

কুমিল্লা
জেলার মুরাদনগর থানাধীন ১৫নং নবীপুর (পশ্চিম) ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাজারস্থ নিপুন
জুয়েলার্স দোকানে এসে আসামী তার বোনের বিবাহ উপলক্ষে স্বর্ণ ক্রয় করতে চায়। দোকানদার
২ জোড়া ২২ ক্যারেটের স্বর্ণের চুড়ি, যার ওজন ৬ ভরি ৮ আনা, মূল্য অনুমান ৫,৯৮,০০০ টাকা
এবং ২ টি ২২ ক্যারেটের স্বর্ণের চেইন, যার ওজন ২ ভরি, ১৪ আনা, ২ রত্তি, মূল্য ২,৬৬,০০০
টাকা, সর্বমোট মূল্য ৮,৬৪,০০০ টাকার স্বর্নালংকার দেখায় এবং উক্ত স্বর্ণলংকারের জুয়েলারী
লাল বক্স দিয়ে দোকানদার প্যাকেট করার জন্য ব্যাগ আনতে দোকানের পিছনের অংশে যায়। কিছুক্ষণ
পরে দোকানদার ফিরে এসে দেখে যে, দোকানের ভিতর থাকা আসামী ও স্বর্ণালংকার নাই। উক্ত
অভিযোগের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন এর তত্ত্বাবধানে
এসআই(নিঃ) ওমর ফারুক ও একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীকে হোমনা থানা
পুলিশের সহযোগিতায় সোমবার ভোরে হোমনা থানাধীন ঘনিয়ারচর (ছোট) মিছির আলী প্রধানের বাড়ি
থেকে বাদীর চোরাই যাওয়া বর্ণিত স্বর্ণালংকার এবং নগদ ৩,৫০,০০০টাকাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী হলো: কুমিল্লা জেলার হোমনা থানার ঘনিয়ারচর গ্রামের আতাউর রহমান এর
ছেলে রুনা আক্তার। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মুরাদনগর থানার মামলা দায়ের করা হয়েছে
এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন


রাজশাহীর পবা উপজেলার
হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫২ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে রাজশাহী জেলা
পুলিশ। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়।
আটককৃতরা হলো- শাকিব
ইসলাম (২২), মো. জামিল (৩৪), মোমিন মিয়া (৫০) ও তামিম মিয়া (১৯)।
তামিম মিয়া ও মোমিন
মিয়া যথাক্রমে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার আরিফুল ইসলাম ও মৃত কাইমুদ্দিনের
ছেলে। জামিল রাজশাহী নগরীর রাজপাড়ার মহিষবাথান এলাকার মৃত নূর আক্কাসের ছেলে।
শাকিব রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভাগাইল গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার
দুপুরে রাজশাহী পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে
এসব তথ্য জানান।
রাজশাহী পুলিশ সুপার
(এসপি) সাইফুর রহমান জানান, ১১ সেপ্টেম্বর সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে
রাজশাহী নগরীর দামকুড়া থানার হরিপুরে অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা দিয়ে
ব্যাটারিচালিত রিকশায় করে দুজন ও একটি মোটরসাইকেলে করে দুজন গোদাগাড়ীর চাপাল
গ্রামের দিকে যাচ্ছিলেন।
এ সময় পুলিশের উপস্থিতি
টের পেয়ে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত জামিলের অটোরিকশা থামিয়ে তার শরীর তল্লাশি
করে পেট ও পিঠে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার কর হয়। এ সময়
তার ব্যবহৃত অটোরিকশায় থাকায় দুটি প্লাস্টিকের বস্তা থেকে আরও ৪৪ কেজি গাঁজা
উদ্ধার করে পুলিশ। এছাড়া তাদের সহযোগী শাকিব ইসলাম, মোমিন মিয়া ও তামিম মিয়ার শরীর তল্লাশি করে উদ্ধার
করা হয় আরও ৬ কেজি গাঁজা।
রাজশাহী পুলিশ সুপার
(এসপি) সাইফুর রহমান আরও জানান, এ ঘটনায় আটককৃতদের নামে রাজশাহীর গোদাগাড়ী থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মন্তব্য করুন


প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৩-২৪ কুমিল্লা হাই স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা মডার্ণ স্কুল ও কুমিল্লা হাই স্কুলের মধ্যে স্কুল ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় কুমিল্লা মডার্ণ স্কুলের সাথে ৭৪ রানে জয় পায় কুমিল্লা হাই স্কুল। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় কুমিল্লা হাই স্কুলের খেলোয়াড় ফাইজুল হক ফাহিম ও ম্যান অব দ্যা টূর্ণামেন্ট হয় কুমিল্লা হাই স্কুলের খেলোয়াড় ইবনে ফাহিম আফিফ।
গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট কুমিল্লা ভেন্যুর খেলা শুরু হয়। স্কুল ক্রিকেটের আসরে কুমিল্লার ৮টি স্কুল অংশ নেয়।
শনিবার বিকেলে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে বিজয়ী ও বিজীতদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক কুমিল্লা শাখার এক্সিকিউটিভ অফিসার কামাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য দেলোয়ার হোসেন জাকির, জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস, কোচ সারোয়ার জাহান ও অংশগ্রহণকারী স্কুলগুলোর ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। উভয় সিটিতে সব কেন্দ্রে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে।
সোমবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
এবার দ্বিতীয়বারের মতো ভোটগ্রহণ হবে ময়মনসিংহ সিটিতে।
অন্যদিকে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত (৬৬) গত ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। নির্বাচন কমিশন বিধি অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়।
ইসি আনিছুর রহমান জানায়, ময়মনসিংহ সিটির সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। একই দিনে বেশ কয়েকটি পৌরসভায় নির্বাচন হবে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন শ্রী বল্লভপুর এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
শুক্রবার
( ৮/১২/২৩) রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই(নিরস্ত্র) মোঃ আহসান হাবিব, সঙ্গীয়
অফিসার এএসআই(নিঃ) মোঃ হারুন-অর-রশিদ, এএসআই(নিঃ) মাসুদ রানা, মুর্শিদ আলম, হানিফ মিয়া,
ফয়সাল আকন্দ থানা এলাকায় বিশেষ অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায়
সংবাদ পান সদর দক্ষিণ মডেল থানার একাধিক মামলায় অভিযুক্ত (সদর দক্ষিণ মডেল থানার মামলা
নং- ২৩) ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ সবুজ সদর দক্ষিণ থানাধীন শ্রী বল্লভপুর এলাকায় তার
নিজ বসত ঘরে অবস্থান করিতেছে। অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারকৃত
আসামী হলো: মোঃ সবুজ (২৪), পিতা- মোঃ আবুল হোসেন মিয়া, মাতা- মোছাঃ পারভীন, সাং- শ্রী
বল্লভপুর (পূর্ব পাড়া), পোঃ- আহাম্মদনগর, ২২নং ওয়ার্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন, থানা-
সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা।
তার কাছ থেকে একটি ছয় চেম্বার বিশিষ্ট রিভলবার, একটি স্টীলের সুইস গিয়ার, একটি লোহার চাপাতি,
একটি স্টীলের তৈরী তলোয়ার সদৃশ সামুরাই উদ্ধার করেন।
উক্ত
আসামীর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানার মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা,কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার দহুলিয়া গ্রামে অবস্থিত তাওহীদ একাডেমী এন্ড ইসলামিক সেন্টারের জামিয়া দারুত তাওহীদ মাদ্রাসায় কম্পিউটার প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে।
রবিবার মাদ্রাসায় মিলনায়তনে শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তিগত বিদ্যা অর্জনে কম্পিউটার প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক মো. জামাল হোসেন সোহান মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাদ্রাসায় আরবী শিক্ষার পাশাপাশি বাংলা, গণিত, ইংরেজী ও হিফজ বিভাগের কার্যক্রম চালু রয়েছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল গাজী ও প্রধান শিক্ষক শায়েখ আকরামুজ্জামান বলেন, শুধুই আরবী শিক্ষা নয়, পাশাপাশি সকল ধরনের শিক্ষার ব্যবস্থা চালু করেছি। যাতে করে শিক্ষার্থীরা আরবী শিক্ষার পাশাপাশি তথ্য ও প্রযুুক্তিগত জ্ঞান অর্জন করতে পারে। দুই বছর আগে এ মাদ্রাসাটি সমাজসেবক জামাল হোসেন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে দক্ষ শিক্ষক দ্বারা মাদ্রাসাটি পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও ভালো ফলাফল অর্জন ও সার্বিক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করছি।
এসময় তাওহীদ একাডেমী এন্ড ইসলামিক সেন্টারের সভাপতি আলহাজ্ব আবু তাহের, ভারপ্রাপ্ত সভাপতি দুলাল গাজী, সহ-সভাপতি মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক আকরামুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক মিয়াজী, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আমির হামজা, ফরিদ হোসেন, সাকিব হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপির ‘রত্নগর্ভা মা শাহজাদী বেগমে’র নামে চাঁদপুরের কচুয়া পৌর এলাকার সুবিদপুর বাসস্ট্যান্ড মোড়ে পাঠাগার উদ্বোধর করা হয়েছে। শুক্রবার রাতে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ‘রত্নগর্ভা শাহজাদী বেগম পাঠাগারে’র শুভ উদ্বোধন করেন, ড. সেলিম মাহমুদ এমপি।
পাঠাগারের উদ্যোক্তা মো. শরীফুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন জনির পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পাঠাগারের প্রতিষ্ঠাতা ও আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার হোসেন।
বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল,আওয়ামী লীগ নেতা আব্দুল হক মাষ্টার প্রমুখ।
মন্তব্য করুন


কুমিল্লায়
২৫০ বোতল ফেন্সিডিল ও ২০ ক্যান বিয়ারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
চৌদ্দগ্রাম
থানায় কর্মরত এসআই(নিঃ) লিটন চাকমা, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চৌদ্দগ্রাম থানা এলাকায়
মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর বিকেলে চৌদ্দগ্রাম
থানাধীন ৩ নং কালিকাপুর ইউপিস্থ ২ নং বদরপুর সাকিনে বদরপুর কবরস্থানের পাশে পাকা রাস্তার
উপর হতে মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ হোসেন আলীকে ২৫০ বোতল ফেন্সিডিল ও ২০ ক্যান বিয়ারসহ
গ্রেফতার করেন।
ঐ
সময় গ্রেফতারকৃত আসামীদের সংগীয় আসামী ৩। ছালে
আহাম্মদ মনির (৩৩), ৪। মোঃ জামাল (৪২), ৫। মোঃ ফয়সাল উদ্দিন (২৪) দৌঁড়ে পালিয়ে যায়।গ্রেফতারকৃত
আসামীরা হলো: ১। মোঃ জাহাঙ্গীর আলম প্রকাশ লতা জাহাঙ্গীর (৪৫), পিতা-মৃত রঙ্গু মিয়া,
সাং-পশ্চিম দূর্গাপুর, পোঃ পাতড্ডা বাজার, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা,২। মোঃ
হোসেন আলী (৩২), পিতা-সেলু মিয়া, মাতা-ছালেমা বেগম, সাং-সোনাপুর, পোঃ ছপুয়া মাদ্রাসা,
থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা।
উক্ত
ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-২১, তারিখ-১৩/০৯/২০২৩,
ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৪(গ)/২৪(খ)/৪১ রুজু করা হয়।
জানা
যায়, গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ জাহাঙ্গীর আলম প্রকাশ লতা জাহাঙ্গীর (৪৫) এর বিরুদ্ধে পূর্বের ৮টি মাদক মামলা ও ২নং
আসামী মোঃ হোসেন(৩২) এর বিরুদ্ধে পূর্বের ১টি মাদক মামলা এবং পলাতক আসামী ৩। ছালে আহাম্মদ
মনির (৩৩) এর বিরুদ্ধে ২টি মাদক মামলা, ৪। মোঃ ফয়সাল উদ্দিন (২৪) এর বিরুদ্ধে ১টি
মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
মন্তব্য করুন


রাজধানীর নীলক্ষেত এলাকায় অবস্থিত গাউসুল আজম মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিসের প্রায় আধাঘণ্টার চেষ্টায় শনিবার বিকাল সাড়ে পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বিকাল ৪টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনে পর্যন্ত ৪৬ জন মারা গেছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অন্তত ২০ জন, যাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
মন্তব্য করুন


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গ্রেফতার করা হয় তাকে।
গ্রেফতারকৃত সন্ত্রাসী একতারপুর গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে রাজন বিশ্বাস (২৮)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু আজিফ বলেন, কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের এক নারী রাজনের নামে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।
এসময় তার দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়। তার নামে থানায় নাশকতা, মাদকসহ বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু আজিফ বলেন, গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মন্তব্য করুন


ফরিদপুরের বোয়ালমারীতে বৃষ্টি ভেজা সড়কে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত দুই জনের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর মিলঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালকসহ বাসের স্টাফরা বাসটি ফেলে পালিয়ে যায়।
জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মালঞ্চ ক্লাসিক নামের একটি যাত্রীবাহী লোকাল বাস আলফাডাঙ্গা থেকে ফরিদপুর যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বৃষ্টির কারণে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে যাচ্ছিল বলে স্থানীয়রা জানান। সংঘর্ষে মোটরসাইকেল চালক বাসের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলের অপর আরোহীও সড়কে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের লোকেরা তাকে বাসের চাকার তল থেকে বের করেন। দুর্ঘটনার পর বাসের চালক ও স্টাফরা বাসটি ফেলে পালিয়ে যান।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হচ্ছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন