

মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিকল্পে প্রচারনা বিষয়ক মাসবব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার কচুয়া থানা পুলিশের ব্যতিক্রমী আয়োজনে মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন, ওসি মোহাম্মদ মিজানুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন, সাচার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. নুরুল আমিন, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক মিঞা মো. নিজাম, এসআই মো. মাহদী, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম পাটওয়ারী প্রমুখ।
এ বিষয়ে ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমি বিভিন্ন স্থানে চাকরি করেছি, কিন্তু কচুয়া থানায় যোগদানের পর এ অঞ্চলে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি লক্ষ্য করা গেছে। তাই আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন স্থানে সভা করছি।
মন্তব্য করুন


টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনিকে পূনরায় সভাপতি, নাগরিক টিভির জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ কে সাধারন সম্পাদক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃ আরিফুর রহমান মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সংগঠনের এক সাধারণ সভায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের উপস্থিতিতে আগামী দুবছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত করা হয়। সভায় নতুন কমিটি গঠনকল্পে একটি নির্বাচনী কমিটি করা হয়। এ নির্বাচনে বিভিন্ন পদে একাধিক প্রার্থী না থাকায় সংগঠনটির প্রবীণ সদস্য এবং প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি আরটিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া এ কমিটির নাম প্রস্তাব করেন। পরে সর্ব সম্মতি ক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে অন্যান্যদের মধ্যে আরটিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়াকে সিনিয়র সহ-সভাপতি এবং যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে সহ-সভাপতি, বৈশাখী টেলিভিশনের আনোয়ার হোসেনকে সহ-সাধারন সম্পাদক, দীপ্ত টিভির শাকিল মোল্লাকে অর্থ সম্পাদক, মাছরাঙা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুলকে প্রচার-প্রকাশনা ও সমাজকল্যাণ সম্পাদক, ডিবিসি নিউজের মোঃ নাসির উদ্দিন চৌধুরীকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
নির্বাহী কমিটির সদস্য হয়েছেন জিটিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, এখন টিভির কুমিল্লা ব্যুারো চিফ খালেদ সাইফুল্লাহ, মোহনা টিভির জেলা প্রতিনিধি তাওহিদ হোসেন মিঠু ও মাইটিভির জেলা প্রতিনিধি আবু মুসা।
সাধারণ সদস্যরা হলেন, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি তানভীর দিপু, এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি আজিজুল হক, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি রাবেয়া আক্তার, এসএ টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ইশতিয়াক আহমেদ, এনটিভির জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু।
এছাড়া এটিএন বাংলা, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক ও বাংলা ভিশন টিভির জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। এ ছাড়া ওমর ফারুকী তাপস ও এম ফিরোজ মিয়াকে প্রতিষ্ঠাকালিন সদস্য হিসেবে লাইফ মেম্বার করা হয়েছে। এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
মন্তব্য করুন


এবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি টেলিভিশন চ্যানলে (চ্যানেল ২৪) সংবাদ উপস্থাপন করলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপরাজিতা।
১৯ জুলাই বুধবার চ্যানেল ২৪ এর সন্ধ্যা ৭টার বুলেটিনে যুক্ত হয়ে অপরাজিতা সংবাদ উপস্থাপন করে।
এই কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপকের নাম রাখা হয়েছে অপরাজিতা।
সম্প্রতি বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ উপস্থাপনার বিষয়টি লক্ষ্য করা যায়।
চলতি বছরের এপ্রিলে ’ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ। গত ৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন, ওড়িশা টেলিভিশন লিমিটেড কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়। যার নাম ছিল লিসা। যা নিয়ে ভারত-বাংলাদেশে রীতিমতো হইচই পড়ে যায়।
অপরাজিতাই হলো দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক। যেখানে সে সংবাদ ও অনুষ্ঠান নিয়ে যুক্ত হয়।
এই বিষয়ে চ্যানেল২৪ এর সিনিয়র নিউজ এডিটর আব্দুল কাইয়ুম তুহিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক ধরনের ইতিবাচক সুবিধা রয়েছে। তাই আমরাও চেয়েছি সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে তাল মিলিয়ে এগিয়ে চলার। সে লক্ষ্যেই আমাদের এ আয়োজন। আশা করছি দেশের ইতিহাসে এক বিল্পব ঘটাবে এআই প্রযুক্তি।
মন্তব্য করুন


চাঁদপুরের কচুয়ার মনপুরা-নয়াকান্দি মাঠে ফসলি জমি নষ্ট করে মাটি কাটার অভিযোগে ভেকু বিকল করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।
জানা গেছে, উপজেলার মনপুরা-নয়াকান্দি উত্তর পূর্ব বিলে সরকারি খাল বন্ধ করে একই এলাকা চকমোহাম্মদ গ্রামের ছিকু মিয়ার ছেলে ইউসুফ মিয়া ও মনপুরা গ্রামের আব্দুল মালেকের পুত্র ইউনুস মিয়া ভেকু বসিয়ে মাটি কেটে বিক্রি করে। এ সংবাদ পেয়ে প্রশাসনের লোকজন তা বিকল করে দেয়।
কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি জানান, ফসলি জমি নষ্ট করে মাটি বিক্রি করা বেআইনী। কোথাও অবৈধ ভাবে মাটি বিক্রি করলে অভিযানের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সাওয়ালপুর এলাকা হতে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৩ জানুয়ারী ২০২৪ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সাওয়ালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার পশ্চিম জালুয়াপাড়া গ্রামের মোঃ মানিক মিয়া এর ছেলে মোঃ জসিম উদ্দিন (৪৫)।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সহবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


মাসুদ রান, কচুয়া:
নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক কোর্সে কুমিল্লা ইন- সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রথম স্থান অর্জন করলেন চাঁদপুরের কচুয়া থানার এএসআই মো. দিদারুল আলম।
গত ১২ আগষ্ট থেকে ১৭ আগষ্ট পর্যন্ত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক এ কোর্স সম্পন্ন হয়। এতে প্রথম স্থান করেছেন কচুয়া থানা সুযোগ্য এএসআই দিদারুল আলম।
পরে কুমিল্লা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. মিজানুর রহমান এর হাত থেকে সন্মাননা ক্রেস্ট গ্রহন করেন। দিদারুল আলম কচুয়া থানায় ২০২১ সালে যোগদান করার পর থেকে চৌকস ও বুদ্ধিমত্তা মাধ্যমে সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন।
বর্তমানে তিনি কচুয়া উপজেলার সাচার পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন। দিদারুল আলম ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার শিমরাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. হারুনুর রশীদ এর সুযোগ্য সন্তান। আইনি সেবা প্রদানে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
মন্তব্য করুন


আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ,
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে ৪১৮ প্লাটুন
বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা
মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল
ইসলাম জানান, বুধবার (৮ মে) অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে স্থানীয় বেসামরিক
প্রশাসনকে সহায়তায় দায়িত্ব পালন করবে বিজিবি। ‘ইন এইড টু দ্য পাওয়ার’ এর আওতায় ৬ মে
থেকে ১০ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে
তারা।
মন্তব্য করুন


জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, রাতের আকাশের এই নক্ষত্র দেখতে অনেকটা ধোঁয়াসদৃশ। প্রায় এক দশক পর রাতের এই নক্ষত্রের দেখা পাওয়া গেছে।
জানুয়ারির ২৫ তারিখের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সৌর-গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (আরএএস)।
নতুন সন্ধান পাওয়া বিশালাকার এ নক্ষত্রের অবস্থান মিল্কিওয়ে গ্যালাক্সির কাছাকাছি। নক্ষত্রগুলো দশকের পর দশক ধরে অনাবিষ্কৃত ছিল। সৌরজগতে যুগ যুগ ধরে এদের অবস্থান রয়েছে বলে ধারণা বিজ্ঞানীদের।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে এবারই প্রথম সৌরজগতে এমন নক্ষত্রের খোঁজ পাওয়া গেছে। সৌরজগতে এমন প্রায় ১০০ কোটি নক্ষত্র রয়েছে, যা খালি চোখে দেখা যায় না। চিলির আন্দিজের এক এলাকা থেকে টেলিস্কোপের সাহায্যে এ পর্যবেক্ষণ চালিয়েছেন বিজ্ঞানীরা।
সূত্র: সিএনএন
মন্তব্য করুন


পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির
কারণে আজ বুধবার (১৭ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে
দু'দেশের মধ্যে আমদানি- রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। ফলে বুধবার সকাল থেকে
এ বন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি হবে না। তবে দু'দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল
স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে আবারো এ পথে
আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে বলে বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দরা জানিয়েছেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি
ঘোষণা করায় আজ বুধবার বেনাপোল পেট্রাপোল বন্দরের সকল কাজকর্ম বন্ধ থাকবে। সে কারণে
এ পথে কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম হবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি
চলবে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আযহারুল ইসলাম জানান, আশুরা উপলক্ষে বুধবার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও
দু'দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল
স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, বুধবার পবিত্র আশুরায়
সরকারি ছুটি থাকায় বন্দরের পাশাপাশি কাস্টমসের কার্যক্রমের সঙ্গে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ
থাকবে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যেসব ভারতীয় ট্রাক পণ্য বন্দরে আনলোড করে খালি ট্রাক
নিয়ে ফিরে যেতে চাইবে তাদের অনুমতি দেওয়া হবে। এ জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে।
মন্তব্য করুন


কুমিল্লায়
চোরচক্রের ৫ জন আসামীকে গ্রেফতার
করেছে কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ি।
গত ২৬/০৭/২০২৩খ্রি: তারিখ রাত ১১.০০ ঘটিকার সময় কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ১নং ওয়ার্ড কুসিকস্থ মগবাড়ী চৌমহনী সাকিনের মগবাজারের দক্ষিণ কোণে রাস্তার পার্শ্বে মিশুক চালক জাহিদুল ইসলাম তার গাড়ীটি রাস্তার পাশে রাখে। গাড়ী বন্ধ করে চাবি সাথে নিয়ে পার্শ্ববর্তী চা দোকানে নাস্তা করার জন্য যায়।
অনুমান ১০মিনিট পর মিশুক চালক এসে দেখে যে তার মিশুক গাড়ীটি চুরি হয়ে গেছে। বিষয়টি গাড়ীর মালিক জনৈক এনায়েত করিম চৌধুরী(৪৮), পিতা-মৃত মোরশেদ চৌধুরী, সাং-দক্ষিণ চর্থা, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা জানতে পেরে থানায় হাজির হয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করে।
যাহার প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানার মামলা নং-১০৫, তাং-২৭/০৭/২০২৩খ্রি: ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হয়। কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এসআই বিশ্বজিৎ পাল মিশুক চুরির অভিযোগ প্রাপ্তির সাথে সাথে কুমিল্লা জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ মোতাবেক শহরের বিভিন্ন পয়েন্টের সিসি টিভি ফুটেজ এর সূত্রধরে তথ্য প্রযুক্তির সহায়তায় চোরচক্রটি সনাক্ত করে।
অদ্য ২৮/০৭/২০২৩খ্রি: তারিখ সকাল ০৬.১৫ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন কাপ্তান বাজার সাকিনস্থ আল্লাহরদান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামীয় টিনশেড দোকান ঘরের ভিতরে চোরাই নীল রংয়ের মিশুক গাড়ীটির
(০৩টি চাকা,০৪টি ব্যাটারী, বসারসিট, হুড, স্টিয়ারিং, লোহার বডি) খুলে আলাদা করার সময় আসামী ১। মো: মিজান
(৪৫), (ওয়ার্কসপের মালিক) পিতা-মৃত মোখলেছুর রহমান, ২। মো: সালাউদ্দিন
(২১), পিতা-রমিজ উদ্দিন, ৩। হাসিবুল প্রকাশ হাসিব
(২১), পিতা-জামাল উদ্দিন, ৪। মো: রোহান
(২২), পিতা-রফিকুল ইসলাম, সাং-কাপ্তান বাজার, ৫। মো: রাশেদ(২০), পিতা-মদন মিয়া, সর্ব্সাং-কাপ্তান বাজার, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাদের গ্রেফতার করা হয়।
আসামীগণ অভিনব কায়দায় মিশুক গাড়ীটি চুরি করে আসামীদের ব্যবহৃত ওয়ার্কসপের ভিতর লুকিয়ে রেখে সকল যন্ত্রাংশ আলাদা করে ফেলে বিক্রি করার জন্য। আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা
টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ী
এলাকা থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি হানিফ খন্দকারকে (২৭) গ্রেফতার করেছে
র্যাব-১০।
২৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে
গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার
করা হয় তাকে।
২৪ সেপ্টেম্বর রোববার
দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেন, র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি
মোহাম্মদ ফরিদ উদ্দিন।
র্যাব-১০ এর অধিনায়ক
(সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, গ্রেফতারকৃত হানিফের বিরুদ্ধে
যাত্রাবাড়ী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংঘবদ্ধ ধর্ষণের ১টি মামলা
রয়েছে।
র্যাব-১০ এর অধিনায়ক
(সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই
আসামি এ মামলার পর থেকে ঢাকার যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায়
আত্মগোপন করেছিল। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন