

বিশেষ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকা হতে ৬০ কেজি গাঁজা’সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ৬০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো: কুমিল্লা জেলার বুড়িচং থানার ময়নামতি গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক এর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৫)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


সোমবার
বিকেলে কুমিল্লা আদালত প্রাঙ্গণে আম রূপালী ও নারিকেল গাছসহ
বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন সদ্য যোগদানকৃত কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও
দায়রা জজ মোসতাক আহমেদ।
বৃক্ষ
রোপনকালে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ বলেন- এ বিশ্বকে
সুশীতল ও বাসযোগ্য করে রাখাসহ মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যেসব মৌলিক
চাহিদা রয়েছে তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ। তাই মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা
অপরিসীম।
তিনি
আরও বলেন- গাছ আমাদের পরম বন্ধু। গাছপালা ব্যতীত পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা
করা কঠিন। দেশের অর্থনীতিও জনজীবনে স্বাচ্ছন্দ আনার জন্য আমাদের প্রত্যেকের অন্তত
দুটি করে বৃক্ষরোপণ করা দরকার।
এসময়
উপস্থিত ছিলেন, কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান সহ জেলা
জজশীপ ও ম্যাজিস্ট্রেসির অন্যান্য বিচারকগণ।
মন্তব্য করুন


ঢাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নতুন কার্যক্রমে ৩০০ জন করে ঢাকা শহরের ৩০টি স্থানে টিসিবির গাড়ি থেকে পণ্য কেনার সুযোগ পাবেন।
১৪ নভেম্বর সকাল ৯টা ৩০মিনিটে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনের নিচে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো.আরিফুল হাসান উপস্থিত ছিলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, ঢাকায় এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা কার্ডের আওতায় আনতে পারিনি। ভাসমান মানুষ অর্থাৎ যাদের জাতীয় পরিচয়পত্র নেই মূলত তাদের জন্যই এ কার্যক্রম। আজ থেকে ঢাকার ৩০ টি পয়েন্টে এ কার্যক্রম চলবে। প্রতিটি পয়েন্ট থেকে ৩০০ জন পণ্য ক্রয় করতে পারবেন। বিশ্বব্যাপী কৃষি পণ্যের দাম এখন বেশি তবে ডিসেম্বরে ফসল উঠবে তখন সংকট কেটে যাবে। ডিম, আলু আমদানি হচ্ছে প্রয়োজনে অন্য পণ্যও আমদানি করা হবে যাতে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে।
নতুন এ কার্যক্রমে ১জন মানুষ টিসিবির ভ্রাম্যমাণ গাড়ি থেকে ৪৮০ টাকার বিনিময়ে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল, ২ কেজি আলু এবং ২ কেজি পেঁয়াজের প্যাকেজ পাবেন।
বর্তমানে রাজধানীতে টিসিবির কার্ডের মাধ্যমে ১৩ লাখ পরিবার এ সেবা পাচ্ছেন। এবার নতুন কার্যক্রমের উদ্বোধনের ফলে আরও প্রায় দুই লাখ সুবিধাভোগী এতে যুক্ত হবেন ।
মন্তব্য করুন


মোঃ মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী চাপাতলি লতিফিয়া ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মো: মনিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও প্রভাষক মো: আফজাল হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো: হেলাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো: আমির হোসেন, সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী, গভর্নিং বডির দাতা সদস্য মো: সোহেল প্রধান, সদস্য মাওলানা আব্দুল হাই, মাসনীগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উল্লাহ, কহলথু্ির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম এমরান হোসেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ উদ্দিনসহ আরো অনেকে। এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে দাখিল পরিক্ষার্থীদের সফলতা ও দোয়া কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। একই দিনে কহলথুরী হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন


কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৭ কেজি
গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা।
বুধবার (১২ জুন) বুড়িচং থানাধীন কোরপাই
ফয়েজউদ্দিন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার
উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী উপ-পরিদর্শক মিজানুর
রহমান এর নেতৃত্বে ডিএনসি- কুমিল্লা গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা
করে হনুফা আক্তার নামের এক নারীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার
করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো- বাগেরহাট জেলার
মোরেলগঞ্জ থানাধীন বারইখালী এলাকার মোশাররফ খা এর মেয়ে হনুফা আক্তার (২৭)।
আসামীদের বিরুদ্ধে সহকারী উপ-পরিদর্শক
মিজানুর রহমান বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
মন্তব্য করুন


ভাই-বোনের সম্পর্ককে মজবুত করতে রাখইর থালায় রাখি, মিষ্টি, প্রদীপ, সিঁদুর, লাল সুতো, ধান ও দূর্বা দিয়ে সাজিয়ে বাঙালি হিন্দুদের শ্রেষ্ঠ সামাজিক অনুষ্ঠান রাখি বন্ধন উৎসব পালিত হয়।
বুধবার (৩০ আগস্ট ২০২৩) সন্ধ্যায় সারা দেশের ন্যায় কুমিল্লা জেলা ও উপজেলার বিভিন্ন বাসা-বাড়ীতে এ উৎসবটি পালিত হয়। জানা যায়- রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা উৎসবটি ভাই-বোনদের পবিত্র সম্পর্কের এক নিবিড় উদযাপন। তবে বর্তমানে শুধুই ভাই-বোনদের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। জাতি বর্ণ ধর্ম র্নিবিশেষে পারষ্পারিক সৌহার্দ্য-সৌভ্রাতৃত্ব বৃদ্ধির জন্যেও রাখি পূর্ণিমা পালিত হয় থাকে। রাখি পূর্ণিমার ঠিক পাঁচদিন আগে ঝুলন পূর্ণিমা শুরু হয় এবং রাখি পূর্ণিমার সাতদিন পর জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বছর শ্রীকৃষ্ণের এই দুই লীলার মাঝে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা অনুষ্ঠিত হয় বলে এর আরেক নাম শ্রাবণী পূর্ণিমা। এই দিনটির জন্য প্রত্যেক ভাইবোন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয় আর ভাই বোনকে রক্ষার অঙ্গীকার বদ্ধ হয়। এই ভাবেই এই অনুষ্ঠিত যুগের পর যুগ ধরে পালিত হয়ে আসছে। রাখি বন্ধন মূলত বিহারী সংস্কৃতি হলেও পরবর্তীকালে এই অনুষ্ঠান বাঙালি সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পরে।
এদিকে, বুধবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর কালিয়াজুরীতেও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার এর একমাত্র মেয়ে অর্পিতা সরকার এভাবেই রাখি বন্ধনের মাধ্যমে তাঁর ছোটভাই অরন্য সরকার প্রিন্সের দীর্ঘায়ু ও সৌভাগ্য কামনা করেন। তদ্রুপ ভাইও বোনের রক্ষা করার প্রতিশ্রুতি প্রদান করে। ঐদিন পরিবারের সকলে একত্রে মিলিত হয়ে বিশেষ খাবার দাবার ও উপহার এর ব্যবস্থা করা হয় এবং সকলে মিলে আনন্দ ফুর্তিতে মেতে ওঠে। এই বিশেষ দিনে পরিবেশে “যম” তত্ত্ব বেশি থাকে, এতে ভাইয়ের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে কিন্তু রাখি বন্ধনের ফলে তা দূর হয়ে যায়।
রাখি বন্ধনের নেপথ্যের ইতিহাস থেকে জানা যায়- সুদূর অতীতকাল থেকেই পুরুষদের বিপদ থেকে রক্ষা করার প্রতীক হিসেবে তাঁর কব্জিতে সুতো বেঁধে দিতেন মহিলারা। পুরাণ মতে- দেবতা ও রাক্ষসদের যুদ্ধে দেবতারা তখন প্রায় পরাজয়ের মুখে, দেবরাজ ইন্দ্র তখন তাঁর গুরু বৃহস্পতির সাহায্য চান। বৃহস্পতির পরামর্শ মতো শ্রাবণ পূর্ণিমায় ইন্দ্রের স্ত্রী সচী একটি মন্ত্রপূত রাখির ইন্দ্রের হাতে বেঁধে দেন। তারপরই যুদ্ধে জয়লাভ করেন দেবতারা। একবার কৃষ্ণের আঙুল কেটে গেলে দ্রোপদী তাঁর গায়ের কাপড় ছিঁড়ে তা বেঁধে দিয়েছিলেন কৃষ্ণের আঙুলে। বদলে কৃষ্ণ কথা দেন, যে কোনও বিপদেই তিনি দ্রৌপদীকে রক্ষা করবেন। শ্রাবণ মাসের এই শুভ পূর্ণিমা তিথিতে বোন ভাইয়ের হাতে রাখি বাঁধবে ভাইয়ের মঙ্গল কামনায়। রাখি বন্ধনের একটি শুভ মুহূর্ত প্রতি বছর থাকে। আর এই তিথির মধ্যে রাখি বন্ধনের একটা শুভ সময় থাকে। এই সময়ের মধ্যে রাখি বন্ধন করলে সেটি শুভ বলে মানা হয়। বাঙালিরা ভাই-বোনের সম্পর্ককে মজবুত করতে এই বিশেষ দিনের জন্য অপেক্ষা করে থাকেন। রাখি বন্ধনের এই পবিত্র দিনে বোন বা দিদিরা তাঁদের ভাইয়ের মঙ্গল কামনায় হাতে রাখি বাঁধেন। রাখি বন্ধন হল ভাই ও বোনের মধ্যে এক প্রীতিবন্ধন আর শুধু তাই নয়, এই রাখি বন্ধন উৎসব এখন বন্ধুত্ব এবং ভালোবাসার প্রতীক। রক্ষা বন্ধন উৎসবে ভাইবোনের মধ্যকার স্বর্গীয় সম্পর্ক উদযাপন করা হয়। বোনেরা তাদের ভাইদের হাতের কব্জিতে সুন্দর সুন্দর পবিত্র সূতা বেঁধে দেয় যা ‘নিরাপত্তা ও রক্ষা বন্ধন’ চিহ্ন হিসেবে প্রকাশিত। তারা তাদের ভাইদের মঙ্গল কামনা করে এবং ভাইয়েরা বোনদের রক্ষা করা প্রতিশ্রুতি প্রদান করে। ঐ দিন পরিবারের সকলে একত্রে মিলিত হয়, বিশেষ খাবার দাবারের ও উপহারের ব্যবস্থা করা হয় এবং সকলে মিলে আনন্দ ফুর্তিতে মেতে ওঠে। এই বিশেষ দিনে পরিবেশে “যম” তত্ত্ব বেশি থাকে, এতে ভাইয়ের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে কিন্তু রাখি বন্ধনের ফলে তা দূর হয়ে যায়।
আরো জানা যায়- সুভদ্রা কৃষ্ণের ছোট বোন, কৃষ্ণ সুভদ্রাকে অত্যন্ত ভালবাসতেন। তবে আপন বোন না হয়েও দ্রৌপদী ছিলেন কৃষ্ণের অতীব স্নেহভাজন। একদিন সুভদ্রা কিছুটা অভিমান ভরে কৃষ্ণকে প্রশ্ন করলেন এর কারন। উত্তরে কৃষ্ণ বললেন যথা সময়ে এর কারণ তুমি বুঝতে পারবে। এর কিছুদিন পর শ্রীকৃষ্ণের হাত কেটে রক্ত পড়ছিল, তা দেখে সুভদ্রা রক্ত বন্ধের জন্য কাপড় খুঁজছিলেন, কিন্তু মন মত পাতলা সাধারন কাপড় পাচ্ছিলেন না, এর মাঝে দ্রৌপদী সেখানে আসলেন, দেখে বিন্দুমাত্র দেরি না করে সাথে সাথে নিজের মুল্যবান রেশম শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাত বেধে দিলেন, কিছুক্ষন পর রক্তপাত বন্ধ হল। তখন শ্রীকৃষ্ণ বোন সুভদ্রাকে ডেকে বললেন এখন বুঝতে পেরেছ কেন আমি দ্রৌপদীকে এত স্নেহ করি? সুভদ্রা বুঝতে পারল ভক্তি ও পবিত্র ভালবাসা, শ্রদ্ধা কি জিনিস! দাদা কৃষ্ণের চেয়ে মুল্যবান বস্ত্র নিজের কাছে বেশি প্রিয় এটা ভেবে সুভদ্রা দারুন লজ্জিত হলেন। কোন বোন তার ভাইয়ের কোনোরূপ কষ্ট, অমঙ্গল সহ্য করতে পারে না। ভাইয়ের কষ্ট দূরের জন্য সে সর্বত্তম চেষ্টা করে। অন্যদিকে ভাই ও তার বোনকে পৃথিবীতে সর্বাধিক স্নেহ করে, সারাজীবন তাকে রক্ষা করে থাকে, যেরকম শ্রীকৃৃষ্ণ দ্রৌপদীকে রাজসভায় চরম কলঙ্ক থেকে রক্ষা করেছিলেন।
মন্তব্য করুন


সন্ধ্যায় ভারতের কুচ জেলায় ঘূর্ণিঝড় বিপর্যয় আঘাত হানতে পারে। গুজরাটে উপকূলীয় অঞ্চলে প্রায় ৭৪ হাজার লোককে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়'- এর কারণে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
রাজ্যের বেশ কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। খবর এনডিটিভি।
এটি খুব তীব্র ঘূর্ণিঝড় হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। `বিপর্যয়' সর্বোচ্চ ১১৫-১২৫ কিমি ঘণ্টা বাতাসের গতিবেগে আঘাত হানতে পারে। তবে বিকেলে বাতাসের গতিবেগ বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) অনুসারে, বর্তমানে ঘূর্ণিঝড়টি গুজরাট উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে রয়েছে। এটি বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে গুজরাটের সৌরাষ্ট্র ও কুচ এবং পাকিস্তানের করাচি উপকূলের ওপর দিয়ে বয়ে যেতে পারে।
পশ্চিম রেলওয়ে জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রেন পরিচালনার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৭৬ টি ট্রেন বন্ধ রাখা হয়েছে। গুজরাটের দুটি সবচেয়ে বিখ্যাত মন্দির - দেবভূমি দ্বারকার দ্বারকাধীশ মন্দির এবং গির সোমনাথ জেলার সোমনাথ মন্দির - বৃহস্পতিবার ভক্তদের জন্য বন্ধ থাকবে।
আইএমডি বলেছে, ঘূর্ণিঝড় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে গুজরাট উপকূলে বৃষ্টির তীব্রতা বাড়বে। পোরবন্দর, রাজকোট, মরবি, জুনাগড়, সৌরাষ্ট্র এবং উত্তর গুজরাটের অবশিষ্ট জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
ঘূর্ণিঝড় বিপর্যয় মোকাবিলায় ভারতের মতো বাড়তি সতর্কতা অবলম্বন করছে পাকিস্তানও। দেশটির জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রেহমান বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, বৃহস্পতিবার ঝড়টি সিন্ধ প্রদেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। এর জন্য এখন পর্যন্ত উপকূলীয় এলাকাগুলো থেকে ৬৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন


চলতি
বছর
২৩
মে
কুমিল্লা জেলা
আইনজীবী সমিতির
কার্যকরী কমিটির
সভার
সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা আদালত
অঙ্গনে
সাংবাদিক হিসেবে
পরিচিত
এডভোকেট তাপস
চন্দ্র
সরকার
কুমিল্লা জেলা
আইনজীবী সমিতির
২০২৩-২০২৪ সেশনের এনরোলমেন্ট সাব-কমিটির "সদস্য" মনোনীত হয়েছেন।
গত
১৬
জুলাই
কুমিল্লা জেলা
আইনজীবী সমিতির
সাধারণ
সম্পাদক এডভোকেট আবু
তাহের
ও
এনরোলমেন্ট সেক্রেটারি এডভোকেট সৈয়দ
শাহিদুল আহসান
টিপু'র যৌথ স্বাক্ষরিত চিঠির
আলোকে
জানা
যায়।
আরও
জানা
যায়-
এডভোকেট তাপস
চন্দ্র
সরকার
এরআগে
কুমিল্লা জেলা
আইনজীবী সমিতির
২০১৬-২০১৭ এবং ২০১৮-২০১৯ সেকশনে রিক্রিয়েশন সাব-কমিটির সদস্য মনোনীত
হয়ে
অত্যন্ত দক্ষতার সহিত
তার
উপর
অর্পিত
দায়িত্ব যথাযথভাবে পালন
করেছেন।
তিনি
দেড়
যুগেরও
বেশি
সময়
ধরে
সংবাদ
জগতে
বিচরণ
করে
সংবাদকর্মী হিসেবে
সুনাম
কুড়িয়েছেন। তিনি
একজন
আইনজীবী-ই
নন
একজন
গণমাধ্যমকর্মী ও
সমাজসেবক।
এ
বিষয়ে
এডভোকেট তাপস
চন্দ্র
সরকার
বলেন,
আমার
উপর
অর্পিত
দায়িত্ব যেন
যথাযথভাবে পালন
করতে
পারি
আমি
সকলের
দোয়া/আশীর্বাদ কামনা করছি। আমাকে
কুমিল্লা জেলা
আইনজীবী সমিতির
এনরোলমেন্ট সাব
কমিটির
সদস্য
মনোনীত
করায়
জেলা
আইনজীবী সমিতির
সভাপতি
এডভোকেট আহসান
উল্লাহ
খন্দকার ও
সাধারণ
সম্পাদক এডভোকেট আবু
তাহের
এবং
এনরোলমেন্ট সেক্রেটারি এডভোকেট সৈয়দ
শাহিদুল আহসান
টিপুসহ
সমিতির
অন্যান্য নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও
কৃতজ্ঞ।
এদিকে,
এডভোকেট তাপস
চন্দ্র
সরকার
কুমিল্লা জেলা
আইনজীবী সমিতির
এনরোলমেন্ট সাব
কমিটির
সদস্য
মনোনীত
হওয়ায়
তাকে
সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তরিক অভিনন্দন ও
শুভেচছা জানান
বাংলাদেশ হিন্দু
বৌদ্ধ
খ্রিষ্টান ঐক্য
পরিষদ
ও
বাংলাদেশ পূজা
উদযাপন
পরিষদ
এবং
বাংলাদেশ ছাত্র
যুব
ঐক্য
পরিষদ
কুমিল্লা জেলা
শাখা,
কুমিল্লায় কর্মরত
প্রিন্ট ও
ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও
মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন


নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও রিপোর্ট কার্ড তৈরির অ্যাপ ‘নৈপুন্য’ আগামী শনিবার (৪ নভেম্বর) উন্মুক্ত করা হবে।আর এ অ্যাপটি রেজিস্ট্রেশন করতে সব স্কুলকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।একইসঙ্গে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের তথ্য সংগ্রহের অ্যাপটি ব্যবহারের গাইডলাইন প্রকাশ করা হয়েছে। আদেশ ও গাইডলাইনটি মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।
আগামী শনিবার থেকে ৮ নভেম্বর পর্যন্ত এ অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রধান শিক্ষকরা।
অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালুকৃত মূল্যায়ন পদ্ধতিতে শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ড প্রস্তুতের সুবিধার্থে এটুআইয়ের কারিগরি সহায়তায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ‘নৈপুণ্য’ নামে একটি অ্যাপ উন্নয়ন করা হয়েছে। অ্যাপটি আগামী ৪ নভেম্বর সকাল ১০ টা থেকে উন্মুক্ত করা হবে।
'নৈপুণ্য' অ্যাপটির ওয়েব ভার্সন ব্যবহার সংক্রান্ত একটি গাইডলাইন বা নির্দেশনা তৈরি করা হয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ৪ থেকে ৮ নভেম্বরের মধ্যে ‘নৈপুণ্য’ অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে। নির্ধারিত সময়ে অ্যাপটিতে রেজিস্ট্রেশন করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
মন্তব্য করুন


মেহেরপুরে ৩৯টি হারানো
মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন
ইউনিট। এবং মোবাইল ব্যাংকিংয়ের
মাধ্যমে ভুল নাম্বারে চলে যাওয়া ৬০ হাজার টাকা উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে
মালিকদের কাছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে মেহেরপুর পুলিশ সুপারের কনফারেন্স রুমে পুলিশ সুপার মো. রাফিউল আলম এক সংবাদ সম্মেলনে প্রকৃত মালিকদের কাছে মোবাইল ফোন ও টাকা হস্তান্তর করেন।
পুলিশ সুপার মো. রাফিউল
আলম বলেন, গত ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মেহেরপুরের বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া
বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৯টি মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভুল
নাম্বারে চলে যাওয়া ৬০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশের সাইবার ক্রাইম
ইনভেস্টিগেশন ইউনিট। সেগুলো হস্তান্তর করা হয়েছে প্রকৃত মালিকদের কাছে।
এসময় উপস্থিত ছিলেন,
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মেহেরপুর জেলা
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ পুলিশের
অন্যান্য কর্মকর্তারা।
মন্তব্য করুন


ঝিনাইদহ সদরে মাছচাষি শরিফুল ইসলাম টুলু হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
(৩ মার্চ)রোববার দুপুর ১২টার দিকে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার লাউদিয়া গ্রামের একটি পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন একই গ্রামের শফিকুল ইসলাম টুলু। সে সময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের জাহিদুল ইসলাম, জসিম, খোকনসহ আরও কয়েকজন তাকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়।
পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর পরদিন ৯ সেপ্টেম্বর নিহতের ভাই সরফুদ্দিন বাদী হয়ে নয়জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে দোষী প্রমাণ হওয়ায় জাহিদুল ইসলাম, খোকন হোসেন, ইলিয়াস আলী, জসিম উদ্দিন ও সেলিম হোসেনকে এ সাজা দেন বিচারক।
মন্তব্য করুন