ্কা। আজ দিল্লিতে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ।
এর আগে নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের বিপক্ষে জিতলেও দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের কাছে হেরেছে লংকানরা। আজ বাংলাদেশের কাছে হারলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও ঝুঁকিতে পড়বে তাদের।
মন্তব্য করুন


বাংলাদেশ ও ঘানা এই দুই দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতি বিষয়ক মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে-এর নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে একমত হয় বাংলাদেশ ও ঘানা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, “বাংলাদেশ ও ঘানা কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস, খাদ্য প্রক্রিয়াকরণ, পাট, চামড়া ও গার্মেন্টস সহ বিভিন্ন খাতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য সহযোগিতা বাড়ানোর জন্য বিভিন্ন ক্ষেত্র চিহ্নিত করেছে।” গণভবনে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতি মন্ত্রী শার্লি আয়োরকার বোচওয়ের মধ্যে বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফ্রিকার দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর ওপর জোর দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আফ্রিকান দেশগুলির সাথে ব্যবসা-বাণিজ্যের উন্নতির বিপুল সম্ভাবনা রয়েছে। আফ্রিকান দেশগুলো বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য এবং টেক্সটাইল পণ্য আমদানি করতে পারে।
ঘানার পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ও ঘানার মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এ লক্ষ্যে তিনি দুই দেশের মধ্যে কৃষি, ওষুধ, আইসিটি এবং কৃষিভিত্তিক খাদ্য পণ্যের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেন। তিনি আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথের মহাসচিব হিসেবে আসন্ন নির্বাচনে তার দেশের প্রার্থীতার পক্ষে বাংলাদেশের সমর্থন কামনা করেন। এবার আফ্রিকার দেশগুলো থেকে কমনওয়েলথ মহাসচিব নির্বাচিত হবেন।
কমনওয়েলথ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, “এই সংস্থা এক সময় নিষ্ক্রিয় ছিল। কিন্তু কমনওয়েলথ এখন বিনিয়োগ এবং মানবসম্পদ প্রশিক্ষণ (সদস্য রাষ্ট্রগুলির মধ্যে) বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করছে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলেন, কমনওয়েলথের মহাসচিব পদে যোগ্য নেতৃত্ব প্রয়োজন।
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
মন্তব্য করুন


আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপ্রধানের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ড. দীন মোহাম্মদ নুরুল হকের সৌজন্য সাক্ষাৎ হয়।
রোগীরা যাতে বিদেশমুখী না হয়ে বিএসএমএমইউ’র মতো সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিতে উৎসাহী হয় সে লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পাশাপাশি রোগীদের চিকিৎসা ও সেবা প্রদানের ক্ষেত্রে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিএসএমএমইউ’র সার্বিক কার্যক্রমকে ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, ‘বিদেশমুখীতা কমাতে দেশের সুপার স্পেশালাইজড হাসপাতালে রোগীদের চিকিৎসায় উৎসাহ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।’
এ বিষয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে উপাচার্য চিকিৎসাসহ বিএসএমএমইউ’র সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এখানে রোগীদের উন্নত চিকিৎসা ও সেবার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
প্রেস সচিব আরো জানান, পরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুর রশীদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় উপাচার্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্য প্রমাণ করতে পারে; কারিকুলাম উন্নয়নের ক্ষেত্রে সে বিষয়ে প্রাধান্য দিতে হবে।
শিক্ষার্থীরা যাতে তথ্য প্রযুক্তিসহ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৭ কেজি
গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা।
বুধবার (১২ জুন) বুড়িচং থানাধীন কোরপাই
ফয়েজউদ্দিন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার
উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী উপ-পরিদর্শক মিজানুর
রহমান এর নেতৃত্বে ডিএনসি- কুমিল্লা গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা
করে হনুফা আক্তার নামের এক নারীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার
করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো- বাগেরহাট জেলার
মোরেলগঞ্জ থানাধীন বারইখালী এলাকার মোশাররফ খা এর মেয়ে হনুফা আক্তার (২৭)।
আসামীদের বিরুদ্ধে সহকারী উপ-পরিদর্শক
মিজানুর রহমান বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
মন্তব্য করুন