

আইন-শৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন,দাপ্তরিক কাজকর্ম ও জনসংযোগসহ সামগ্রিক ভাবে বিশেষ অবদান রাখায় চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ করে অটোরিক্সা চালক সাব্বির হত্যার রহস্য উদঘাটন, ঘটনার সাথে জড়িত ১০জন আসামীকে গ্রেফতার ও বিভিন্ন আলামত উদ্ধারে সফলতা অর্জন করায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম তাকে এ পুরস্কার তুলে দেন। বুধবার পুলিশ লাইনসে জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যান সভায় কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ও সাব্বির হত্যার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন রাজীবকেও পুরস্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন
মন্তব্য করুন


কবি দেলোয়ার, হোমনা প্রতিনিধি:
বর্তমানে বাংলাদেশে দিন দিন অকালে পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার বাড়ছে। সেই সাথে বাড়ছে ডেঙ্গুতে ভাইরাসে আক্রান্ত। তাই এবিষয়ে সচেতনতা তৈরি করতে কুমিল্লার হোমনায় কাশিপুর তরুণ প্রজন্মের ও কাশীপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এসোসিয়েশন এবং মনিপুর প্রবাসী কল্যাণ সংগঠন এর আয়োজনে বর্ষাকালে পানিতে ডুবে শিশু মৃত্যু ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক একটি র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮ই জুলাই সকাল ৯:৩০ এ কাশীপুর তরুণ প্রজন্মের সদস্য ও কাশীপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে উক্ত বিদ্যালয় থেকে র্যালীটি শুরু করে কাশীপুর বাজার ও ভাষানিয়া ইউনিয়ন পরিষদ এর সামনে গিয়ে র্যালীটি শেষ হয়। জনসাধারণের সচেতনতা তৈরি করতেই তারা এই র্যালি আয়োজন করেছেন।
পানিতে ডুবে শিশুর মৃত্যু বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এমন ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় বেশিরভাগ শিশু পানিতে ডুবে মৃত্যু হচ্ছে। তাদের অনেকেই বাড়ির বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে মারা যায়, আবার কেউ বাড়ির পাশে পুকুর কিংবা নদীতে ডুবে মারা যায়। শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে পরিবারের সবাইকে সচেতন থাকতে হবে। শিশুরা কোথায় আছে, কার সাথে আছে এবং কি করতেছে এইসব দিকে নজরদারি বাড়াতে হবে।
এখন বর্ষাকাল চারদিকে থৈ থৈ করে বাড়ছে পানি আর তার সাথেও বাড়ছে পানিতে ডুবে শিশুর মৃত্যু। প্রতিদিন কোথাও না কোথাও পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর দেখা যাচ্ছে। যে সকল শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে তাদের বয়স মাত্র ১-৭ বছর বা তার চেয়েও একটু বেশি। তাই প্রত্যেকটা পরিবারকে সচেতন হতে হবে যেন আর কোনো শিশু পানিতে ডুবে মারা না যায় সে দিকে নজরদারি হতে হবে।
কাশীপুর তরুণ প্রজন্মের মহাসচিব ও কাশীপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মো জিল্লুর রহমান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৭ নং ভাষানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ছাদেক সরকার, কাশীপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক মো ছালামত উল্লাহ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, কাশীপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ ,কাশীপুর তরুণ প্রজন্মের সদস্যবৃন্দ সহ রোটারি ক্লাব অব ধানমন্ডি ঢাকার সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিদিন পানিতে ডুবে শিশুর মৃত্যু হচ্ছে। যেন আর কারো সন্তান পানিতে ডুবে মারা না যায় সে দিকে সবায় কে সচেতন হতে হবে। সচেতনতার কারণে হয়তো একটি শিশুর প্রাণ বাচঁতে পারে তাই পরিবারের সবাইকে সচেতন হতে হবে।
সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অনেকে অকালে মৃত্যুবরণ করছে। ডেঙ্গুর আক্রান্ত থেকে বাচঁতে হলে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে বাড়িতে জমাট কৃত পানি পরিষ্কার করতে হবে।
মন্তব্য করুন


ডিএমপি কমিশনার বলেন, রাজধানী ঢাকাকে নিরাপদ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদা তৎপর। পুলিশ দিনরাত কাজ করছে। প্রত্যেক পেট্রল পাম্পে রাতে একবার হলেও পুলিশ খোঁজ নিচ্ছে। অবরোধ চলাকালে পুলিশের কর্মকাণ্ড কিন্তু দৃশ্যমান। পোশাকে ও সাদা পোশাকে পুলিশ কাজ করছে। আমাদের গোয়েন্দা কার্যক্রম ও অব্যাহত আছে।
ডিএমপি কমিশনার বলেন, কীভাবে নিরাপদে আমরা সামনের দিনগুলোতে চলতে পারি, এটাই এখন আমাদের মূল উদ্দেশ্য। একটি রাজনৈতিক দলের কর্মসূচি চলছে। আপনারা জানেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক কর্মসূচি থাকবে, এটিই স্বাভাবিক। সবাইকে এটি মেনে নিতে হবে। কারণ আমরা একেকজন একেক দল পছন্দ করি।
দেশের বিভিন্ন স্থানে যারা গাড়িতে আগুন দিচ্ছে,পেট্রল বোমা মারছে, সহিংসতা-নাশকতা করছে তাদের অনেককে আমরা হাতেনাতে গ্রেপ্তার করেছি, অনেককে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন বললেন ডিএমপি কমিশনার ।
তিনি আরও বললেন নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার নগদ টাকা পুরস্কার দেওয়া হবে। সচেতন নাগরিক হিসেবে প্রতিরোধ গড়তে হবে, এ ধরনের ঘটনা যাতে তারা না ঘটাতে পারে, বলেন তিনি।
মন্তব্য করুন


চাঁদপুরের কচুয়ায় ১২ কেজি গাঁজাসহ তিন নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীরাপুর এলাকা থেকে কচুয়া থানার এসআই মামুন সরকার,দেলোয়ার হোসেন ও এমসআই মোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাসি চালিয়ে গাঁজাসহ তাদের আটক করে।
আটককৃতরা হলো, কুমিল্লার শাসনগাছা এলাকার ফয়সাল মিয়ার স্ত্রী হেলেনা বেগম (৩৫),কোতয়ালী উপজেলার আড়াইওড়া গ্রামের জামাল হোসেনের স্ত্রী নাজমা বেগম ও একই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী রুপা আক্তার।
আটককৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়েরের পর চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীরা কুমিল্লার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহন করে অধিকমূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাসি চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।
মন্তব্য করুন


প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক উৎসব-২০২৪ এর জন্য পৃথক ভেন্যু নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা জানিয়েছেন,প্রাথমিকের বই উৎসব হবে ঢাকা মিরপুরে। আর মাধ্যমিকের বই উৎসব হবে কুমিল্লায়। উৎসব শুরু হবে সকাল ১০টায়।
নিয়মানুযায়ী, এক দিন আগে অর্থাৎ ৩১ ডিসেম্বর দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নতুন এই পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর পরদিন পহেলা জানুয়ারি পৃথক পৃথক ভেন্যুতে বই উৎসব অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন,প্রাথমিকের বই উৎসব এবার মিরপুরের ন্যাশনাল (সকাল-বিকাল) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হবে। এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশেই অবস্থিত।
আর মাধ্যমিকের বই উৎসব সম্পর্কে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম জানান, প্রতি বছরের মতো এবারো বছরের প্রথম দিন বই উৎসব অনুষ্ঠিত হবে। মাধ্যমিকের বই উৎসব কুমিল্লার সোয়াগঞ্জ তোফাজ্জল আহমেদ চৌধুরী স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে।
বই ছাপানোর অগ্রগতি বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম জানান, প্রাথমিকের সব বই গত ৪ ডিসেম্বর উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। এছাড়া নতুন কারিকুলামের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রায় সব বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। অষ্টম শ্রেণির সব বই গত মঙ্গলবার প্রেসে দেওয়া হয়েছে। আর নবম শ্রেণির বিজ্ঞানের একটি বই গত শনিবার প্রেসে দিয়েছি। সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞানের আরেকটি বই আজ সোমবার প্রেসে যাবে।
জানা গেছে, ২০২৪ শিক্ষাবর্ষে মোট ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি পাঠ্যবই ও শিক্ষক সহায়িকা (টিজি) বিতরণ করা হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিকে ৩০ লাখ ৮০ হাজার ২০৫ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ৬১ লাখ ৯৩ হাজার ৮৭৮টি পাঠ্যবই। প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এক কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৮৪ জনকে দেওয়া হবে ৮ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৬৯৭টি পাঠ্যবই। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮৫ হাজার ৭২২ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ২ লাখ ৫ হাজার ৩১টি পাঠ্যবই। এছাড়া প্রাথমিক স্তরের ইবতেদায়ি প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩০ লাখ ৯৬ হাজার ৬০৮ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ২ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ৭৭৬টি পাঠ্যবই।
মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯০ হাজার ১০৭ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ১৩ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৭৬৭টি পাঠ্যবই। দাখিল ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২৪ লাখ ২৩ হাজার ৩৪৮ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে ৪ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৬৪২টি পাঠ্যবই। ইংরেজি ভার্সনের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৭৩ হাজার ৮৫৫ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ১১ লাখ ৭২ হাজার ৫৭টি পাঠ্যবই। কারিগরি ট্রেডের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ৫৩৪ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে ৩৪ লাখ ৯৪ হাজার ৭০২টি পাঠ্য বই। এসএসসি ভোকেশনালের ৬ হাজার ১৫ জন শিক্ষার্থীকে ১ লাখ ৭৯ হাজার ২৯৫টি পাঠ্য বই দেওয়া হবে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের দেওয়া হবে ৭২৮টি বই। এছাড়া শিক্ষকদের জন্য ৪০ লাখ ৯৬ হাজার ৬২৮টি শিক্ষক সহায়িকা দেওয়া হবে।
মন্তব্য করুন


কুমিল্লায়
১৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার
(১৮ জানুয়ারী) কুমিল্লা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন
৬নং জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা এলাকায় দারুত তাহজিব স্কুল এন্ড মাদ্রাসার সামনে
তল্লাশি করে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ পারভেজ মিয়া কে গ্রেফতার করা হয়।
উক্ত
ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনা চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন । তবে তার মরদেহ এখনও উদ্ধার করা যায়নি।
আনার হত্যাকাণ্ডের ঘ্টনায় গতকাল বৃহস্পতিবার বনগাঁও অঞ্চলের গোপাল নগরে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন জিহাদ হাওলাদার। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত জিহাদ বাংলাদেশি এবং একজন ‘দক্ষ কসাই’।
এই হত্যাকাণ্ডের তদন্ত করছে পুলিশসহ অন্যান্য সংস্থা। সময় যতই গড়াচ্ছে হাড়হিম করা ভয়ঙ্কর সব তথ্য সামনে আসছে। বলা হচ্ছে, এমপি আনারকে হত্যার পর চামড়া ছাড়িয়ে টুকরো টুকরো করা হয় মরদেহ।
শুক্রবার (২৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় একটি অ্যাপার্টমেন্টে খুন হওয়ার পর বাংলাদেশের সংসদ সদস্যের মরদেহের চামড়া ছাড়ানো হয় এবং এরপর মরদেহ টুকরো টুকরো করে বেশ কয়েকটি প্লাস্টিকের প্যাকেটে করে শহর জুড়ে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় বলে তদন্তে জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জিহাদ হাওলাদার কলকাতার নিউ টাউনের একটি অ্যাপার্টমেন্টে বাংলাদেশের সংসদ সদস্যকে হত্যা ও টুকরো টুকরো করার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেফতারের পর জিহাদ হাওলাদার জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন আখতারুজ্জামান নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক। আখতারুজ্জামানের নির্দেশেই হাওলাদারসহ আরও চার বাংলাদেশি নাগরিক এমপি আনারকে নিউ টাউন অ্যাপার্টমেন্টে শ্বাসরোধ করে হত্যা করে।
পুলিশ দাবি করেছে, পরিস্থিতিগত প্রমাণে যে ইঙ্গিত মিলেছে তাতে বোঝা যায়, এমপিকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং তারপরে তার মরদেহকে টুকরো টুকরো করা হয়।
প্রসঙ্গত, গত ১২ মে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে বরাহনগরের মন্ডল পাড়ায় গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন এমপি আনার। এরপর ১৩ মে পৌঁছে যান নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনসে। পুলিশি তথ্য অনুযায়ী, ১৩ তারিখ রাতেই তাকে হত্যা করা হয়। মরদেহ বাক্সবন্দি করে ১৪, ১৫ ও ১৬ মে প্রতিদিন একজন করে ফ্ল্যাট থেকে বেরিয়ে যান।
মন্তব্য করুন


কুমিল্লা
জেলার কোতয়ালী মডেল থানাধীন ময়নামতি
জেনারেল হাসপাতালের ভল্ট থেকে নগদ
টাকা চুরির মামলায় একজন আসামী গ্রেফতারসহ
৩,৫০,০০০ টাকা
উদ্ধার করা হয়েছে।
আজ
০৮/০৭/২৩ খ্রিঃ
তারিখে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ২
নং উত্তর দূর্গাপুর ইউপিছ ক্যান্টনমেন্ট এলাকার টিপরা বাজার সংলগ্ন ময়নামতি জেনারেল হাসপাতালের অফিস কক্ষের ভল্টের
ভিতর থেকে নগদ টাকা
চুরি হয়।
গত
২৭/০৬/২০২৩ খ্রিঃ
তারিখ থেকে ০১/০৭/২০২৩ খ্রিঃ তারিখ
পর্যন্ত পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে
ব্যাংক বন্ধ থাকায় হাসপাতালের
বিভিন্ন খাত হইতে সংগ্ৰহীত
সর্বমোট ১০,০০,২৫০/-
টাকা রাখা ছিল। ঈদ উপলক্ষ্যে অফিস
কক্ষ বন্ধ থাকায় গত
০২/০৭/২০২৩ খ্রিঃ
তারিখ সকাল বেলায় চুরির
বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ টের পায়। পরবর্তীতে
হাসপাতাল কতৃপক্ষ কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি
লিখিত অভিযোগ দায়ের করলে কুমিল্লা কোতয়ালী
মডেল থানার এফআইআর নং-০৭, তারিখ-
০৩ জুলাই, ২০২৩ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড
১৮৬০; রুজু করা হয়।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজুর পর কোতয়ালী মডেল
থানার একটি চৌকস টিম
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সহ তথ্য প্রযুক্তির
সহায়তায় ঘটনার সহিত জড়িত আসামী
মোঃ সাব্বির হোসেন (২৩) পিতা: মাহবুবুর
রহমান, সাং-ফরিজপুর, পোঃ-ময়নামতি, থানা- বুড়িচং, জেলা-কুমিল্লাকে টিপরা
বাজার হতে গ্রেফতারপূর্বক তার
দখল হতে চোরাই টাকার
মধ্যে ৩,৫০,০০০
টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
গত
০৪/০৭/২০২৩ খ্রিঃ
তারিখে অপর আসামীকে গ্রেফতার
পূর্বক তার কাছ হতে
চোরাই টাকার মধ্যে ৩,০০,০০০
টাকাসহ সর্বমোট (৩,০০,০০০+৩,৫০,০০০)=
৬,৫০,০০০ টাকা
উদ্ধার করা হয়।
মন্তব্য করুন


দুর্গাপূজা উপলক্ষ্যে বরিশাল থেকে ভারতে পাঠানো শুরু হচ্ছে ইলিশ মাছ। রপ্তানিকারী প্রতিষ্ঠান মাহিমা এন্টারপ্রাইজের মালিক নিরব হোসেন টুটুল জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পর বুধবার দিবাগত রাতেই প্রথম চালান পাঠানো হচ্ছে।
বরিশাল মৎস্য আড়তদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক টুটুল বলেন, বরিশাল থেকে ৫ টি প্রতিষ্ঠান ভারতে ইলিশ পাঠানোর অনুমতি পেয়েছে। এ প্রতিষ্ঠনগুলো হলো: তানিশা এন্টারপ্রাইজ, মাহিমা এন্টারপ্রাইজ, এআর এন্টারপ্রাইজ ও সী গোল্ড এন্টারপ্রাইজ, মাসফি এন্টারপ্রাইজ।
প্রত্যেক প্রতিষ্ঠান ইলিশ মাছ পাঠানোর অনুমতি পেয়েছে ৫০ টন করে। অনুমতি পেয়ে এ বছর প্রথম চালান রাতে বরিশাল নগরের পোর্ট রোড মোকাম থেকে রওনা হবে। প্রথম চালানে যাবে ১৯ টন ইলিশ মাছ। ওই মাছ রপতানি করবে মাহিমা ও তানিশা এন্টারপ্রাইজ। বেনাপোলের সিমান্ত দিয়ে ভারত যাবে বলে জানিয়েছেন বরিশাল মৎস্য আড়তদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক টুটুল।
ভারতে ইলিশ রফতানী করার অনুমতি পাওয়া দেশের বাজারের জন্য ইতিবাচক জানিয়ে পোর্ট রোডের আড়তদার জহির সিকদার বলেন, এতে চোরাই পথে ইলিশ পাচার বন্ধ হয়ে যাবে। তখন স্থানীয় বাজারে ইলিশ বেশি থাকবে।
প্রতিনিয়ত যশোর, সাতক্ষীরা ও আগরতা হয়ে ভারতে বিপুল পরিমান ইলিশ চোরাই পথে পাচার হয় বলেও জানান তিনি।
মন্তব্য করুন


নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় বন্দুক ও গুলিসহ মাসুদুর রহমান সজীব (৩৫) নামে এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।
৩১ অক্টোবর মঙ্গলবার দুপুরে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে তাকে।
এর আগে, সোমবার রাত ১টায় উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূইয়ারহাট বাজার থেকে আটক করা হয় তাকে।
উপজেলার বাটইয়া ইউনিয়নের দৌলত রামদি গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মাসুদুর রহমান সজীব।
পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার ভূইয়ারহাট এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। এসময় পুলিশ দেখে সজীব দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে আটক করে তাকে। এসময় উপস্থিত লোকজনের সামনে সজীবের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে একটি দেশি বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ পায় পুলিশ। পরে খোঁজ নিয়ে দেখা যায়, তিনি একজন ডাকাত সদস্য, তার নামে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা নেওয়া হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
মন্তব্য করুন


হালিশহর থানার ঈদগাঁও
এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতারকৃত আসামি হলো: কক্সবাজার জেলার চকরিয়া থানার দরবেশ কাটা এলাকার মো. বাবুলের
ছেলে মো. রিফাত (২৪)।
র্যাব জানায়, ২০২০
সালের ১০ নভেম্বর কর্ণফুলী থানা এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল ডবলমুরিং সার্কেল ১০ হাজার ইয়াবাসহ রিফাতকে গ্রেফতার
করে। মামলার পর জামিনে গিয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় রিফাত।
দীর্ঘদিন
পলাতক থাকায় আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও গ্রেফতারি পরোয়ানা
জারি করে আদালত।
র্যাব-৭ এর সিনিয়র
সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. রিফাত
নগরের ঈদগাঁও এলাকায় অবস্থান করার তথ্যের ভিত্তিতে রোববার (১৩ আগস্ট) বিকেল তিনটায়
র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে মামলায় যাবজ্জীবন
কারাদণ্ডপ্রাপ্ত, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম
কারাদণ্ডপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রিফাতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন