

কুমিল্লায় ২২ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ ।
বৃহস্পতিবার রাতে কোতয়ালী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ইয়ামিন সুমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানাধীন ৪নং আমড়াতলী ইউপি কৃষ্ণপুর গ্রামস্থ ফজল মাষ্টারের বাড়ীর উত্তর পাশে পুকুর পাড়ে ২২ কেজি গাঁজাসহ মোঃ মনিরুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলো: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কৃষ্ণপুর (মাষ্টার বাড়ী) গ্রামের মৃত আবুল ফজল মাষ্টার এর ছেলে মোঃ মনিরুল ইসলাম (৪১)।
উক্ত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


সুজন
মজুমদার, বরুড়া:
কুমিল্লা
জেলা বরুড়া উপজেলা ভবানীপুর ইউনিয়নের পোমতলা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বুধবার
(৬ সেপ্টেম্বর) সকালে মোঃ ইব্রাহিম খলিল (৭) নামের এক মাদরাসার শিক্ষার্থীর লাশ উদ্ধার
করেছে বরুড়া থানা পুলিশ। নিহত ইব্রাহীমের গ্রামের বাড়ি বরুড়া পৌরসভার পাঠান পাড়া। সে
দুবাই প্রবাসী মাসুদের ছেলে।
আজ সকালবেলা
পরিত্যক্ত বাড়ির মালিক মকবুল হোসেন তার পরিত্যক্ত বাড়িতে গিয়ে দেখতে পান নতুন মাটি।
নতুন মাটি দেখায় সেরাজুল হক নামের আরেকজন প্রতিবেশিকে ডেকে নতুন মাটি দেখায়। হালকা মাটি সরিয়ে
দেখে একটি মৃত ব্যক্তির হাত দেখা যায়।
স্থানীয়
ইউনিয়ন চেয়ারম্যান মোঃ খলিলুর রহমানকে জানালে তিনি থানাকে অবহিত করে। তাৎক্ষণিক ভাবে
অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন ঘটনা স্থলে গিয়ে মাটি সরিয়ে লাশটি উদ্ধার করে।
এমন একটি
ঘটনার কথা শোনতে পেরে বরুড়ার পাঠানপাড়া ইব্রাহিম খলিলের মা জেসমিন আক্তার ঘটনার স্থল
পোমতলা পরিত্যক্ত বাড়িতে গিয়ে হাজির হয়। সনাক্ত করে মৃত লাশটি তার ছেলে ইব্রাহিম খলিলের।
সে পাঠানোড়া আল কোরআন মাদরাসায় প্রথম শ্রেণীতে পড়ে।
উল্লেখ্য,
ইব্রাহীম গত সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টা বাজে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে হারিয়ে
যায়। নিহত ইব্রাহিমের মা জেসমিন আক্তার ৫ সেপ্টেম্বর বরুড়া থানায় নিখোঁজ ডায়েরী করেন।
গত তিনদিন ধরে হারানোর মাইকিং করেছে তার পরিবার। নিখোজের দুইদিন পর তার মরদেহ বরুড়া
থানা পুলিশ উদ্ধার করে।
এ বিষয়
বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন বলেন, লাশ উদ্ধার করে পোস্ট মর্ডেম
করার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত শেষে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ
নেওয়া হবে। অচিরেই হত্যার মোটিভ উদঘাটনের চেষ্টা করা হবে।
মন্তব্য করুন


স্থানীয় সময় ৮ জিলহজ (২৬ জুন) সোমবার ভোরে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হবে। যদিও ভিড় এড়াতে আজ সন্ধ্যার পর থেকেই অনেকে হজের নিয়তে ইহরাম বেঁধে মিনার উদ্দেশে রওনা করবেন। টানা পাঁচদিনের আমল শেষে আগামী শুক্রবার (১২ জিলহজ) শেষ হবে হজের সব ধরনের আনুষ্ঠানিকতা।
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত পবিত্র কাবা চত্বর। আগামীকাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। বিশ্বের নানা প্রান্তের মুসলমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন মক্কায়।
হজ পালনের উদ্দেশে এ বছর এখন পর্যন্ত ১৬ লাখেরও বেশি মুসল্লি পাড়ি জমিয়েছেন সৌদির পবিত্র ভূমিতে। সময়ের সাথে মুসল্লিদের সংখ্যা আরও বাড়বে বলেই প্রত্যাশা করা হচ্ছে।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত ও সঠিক ব্যবস্থাপনা সৌদি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। যা এ যাবতকালের মধ্যে সবচেয়ে বৃহৎ আয়োজন বলে জানানো হয়েছে।
এদিকে হজযাত্রীদের নিরাপত্তার নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি প্রশাসন। এ যাবতকালের মধ্যে সবচেয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা শৃঙ্খলা ভঙ্গ করে এমন কর্মকাণ্ড রুখতে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। জনবলের পাশাপাশি সার্বক্ষণিক তদারকির জন্য ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি।
নিরাপত্তা বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আহমেদ শরিফ বলেন, কল পাওয়ার পর যাবতীয় তথ্য নিয়ে ৪৫ সেকেন্ডের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়। অতিথিদের সেবা দেয়ার জন্য সব নিরাপত্তা বিভাগ একটি জায়গায় অবস্থান করে কাজ করছে। আমাদের উন্নত প্রযুক্তি রয়েছে। অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সবগুলো ধর্মীয় স্থানে ২৪ ঘণ্টা নজরদারি করা হচ্ছে। সন্দেহভাজন কোনো কিছু চোখে পড়লেই বিষয়টা তৎক্ষণাৎ নিরাপত্তা বিভাগকে জানানো হচ্ছে। যেকোনো অপরাধ প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর।
মক্কার প্রবেশদ্বার থেকে শুরু করে পবিত্র স্থানগুলোকে ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। সুষ্ঠু ট্রাফিক, আইনশৃঙ্খলা ব্যবস্থা বজায় রাখার পাশাপাশি প্রতিটি মানুষের চলাচলে নজরদারি রাখবে নিরাপত্তা বাহিনী। অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা এড়াতে সার্বক্ষণিক তদারকিতেও প্রস্তুত বিশেষ আইটি বিভাগ।
আইনশৃঙ্খলার পাশাপাশি হাজীদের সুস্থতার দিক বিবেচনায়, গ্রহণ করা হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রস্তুত রাখা হয়েছে ১৭০টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র। যেখানে সার্বক্ষণিক সেবা দেবে ১৪ হাজার কর্মী এবং ৮ হাজার স্বেচ্ছাসেবী।
মন্তব্য করুন


আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আগামী জুন মাসের শেষের দিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠাবে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি চূড়ান্ত করা হবে।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী মার্চে প্রকাশ করা হবে। এরপর ফরম পূরণ শুরু হবে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি।
তিনি আরও জানান, পরীক্ষার খসড়া রুটিন তৈরির বিষয়ে কাজ চলছে। খসড়া রুটিন তৈরির পর তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপর মন্ত্রণালয় অনুমোদন দিলে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মন্তব্য করুন


র্যাবের
মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের
অধীনে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। উনারা যেভাবে পরিচালনা করেন, আমরা সেভাবে দায়িত্ব পালন
করবো। তবে আমাদের দায়িত্ব মূলত এটাই হবে, সাধারণ মানুষজন যেন কেন্দ্র গিয়ে তাদের ভোটাধিকার
প্রয়োগ করতে পারেন। আইনশৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব আমাদের, আমরা সেটা দৃঢ়ভাবে করবো।
এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা মানসিকভাবে তৈরি আছি।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার
দক্ষিণ পৈরতলায় র্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির উদ্বোধন শেষে র্যাবের মহাপরিচালক
এসব কথা বলেন।
র্যাবের
মহাপরিচালক বলেন, আমরা এ দেশের সন্তান। এ দেশ আমাদের, এ দেশের জনগণ আমাদের। আমরা বঙ্গবন্ধুর
আদর্শকে বিশ্বাস করি, বঙ্গবন্ধু দেশকে ভালোবেসেছেন; আমরা তারই অনুসারী। আমরা দেশকে
ভালোবাসি, মানুষকে ভালোবাসি। মানুষের নিরাপত্তা দেওয়া দায়িত্ব আমাদের।
আলোচনা
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। এসময়
উপস্থিত ছিলেন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহাবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া
জেলা প্রশাসক শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল এএসএম শফিকুল্লাহ,
পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার সহ আরো অনেকে।
মন্তব্য করুন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার পলাতক আসামি মো. জসিম ওরফে দিদারুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল নগরের চান্দগাঁও থানার খাঁজা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম নিশ্চিন্তপুর এলাকার মরহুম মেহেরুজ্জামানের ছেলে।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, আসামি জসিম দীর্ঘ ২৬ বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়িয়েছে। শনিবার এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, আইনানুগ প্রক্রিয়া গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


রাজস্বের আলোচিত সেই মতিউর রহমান, তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্নবের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৪ জুন) এই আদেশ দেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন মীর আহমেদ আলী সালাম।
এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।
মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ড. মো. মতিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে তাকে। পাশাপাশি তাকে সোনালী ব্যাংক থেকেও অপসারণ করা হয়েছে।
মন্তব্য করুন


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য
বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) মিরপুরে প্রধান নির্বাচক
গাজী আশরাফ হোসেন লিপু ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেন।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ
খেলতে যাচ্ছেন রিশাদ হোসেন, জাকের আলী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তানভীর
ইসলাম ও তাওহীদ হৃদয়।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার,
তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক,
রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম,
তানভীর ইসলাম।
রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।
মন্তব্য করুন


বাংলাদেশে প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়া টিকটকের বার্ষিক আয়োজন ইয়ার অন টিকটক-২০২৩ উদযাপিত হয়েছে।
আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ দম্পতি ভিডিও তৈরিতে বর্ষসেরা ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন । দুই ক্যাটাগরিতে তারা দুজনে বর্ষসেরার পুরস্কার জিতে নিয়েছেন ।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে এক আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে “ইয়ার অন টিকটক-২০২৩” অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। দেশের অনেক পরিচিত ভিডিও নির্মাতারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
ভিডিও ক্রিয়েটরদের বিভিন্ন শ্রেণিতে ইয়ার অন টিকটক-২০২৩ পুরস্কার দেয়া হয়। ক্রিয়েটর অব দ্য ইয়ার ২০২৩ পুরস্কার পেয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক আর এডুকেশন বা শিক্ষণীয় ভিডিও শ্রেণিতে পুরস্কার জিতেছেন মুনজেরিন শহীদ।
এছাড়া, স্পোর্টস শ্রেণিতে নিয়ন অন, ফ্যাশন ক্রিয়েটর অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে স্টাইল হাট। ফুড ক্রিয়েশনে ফুডখোর, ব্যতিক্রমধর্মী ভিডিওর জন্য আমার বাংলাদেশ শ্রেণিতে দ্য মাহিম মেইকস, লং ফর্ম কনটেন্ট ক্রিয়েটর শ্রেণিতে রবিন রাফান পুরস্কার পেয়েছেন। বিউটি ক্রিয়েশন অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে লাইফ ইজ মেও এবং বেস্ট ইউজ অব লোকেশন ট্যাগিং বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন তানহা ইসলাম।
চলতি বছর এই আয়োজনের জন্য ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত টিকটক অ্যাপের মাধ্যমে ভোটগ্রহণ চলে।
এখানে টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস অপশনে মোট ৮টি ক্যাটাগরিতে ভোট নেয়া হয়। পুরস্কারের জন্য মনোনীতরা এতে প্রায় ১ মিলিয়নেরও বেশি ভোট পেয়েছিলেন।
মন্তব্য করুন


রোববার (১১ ফেব্রুয়ারি) জানা যাবে আরবি ১৪৪৫ হিজরি সনের পবিত্র শবে বরাতের তারিখ। পবিত্র শাবান মাসের চাঁদ দেখার জন্য আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির একটি সভা অনুষ্ঠিত হবে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন জানায়, সন্ধ্যা সোয়া ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি এই সভায় সভাপতিত্ব করবেন।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, রোববার (১১ ফেব্রুয়ারি) শাবান মাসের চাঁদ দেখা গেলে সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে গণনা শুরু হবে শাবান মাসের। সেক্ষেত্রে শবে বরাত পালিত হবে ২৫ ফেব্রুয়ারি দিনগত রাতে। চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, ১৩ ফেব্রুয়ারি শুরু হবে শাবান মাস। এক্ষেত্রে শবে বরাত পালিত হবে ২৬ মার্চ দিনগত রাতে।
মন্তব্য করুন


সাধারণত নারী ও শিশু নির্যাতন
দমন আইনের মামলায় বাদী নিজস্ব কোনো আইনজীবী নিয়োগের প্রয়োজন হয়না। কেননা ফৌজদারি কার্যবিধির
৪৯২ ধারা অনুযায়ী তিনি সরকারের পক্ষ থেকে আইনজীবী পেয়ে থাকেন। তবে বাদী যদি নিজে আইনজীবী
নিয়োগ দিতে চান সে ক্ষেত্রে আইনগত কোন বাধা নেই।
বিষয়টি স্পষ্ট করতে হাইকোর্ট
বিভাগের রেজিস্ট্রার (বিচার) এসকে. এম. তোফায়েল হাসানের সই করা একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যা সুপ্রিম কোর্টের
ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির ভাষ্য মতে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে
অভিযোগকারী/ভিকটিমের পক্ষে ব্যক্তিগতভাবে আইনজীবী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগণ
বিভিন্ন সমস্যা বাধার সম্মুখীন হচ্ছেন।
নারী ও শিশু নির্যাতন আইন,
২০০০ এর ২৫ ধারায় বর্ণিত বিধানাবলী মোতাবেক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে
কোনো অপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, বিচার ও নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির
বিধানাবলী প্রযোজ্য হয় এবং ট্রাইব্যুনালে অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনাকারী ব্যক্তি
পাবলিক প্রসিকিউটর বলে গণ্য হন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী
ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগকারী (ভিকটিম) ফৌজদারি কার্যবিধির ৪৯৩ এবং
৪৯৫ ধারার বিধানাবলী অনুসরণ করে ভিকটিম বা অভিযোগকারী তার পক্ষে ব্যক্তিগতভাবে আইনজীবী
নিযুক্ত করে মামলা পরিচালনা করতে পারবেন বলে বিষয়টি স্পষ্ট করা হলো।
মন্তব্য করুন