

কুমিল্লা
জেলার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের দঃ
ঘোষ্পা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা ও ইয়াবা
ট্যাবলেট রাখার দায়ে ৭ জন আসামীকে বরুড়া থানা পুলিশ আটক করে।
২০
জুলাই বৃহস্পতিবার বরুড়া থানা ওসি ফিরোজ হোসেনের নির্দেশনায় এসআই (নিঃ) আলী মর্তুজা
ও এএসআই মতিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জেলার বরুড়া থানাধীন ঘোষ্পা মোল্লা বাড়ির
মিজানের বসত ঘর হইতে মাদকদ্রব্য বিক্রয় এবং
জুয়া খেলার অপরাধে মীর হোসেন (৩৭), শাহ পরান(৩৫),মিজানুর রহমান(৪৭), মিলন(৩৭),
লিটন(৩৮), জহির(৩৮), ওন নকির হোসেন(২৭) কে বরুড়া থানা পুলিশ আটক করে।
মাদক বিক্রয়ের সাথে জড়িত ২ জনের নিকট হতে ১৫০ পিস ইয়াবা
ট্যাবলেট এবং জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আটক করা হয়। তাদের নিকট
হইতে বিভিন্ন রংয়ের ৫২টি তাস ও নগদ ২২০০ টাকা উদ্ধার করা হয়। পরে বরুড়া থানার এসআই(নিঃ) আলী মর্তুজা বাদী হয়ে
১ ও ২নং আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এবং ১ হইতে ৭ জনের বিরুদ্ধে জুয়া
আইনে এজাহার দায়ের করলে আসামীদের বিরুদ্ধে
২টি মামলা রুজু করা হয়।
এই
বিষয়ে বরুড়া থানা ওসি ফিরোজ হোসেন বলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
মন্তব্য করুন


পৃথক দুইটি অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শোভারামপুর ও লালবাগ এলাকা থেকে ৯২ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গতকাল (১৭ জানুয়ারী) দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শোভারামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯২ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কনেশতলা গ্রামের হাজী আব্দুল ওহাব এর ছেলে কামাল হোসেন (৩২)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে গতকাল (১৭ জানুয়ারী) বিকালে সদর দক্ষিণ মডেল থানাধীন লালবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ৩ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার বরুড়া থানার আড্ডা গ্রামের অনিল দাস এর ছেলে পিল্টন দাস (২৬)।
র্যাব জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে বঙ্গমাতার জীবনিভিত্তিক আলোচনা সভা, ক্ষুদ্র ঋনের চেক, সেলাই মেশিন বিতরন ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালীনি কর্মকার, মুক্তিযোদ্ধা জাবের মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারসহ আরো অনেকে।
এসময় উপকারভোগী, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


হবিগঞ্জ আদালতের এজলাস
থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারি রাজু মিয়াকে (২৪) সিলেটের কোম্পানীগঞ্জ
থেকে গ্রেফতার করা হয়েছে।
১০ সেপ্টেম্বর রোববার রাতে
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।
হবিগঞ্জের সহকারী পুলিশ
সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, কোম্পানীগঞ্জে
ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার করা
হয় তাকে।
হবিগঞ্জ জেলার মাধবপুর
উপজেলার শিবরামপুর গ্রামের গ্রামের চান বাদশা মিয়ার ছেলে গ্রেফতারকৃত রাজু।
এএসপি বলেন, গত শনিবার
(০৯ সেপ্টেম্বর) বিকেলে রাজুর বাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করা হয়েছিল হাতকড়াটি। ১০
সেপ্টেম্বর রোববার প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন কৌশলে সীমান্ত থেকে গ্রেফতার করা
হয়েছে তাকে।
আদালত সূত্রে জানা যায়,
গত ৩১ আগস্ট ১৬৪ বোতল ফেন্সিডিলসহ রাজুকে আটকের পর মাধবপুর থানায় সোপর্দ করে র্যাব।
গত বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) তাকে আদালতে নেওয়া হয় পুলিশের করা পাঁচদিনের রিমান্ড
আবেদন শুনানির জন্য।
রিমান্ড আবেদন শুনানির
জন্য হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতের এজলাসে তোলা
হয় রাজুকে। সেখান থেকে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায় রাজু। পুলিশ এ ঘটনায় তিন সদস্যের
তদন্ত কমিটি গঠন করে।
মন্তব্য করুন


এম এ হান্নান , ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে দেশব্যাপী বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস, হত্যা ষড়যন্ত্র, ভাংচুর ও নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে লালমোহন উপজেলা, পৌরসভা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন. ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, বিএনপি-জামায়াত দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তারা যদি দেশে নৈরাজ্য সৃষ্টি করে, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।বাংলার জনগণ বিএনপিকে এবার রাজনীতির মাঠে থেকে লাল কার্ড দেখিয়ে বিদায় করবে।
এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে লালমোহন থানার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন শেষে চৌরাস্তা মোরে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন


সাতক্ষীরার কালিগঞ্জের
বাবু দাস হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মুকুল গাজীকে (৪৫) দীর্ঘ
২০ বছর পর ১০ সেপ্টেম্বর রোববার যশোর জেলার শার্শা থানার বাগআচড়া এলাকায় অভিযান
চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব-৬।
সাতক্ষীরার আশাশুনি
থানার খলিশানী গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে গ্রেফতারকৃত মুকুল গাজী।
র্যাব-৬ সাতক্ষীরা
ক্যাম্পের মিডিয়া উইং জানায়, বাবু দাসের সঙ্গে মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ
চলে আসছিল মুকুল গাজীর। পূর্ব বিরোধের জেরে ২০০০ সালের জুন মাসে ভিকটিম বাবু দাসকে
হত্যা করে বাড়ির পাশের বাঁশ বাগানে ফেলে রাখা হয়। হত্যার চারদিন পরে মরদেহ পাওয়া
যায় বাবু দাসের। এ বিষয়ে বাবু দাসের বাবা বাদী হয়ে কালিগঞ্জ থানায় হত্যা মামলা
দায়ের করেন।
মামলার বিচারকার্য শেষে
ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত আসামি মুকুল গাজীকে যাবজ্জীবন সাজাসহ ৫০ হাজার
টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ বছরের সাজা দেন। সেই থেকে গ্রেফতারকৃত মুকুল গাজী আইন
শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ২০ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে
ছিলেন।
র্যাব-৬ গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে যশোর জেলার শার্শা থানার
বাগআচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আশাশুনি থানায় হস্তান্তর করা
হয়েছে গ্রেফতারকৃত মুকুল গাজীকে।
মন্তব্য করুন


একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ৫৪৬ রানের জয় তুলে নিয়েছে টাইগাররা। রান বিবেচনায় এটি টেস্ট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আন্তর্জাতিক টেস্ট ইতিহাস দেখলে রান হিসাবে এটি তৃতীয় বড় জয়।
এর আগে সবচেয়ে বড় জয় ছিলো ২২৬ রানে। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে প্রায় দেড়যুগ আগে ২০০৫ সালে এই জয় পায় বাংলাদেশ।
১৯৩৪ সালের পর এই প্রথম কোনো দল টেস্ট ক্রিকেটে ৫০০ রানের বেশি ব্যবধানে জয় পেলো।
মিরপুরে আগের দিনের ২ উইকেটে ৪৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে আফগানিস্তান। যেখানে ঢাকা টেস্টে জিততে বাংলাদেশের প্রয়োজন ৮ উইকেট। অন্যদিকে, মিরাকল কিছু ঘটাতে আফগানদের লাগবে আরও ৬১৭ রান। আর ড্র করতে হলে উইকেটে কাটাতে হবে পাক্কা দুই দিন!
এমন সমীকরণে দিনের শুরুতেই আফগানিস্তান শিবিরে আঘাত হানে টাইগার পেসার ইবাদত হোসেন। এরপর এতে যোগ দেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। ফলে ১১৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। আর ৫৪৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাসের দল।
মন্তব্য করুন


নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি সদ্য
বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হলেন। আগামী তিন বছরের
জন্য তিনি সেনাপ্রধানের দায়িত্ব সামলাবেন।
আজ রোববার (২৩ জুন) তিনি দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।
এর আগে ১১ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওয়াকার-উজ-জামানকে সেনাবাহিনী
প্রধান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়।
নতুন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমানও
একসময় (১৯৯৭-২০০০) সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছেন।
ওয়াকার-উজ-জামানকে চলতি বছরের শুরুতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ
অফিসারের (পিএসও) দায়িত্ব থেকে সিজিএস করা হয়। তার আগে ২০২০ সালের নভেম্বরে মেজর জেনারেল
থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন ওয়াকার-উজ-জামান। তখনই তাকে সেনা সদর দপ্তরের
সামরিক সচিবের দায়িত্ব থেকে পিএসও করা হয়।
শেরপুরের সন্তান ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ত্রয়োদশ দীর্ঘমেয়াদি
কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন পান। দীর্ঘ ৩৯ বছরের সামরিক
জীবনে তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি পদাতিক ব্রিগেড ও পদাতিক ডিভিশনের নেতৃত্ব
দিয়েছেন। স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস ও সেনা সদর দপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব
পালন করেছেন তিনি।
ওয়াকার-উজ-জামান সেনা সদর দপ্তরের সামরিক সচিবের দায়িত্ব পান ২০১৭ সালের ফেব্রুয়ারি।
তার আগে তিনি নবম পদাতিক ডিভিশনের নেতৃত্বে ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রিন্সিপাল
স্টাফ অফিসারও ছিলেন একসময়। দায়িত্ব পালন করেছেন অ্যাঙ্গোলা ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তি
মিশনেও, সিনিয়র অপারেশন অফিসার হিসেবে।
সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন পাওয়া ওয়াকার-উজ-জামান মিরপুরের ডিফেন্স
সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ও যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড
স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ‘মাস্টার্স অব ডিফেন্স
স্টাডিজ’ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ থেকে ‘মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ’
ডিগ্রি পান।
ব্যক্তিগত জীবনে ওয়াকার-উজ-জামানের সহধর্মিণী সারাহনাজ কমলিকা জামান। এই দম্পতির
ঘরে দুই কন্যা সন্তান (সামিহা রাইসা জামান এবং শাইরা ইবনাত জামান) রয়েছে।
ওয়াকার-উজ-জামান প্রয়াত
জেনারেল মুস্তাফিজুর রহমানের জামাতা, যিনি ২৪ ডিসেম্বর ১৯৯৭ থেকে ২৩ ডিসেম্বর ২০০০
সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন


অপহরণ মামলার প্রধান
পলাতক আসামি মো. সালমান সরদারকে (২১) গ্রেফতার করেছে র্যাব-৩।
মঙ্গলবার (৮ আগস্ট)
রাতে ঢাকা জেলার হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময়
উদ্ধার করা হয় অপহরণকৃত ভিকটিমকে।
বিষয়টি নিশ্চিত করেন, র্যাব-৩
এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র্যাব-৩ এর অধিনায়ক
(সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে
মঙ্গলবার রাতে ঢাকা জেলার হেমায়েতপুর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার
পলাতক আসামি মো. সালমান সরদারকে গ্রেফতার করা হয়।
আসামি মো. সালমান
সরদারের বিরুদ্ধে খুলনা জেলার পাইকগাছা থানায় ৬ আগস্ট একটি অপহরণ মামলা করা হয়।
মামলা হওয়ার পর থেকে আসামি রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে আসছিল।
আসামি মো. সালমান সরদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন


রমজান মাসের পুরোটা জুড়েই রয়েছে রহমত, মাগফিরাত ও নাজাত।
নবী রাসুলুল্লাহ (সা.) বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন, রমজান মাসের প্রথম ১০ দিন হলো রহমত; তার দ্বিতীয় ১০ দিন মাগফিরাত; এর শেষ ১০ দিন হলো নাজাত।
আজ রোববার (৩১ মার্চ) শেষ হচ্ছে মাগফিরাতের দ্বিতীয় দশক। সেই সাথে আগামীকাল থেকে শুরু হচ্ছে রমজান মাসের শেষ দশক ‘নাজাত’।
এই নাজাতের দশকে এমন একটি রাতের কথা বলা হয়েছে, যেই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। কারণ, এ রাতেই প্রথম পবিত্র মক্কার হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ মুহাম্মাদ (সা.)-এর কাছে পবিত্র কোরআন নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, ‘আমি একে নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো, কদরের রাত কী? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম।’ (সুরা কদর: ১-৩)
তাই আজ রাত থেকে শুরু হচ্ছে শেষ দশকের বেজোড় রাত।
মূলত, ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই পাঁচ দিন যদি পূর্ণ বিশ্বাস নিয়ে কোন বান্দা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেন, তাহলে সেই বান্দার ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম হিসেবে মালিক আল্লাহ গ্রহণ করবেন।
‘শবে কদর’ কথাটি ফারসি। শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবে কদর অর্থ হলো মর্যাদার রাত বা ভাগ্যরজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। তবে মর্যাদার রাতটি পাওয়া এতো সহজ নয়। কঠিন কিন্তু ঈমানদারগণ যদি নেক দিলে ইবাদাত করে, মহান আল্লাহ অবশ্যই পুরস্কার দিবেন।
এ রাতটি রমাযানের শেষ দশকে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘‘রমজানের শেষ দশদিনে তোমরা কদরের রাত তালাশ কর।’’ (বুখারী : ২০২০; মুসলিম : ১১৬৯)
মহিমান্বিত এ রাতকে আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের বেজোড় রাতে সুপ্ত রেখেছেন। তিনি এটাকে সুনির্দিষ্ট করে বলেননি।
তিনি বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে শবে কদর অনুসন্ধান করো।
মন্তব্য করুন


মেক্সিকোতে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি বাস দুর্ঘটনারকবলে পড়েছে।বৃহস্পতিবার (৩ আগস্ট) মেক্সিকোর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
এতে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গছে। বাসটিতে বিদেশিদের পাশাপাশি স্থানীয় নাগরিকও ছিল।
জানা গেছে, দুর্ঘটনারকবলে পড়া বাসটি মেক্সিকো সিটি থেকে উত্তর সীমান্ত শহর টিজুয়ানার দিকে যাচ্ছিল। বাসটিতে ৪২ জন যাত্রীর মধ্যে ভারত, ডোমিনিকান রিপাবলিক ও আফ্রিকার দেশগুলোর নাগরিকও ছিল।
নায়ারিত রাজ্যের নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। তাছাড়া এ ঘটনায় অন্তত ২৩ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেক্সিকো দিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে যায় অভিবাসনপ্রত্যাশীরা। দেশটির কর্মকর্তারা জানিয়েছে, কিছু যাত্রীর গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে।
প্রায়ই দেশটিতে এ ধরনের বাস দুর্ঘটনার খবর পাওয়া যায়।
মেক্সিকোর বেশির ভাগ সড়ক দুর্ঘটনা মূলত উচ্চ গতি, গাড়ির খারাপ অবস্থা বা চালকের ক্লান্তির কারণে ঘটে থাকে। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভেনেজুয়েলা, কলম্বিয়া ও মধ্য আমেরিকার দেশগুলো থেকে আগত অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়লে অন্তত ১৭ জন নিহত।
গত জুলাই মাসে ওক্সাকায় একটি যাত্রীবাহী বাস একটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে গেলে কমপক্ষে ২৯ জন নিহত হয়।
মন্তব্য করুন