

গাইবান্ধার
সুন্দরগঞ্জ অংশের হরিপুর এলাকা ঘুরে দেখা যায়, তিস্তায় সেতু প্রকল্প বাস্তবায়নে দিন-রাত
কাজ চলছে। সেতু তৈরিতে নির্ধারিত ৩১টি স্প্যানের মধ্যে বসেছে ২১তম স্প্যান। যার ফলে
অনেকটাই দৃশ্যমান তিস্তা সেতু।
স্থানীয়রা
বলছেন, সেতুটি চালু হলে কুড়িগ্রাম, নাগেশ্বরী, উলিপুর, ভুরাঙ্গামারী ও চিলমারী থেকে
সড়কপথে ঢাকার দূরত্ব কমে আসবে প্রয় ১৩৫ কিলোমিটারের মতো। দূরত্ব কিছুটা কমবে বিভাগীয়
শহর রংপুরেরও। স্থানীয় জনজীবনে মিলবে কাঙ্ক্ষিত গতি।
তারা
আরও জানিয়েছেন, বর্তমানে তিস্তা নদীর এপার-ওপার যাতায়াত করতে নৌকায় ২ঘণ্টার বেশি সময়
লাগে। তাছাড়া সিরিয়ালের জন্য বসে থাকতে হয় অনেক সময় ধরে। সেই সঙ্গে রোদে পোড়া-বৃষ্টিতে
ভেজাসহ নৌকা ডুবিতে প্রাণ-সম্পদ হারানোর শঙ্কা রয়েছে। সেতুটি চালু হলে সহজেই ওপার থেকে
এপারে আসা-যাওয়া করা যাবে।
গাইবান্ধা
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাবিউল ইসলাম জানিয়েছেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ অংশের
হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত তিস্তা নদীর ওপর নির্মিত হচ্ছে সেতুটি। এই
সেতুটি এলজিইডির মাধ্যমে বাস্তবায়িত দেশের প্রথম দীর্ঘতম সেতু। সেতুটির দৈর্ঘ্য ১ হাজার
৪৯০ মিটার। সেতুটিতে বসানো হবে সর্বমোট ৩১টি স্প্যান। যার মধ্যে ২১টি বসানো হয়েছে।
আগামী মাসের ৩/৪ তারিখে আরও একটি স্প্যান বসানোর কথা রয়েছে।
২০১৪
সালের ২৬ জানুয়ারি সেতুটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
নানা জটিলতা কাটিয়ে ২০২১ সালে শুরু হয় সেতুটির নির্মাণ কাজ। প্রকল্প ব্যয় ধরা হয়েছে
৭৩০ কোটি ৮৫ লাখ টাকা।
মন্তব্য করুন


সকাল থেকেই আজ দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাত হচ্ছে। যা বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিনেও চলবে। আবহাওয়ার অফিস জানিয়েছে, ঈদের দিন সকাল থেকে রাজধানীসহ দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাত হবে।
দেশের বিভিন্ন স্থানেও আজ বৃষ্টি হচ্ছে। এমন অবস্থা আরও পাঁচদিন চলতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা।
আবহাওয়ার অফিস জানিয়েছে, বুধবার সকাল ৬টার আগে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সারাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মাইজদী কোর্টে ২৪ মিলিমিটার, সন্দ্বীপে ৭৩ মিলিমিটার এবং পটুয়াখালীতে ৭১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় দেশের প্রায় সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে।
মন্তব্য করুন


ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মাদুরাই জেলায় ট্রেনের কামরায় আগুন লেগে অন্তত ১০ জন নিহত হয়েছেন, সেই সঙ্গে আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ। শনিবার ভোরবেলায় মাদুরাই শহরের একটি রেলওয়ে স্টেশনে ঘটেছে এই দুর্ঘটনা।
ভারতে ট্রেনের ভেতর গ্যাস সিলিন্ডার বহন নিষিদ্ধ। যে সিলিন্ডারটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে, সেটি ওই কামরার কোনো এক যাত্রীর ছিল বলে জানা গেছে প্রাথমিক অনুসন্ধানে।
কেন্দ্রীয় রেল দপ্তরের দক্ষিণাঞ্চলীয় শাখা শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ভোর ৫ টা ১৫ মিনিটের দিকে ট্রেনের ওই কামরাটিতে আগুন লাগার আধা ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৭ টা ১৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ট্রেনটি গত ১৭ তারিখ লখনৌ থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয়েছিল, আগামী কাল সেটির চেন্নাই পৌঁছানোর কথা ছিল।’
মন্তব্য করুন


ফরিদপুরের বোয়ালমারীতে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্য পুলিশের কাছে ধরা পড়ে ভুক্তভোগীর টাকা ফেরত দিয়েছেন। তারা হলেন- উপজেলার সহস্রাইল বাজারের অনলাইন ব্যাংকিং এজেন্ট ও সহস্রাইল গ্রামের রংধনু টেলিকমের কিবরিয়া মোল্যা ও একই ইউনিয়নের বাড়ইকান্দী গ্রামের পঙ্কজ বাড়ই।
তাদের আটকের পর সাবেক এক ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় ছেড়ে দেয় পুলিশ।
খুলনার খান জাহান আলী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ইশতিয়াক আহম্মেদ জানান, খুলনার শিরোমনি হাফেজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মফিজুল ইসলাম মিস্ত্রিকে গত ১ সেপ্টেম্বর অজ্ঞাত পরিচয়ধারী এক ব্যক্তির মোবাইল ফোনে কল দিয়ে নিজেকে তার ছাত্রের অভিভাবক দাবি করে। ওই ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে তার মোবাইল ব্যাংকিং রকেট অ্যাকাউন্ট নম্বরে টাকা প্রাপ্তির একটি ভুয়া ম্যাসেজ দেন।
তিনি বুঝতে না পেরে সরল বিশ্বাসে উক্ত নম্বরে ৪৫ হাজার টাকা ফেরত পাঠায়। পরে রকেট অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করলে তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে খুলনার খান জাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী হাফেজ মফিজুল ইসলাম।
অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে বোয়ালমারী থানা পুলিশের সহযোগিতায় গত শুক্রবার (৩ নভেম্বর) রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে বিকাশ এজেন্ট ব্যবসায়ী কিবরিয়া ও পঙ্কজ বাড়ই এর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে লেনদেনের সত্যতা পাওয়া যায়।
পরে শেখর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্যার মধ্যস্থতায় ভুক্তভোগীর ৪৫ হাজার টাকা ফেরত দেন তারা।
শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্যা বলেন, কিবরিয়া ও পঙ্কজ বাড়ই এর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ভুক্তভোগীর টাকা লেনদেনের সত্যতা পাওয়া যায়। অভিযোগকারীর টাকা ফেরত দেওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।অভিযুক্ত সহস্রাইল বাজারের রংধনু টেলিকমের মালিক কিবরিয়া মোল্যা বলেন, ১০/১২ দিন আগে আমার দোকান থেকে যে ব্যক্তি প্রতারণার টাকা উত্তোলন করেছে আমি তাকে চিনি না। প্রতারক চক্রের সঙ্গে আমি জড়িত নই।
মন্তব্য করুন


সাজেকের কয়েকটি রিসোর্ট আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে মেঘছোঁয়া রিসোর্টের পাশে স্থানীয়রা কাঠ পুড়িয়ে আগুন পোহানোর সময় রিসোর্টে আগুন লেগে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সেনাবাহিনী দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে দুটি রিসোর্ট, একটি বাড়ি ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
এ ঘটনায় সাজেক কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথুয়াং অং চৌধুরী বলেন, মেঘছোঁয়া রিসোর্ট থেকে আগুন লেগে পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভূবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান পুড়ে গেছে। তবে রিসোর্টে অবস্থানরত পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
সাজেক থানার সার্কেল এএসপি আব্দুল আওয়াল বলেন, বিষয়টি আমরা দেখছি। পরে বিস্তারিত জানাতে পারবো ।
মন্তব্য করুন


রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৪১ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এরমধ্যে একজন রোহিঙ্গা নারীও রয়েছেন।
শুক্রবার (১৪ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ও বিভাগীয় প্রধান মো. মজিবুর রহমান পাটওয়ারী সংবাদ সম্মেলনে এ কথা জানান।
আটকরা হলেন সাধন তনচংগ্যা (২৫), ফাতেমা (৩৫), মোছা. মমিনা বেগম (২০), ইয়াকুব আলী (৪০), নাঈম (২৪)। এই পাঁচজনকে আলাদা তিনটি অভিযানে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ও বিভাগীয় প্রধান বলেন, মাদক বহন করার সঙ্গে জড়িতরা নতুন নতুন রুট তৈরি করছে। এই রুট দিয়েই রাজধানীতে ইয়াবা নিয়ে আসছে তারা। সেই ইয়াবা দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয়। বিশেষ করে উত্তরবঙ্গে এই ইয়াবা পাচার হয় বেশি।
আটকদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে একজন মিয়ানমারের বাস্তুচ্যুত বাংলাদেশের আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারীও রয়েছেন। টাকার বিনিময়ে এই নারী রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে ইয়াবা নিয়ে ঢাকায় আসেন।
ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক মুজিবুর রহমান পাটওয়ারী বলেন, মমিনা মিয়ানমারের নাগরিক ও ফাতেমা বাংলাদেশের নাগরিক। এই দুজন কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় আসছিলেন লঞ্চে করে। তারা চাঁদপুর হয়ে সদরঘাট দিয়ে ঢাকায় আসেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের সদরঘাট থেকে চার হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরো বলেন, রাজধানীর গাবতলী দিয়ে বিশাল অঙ্কের মাদক উত্তরবঙ্গে যাবে। এই তথ্যের ভিত্তিতে চায়ের দোকানি সেজে গাবতলীতে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গোপন তথ্যের ভিত্তিতে সাধন তনচংগ্যাকে আটক করা হয়। তার কাছ থেকে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নারীদের পেটি কোটের মধ্যে বিশেষ কায়দায় ইয়াবাগুলো লুকানো ছিল।
এই কর্মকর্তা আরও জানান, মূলত ইয়াবাগুলো যাচ্ছিলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। বিশেষ করে ঠাকুরগাঁও এবং রংপুরের দিকে। সেখানে এই ইয়াবা পৌঁছে দেওয়া তনচংগ্যায়ের কাজ। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে রাঙ্গামাটি দিয়ে ইয়াবা ঢাকায় নিয়ে আসতেন। তারপর উত্তরবঙ্গে পাঠাতেন অন্য লোকের মাধ্যমে।
আরেকটি ঘটনা ছিল পুরোপুরি ভ্রমণের কায়দায়। আটক ইয়াকুব আলী মোটরসাইকেলে বিভিন্ন জেলা ট্রাভেল করে এমন একটি বেশভূষা ধরে চলাফেরা করতেন। তিনি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতেন।
অতিরিক্ত পরিচালক বলেন, আটকের পর প্রথমে ইয়াকুব ইয়াবার কথা অস্বীকার করেন। তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। তিনি একজন পেশাদার ইয়াবা বিক্রেতা। ইয়াবা এনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এগুলো বিক্রি করতেন।
ডিএনসির এই কর্মকর্তা বলেন, আটকদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের পেছনে যারা রয়েছেন তাদেরও খুঁজে বের করতে পারলে আশা করি ইয়াবার চালানের মূল যারা তাদের খুঁজে বের করা যাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মজিবুর রহমান পাটওয়ারী বলেন, রোহিঙ্গারা আমাদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা ইয়াবা বিক্রির সঙ্গে জড়িয়ে পড়ছেন। ক্যাম্প থেকে বের হয়ে আসছেন। এদের ধরা কঠিন। কারণ তারা বিভিন্ন ছলচাতুরীর আশ্রয় নিয়ে ক্যাম্প থেকে বের হয়ে ইয়াবার চালান দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেন।
মন্তব্য করুন


জেলার সিংড়ায় প্রায় ১৪
কেজি গাঁজা ও ১টি মাইক্রোবাসসহ মো. সোলেমান আলী ওরফে ভোলাং (৩৮) ও মো. মাইদুল ইসলাম
(৩২) নামে ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫। অভিনব কায়দায় মাইক্রোবাসে রাখা
অতিরিক্ত চাকার ভেতরে এসব গাঁজা বহন করছিলেন তারা।
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার
সকাল সাড়ে ১০টায় র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
এর আগে, ভোর রাতে
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের এসআর ফিলিং
স্টেশনের ফুয়েল ডিস্ট্রিবিউশন পয়েন্টের সামনে চেকপোস্ট বসিয়ে আটক করা হয় তাদের।
সোলেমান আলী একই জেলার
নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা মিস্ত্রীটারী গ্রামের মৃত মোজাম্মেল হক ওরফে
টগরুর ছেলে ও আটককৃত মাইদুল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর
গ্রামের মো. রুস্তম আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়েছে, আটককৃত সোলেমান আলী ও মাইদুল ইসলাম পেশায় মাদক কারবারি। তারা
দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক কেনাবেচা করে আসছিল। ভোর রাতে তারা অভিনব
কায়দায় মাইক্রোবাসে রাখা অতিরিক্ত চাকার ভেতরে ১৩ দশমিক ৯৭৩ কেজি গাঁজা বিক্রয়ের
উদ্দেশ্যে বহন করছিলেন।
বিশেষ গোয়েন্দা তথ্যের
ভিত্তিতে জেলার সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের এসআর ফিলিং স্টেশনের ফুয়েল
ডিস্ট্রিবিউশন পয়েন্টের সামনে চেকপোস্ট বসিয়ে মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয় তাদের।
এ সময় গাঁজা,
মাইক্রোবাস, মোবাইল ফোন ও ৪ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয় তাদের। অভিযানে নেতৃত্ব
দেন র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প কোম্পানি উপ-অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার
মো. নুরল হুদা।
আটককৃতদের প্রাথমিক
জিজ্ঞাসাবাদে জানায়, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের
উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহন করছিলেন তারা।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে
সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(খ)/৪১ ধারায় মামলা
রুজু করা হয়েছে।
মন্তব্য করুন


সবুজের মাঝে ফুটে আছে গোল গোল ফুল। কোনোটি হলুদ, কোনোটি বেগুনি রঙের। কাছে গেলে ভুল ভাঙে। কারণ এগুলো রঙিন ফুলকপি। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার শিবপুর গ্রামের মাঠে এই দৃশ্য দেখা যায়। এই জেলার ১৭টি উপজেলায় জনপ্রিয় হচ্ছে রঙিন ফুলকপি চাষ। চাহিদা বেশি ও স্বাদ ভালো হওয়ায় ভালো দাম পাচ্ছেন কৃষক। আগামীতে তারা আরও বেশি জমিতে চাষ করবেন বলে জানিয়েছেন।
শিবপুর মাঠে গিয়ে দেখা যায়, পাশের গ্রামের উৎসুক মানুষ রঙিন ফুলকপির জমির পাশে ভিড় করছেন। কেউ ফুলকপি কিনতে এসেছেন। কেউ জানতে এসেছেন কোথায় এর বীজ পাওয়া যায়। অনেকে ফুলকপি ধরে দেখছেন। হাত দিয়ে পরীক্ষা করছেন- রং আসল না কৃত্রিম!
শিবপুর গ্রামের কৃষক খলিলুর রহমান বলেছেন, দেড় যুগ ধরে সবজি চাষ করি। এ্ই প্রথমবার ১৫ শতক জমিতে রঙিন ফুলকপি চাষ করেছি। প্রথমে মানুষ হাসাহাসি করেছে, ভালো ফলন হবে না বলে মন্তব্য করেছে। ফলন দেখে এখন অনেকে চাষের আগ্রহ প্রকাশ করছেন। প্রতিটি ফুলকপি বড়গুলো ৭০-৮০ টাকা, ছোটগুলো ৪০-৫০ টাকা দরে বিক্রি করছি। বৃষ্টিতে কিছু সমস্যা হয়েছে, না হলে আরও ভালো ফলন পেতাম।
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেছেন, শিবপুরে প্রথম রঙিন ফুলকপির চাষ হয়েছে। এ চাষ দেখে অন্য কৃষকরাও আগ্রহ প্রকাশ করছেন। সাধারণ ফুলকপির চেয়ে এর দাম ভালো পাচ্ছেন কৃষক।
উপজেলা কৃষি অফিসার বানিন রায় বলেছেন, আমরা কয়েকজন কৃষককে রঙিন ফুলকপির বীজ দিয়েছি। তার মধ্যে শিবপুরের মাঠে ভালো ফলন হয়েছে। কৃষকদের মধ্যে রঙিন ফুলকপি চাষের আগ্রহ বাড়ছে।
মন্তব্য করুন


কিশোরগঞ্জে ২৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু বাক্কারকে (৬০) শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের বিশ্বম্ভপুর থানাধীন দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র্যাব।
কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা উত্তর কুরের পাড় এলাকার মৃত আব্দুল আজিতের ছেলে গ্রেফতারকৃত আবু বাক্কার।
একইদিন রাতে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সালের ২০ মার্চ ৪ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ করে অভিযুক্ত আবু বাক্কার। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে। এ মামলায় আসামি আবু বাক্কারকে ২৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক। সাজা থেকে বাঁচতে এবং গ্রেফতার এড়ানোর জন্য এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় আবু বাক্কার। আবু বাক্কারকে গ্রেফতার করতে র্যাব নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি শুরু করে এবং তার অবস্থান শনাক্ত করে। শুক্রবার গ্রেফতার করা হয় আবু বাক্কারকে।
গ্রেফতারের পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু বাক্কারের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।
মন্তব্য করুন


আগামী ২১ মে (মঙ্গলবার) দেশের
১৫৭টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত
প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি নির্বাচন
কমিশনে (ইসি) পাঠিয়েছে।
বুধবার (১৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের
সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অ্যালোকেশন অব বিজনেস অ্যামঙ দি
ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকের
অনুবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ১৫৭টি উপজেলা পরিষদের সাধারণ
নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন অর্থাৎ ২১ মে ২০২৪ তারিখ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায়
সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
ছুটি ঘোষণা করা উপজেলার তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
মন্তব্য করুন


কুমিল্লায় শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে উম্মে হাবিবা (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ মে ২০২৩ইং) দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার গৌরিপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
পার্শ্ববর্তী তিতাস উপজেলার নাগেশ্বর উরাকান্দি গ্রামের জিয়াউল হকের মেয়ে উম্মে হাবিবা। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহিনুল হাসান।
স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও জানান, উম্মে হাবিবা সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে বমি করতে শুরু করে হাবিবা। তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকা নেওয়ার পথেই মারা যায় উম্মে হাবিবা।
ইউএনও মুহিনুল আরও জানিয়েছেন, হাবিবা আসলে হিটস্ট্রোকেই মারা গেল কি না সেটা নিশ্চিত নয়। তবে অসুস্থ হয়ে বমি করা শুরু করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করবেন বলেও উল্লেখ করেন ইউএনও।
দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া সংবাদ মাধ্যমকে জানান, আমরা খবরটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তাকে ঢাকার দিকে নিয়ে যায় তার স্বজনেরা।
মন্তব্য করুন