

কুমিল্লায়
জুয়ার আখড়ায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার তাস ও নগদ ১,৭৭০ টাকাসহ ৩ জন জুয়াড়ীকে
গ্রেফতার করেছে কুমিল্লা দাউদকান্দি মডেল থানা পুলিশ ।
শনিবার
রাতে দাউদকান্দি মডেল থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ সরোয়ার হোসেন এবং সঙ্গীয় ফোর্স
সহ রাত্রিকালে থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন
সংবাদের ভিত্তিতে জানতে পরে যে দাউদকান্দি মডেল থানাধীন উত্তর ইউনিয়নস্থ কদমতলী সাকিনস্থ
আউলিয়া সওদাগর এর বসত বাড়ীর চৌচালা টিনের ঘরে কতিপয় ব্যক্তি প্রকাশ্যে টাকার বিনিময়ে
তাস দ্বারা জুয়া খেলছেন। উক্ত জুয়ার আসরে অভিযান করে ০৪ সেট বিভিন্ন রং ও নম্বরের তাস
এবং ১,৭৭০ টাকাসহ ৩ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো: ১। মোঃ আজাহার
হোসেন(৬৫), পিতা- মৃত শামসুল হক, সাং- মাইজপাড়া, দিঘীর পাড়, ৩নং ওয়ার্ড, দাউদকান্দি,
পৌরসভা, ২। মোঃ মনির হোসেন সওদাগর(৪৮), পিতা- মৃত কালু মিয়া সওদাগর, সাং- উত্তর সতানন্দি,
০৪নং ওয়ার্ড, দাউদকান্দি পৌরসভা, উভয় থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা এবং ৩। মোঃ
বাদল মিয়া(৩৫), পিতা- আবু বক্কর সিদ্দিক, সাং- ফতেপুর ফকিরা, ইউপি- ৭নং বড় আলমাপুর,
থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর, বর্তমান সাং- উত্তর সতানন্দি শ^শুর নুরুল ইসলামের বাড়ী,
৪নং ওয়ার্ড, দাউদকান্দি পৌরসভা, থানা- দাউদকান্দি,জেলা- কুমিল্লা ।
উক্ত
আসামীদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানার মামলা নং-৩১, তারিখ-২৩/০৭/২০২৩খ্রিঃ, ধারা-১৮৬৭
সনের প্রকাশ্যে জুয়া আইনের ৩ ও ৪ তে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন


রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর:
চাঁদপুরে করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরু অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা, এই স্লোগান নিয়ে চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার সকালে চাঁদপুর হাসান আল উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে বিশ্ব পরিবেশ দিবসের বণ্যঢ্য শোভাযাত্রাটি উদ্বোধন করেন, চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মুস্তাফিজুর রহমান ও চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মহসিন।
শোভাযাত্রাটি শহর প্রদক্ষীন শেষে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথিরা বক্তব্য রাখেন।
মন্তব্য করুন


আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবসে প্রথমবারের মতো ১টি আন্তর্জাতিক ফ্লাইট কেবল নারীদের দিয়ে পরিচালনা করবে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফ্লাইটটির পাইলট থেকে শুরু করে গ্রাউন্ড স্টাফ সকলেই থাকবেন নারী।
বিমানের এমডি ও সিইও শফিউল আজিম জানিয়েছেন, ৮ মার্চ ঢাকা-দাম্মাম রুটের বিজি-৩৪৯ ফ্লাইটটি পরিচালিত হবে নারীদের দিয়ে। ফ্লাইটটির ক্রুদের ব্রিফিংও করবেন বিমানের নারী ফ্লাইট ব্রিফিং কর্মকর্তা। এদিন দুপুর আড়াইটায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাবে। ফ্লাইটটি পরিচালনা করার কথা রয়েছে ক্যাপ্টেন আলেয়া ও ক্যাপ্টেন শূমায়লার।
বিমানে রয়েছে ১৫ জন নারী পাইলট, ৩৪৫ জন নারী কেবিন ক্রু। এছাড়া মহাব্যবস্থাপক প্রশাসন, মহাব্যবস্থাপক জনসংযোগ, প্রধান চিকিৎসা কর্মকর্তা, মহাব্যবস্থাপক গ্রাহক সেবা পদে, গ্রাউন্ড স্টাফ, প্রকৌশলী, প্রকৌশল প্রশিক্ষকসহ রয়েছে বিভিন্ন স্তরের নারীদের অংশগ্রহণ ।
মন্তব্য করুন


দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হলেন আরমা দত্ত (কুমিল্লা)।
দ্বাদশ
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী
লীগ।
বুধবার
(ফেব্রুয়ারি ১৪) বিকেলে গণভবনে সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের ৪৮ প্রার্থীর নাম
ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার আগে দুপুরে আওয়ামী লীগ সভাপতি
শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে
নারী আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়।
দ্বাদশ
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন ১ হাজার ৫৪৯ জন।
সংরক্ষিত নারী আসনে আওয়ামী
লীগের মনোনীত প্রার্থীরা হলেন:
১.
রেজিয়া ইসলাম (পঞ্চগড়)
২.
দ্রোপদী দেবি আগরওয়াল (ঠাকুরগাঁও)
৩.
আশিকা সুলতানা (নীলফামারী)
৪.
রোকেয়া সুলতানা (জয়পুরহাট) - আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক
৫.
কোহেরী কুদ্দুস মুক্তি (নাটোর)
৬.
জারা জেবিন মাহবুব (চাপাইনবাবগঞ্জ)
৭.
রুনু রেজা (খুলনা)
৮.
ফরিদা আক্তার বানু (বাগেরহাট)
৯.
ফারজানা সুমি (বরগুনা)
১০.
খালেদা বাহার বিউটি (ভোলা)
১১.
ফরিদা ইয়াসমিন (নরসিংদী)
১২.
উম্মে ফারজানা সাত্তার (ময়মনসিংহ)
১৩.
নাদিরা বিনতে আমির (নেত্রকোনা)
১৪.
মাহফুজা সুলতানা মলি (জয়পুরহাট)
১৫.
পারভীন জামান কল্পনা (ঝিনাইদহ) - আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য
১৬.
আরমা দত্ত (কুমিল্লা)
১৭.
লায়লা পারভীন (সাতক্ষীরা)
১৮.
মুন্নুজান সুফিয়ান (খুলনা) - সদ্য সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
১৯.
বেদৌড়া আহমেদ সালাম (গোপালগঞ্জ)
২০.
শবনম জাহান (ঢাকা)
২১.
পারুল আক্তার (ঢাকা)
২২.
সাবেরা বেগম (ঢাকা)
২৩.
শাম্মী আহমেদ (বরিশাল) - আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক
২৪.
নাহিদ ইজহার খান (ঢাকা)
২৫.
ঝর্ণা আহসান (ফরিদপুর)
২৬.
ফজিলাতুন নেছা (মুন্সীগঞ্জ) - সদ্য সাবেক মহিলা ও শিশু প্রতিমন্ত্রী
২৭.
সাহেদা তারেক দিপ্তী (ঢাকা)
২৮.
অনিমা মুক্তি গোমেজ (ঢাকা)
২৯.
শেখ আনার কলি পুতুল (ঢাকা)
৩০.
মাসুদা সিদ্দিক রোজি (নরসিংদী)
৩১.
তারানা হালিম (টাঙ্গাইল) - আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য
৩২.
শামসুন নাহার (টাঙ্গাইল) - আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক
৩৩.
মেহের আফরোজ চুমকি (গাজীপুর) - নির্বাচনে পরাজিত
৩৪.
অপরাজিতা হক (টাঙ্গাইল)
৩৫.
হাসিনা বারী চৌধুরী (ঢাকা)
৩৬.নাজমা
আক্তার (গোপালগঞ্জ)
৩৭.
ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর) - আওয়ামী লীগের কৃষি সম্পাদক
৩৮.
আশরাফুন নেছা (লক্ষ্মীপুর)
৩৯.
কানন আরা বেগম (নোয়াখালী)
৪০.
শামীমা হারুন লুবনা (চট্টগ্রাম)
৪১.
ফরিদা খানম (নোয়াখালী)
৪২.
দিলারা ইউসুফ (চট্টগ্রাম)
৪৩.
ডরথি তঞ্চঙ্গা (রাঙামাটি)
৪৪.
সানজিদা খানম (ঢাকা) - আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, নির্বাচনে পরাজিত
৪৫. নাছিমা জামান ববি (রংপুর)
৪৬.
নাজনীন নাহার রোশা (পটুয়াখালী)
৪৭.
ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম) - আওয়ামী লীগের অর্থ সম্পাদক
৪৮.
রুমা চক্রবর্তী (সিলেট)
মন্তব্য করুন


সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে স্বর্ণের নতুন খনির সন্ধান পাওয়া গেছে। গত বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মাদেন) এই ঘোষণা দিয়েছে। খবর রয়টার্স' ও সৌদি গেজেট'র।
কোম্পানি এক বিবৃতিতে জানায়, নতুন সন্ধান পাওয়া খনিগুলো কোম্পানিটির বিদ্যমান মানসুরা মাসারাহ স্বর্ণের খনির দক্ষিণে অবস্থিত।
স্বর্ণের খনির সন্ধানে তারা ২০২২ সালে ১০০ কিলোমিটার উপত্যকা এলাকায় অনুসন্ধান কার্যক্রম শুরু করে। এই অনুসন্ধানে প্রথমবারের মতো স্বর্ণের মজুত আবিষ্কৃত হলো।
সংগৃহীত নমুনা বিশ্লেষণে নতুন খনিতে উচ্চ মানসম্পন্ন স্বর্ণ থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জরিপের ফলাফলের আলোকে কোম্পানিটি ২০২৪ সালে মানসুরা মাসারাহ এলাকা ঘিরে ব্যাপক খননকাজ চালানোর পরিকল্পনা করছে।
মন্তব্য করুন


ফরিদপুর
জেলার ভাঙ্গা উপজেলায় সার্বিক পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক
যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত সাকিল কুমিল্লার বাহ্মণপাড়া থানার
শশীদল এলাকার কামাল হোসেনের ছেলে।
শনিবার
(০৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আতাদী এলাকার ভাঙ্গা টোল প্লাজার সামনে ঢাকা থেকে
ছেড়ে আসা মাদারীপুরগামী সার্বিক পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার
করা হয়।
রোববার
(০৬ আগস্ট) সকালে মো. সাকিল (২৩) নামের গ্রেফতারকৃত ওই যুবককে ফরিদপুর আদালতে
পাঠানো হয়েছে।
গ্রেপ্তারের
সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম
হোসেন।
জেলা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন জানান, গোপন সংবাদের
ভিত্তিতে সার্বিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে আসামির দুই পায়ের মাঝে রাখা
একটি প্লাস্টিকের বস্তার ভেতর কসটেপে মোড়ানো পলিথিনের দুইটি পোটলা থেকে ১০ কেজি
গাঁজা জব্দ করা হয়। সাকিল কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ভাঙ্গা থানার বিভিন্ন
স্থানে সরবরাহ করতেন।
তিনি
জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. তমিজ উদ্দিন
মৃধা বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি
নিয়মিত মামলা রুজু করেছেন।
মন্তব্য করুন


৬ সেপ্টেম্বর বুধবার কিশোরগঞ্জে
অভিযান চালিয়ে ১৪ হাজার ৮৫০ কেজি ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারিকে আটক করেছেন র্যাব।
প্রেস বিজ্ঞপ্তির
মাধ্যমে এ তথ্য জানানো হয় কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প থেকে।
আটককৃতরা হলো: কিশোরগঞ্জ
সদর উপজেলার ঝালুপাড়া এলাকার মো. জাফর আলীর ছেলে মো. জাহাঙ্গীর (২৭), পাকুন্দিয়া
উপজেলার মাইজহাটি এলাকার মৃত মীর হোসেনের ছেলে মো. আশরাফ (৫৫) ও কিশোরগঞ্জ জেলার
তাড়াইল উপজেলার কৌলিগাতী এলাকার মৃত আব্দুল সোবহান খানের ছেলে মো. বায়োজিদ খান
(৪৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ৬ সেপ্টেম্বর বুধবার সকাল সোয়া ৬টায় কিশোরগঞ্জ
সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়া সাকিনস্থ চাঁনমারি মোড়স্থ নীলগঞ্জ-তাড়াইল সড়কে
চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে ৩ চোরাকারবারিসহ চিনির বস্তা ভর্তি
একটি ট্রাক আটক করে র্যাব সদস্যরা। আটক ট্রাকের বস্তাগুলোতে ১৪ হাজার ৮৫০ কেজি
ভারতীয় চিনি পাওয়া যায়। এসব ভারতীয় চিনির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আটককৃতরা।
এছাড়াও তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক
জিজ্ঞাসাবাদে আটককৃত চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে নেত্রকোনা জেলার সীমান্তবর্তী
এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ ভারতীয় চিনি দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে
বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেন।
র্যাব-১৪, সিপিসি-২
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন,
জব্দকৃত ভারতীয় চিনি এবং আটক তিন চোরাকারবারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪
মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


মরক্কোর
মধ্যাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার
ছাড়িয়েছে। স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে আহত হয়েছেন ২ হাজারের বেশি মানুষ।
দেশটির
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ১০ সেপ্টেম্বর রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি
বলছে, রিখটার স্কেল ৬ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর। বহুলোক
রাস্তায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। খাদ্য, পানীয়সহ একটু বিশ্রামের অভাবে দিশেহারা
হাজার হাজার মানুষ।
মরক্কোর
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত তথ্যের বরাতে সিএনএন বলছে, ভূমিকম্পে এখন
পর্যন্ত নিহত হয়েছেন ২ হাজার ১২ জন। আর আহত হয়েছেন ২ হাজার ৫৯ জন মানুষ। এর মধ্যে ১৪০০
জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন।
হতাহতের
সংখ্যা বেশি হয়েছেন মারাক্কেশের দক্ষিণে অবস্থিত প্রদেশগুলোতে। আল-হাউজ, মারাক্কাশ,
ওয়ারজাজেট, আজিলাল, চিচাউয়া এবং তারউদান্ত প্রদেশ এবং পৌরসভাগুলিতে হতাহতের সংখ্যা
বেশি।
এমন
পরিস্থিতিতে রাজা ষষ্ঠ মোহাম্মদ দেশটিতে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং বেঁচে
যাওয়াদের আশ্রয়, খাবার ও অন্যান্য সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন।
৮
সেপ্টেম্বর স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার দিকে ভূকম্পনটি হয়।
মন্তব্য করুন


ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি মাত্র তিন বছর বয়সে মাতৃহারা হন। ২০১২ সালে তার বাবাও না ফেরার দেশে চলে যান।
মাতৃহারা হওয়ার পর থেকেই নানার কাছেই বড় হয়েছেন তিনি। তবে এবার প্রিয় সেই নানা শামসুল হক গাজীকে হারালেন তিনি।
নির্মাতা চয়নিকা চৌধুরী জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ২টা ১১ মিনিটে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
এই নির্মাতা আরো জানান, পরীমণির নানার মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালীতে নেওয়া হচ্ছে। সেখানেই পরীর নানির কবরের পাশে তাকে শায়িত করা হবে।
গেল অক্টোবর মাসের ছিল পরীমণির জন্মদিন। প্রতিবার ঘটা করে দিনটি উদযাপন করলেও এবার নানার অসুস্থতার কারণে আয়োজন থেকে বিরত ছিলেন তিনি।
তখন পরীমণি বলেছিলেন, বেশ কদিন ধরেই নানা বেশ অসুস্থ। তিনি এখন হাসপাতালে ভর্তি। আপনারা জানেন প্রতিবার জন্মদিনে নানুর হাত ধরে কেক কাটি। আমার নানু আমার জন্য কী সেটা সবাই জানেন। তিনি কদিন ধরেই অসুস্থ। তার অসুস্থতার জন্য আমি শুটিংও বাদ দিয়েছিলাম। তাই এবার জন্মদিনটি পালন করছিনা।
মন্তব্য করুন


সোহানা
সাবা নাচের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন। কিন্তু নাটক এবং সিনেমায় ভিন্ন
মাত্রার চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়েই দর্শকপ্রিয়তা পেয়েছেন সোহানা সাবা।
বর্তমানে দুই বাংলাতেই সমানতালে কাজ করছেন এই অভিনেত্রী। সামনেই প্রেক্ষাগৃহে
মুক্তি পাবে তার নতুন সিনেমা।
সম্প্রতি
দেশের একটি গণমাধ্যমে নিজের অভিনয়, ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলার সময় পুরুষদের
ভয় পান বলে মন্তব্য করেন সোহানা সাবা।
বিয়ে
করার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন পুরুষদের ভয় পাই। পুরো পৃথিবীতে
সত্যিই কি আমার জন্য এরকম কোনো মানুষ আছে, যার সাথে নিশ্চিন্তে বাকিটা জীবন কাটাতে
পারব? যদি এরকম কেউ থেকে থাকে আর তার সঙ্গে আজ দেখা হয়ে যায়, তাহলে কালই তাকে বিয়ে
করে ফেলতাম।
শিগগিরই মুক্তি পাবে সোহানা
সাবা অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘অসম্ভব’। এটি নির্মাণ করেছেন চিত্রনায়িকা
অরুণা বিশ্বাস। মূলত যাত্রাশিল্প এবং যাত্রাশিল্পীদের গল্পে তৈরি হয়েছে সিনেমাটি।
মন্তব্য করুন


কিশোরগঞ্জে ২৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু বাক্কারকে (৬০) শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের বিশ্বম্ভপুর থানাধীন দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র্যাব।
কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা উত্তর কুরের পাড় এলাকার মৃত আব্দুল আজিতের ছেলে গ্রেফতারকৃত আবু বাক্কার।
একইদিন রাতে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সালের ২০ মার্চ ৪ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ করে অভিযুক্ত আবু বাক্কার। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে। এ মামলায় আসামি আবু বাক্কারকে ২৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক। সাজা থেকে বাঁচতে এবং গ্রেফতার এড়ানোর জন্য এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় আবু বাক্কার। আবু বাক্কারকে গ্রেফতার করতে র্যাব নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি শুরু করে এবং তার অবস্থান শনাক্ত করে। শুক্রবার গ্রেফতার করা হয় আবু বাক্কারকে।
গ্রেফতারের পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু বাক্কারের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।
মন্তব্য করুন