

চট্টগ্রাম-কক্সবাজার
মহাসড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ৩ জন।
এই দুর্ঘটনাটি ঘটে ২৬
আগস্ট শনিবার দুপুর সোয়া ১২টায় পটিয়ার মনসারটেক এলাকায়।
জানা যায়নি আহতদের নাম।
বাস-সিএনজি অটোরিকশা
সংঘর্ষে ৩ জন আহত হয়েছে বলে জানান, পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) স্নেহাংশু বিকাশ সরকার।
তিনি
আরও জানান, আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।
মন্তব্য করুন


বিয়ে বাড়ির খাবারের
ঘ্রাণ পেয়ে হাজির হাতি দল। হাতির দলের অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেলে চেপে
অনুষ্ঠানস্থল থেকে পালালেন
বর–কনেও।
গত রবিবার ভারতের
পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার জঙ্গলভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে। গ্রামের যুবক তন্ময়
সিংয়ের সাথে বিয়ের দিন ধার্য ছিল একই গ্রামের তরুণী মমপি সিংয়ে।
জানা গেছে, খোলা মাঠে বিশাল
প্যান্ডেলে খাসির মাংস, লাউ–চিংড়ি, মসুর ডাল আর আলুর তরকারির পদ রান্না করেছিলেন
বাবুর্চি। রান্না শেষে অতিথিদের আপ্যায়নের জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। এরমধ্যে
হঠাৎ একদল হাতি এসে হাজির।
এ বিষয়ে বর তন্ময় সিং
জানান, বিয়ের দিন অতিথিরা খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় হাতির গর্জন শুনতে
পাই। আগে থেকেই জানতাম যে রান্নার ঘ্রাণ পেয়ে হাতির পাল সেখানে ছুটে আসে। তাই
অতিসত্ত্বর খাবারের টেবিল ছেড়ে বাড়িতে গিয়ে আশ্রয় নিতে বলি অতিথিদের। স্ত্রীকে নিয়ে
আমিও ঘটনাস্থল থেকে কেটে পড়ি।
জানা গেছে, রান্নার
ঘ্রাণ পেয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে পড়ছে হাতি। তাই বিয়ের মত সামাজিক অনুষ্ঠান
আয়োজন করতে ভয় পাচ্ছেন গ্রামবাসী। তা ছাড়া গ্রামের বিভিন্ন স্থানে দল বেঁধে হাতি
ঘুরে বেড়ানোয় ভয়ে কোনো অতিথি বিয়েতে যেতে চাচ্ছেন না।
এতে জঙ্গলভাঙ্গা, কাজলা,
কুসুমগ্রামও কলবানি গ্রামের মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।
মন্তব্য করুন


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২১ ট্রাকে সাড়ে ৩০০ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।
আজকে আরও পেঁয়াজের ট্রাক প্রবেশ করতে পারে বলে জানিয়েছে ভোমরা শুল্ক স্টেশনের কর্মকর্তারা।
সাতক্ষীরার আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জানান, পেঁয়াজভর্তি আরও ট্রাক ভোমরা বন্দরের বিপরীতে ঘোজাডাঙ্গায় অবস্থান করছে যেকোন মুহূর্তে প্রবেশ করবে ট্রাক।
ভোমরা স্থলবন্দরে ব্যবসায়ীদের সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খাঁন জানান, প্রতি টন পেঁয়াজ ২২০ মার্কিন ডলার থেকে ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।
মন্তব্য করুন


চাঁদপুরের কচুয়ার মনপুরা-নয়াকান্দি মাঠে ফসলি জমি নষ্ট করে মাটি কাটার অভিযোগে ভেকু বিকল করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।
জানা গেছে, উপজেলার মনপুরা-নয়াকান্দি উত্তর পূর্ব বিলে সরকারি খাল বন্ধ করে একই এলাকা চকমোহাম্মদ গ্রামের ছিকু মিয়ার ছেলে ইউসুফ মিয়া ও মনপুরা গ্রামের আব্দুল মালেকের পুত্র ইউনুস মিয়া ভেকু বসিয়ে মাটি কেটে বিক্রি করে। এ সংবাদ পেয়ে প্রশাসনের লোকজন তা বিকল করে দেয়।
কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি জানান, ফসলি জমি নষ্ট করে মাটি বিক্রি করা বেআইনী। কোথাও অবৈধ ভাবে মাটি বিক্রি করলে অভিযানের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন


বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট
লেডি জিল বাইডেন।
রোববার (১৪ এপ্রিল) রাত ১২টার পর সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় এই শুভেচ্ছা
জানান তারা।
টুইটে বাইডেন লেখেন, বৈশাখী, নবরাত্রি, সংক্রান এবং এই সপ্তাহে আসন্ন নববর্ষ
উদযাপনে সারা বিশ্বে জড়ো হওয়া সবাইকে জিল ও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আপনাদের
আনন্দ কামনা করছি।
সবশেষে তিনি লেখেন, শুভ বাংলা, খেমার, লাও, মায়ানমারিজ, নেপালি, সিংহলি, তামিল,
থাই ও বিষু নববর্ষ।
মন্তব্য করুন


বিএনপি
ঘোষিত ১১ দফা অবরোধের ২য় দিনে রাজধানী ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি
নিয়ন্ত্রণে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার
(১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন, বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
বিজিবির
জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা
ও আশপাশের জেলায় ১৬ প্লাটুনসহ সারা দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়াও স্ট্যান্ডবাই রয়েছে পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা,কচুয়াঃ
চাঁদপুরের
কচুয়া উপজেলার ঐহিত্যবাহী পালাখাল ফাতেমা আইডিয়াল একাডেমীতে শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার
ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার একাডেমী মিলনায়তনে অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে
সমাপনী পরীক্ষার প্লে থেকে পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের ফলাফল ঘোষনা করা হয়। একাডেমীর
পরিচালক মো. মাহবুব আলম প্লে থেকে ৫ম শ্রেণি শিক্ষার্থীদের ফলাফল তুলে দেন ওই একাডেমীর
প্রধান শিক্ষক মো. কবির হোসেন মাষ্টারের কাছে। পরে তিনি পর্যায়ক্রমে সকল শ্রেনীর ফলাফল
ঘোষনা করেন।
এসময়
পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শরীফ হোসেন, অভিভাবক বাবুল হোসেন,
মজিবুর রহমান, মিজানুর রহমান, আব্দুল কুদ্দুস, শিক্ষক মোহাম্মদ হোসাইন, বিল্লাল হোসেন,
সাংবাদিক মাসুদ রানা সহ একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কারওয়ান বাজারে ডাবের আড়তে অভিযান চালিয়েছে দুই আড়তদারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২৯ আগস্ট মঙ্গলবার গভীর রাতে এ অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর।
অভিযানে ডাবের দাম বেশি রাখা, ক্রয় ও বিক্রয়য়ের রশিদ না থাকায় দুই আড়তদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তরের নির্দেশনা মানতে। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, এই বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
এর আগে ২৮ আগস্ট সোমবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ডাব ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত সভায় সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান জানান, ডেঙ্গুকে পুঁজি করে ধাপে ধাপে অস্থির করা হচ্ছে বাজারকে। বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।
তিনি আরও বলেন, ডাব বিক্রিতে পাকা রশিদ দেখতে চাই আমরা। এবং সেই সঙ্গে মূল্য তালিকাও ঝুলায়ে রাখতে হবে। কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।
মন্তব্য করুন


বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন
সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করেছে ।
সোনার দাম কমিয়ে দেশের মানুষের
জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এবং নতুন নির্ধারণ করা এ দাম
যা আজ থেকেই কার্যকর করা হবে।
শনিবার (২০ এপ্রিল) বাজুসের
স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর
রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি গ্রাম সোনার দাম ১০ হাজার ২৭৫ টাকা
থেকে কমিয়ে ১০ হাজার ১৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে আর এই হিসেবে ২২ ক্যারেটের এক ভরি
এদিকে সোনার দাম পরিবর্তন
করা হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।
মন্তব্য করুন


ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত জিহাদ হাওলাদারের ১২ দিনের পুলিশি (সিআইডি) রিমান্ড মঞ্জুর করেছেন পশ্চিমবঙ্গের বারাসাত আদালত।
শুক্রবার (২৪ মে) দুপুরের দিকে জিহাদকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) বিচারক শুভঙ্কর বিশ্বাসের এজলাসে তোলা হয়।সিআইডির পক্ষ থেকে ১৪ দিন রিমান্ডের আবেদন করা হয়েছিল। পরে আদালত ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে নৃশংস হত্যার অভিযোগে জিহাদের নামে রাজ্য গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। তাকে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ৩৬৪, ৩০২, ২০১ ও ১২০বি -এ চার ধারায় মামলা দেওয়া হয়েছে আর প্রতিটিই জামিন-অযোগ্য ধারা।
চার ধারার মামলাগুলো হলো ৩৬৪-হত্যার উদ্দেশ্যে অপহরণ। ৩০২- অপরাধমূলক নরহত্যা। ২০১-তথ্য লোপাট, অর্থাৎ অস্ত্র ও মরদেহ পরিকল্পনা করে সরিয়ে ফেলা। ১২০বি-অপরাধমূলক ষড়যন্ত্র (একাধিক ব্যক্তির সমন্বয়ে)।
অর্থাৎ এ ধরনের মামলায় সর্বোচ্চ রায় হিসেবে বিচারক আমৃত্যু যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দিতে পারেন। রাজ্য পুলিশ জিহাদকে একজন ‘দক্ষ কসাই’ হিসেবে বিচারকের সামনে পেশ করে।
পুলিশের এখন মূল উদ্দেশ্য, মরদেহের অংশ উদ্ধার করা অথবা দেহাংশ সরাতে ব্যবহৃত প্লাস্টিক বা ট্রলি কোথায়, তা জানা। সে কারণে পুলিশ জিহাদের রিমান্ড চায়।
এর আগে গতকাল বৃহস্পতিবার বনগাঁও অঞ্চলের গোপাল নগরে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন জিহাদ হাওলাদার। তিনি বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে জানায় পুলিশ।
পুলিশের বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত জিহাদ বাংলাদেশি এবং একজন ‘দক্ষ কসাই’। অবৈধভাবে মুম্বাইয়ে বাস করছিলেন তিনি। জেরায় জানিয়েছেন, তার নাম জিহাদ হাওলাদার, বাবা জয়নাল হাওলাদার খুলনার বাসিন্দা। দুই মাস আগে তাকে কলকাতায় নিয়ে আসেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহীন।
পুলিশ দাবি করেছে, পরিস্থিতিগত প্রমাণে যে ইঙ্গিত মিলেছে তাতে বোঝা যায়, এমপিকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং তারপরে তার মরদেহকে টুকরো টুকরো করা হয়।
প্রসঙ্গত, গত ১২ মে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে বরাহনগরের মন্ডল পাড়ায় গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন এমপি আনার। এরপর ১৩ মে পৌঁছে যান নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনসে। পুলিশি তথ্য অনুযায়ী, ১৩ তারিখ রাতেই তাকে হত্যা করা হয়। মরদেহ বাক্সবন্দি করে ১৪, ১৫ ও ১৬ মে প্রতিদিন একজন করে ফ্ল্যাট থেকে বেরিয়ে যান।
মন্তব্য করুন


কুমিল্লা টুয়েন্টিফোর ডেস্ক:
পৃথক দুইটি অভিযানে কুমিল্লায় ১৫ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
মঙ্গলবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বৌয়ারা বাজার এলাকা থেকে ১৩ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী ও একই থানাধীন ভূটুয়া শ্রীপুর, বড়পুকুরপাড় এলাকা থেকে ০২ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার চাঁনপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেন এর ছেলে মোঃ ইমরান হোসেন ও বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রাজগুরু গ্রামের মোঃ মনিরুজ্জামান খান এর ছেলে মোঃ তানভীর আহমেদ মনির।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ বরিশাল, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন